Author: প্রাণের সংবাদ

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের এমপি মহুয়া মৈত্রীর ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। ক্ষমতাসীন উগ্রবাদী বিজেপির সমর্থকরা তার ওপর মব করার চেষ্টা চালায়। যা ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি দেখিয়েছেন তিনি। বুধবার (১ জুলাই) তার অফিসিয়াল আইডির লাইভে দেখা গেছে মহুয়া একটি ভবনের তৃতীয় তলায় অবস্থান করে ভিডিও করছেন। এ সময় এ ভবনে বিজেপির সমর্থকরা ডিম নিক্ষেপ করছিল। তিনি লাইভে বলতে থাকেন, বিজেপির নেতৃত্বে পশ্চিমবঙ্গে চরম অরাজকতা তৈরি হয়েছে। যেখানে একজন এমপির ওপরও মব করা হচ্ছে। এ সময় নিরাপত্তা বাহিনী নির্বিকার ছিল জানিয়ে তিনি বলেছেন, “যদি একজন নির্বাচিত নারী এমপির নিরাপত্তার এ অবস্থা হয়। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনী থাকা…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার শিমাদা তোমাকির নেতৃত্বে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্টসহ একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে। বুধবার (১ জুলাই) বিকেল ৫টা ১৫ মিনিটে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, এমআরটি লাইনসমূহ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ জাইকার অর্থায়নে বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়া বৈঠকে জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে জাপানের ৩১২ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা ৫০০ মিলিয়ন…

Read More

আফ্রিকার দেশ সুদানে নতুন করে ছড়িয়ে পড়া কলেরার প্রাদুর্ভাবে ১২০ জনের প্রাণহানি ঘটেছে। একই সঙ্গে দেশটির যুদ্ধকবলিত বিচ্ছিন্ন বিভিন্ন অঞ্চলে গত মে মাস থেকে আরও ১ হাজার ১০২ জন এই রোগে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বুধবার জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই তথ্য জানিয়েছে। সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মাঝে তিন বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। গত মার্চ মাসে আগের দফার প্রাদুর্ভাব শেষ হওয়ার ঘোষণা দেওয়ার মাত্র দুই মাসের মাথায় সুদানজুড়ে তিন বছরের মধ্যে কলেরার তৃতীয় ঢেউ শুরু হয়েছে। দেশটির সরকারি হিসাব অনুযায়ী, ২০২৪…

Read More

রাজধানীর যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোড (বৃত্তাকার সড়ক) নির্মাণ এবং ঢাকাকে ঘিরে থাকা নদীপথ কার্যকরভাবে ব্যবহারের লক্ষ্যে চলমান অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সড়ক ব্যবস্থাপনা-সংক্রান্ত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু। তিনি বলেন, ‘এই প্রকল্পের মাধ্যমে রাজধানীর যানজট নিরসন কীভাবে হবে, তা বৈঠকে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজধানীর ইনার সার্কুলার রিং রোড নির্মাণ প্রকল্পের সর্বশেষ অবস্থা অবহিত করা হয়েছে।’ বৈঠকে জানানো হয়, রাজধানীর ইনার সার্কুলার রিং রোড প্রকল্পটি গাবতলী থেকে বাবুবাজার এবং পোস্তগোলা…

Read More

২০২৬ ফুটবল বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কিংবা পাঁচবারের বিশ্বসেরা ব্রাজিল আক্রমণভাগে যতই ধারালো হোক না কেন, তাদের রক্ষণভাগ কিন্তু শতভাগ নিখুঁত ছিল না। গ্রুপ পর্বের কোনো না কোনো ম্যাচে অসাবধানতাবশত গোল হজম করতে হয়েছে আলবিসেলেস্তে ও সেলেসাওদের। অথচ আর্জেন্টিনা-ব্রাজিল যা করতে ব্যর্থ হয়েছে, বিশ্বমঞ্চের চলতি আসরে সেটাই রূপকথা হিসেবে উপহার দিয়েছে অন্য দুটি পরাশক্তি। গ্রুপ পর্বের লড়াই থেকে শুরু করে নকআউট পর্বের প্রথম ধাপ পার হওয়ার পরও এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত নিজেদের জালে কোনো গোল জড়াতে দেয়নি স্পেন ও সহ-স্বাগতিক মেক্সিকো। গোল হজমের খাতায় ‘শূন্য’ ধরে রেখে টুর্নামেন্টে এক অনন্য ও রাজকীয় প্রাচীর গড়ে তুলেছে এই দুই দল। চলতি বিশ্বকাপে…

Read More

গত বছর রাশিয়ার সেনাবাহিনীকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিয়েছে চীন। এ বিষয়টি খোদ রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ অনুমোদন করেছিলেন। দুই ইউরোপীয় কর্মকর্তা এবং ব্রিটিশ বার্তাসংস্থা ‘রয়টার্সের’ হাতে আসা বেশ কিছু নথি অনুযায়ী, এই প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রাশিয়া ও চীনের অন্তত চারজন জেনারেল। কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই প্রশিক্ষণের পেছনে এত উচ্চপদস্থ কর্মকর্তাদের সম্পৃক্ততা মূলত মস্কো ও বেইজিংয়ের মধ্যকার সম্পর্কের গভীরতাকেই ফুটিয়ে তোলে। বেইজিং অবশ্য এই প্রশিক্ষণের বিষয়টি স্বীকার করেনি। রয়টার্সের পাওয়া গোপন রুশ নথি অনুযায়ী, ২০২৫ সালের আগস্টে প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোউসভের জারি করা একটি অভ্যন্তরীণ ডিক্রির (আদেশ) সরাসরি উল্লেখ রয়েছে। নথিতে বলা হয়, বেলুসভের সিদ্ধান্ত অনুযায়ী রুশ সশস্ত্র…

