ভারতজুড়ে পুলিশি সহিংসতার শিকার মানুষদের পাশে দাঁড়াতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আগামীকাল (শুক্রবার) এই বিক্ষোভ কর্মসূচি পালনে শিক্ষার্থী ও দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। এক্সে দেওয়া পোস্টে বিক্ষোভের আয়োজকদের উদ্দেশে সিজেপি বলেছে, ‘‘পুরো সমাবেশের সামনে শিক্ষার্থীদের দাবিগুলো উচ্চস্বরে পড়ে শোনান। অনুমতি ও আনুষঙ্গিক বিষয়গুলোর জন্য ছাত্র সংগঠন ও অন্যান্য সংগঠনগুলোকে পারস্পরিক সহযোগিতা ও একসঙ্গে কাজ করতে হবে।’’ এর আগে, বৃহস্পতিবার সকালের দিকে দেশটির আলোচিত এই আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বলেছেন, তীব্র জ্বর ও শরীর ব্যথার কারণে যন্তর মন্তরের বিক্ষোভস্থল থেকে তাকে কয়েক ঘণ্টার জন্য দূরে থাকতে হচ্ছে।…
Author: প্রাণের সংবাদ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে আসন্ন ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সাংবাদিকদের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে (ভারত সফরের আমন্ত্রণপত্র)। আমরা সেটা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি। আগামী ১২-১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম সম্মেলন অনুষ্ঠিত হবে। ব্রিকসের সদস্য রাষ্ট্র না হলেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিশ্বকাপে টানা শিরোপা জয়ের হাতছানি ছিল আর্জেন্টিনার সামনে। কিন্তু স্পেনের বিপক্ষে ফাইনালে ন্যূনতম প্রতিরোধও গড়তে পারেনি লিওনেল স্কালোনির দল। একপেশে লড়াইয়ের ম্যাচে ১-০ গোলে হেরে শিরোপা খুইয়েছে আলবিসেলেস্তেরা। এরই মাঝে ফাইনাল ঘিরে নানা ষড়যন্ত্র তত্ত্ব সামনে আসছে। তবে সব গুজব উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)। বিশ্বকাপ ফাইনালে হারের পর আর্জেন্টিনা ফুটবল সভাপতি ক্লদিও তাপিয়া জাতীয় দল ও কোচিং স্টাফদের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় একটি চিঠি প্রকাশ করেছেন। ফাইনাল ম্যাচের আগে ড্রেসিংরুমের পরিবেশ ও নানা অসত্য গুঞ্জনের মুখে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশ্যে এএফএ সভাপতির আহ্বান, দল নিয়ে ছড়ানো কোনো বিভ্রান্তিকর অপপ্রচারে কান দেবেন না। স্পেনের শ্রেষ্ঠত্বকে অকপটে স্বীকার করে তাপিয়া লিখেছেন,…
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এ অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছেন বলিউডের তারকারা। দিল্লির ঐতিহ্যবাহী প্রতিবাদ কেন্দ্র যন্তর মন্তরে গভীর রাতে হাজির হয়ে শিক্ষার্থীদের এই দাবির প্রতি পূর্ণ সংহতি ও একাত্মতা প্রকাশ করেছেন অভিনেত্রী হুমা কুরেশি, অভিনেতা সাকিব সালিম ও রচিত সিং। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিট পরীক্ষার নানা অনিয়ম ও অস্বচ্ছতার প্রতিবাদে শত শত শিক্ষার্থী যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। সেখানে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই রাত প্রায় দুটো নাগাদ হাজির হন হুমা কুরেশি, সাকিব সালিম ও রচিত সিং। অতিরিক্ত নিরাপত্তাবেষ্টনী ছাড়াই সাধারণ মানুষের মতো আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন এবং দীর্ঘ সময় তাদের কথা…
প্রায় তিনশো বছর আগে ১৭২৪ সালে নির্মিত হয়েছিল দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তর। মূলত জ্যোতির্বিজ্ঞানের পর্যবেক্ষণের জন্য প্রতিষ্ঠিত এই মানমন্দির আজ ভারতের গণতান্ত্রিক প্রতিবাদের অন্যতম আন্দোলনের প্রতীক। দিল্লিতে কোনো আন্দোলন বা গণসমাবেশের খবর এলেই যে নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হয়, সেটি হলো ‘যন্তর মন্তর’। সম্প্রতি নিট বিতর্ক, শিক্ষার্থীদের আন্দোলন এবং সমাজকর্মী সোনম ওয়াংচুকের অনশনকে কেন্দ্র করে আবারও আলোচনায় এসেছে এই স্থান। একইসঙ্গে ‘ককরোচ জনতা পার্টি’র অবস্থান কর্মসূচিও চলছে এখানেই। তবে প্রশ্ন হলো, কেন দিল্লির প্রতিবাদের কেন্দ্র হয়ে উঠল যন্তর মন্তর? ইতিহাস বলছে, ১৯৯৩ সালে সংসদ ভবনের আশপাশে জনসমাবেশ ও বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর আগে রাজধানীর প্রধান প্রতিবাদস্থল ছিল…
