Author: প্রাণের সংবাদ

ফ্রান্সের বিপক্ষে ম্যাচে যখন নরওয়ে একের পর এক গোল হজম করছিল, তখন সাইডলাইনে বসে নিশ্চয়ই অস্থির সময় কাটছিল আর্লিং হালান্ডের। বিশ্বকাপের মঞ্চে দলের সবচেয়ে বড় তারকা, অথচ মাঠে নামার সুযোগই পেলেন না। বোস্টন স্টেডিয়ামে বেঞ্চে বসেই দেখলেন ফরাসিদের কাছে নরওয়ের ৪-১ গোলের হার। তবে সেই সিদ্ধান্তের পেছনে ছিল বড় পরিকল্পনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিশ্রাম দিয়ে নরওয়ের কোচ স্টালে সোলবাকেন যেন তার সবচেয়ে মূল্যবান অস্ত্রটিকে তুলে রেখেছিলেন নকআউট পর্বের জন্য। আর তাই আজ আইভরি কোস্টের বিপক্ষে বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্ন—হালান্ড কি ফিরছেন? ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি। ১৯৯৮ সালের পর এই প্রথম…

Read More

প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে নকআউটে নিশ্চিতের পর কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে আফ্রিকার দেশ কেপ ভার্দে। রাউন্ড অব ৩২-এর লড়াইয়ের তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুর্দান্ত ফর্মে থাকা মেসিদের বিপক্ষে মাঠের নামার আগে বিশ্বজুড়ে ব্যাপক সমর্থন ও ভালোবাসা পেয়ে ধন্যবাদ জানিয়েছেন ভার্দের গোলরক্ষক ভোজিনহা। এই গোলরক্ষক বিশ্বকাপে দেশটির হয়ে রূপকথা লিখেছেন। ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে ভোজিনহা জানান, কেপ ভার্দের বিশ্বকাপ অভিযানের পর বিশ্বজুড়ে সমর্থকদের কাছ থেকে পাওয়া অভূতপূর্ব সাড়া তাকে অভিভূত করেছে। ভোজিনহা লিখেছেন, যা কিছু ঘটেছে, তা পুরোপুরি উপলব্ধি করার চেষ্টা করছি। বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ মানুষের এমন সাড়া আমাকে সত্যিই অবাক করে দিয়েছে। এই বিপুল সমর্থন এবং…

Read More

চলতি সপ্তাহে দুই দিনের সরকারি সফরে চীন যাচ্ছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত তিনি বেইজিংয়ে অবস্থান করবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার পর সৌদি পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি, জ্বালানি সরবরাহ এবং কূটনৈতিক ভারসাম্য নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সপ্তাহান্তে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এর আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাত বন্ধে একটি সমঝোতা…

Read More

বিশ্বকাপের পর ঘরের মাঠে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এর মধ্যে ২৫ সেপ্টেম্বর টাউন্সভিল এবং তার চার দিন পর ব্রিসবেনে মাঠে নামবে কার্লো আনচেলত্তির দল। সকারুস কোচ টনি পোপোভিচ বলেন, ব্রাজিল একটি বিশ্বমানের ফুটবল-খেলুড়ে দেশ এবং অস্ট্রেলিয়ায় তাদের মুখোমুখি হওয়ার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। যদিও আমার বর্তমান মনোযোগ পুরোপুরি আমাদের বিশ্বকাপ অভিযানের ওপর নিবদ্ধ, তবুও এ ধরনের উচ্চমানের ম্যাচের সূচি চূড়ান্ত করতে পেরে আমি আনন্দিত। সামনের দিনগুলোতে আমরা ধারাবাহিকভাবে শীর্ষস্থানীয় প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের যাচাই করে দেখতে চাই। ১৯৮৮ সালে প্রথমবার ব্রাজিলের বিপক্ষে মাঠে নামে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত ১১ বার মুখোমুখিতে অস্ট্রেলিয়া একবার জিতেছে এবং…

Read More

দুটি হত্যা মামলা ও একটি হত্যাচেষ্টা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) ও শিল্পী মমতাজ বেগমকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার এ রায় দেন বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ। আদালতে আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন সাজু, সারা হোসেন ও আইনজীবী খায়রুন্নেসা। রাষ্ট্রপক্ষে ছিলেন সৈয়দা সাজিয়া শারমিন। আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, শিল্পী মমতাজকে দুটি হত্যা ও একটি হত্যা চেষ্টা মামলায় রুল যথাযথ ঘোষণা করে জামিন দিয়েছেন হাইকোর্ট।

