ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনির সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তবে তার এ ইচ্ছাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একটি ফাঁদ হিসেবে দাবি করেছেন ইরানি আইনপ্রণেতা কামরান ঘাজানফারি। তিনি বলেছেন, শেহবাজ শরিফকে পাঠিয়ে মোজতবা খামেনিকে টার্গেট করার পরিকল্পনা করছিল ইসরায়েলি ও মার্কিনিরা। যদিও তিনি তার দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি। ইরানি সামাজিক যোগাযোগমাধ্যম ইতা-তে গতকাল বুধবার (২৪ জুন) এক পোস্টে তিনি বলেছেন, “মোজতবা খামেনিকে শহীদ করার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে পরিকল্পনা রয়েছে, মোজতবার সঙ্গে পাকিস্তানের শেহবাজ শরিফের দেখা করতে চাওয়া এ পরিকল্পনারই অংশ। শেহবাজের মাধ্যমে মোজতবাকে শহীদ করার পথ সুগম করতে চায় তারা।” গত ২৮ ফেব্রুয়ারি…
Author: প্রাণের সংবাদ
দেশের অর্থনীতি সচল ও গতিশীল রাখতে কোটিপতিদের তোষণ বন্ধ করে প্রান্তিক মানুষের হাতে সরাসরি অর্থ পৌঁছানোর আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক উপদেষ্টা ও হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া। তিনি বলেছেন, দেশের কোনো কোটিপতি বা ধনী মানুষকে অতিরিক্ত হাজার টাকা দিলে তা অর্থনীতিতে কোনো ইতিবাচক প্রভাব ফেলে না। কিন্তু একজন গরিব মানুষকে মাত্র ১০০ টাকা দিলেও তিনি সঙ্গে সঙ্গে তা বাজারে খরচ করেন, যা মূলত অভ্যন্তরীণ অর্থনীতিকে সচল রাখে। বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের সভাপতিত্বে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ৪৫ বছরের আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন এই অর্থনীতিবিদ দেশের বর্তমান ভঙ্গুর…
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প আঘাত হানার পর সেখানকার কাতিয়া লা মার শহর বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার বহু ঘরবাড়ি ও উঁচু ভবন ধসে পড়েছে। ভূমিকম্পের পর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে শহরটি। এরমধ্যে অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। তাদের সারারাত খুঁজে বের করার চেষ্টা করেছেন আত্মীয়-স্বজনরা। আটকে পড়াদের অনেকে জীবিত থাকলেও তাদের উদ্ধার করতে এগিয়ে আসেনি কেউ। ল্যারি রোজাস নামে ৪৯ বছর বয়সী এক নারী বলেছেন, “আমাদের আর কিছুই নেই। একটু শক্তিও নেই ধসে পড়া ভবনের কাছে যাওয়ার।” তিনি তার ধসে পড়া বাড়ির সামনে বসে আছেন। এর ভেতর তার বেশ কয়েকজন আত্মীয়-স্বজন আটকা পড়ে আছেন। আরেক নারীর এক মেয়ে ১২ তলা উঁচু একটি…
প্রায় তিন বছর পর আবারও ব্রাজিলের জার্সিতে দেখা গেল নেইমারকে। স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে দীর্ঘ ৯৮১ দিনের অপেক্ষার অবসান ঘটান ব্রাজিলিয়ান তারকা। ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি। ড্রেসিংরুমে কেঁদেছেনও। মিয়ামিতে ভিনিসিয়ুস ও কুনহার গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। তবে সেলেসাও সমর্থকদের কাছে এদিন স্বস্তির খবর ছিল নেইমারের প্রত্যাবর্তন। চোটের কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই ফরোয়ার্ড ম্যাচ শেষে মিক্সড জোনে নিজের অনুভূতির কথা বলতে গিয়ে বলেন, “আমি আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। ড্রেসিংরুমে একা বসে কেঁদেছি। এতদিন পর আবার এই অনুভূতিগুলো ফিরে পাওয়া আমার জন্য বিশাল স্বস্তির।” ব্রাজিলের জার্সি গায়ে বিশ্বকাপ…
