Author: প্রাণের সংবাদ

রাউন্ড অব ৩২ এর অন্যতম হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-মরক্কো। গ্রুপ পর্বে অসাধারণ ফুটবল খেলেছে দুই দলই। তাই দুই দলের জন্য ম্যাচটি কঠিন হতে যাচ্ছে। ডাচ কোচ রোনাল্ড কোম্যানও বলছেন, নকআউটের শুরুতেই মরক্কোর মতো দারুণ ফুটবল খেলা দলের মুখোমুখি তিনি হতে চাননি। গত বিশ্বকাপে উভয় দেশই সেরা আটের তালিকায় জায়গা করে নিয়েছিল। মরক্কো প্রথম আফ্রিকান ও আরব দল হিসেবে সেমিফাইনালে উঠেছিল। অন্যদিকে ডাচরা কোয়ার্টার ফাইনালে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনার কাছে পেনাল্টি শুটআউটে অল্প ব্যবধানে হেরেছিল। কোম্যান বলেন, এই পর্যায়ে এসে ম্যাচটি হওয়াটা বেশ বড় একটি বিষয়। কারণ আমরা উভয় দলই এমন পর্যায়ের চেয়ে আরও অনেক দূর যাওয়ার যোগ্য। টুর্নামেন্টে…

Read More

ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৫০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত বুধবারের এই প্রাকৃতিক দুর্যোগে এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে, দেশটির নাজুক স্বাস্থ্য ব্যবস্থা এই বিপর্যয় সামাল দিতে চরম সংকটে পড়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ভূমিকম্পের তীব্রতা ও ক্ষয়ক্ষতির পরিমাণ বিবেচনায় প্রকৃত মৃতের সংখ্যা শেষ পর্যন্ত ১০ হাজার থেকে ১ লাখের মধ্যে হতে পারে। একই সময়ে একটি বেসরকারি উদ্যোগে পরিচালিত ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এখনও ৪৬ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে…

Read More

ব্রাজিলের আক্রমণভাগে গতি, ড্রিবলিং আর দুর্দান্ত ফিনিশিংয়ের জন্য পরিচিত ভিনিসিয়াস জুনিয়র। এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বের তিন ম্যাচ শেষে ভিনির নামের পাশে শোভা পাচ্ছে ৪টি গোল। অতীতে যেসব ব্রাজিলিয়ান তারকা বিশ্বকাপের গ্রুপপর্বের তিন ম্যাচেই গোল করেছিলেন, তাদের প্রায় সবাই শেষ পর্যন্ত বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছেন। ফলে ব্রাজিল সমর্থকদের স্বপ্ন আরও বড় হচ্ছে। সেই স্বপ্ন বাস্তবায়নে রাউন্ড অব ৩২ এ জাপানের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে হাইভোল্টেজ ম্যাচটির আগে ব্রাজিলের সম্প্রচারমাধ্যম ‘গ্লোবো টিভি’-কে সাক্ষাৎকার দিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। এতে নিজের ব্যক্তিগত জীবনসংগ্রাম, দাদির সঙ্গে গভীর আবেগঘন সম্পর্ক এবং ফুটবলে বর্ণবাদের বিরুদ্ধে চলমান লড়াই নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। পাশাপাশি তিনি তার বিশ্বকাপ স্বপ্ন ও…

Read More

ব্রিটিশ কলাম্বিয়ার জর্জিয়া প্রণালীতে নৌকাডুবি, নিখোঁজ ৬ জনকানাডার ব্রিটিশ কলাম্বিয়ার জর্জিয়া প্রণালীতে একটি চার্টার নৌকাডুবে যাওয়ার ঘটনায় ৬ জন এখনও নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে কানাডিয়ান কোস্ট গার্ড, আরসিএমপি এবং বিমান বাহিনীর সমন্বয়ে ব্যাপক অনুসন্ধান অভিযান চলছে। রবিবার (২৮ জুন) স্থানীয় সময় সকাল প্রায় ১১টা ৪৫ মিনিটে ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে রবার্টস ব্যাংকের কাছে নৌকাটি পানি ঢুকতে শুরু করে। ধারণা করা হচ্ছে, নৌকাটিতে মোট ১০ জন আরোহী ছিলেন। যৌথ উদ্ধার সমন্বয় কেন্দ্র (JRCC) জানায়, একটি বেসামরিক জাহাজ থেকে খবর পাওয়া যায় যে, কয়েকজন ব্যক্তি লাইফ জ্যাকেট…

