সৌদি আরবে রাস তানুরা শহরে তেল উৎপাদন কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই সৌদির নাগরিক বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। রোববা (২৮ জুন) স্থানীয় সময় সকাল ৬টায় রাস তানুরাতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হলো সেটি সেটির কারণ নিরূপণে তদন্ত চলছে বলে জানিয়েছেন সৌদির জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “”নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানাচ্ছে জ্বালানি মন্ত্রণালয়। সেই সঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে তারা যেন শহীদি মর্যাদা পান, আল্লাহর কাছে সেই প্রার্থনা করছি আমরা।” ফ্রান্সে বিমান বিধ্বস্তে নিহত অন্তত ১১ ফ্রান্সের পূর্বাঞ্চলীয় তোম্বলেইন শহরের…
Author: প্রাণের সংবাদ
কঠিন পথ পেরিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেওয়া সুইডেনের সামনে এবার বড় পরীক্ষা। রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ফ্রান্স। তবে অতীতে বড় আসরে ফরাসিদের হারানোর অভিজ্ঞতা থেকেই আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছেন সুইডেনের সহকারী কোচ সেবাস্তিয়ান লারসন। আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৩টায় মুখোমুখি হবে ফ্রান্স ও সুইডেন। গ্রুপ পর্বে তিন ম্যাচের সবকটিতে জয় তুলে নিয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলের ফ্রান্স। অন্যদিকে তৃতীয় সেরা দল হিসেবে শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে সুইডেন। বাছাইপর্বে প্লে-অফ উতরে বিশ্বকাপে আসা সুইডেন গ্রুপ পর্বে তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দারুণ সূচনা করেছিল। তবে দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের কাছে…
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রবিবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনে গণমাধ্যমের রেফারেন্স টেনে এ মন্তব্য বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় যমুনার অন্দরে আর কিনারে হওয়া ভয়াবহ দুর্নীতির তদন্ত করতে দুদককে নির্দেশ দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি। তিনি আরও বলেন, টিআইবি কয়েকদিন আগে একটা রিপোর্ট করেছে ‘সর্বোচ্চ দুর্নীতি হয়েছে’ অন্তর্বর্তী সরকারের সময়ে। এসব কথা আমি বলছি না গণমাধ্যম বলেছে। এই একটা অস্থির সময় পার করে আমাদের নির্বাচন আদায় করতে হয়েছে। হ্যাঁ এজন্য নির্বাচন ও জাতীয় স্বার্থে জুলাই সনদে আমরা সই করেছি।
ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে যেসব শহর বা অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে রাজধানী কারাকাসের লা ক্যালিফোর্নিয়া অন্যতম। ভূমিকম্পের তীব্রতা এতই বেশি ছিল যে সেখানকার বাসিন্দা ইউনিছ আরিয়াস এখনো কাঁপছেন। সংবাদমাধ্যম আলজাজিরাকে আজ বৃহস্পতিবার (২৫ জুন) ইউনিছ জানিয়েছেন, তিনি ওই এলাকার একটি মানি এক্সচেঞ্জ অফিসে কাজ করেন। গতকাল সন্ধ্যায় যখন ভূমিকম্পটি আঘাত হানে তখনও অন্য সাধারণ দিনের মতো কাজ করছিলেন। তিনি বলেন, “গতকাল আমরা অন্য সাধারণ দিনে মতো কাজ করছিলাম। লা ক্যালিফোর্নিয়ায় যখন ভূমিকম্প আঘাত হানল তখন আমি বাইরে যাই। আমি বর্ণনাও করতে পারব না এটি কতটা ভয়ঙ্কর ছিল। পুরো ভবনটি কাঁপছিল। ভবনের কলামগুলো ভাঙার শব্দ হচ্ছিল। সত্যি বলতে…
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে বসুন্ধরার পুত্র সোবহান দেশে ঢুকোর সাহস পাইনি, আনভীর দেশে ঢুকতে পারেনি কিন্তু এই সরকার নির্বাচিত হয়ে আসার পরে আমরা দেখছি সোবহানের পুত্র সদর্পে দেশে ঢুকেছে। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের সময় দুদক বসুন্ধারার বিরুদ্ধে মামলা করেছে, আমরা এই মামলার অগ্রগতি জানতে চাই। আমরা জানতে চাই আন্ডার টেবিল কোনো ধরণের সমঝোতা হয়েছে কিনা? যদি সমঝোতা না হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধা কোথায়? সেটা বাংলাদেশের মানুষের সামনে প্রকাশ করতে হবে। এই বসুন্ধরা গ্রুপ, যারা…