Read More

দেশের ২৯ হাজারেরও বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃক্ষরোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সংশ্লিষ্টরা জানান, সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রতিটি শিশুকে প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানোর সঙ্গে সম্পৃক্ত করতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে এ সবুজায়ন কার্যক্রম শুরু করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদরাসায়…

Read More

প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কৃষি খাতের গুরুত্ব বিবেচনায় বাজেটে এ খাতে আরও বরাদ্দ বাড়ানো উচিত। সোমবার (২৯ জুন) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে অ্যাগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) আয়োজিত ‘বাজেট ২০২৬-২৭ : কৃষি উন্নয়নের রূপরেখা ও বাস্তবায়নের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে ৪২ লাখ ৫০ হাজার কৃষকের মধ্যে কৃষি কার্ড দেওয়ার লক্ষ্য গুরুত্বপূর্ণ উদ্যোগ। গ্রামীণ অর্থায়নের মাধ্যমে কৃষি উন্নয়নের ক্ষেত্রে এটি বড় ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। নিজের কৃষি ব্যাংক ও রাকাবের চেয়ারম্যান…

Read More

বড় লক্ষ্যের দিকে ছুটতে চাওয়া ব্রাজিলের নকআউট পর্ব শুরু হচ্ছে আজ (সোমবার)। হিউস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় তারা এশিয়ান পরাশক্তি জাপানের বিপক্ষে লড়বে। যেখানে কার্লো আনচেলত্তি নিজের সর্বশেষ ম্যাচের লাইনআপে পরিবর্তন আনার সম্ভাবনা বেশ কম। তবে ব্রাজিলিয়ান ভক্তদের জন্য স্বস্তির খবর– এই ম্যাচে তারা আরও বেশি সময় নেইমার জুনিয়রকে মাঠে দেখতে পারেন। তার চোট পুনর্বাসনের প্রক্রিয়ার প্রশংসা করে আনচেলত্তি জানিয়েছেন, ‘গত এক সপ্তাহে তার উন্নতি বেশ তাৎপর্যপূর্ণ। আগের ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে তিনি ১৫ মিনিটের বেশি খেলতে পারেননি। তবে তিনি এখন আরও বেশি সময় মাঠে থাকার মতো যথেষ্ট ভালো অবস্থায় আছেন।’ জাপানের বিপক্ষে একাদশ নিয়ে স্পষ্ট কোনো বার্তা না দিলেও, বেশি…

Read More

চলতি বছরের হজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ২০২৭ সালের হজের জন্য এখনই আগাম প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব। লাখ লাখ হাজির সেবা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অব্যবস্থাপনা এড়াতে জোরদার করা হচ্ছে বিভিন্ন সংস্থার মধ্যকার সমন্বয়। এবারের হজের ভুলত্রুটি ও সাফল্য মূল্যায়নের ভিত্তিতে আগামী বছরের জন্য আরও নিখুঁত ও দূরদর্শী কর্মপরিকল্পনা নেওয়ার সুপারিশ করেছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা। সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, মক্কা অঞ্চলের হজ ও ওমরাহ বিষয়ক প্রিন্সিপালিটি এজেন্সি এবং পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের হজ প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসের যৌথ উদ্যোগে সম্প্রতি তিন দিনব্যাপী এক বিশেষ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় হাজিদের সেবায় নিয়োজিত সরকারের ৬০টি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা…

Read More

প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের করভার লাঘব, কালো টাকা সাদা করার বিতর্কিত বিধান প্রত্যাহার এবং দেশীয় শিল্প ও বেসরকারি উচ্চশিক্ষার প্রসারে একাধিক জনবান্ধব সংশোধনী প্রস্তাব এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিদেশে পাচার করা অর্থ দ্রুত দেশে ফেরত আনার বিষয়ে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। তিনি বর্তমান সরকারের এই বাজেটকে একটি জাতি পুনর্গঠনের বাজেট হিসেবে অভিহিত করে দেশের অর্থনীতি পুনরুদ্ধার ও সুশাসন প্রতিষ্ঠায় সরকারি এবং বিরোধী উভয় পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বিগত স্বৈরাচারী…

Read More