Read More

দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ও পানির সংকট নিরসনে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যেকোনো মূল্যে ‘তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এর ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান। সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী দেশের অর্থনীতি, কৃষি, ক্রিয়েটিভ ইকোনমি, শিক্ষা এবং জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি সংস্কার ও ভবিষ্যৎ পরিকল্পনার চিত্র তুলে ধরেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, রাজশাহী ও রংপুর বিভাগের সংসদ সদস্যসহ উত্তরাঞ্চলের সাধারণ মানুষের পানি ও তিস্তা নিয়ে যে গভীর উদ্বেগ রয়েছে, বর্তমান সরকার তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং…

Read More

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে জরুরি উদ্ধারকাজ ও মানবিক সহায়তা কার্যক্রমের জন্য ২লাখ ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন ব্রাজিলের ফুটবল তারকা নেইমার। ভেনেজুয়েলার সংবাদমাধ্যম ‘এল সুমারিও ডট কম’-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই অর্থ জরুরি পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষদের তাৎক্ষণিক সহায়তা প্রদানের জন্য দেওয়া হয়েছে। এর মধ্যে খাদ্য, সুপেয় পানি, চিকিৎসা সামগ্রী ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা প্রদানে ব্যবহার করা হবে। ‘এল সুমারিও ডট কম’-এর উদ্ধৃতি অনুযায়ী নেইমার বলেন, ভেনেজুয়েলার জনগণের প্রতি আমার গভীর সহানুভূতি রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই অনুদান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য…

Read More

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি। এ সময় জাপানের রাষ্ট্রদূতের সাথে তিন সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। সোমবার (২৯ জুন) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে জাপানের প্রযুক্তিগত সহায়তা এবং প্রশিক্ষণ ও প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে উভয় দেশের মধ্যকার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে, বিশেষ করে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর…

Read More

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ, বিধ্বংসী ও প্রাণঘাতী ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভেনেজুয়েলা। এরই মধ্যে দেশটিতে হাজারো মানুষের প্রাণহানি ঘটেছে। মর্মান্তিক এই প্রাকৃতিক দুর্যোগে শোকের ছায়া নেমে এসেছে আর্জেন্টিনার ফুটবলেও। দেশটির ফুটবলার লুকাস ত্রেহোর স্ত্রী ও দুই সন্তান নিহত হয়েছেন। ৩৮ বছর বয়সি আর্জেন্টাইন ফুটবলার লুকাস ত্রেহো ভেনেজুয়েলার ক্লাব স্পোর্ট মারিতিমো দে লা গুয়াইরারহয়ে খেলেন। ভূমিকম্পের সময় তিনি দলের সঙ্গে রাজধানী কারাকাসে ছিলেন। সেই সময় ৭.২ এবং ৭.৫ মাত্রার দু’টি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির উত্তর উপকূলের বিস্তীর্ণ এলাকা। কিছুক্ষণের মধ্যেই তিনি জানতে পারেন, লা গুয়াইরার প্লায়া গ্রান্দেতে যে অ্যাপার্টমেন্টে তার পরিবার থাকত, সেটিও পুরোপুরি ধসে পড়েছে। খবর পেয়েই আর এক মুহূর্ত…

Read More

ভেনেজুয়েলায় আঘাত হানা স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের পর অব্যাহতভাবে টানা তিনদিন ধরে উদ্ধার অভিযান চলছে। তা সত্ত্বেও এখনো হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির রাজধানী কারাকাসের লা গুইরা। ভূমিকম্প কতটা শক্তিশালী ছিল সেটির প্রমাণ শহরটি। লা গুইরার প্রায় বেশিরভাগ ভবন ভেঙে পড়ে আছে। সেখানকার রাস্তাঘাঁটে ফাটল ধরা পড়েছে। এছাড়া একটি অ্যাপার্টমেন্ট ব্লক দুই ভাগ হয়ে গেছে। যে পরিমাণ ধ্বংস হয়েছে সে তুলনায় উদ্ধারকারীর সংখ্যা কম। এ কারণে প্রিয়জনদের উদ্ধার করতে সাধারণ মানুষই নিজ হাতে উদ্ধার অভিযান চালাচ্ছেন। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সেখানে প্রায় ১০০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। যেসব ভারী যন্ত্রাংশ দিয়ে কাজ করানো…

Read More

দেশের মানুষ অতীতে অনেক অসম্ভবকে সম্ভব করেছে, তাই বর্তমান সংকটময় অর্থনৈতিক পরিস্থিতিতে সরকার যে বাজেট পেশ করেছে, তা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করলে সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতা ও সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। দীর্ঘ অসুস্থতা কাটিয়ে সংসদে ফিরে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, বিগত স্বৈরাচারী সরকারের লুটেরা অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার পর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী একটি অত্যন্ত যুগোপযোগী এবং গ্রহণযোগ্য বাজেট পেশ করেছেন। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আবেগপ্লুত কণ্ঠে সংসদকে জানান, ২০২৩ সালের নভেম্বরে স্ট্রোক করার পর…

Read More