বাংলাদেশে বর্তমানে প্রায় ১ কোটি ২ লাখ ৬২ হাজার মানুষ হৃদরোগে আক্রান্ত এবং প্রতি বছর নতুন করে প্রায় ৯ লাখ ৯৩ হাজার হৃদরোগে আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল সমাজসেবা কার্যালয়ে রোগীকল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত জন্মগত হৃদরোগীদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। প্রতিদিন গড়ে শতাধিক হৃদরোগে আক্রান্ত রোগী মারা যাচ্ছেন উল্লেখ করে সমাজকল্যাণমন্ত্রী বলেন, এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় শুধু চিকিৎসা নয়, হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এজন্য ডাক্তারদের নিজস্ব চিন্তা ভাবনা…
ফ্রান্সে চলছে তীব্র তাপপ্রবাহ। চলমান এই দাবদাহের সময় খানিকটা শীতলতা পাওয়ার আশায় নদীতে গোসলের জন্য নেমেছিলেন উদীয়মান ফরাসি ফুটবলার কেঞ্জো কিস। কিন্তু নদী থেকে আর বেঁচে ফিরতে পারলেন না ২১ বছর বয়সী এই ফুটবল তারকা। তিনি ফ্রান্সের দ্বিতীয় স্তরের লিগ ‘লিগ টু’র একটি ক্লাবের হয়ে খেলতেন। ফরাসি গণমাধ্যমের বরাতে জানা গেছে, গত সোমবার লিওঁ শহরের কাছে রোন নদীর একটি সাঁতার নিষিদ্ধ এলাকায় লাইফগার্ডরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বুধবার রাতে তার বর্তমান ক্লাব গঁগঁ এবং শৈশবের ক্লাব সেন্ট-এতিয়েন যৌথ বিবৃতিতে এই তরুণ ফুটবলারের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেছে। ফ্রান্সের বর্তমান তাপমাত্রা সব…
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে মদের লাইসেন্স প্রক্রিয়া নিয়ে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান ইকবাল। একই সঙ্গে মদ পানের জন্য লাইসেন্স বাধ্যতামূলক করার নিয়ম নিয়ে স্পিকারের মাধ্যমে সরকারের কাছে প্রশ্ন তোলেন তিনি। বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বাজেট আলোচনায় অংশ নিয়ে এ প্রশ্ন তোলেন তিনি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মদ পানের লাইসেন্স ব্যবস্থার তীব্র সমালোচনা করে এই সাংসদ বলেন, গাড়ি চালাইতে লাইসেন্স লাগে, মোটরসাইকেল চালাইতেও লাইসেন্স লাগে, এমনকি দোকান চালাইতেও লাইসেন্স লাগে। কিন্তু এখন শুনছেন মদ খাইতেও নাকি লাইসেন্স লাগে। এটা কোন দেশের আইন, আমার…
দক্ষিণ লেবাননে সামরিক অভিযান পরিচালনার সময় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইওএফ) একটি গাড়ি উল্টে এক সেনা সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নিহত ওই সেনার বয়স ৩২ বছর এবং তিনি সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। সামরিক মুখপাত্র জানিয়েছেন, বুধবার লেবাননের ভূখণ্ডে একটি মাঠ পর্যায়ের অভিযানের সময় গাড়িটি উল্টে গেলে ওই দুর্ঘটনা ঘটে। বর্তমানে সীমান্তে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি পরিস্থিতি বজায় রয়েছে, তবে এই ঘটনার কয়েক দিন আগেই কাফর তিবনিত এলাকায় সংঘর্ষে ইসরায়েলি বাহিনীর আরও পাঁচ সেনা নিহত হয়েছিলেন। এই ঘটনার প্রেক্ষাপটে লেবাননের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধবিরতি বজায় থাকার কথা থাকলেও গত কয়েক দিনে ইসরায়েলি সেনাবাহিনী বারবার…
দীর্ঘ ৫২ বছরের অপেক্ষার পর ২০২৬ বিশ্বকাপে ফিরেছিল হাইতি। তবে গ্রুপ পর্বের বাধা পেরোতে না পারলেও দলের লড়াকু মানসিকতায় সন্তুষ্ট কোচ সেবাস্তিয়েঁ মিনিয়ে। বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়ার পর এবার আরেকটি বিশ্বকাপ খেলতে এত দীর্ঘ সময় অপেক্ষা করতে চান না তিনি। ‘সি’ গ্রুপে ব্রাজিল, মরক্কো ও স্কটল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল হাইতি। তিন ম্যাচের একটিতেও জয় না পেলেও প্রতিটি ম্যাচেই লড়াই করেছে দলটি। স্কটল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হারার পর শেষ ম্যাচে মরক্কোর বিপক্ষে দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে পরাজিত হয় তারা। ম্যাচ শেষে মিনিয়ে বলেন, ফলাফল তাকে হতাশ করেছে, কারণ তিনি দলের জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন। তিনি…