২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে আমরা দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ চলমান ও সরকার বদ্ধ পরিকর। বৃহস্পতিবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে সামর্থ্যও আছে। বাংলাদেশে নিরাপদ বিদেশি বিনিয়োগ দরকার। ট্যাক্স, ভ্যাট প্রক্রিয়া সহজ করে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার দিকে জোর দিয়েছি। বাংলাদেশ টেকসই ও স্থায়ী বিদেশী বিনিয়োগ চায়, আমরা এক হয়ে কাজ করতে চাই।’ এসময় তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার অর্থনৈতিক নানা চ্যালেঞ্জ সামনে রেখে কাজ করছে। আর দেশে ব্যবসা ও বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ…
দেশব্যাপী প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত এবং জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ‘হোম-টু-হোম হেলথ স্ক্রিনিং’ (ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা) কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ কার্যক্রম পরিচালনায় সরকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে, যাদের ৮০ শতাংশই হবেন নারী। বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানের লেক পার্কে ‘হাইজিন ফর হেলথ বাংলাদেশ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে। কেউ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না। জনগণের স্বাস্থ্যের যত্ন নিশ্চিত করতে এবং ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে সারা দেশে ঘরে ঘরে স্বাস্থ্য…
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গুপ্তছড়া ঘাটসংলগ্ন সমুদ্রে ডুবতে থাকা একটি বাল্কহেড থেকে চারজন ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বুধবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বাল্কহেডটির তলা ফেটে পানি প্রবেশ করলে চারজন ক্রুসহ সেটি ডুবে যেতে শুরু করে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে কোস্টগার্ড তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে। তিনি জানান, বিসিজি স্টেশন সন্দ্বীপ, কুমিরা ঘাটের সার্ভিস বোট এবং গুপ্তছড়া ঘাটে অবস্থানরত বাল্কহেডের মালিকপক্ষের সদস্যদের সমন্বয়ে যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় ডুবে যাওয়া বাল্কহেড থেকে চারজন ক্রুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।…
দেশে নতুন বিভাজনের রাজনীতি তৈরির চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সংখ্যাগরিষ্ঠ ইসলাম ধর্মের জনসংখ্যা বেশি হলেও এ দেশে সবার সমান গুরুত্ব। ইসলাম ব্যতীত অন্য সব ধর্মের মানুষকে খাটো করার সুযোগ নেই। আজ বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার এসোসিয়েশন’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সামনে স্থানীয় সরকার নির্বাচন আসছে। ইউনিয়ন পর্যায়ে নির্বাচন হবে নিরপেক্ষ। বিএনপি ও জামায়াত বলে কেউ সুবিধা পাবে না। জনগণের ভালোবাসা দিয়ে নির্বাচিত হতে হবে। সত্যিকারার্থে গণতন্ত্রের ভিত্তিই অবাধ, সুষ্ঠু…
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরপর থেকে আলোচনা শুরু হয়েছে তার সংসদ সদস্য পদ থাকবে কি না। দল থেকে বহিষ্কৃত কোনো সংসদ সদস্য সংবিধান অনুযায়ী তার আসন ধরে রাখতে পারবেন কি না, সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। তার মতে, গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকছে না। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। শিশির মনির ফেসবুকে লিখেছেন, ‘‘সংবিধানের ৭০ অনুচ্ছেদে আছে ‘পদত্যাগ’। তিনি হয়েছেন ‘বহিষ্কার’। জামায়াত আজকেই নির্বাচন কমিশনকে জানিয়ে দিচ্ছে। কারণ ‘নৈতিকস্খলন’। প্রশ্ন হচ্ছে সংসদ সদস্য থাকতে পারবেন কিনা?…