Read More

বিনোদন জগতে তারকাদের প্রেম, বিচ্ছেদ আর বিয়ের গুঞ্জন নতুন কিছু নয়। তবে এবার পাকিস্তানের নেটদুনিয়ায় যা রটেছে, তা রীতিমতো বিনোদনপ্রেমীদের মনে ঝড় তুলেছে। হালের তুমুল জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী দুরেফিশান সেলিম নাকি চুটিয়ে প্রেম করছেন এক বিতর্কিত ইউটিউবারের সঙ্গে! শুধু প্রেমই নয়, জল নাকি বিয়ে পর্যন্ত গড়িয়েছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়ানো বেশ কিছু ভাইরাল পোস্টে এমনটাই দাবি করা হচ্ছে। এর আগে দীর্ঘদিন ধরে সহ-অভিনেতা বিলাল আব্বাস খানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মেতে ছিলেন ভক্তরা। ‘ইশক মুর্শিদ’ জুটির সেই রসায়নের চর্চা থিতু হতে না হতেই এবার যুক্ত হলো সম্পূর্ণ নতুন এক নাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর দাবি করা হচ্ছে, পাকিস্তানের অন্যতম শীর্ষ…

Read More

চলমান ফুটবল বিশ্বকাপে দারুণ ছন্দে আছে ফ্রান্স ফুটবল দল। টানা তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই রাউন্ড অব ৩২-এ উঠে গত আসরের ফাইনালিস্টরা। আর শেষ ষোলোতে উঠার লড়াইয়েও কিলিয়ান এমবাপে-উসমান দেম্বেলেরা খেলেছেন দাপটের সঙ্গে। সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে রাউন্ড অব সিক্সটিনে উঠে গেছে ফরাসিরা। আর এই জয়ের পরপরই সুখবর পেয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা। দুই ধাপ ফিফা এগিয়ে র‌্যাংকিংয়ের এক নম্বরে উঠে এসেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যদিও অফিসিয়ালি র‌্যাংকিং প্রকাশ করেনি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। র‌্যাংকিংয়ের তিন নম্বরে থেকে বিশ্বকাপের যাত্রা শুরু করেছিল ফ্রান্স। তখন তাদের রেটিং পয়েন্ট ছিল ১৮৭০.৭০। সেসময় শীর্ষে ছিল আর্জেন্টিনা, দুইয়ে স্পেন। তাদের যথাক্রমে রেটিং পয়েন্ট ছিল…

Read More

জেদ্দা কর্নিশের এক শীতকালীন সকাল। হঠাৎই একটি অভাবনীয় ঘটনার মুখোমুখি হলেন প্রখ্যাত মিশরীয় স্থপতি আবদেল ওয়াহেদ আল-ওয়াকিল। জেদ্দা পৌরসভার একটি গাড়ি হঠাৎ রাস্তার একটি বড় গর্তে পড়ে যায়। তখনই সবাই আবিষ্কার করেন যে, সমুদ্রের ঢেউ ভেতরের সব বালি ধুয়ে নিয়ে গেছে এবং কর্নিশের আল-জাজিরা মসজিদের নিচের কোনো ভিত্তি বা মাটি অবশিষ্ট নেই। এই মসজিদটি আর-রাহমা মসজিদ হিসেবেও বিখ্যাত। স্থপতির ভাষায়, পুরো মসজিদ ভবনটি তখন কোনো খুঁটি বা অবলম্বন ছাড়াই বাতাসে ভাসছিল। খবর পেয়ে জেদ্দার মেয়র ও প্রকৌশলীরা ঘটনাস্থলে ছুটে যান। যেকোনো মুহূর্তে ইট দিয়ে তৈরি এই মসজিদ ভেঙে পড়বে—এই আশঙ্কায় যখন সবাই কাঁপছিলেন, তখন আল-ওয়াকিল রসিকতা করে বলেছিলেন, এই মসজিদ…

Read More

ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে বন্দুক হামলায় বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দুই সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সোমবার সন্ধ্যায় ইরাক সীমান্তবর্তী কেরমানশাহ প্রদেশের পাভেহ কাউন্টিতে এ হামলার ঘটনা ঘটে। আইআরজিসির জনসংযোগ দফতরের এক বিবৃতিতে বলা হয, অজ্ঞাতপরিচয় হামলাকারীরা একটি বাড়ির প্রবেশপথে গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে। আইআরজিসি এ ঘটনাকে ‘কাপুরুষোচিত ও বিশ্বাসঘাতকতাপূর্ণ সন্ত্রাসী হামলা’ বলে আখ্যায়িত করেছে। নিহত দুই ব্যক্তি স্থানীয় আইআরজিসির সদস্য ছিলেন। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। হামলায় আহত হয়েছেন আরও দু’জন। আইআরজিসি জানিয়েছে, হামলার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। তবে, রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনার…

Read More