প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘লাল গালিচা’ সংবর্ধনা ও ‘গার্ড অব অনার’ প্রদান করেছে চীন। চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ প্রধানমন্ত্রীকে সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। এর আগে, রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রী বেইজিংয়ের গ্রেট হলে পৌঁছালে তাকে স্বাগত ও উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। শুভেচ্ছা বিনিময় এবং দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে পরিচয় পর্বের পর প্রধানমন্ত্রীকে লালগালিচা বিছানো অভিবাদন মঞ্চে নিয়ে যান লি কিয়াং। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এসব তথ্য জানা গেছে। অভিবাদন মঞ্চে…
দেশে বর্তমানে কতজন ইমাম ও মুয়াজ্জিন কর্মরত আছেন, তার সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান সরকারের কাছে নেই বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)। তবে, ২০২০ সালের একটি হিসাবের উল্লেখ করে মন্ত্রী জানান, দেশে মসজিদের সংখ্যা ছিল ৩ লাখ ৩১ হাজার ১২৫টি। সে হিসেবে ইমাম ও মুয়াজ্জিনের সংখ্যা প্রায় ৬ লাখ ৬২ হাজার ২৫০ জন হতে পারে বলে জানান তিনি। বৃহস্পতিবার জাতীয় সংসদে নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বেলা সাড়ে ১১ টায় সংসদ অধিবেশন শুরুর পর প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়। ধর্মমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ…
বিশ্বকাপের মাঠে ম্যাচসেরা হওয়ার স্বীকৃতি একজন ফুটবলারের ব্যক্তিগত অর্জনের অন্যতম বড় মুহূর্ত। ম্যাচ শেষে আলো ঝলমলে মঞ্চে পুরস্কার হাতে তোলা সেই ছবিই ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। তবে এবার সেই পরিচিত দৃশ্যেই সূক্ষ্ম কিন্তু তাৎপর্যপূর্ণ একটি পরিবর্তন এনেছে ফিফা। ২০২৬ বিশ্বকাপে মুসলিম ফুটবলারদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে ম্যাচসেরার পুরস্কার প্রদানের প্রক্রিয়ায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, কোনো মুসলিম খেলোয়াড় ম্যাচসেরা হলে পুরস্কার গ্রহণের সময় অ্যালকোহল ব্র্যান্ডের লোগো দৃশ্যমান রাখা হচ্ছে না।বিশ্বকাপের বিভিন্ন ম্যাচে ইতোমধ্যেই এই পরিবর্তন দেখা গেছে। ম্যাচসেরা নির্বাচিত হওয়া মুসলিম খেলোয়াড়দের পুরস্কার প্রদানের সময় মঞ্চের পেছনে থাকা স্পন্সর বোর্ড থেকে অ্যালকোহল-সংশ্লিষ্ট ব্র্যান্ডিং…
ইউরোপের বড় অংশজুড়ে জেঁকে বসা রেকর্ড ভাঙা দাবদাহে চারদিনে স্পেনে ২১২ জনের প্রাণহানি ঘটেছে। গত রোববার থেকে বুধবারের মধ্যে দেশটিতে এসব মানুষ মারা গেছেন বলে স্পেনের একটি সরকারি সংস্থা জানিয়েছে। স্পেনে তীব্র দাবদাহে দৈনিক মৃত্যুর পরিসংখ্যান সংগ্রহের পর অতীতের স্বাভাবিক মৃত্যুর হারের সঙ্গে তুলনা করে দেশটির মৃত্যু পর্যবেক্ষণ ব্যবস্থা মোমো। মৃত্যুর হার হঠাৎ বেড়ে যাওয়ার সম্ভাব্য বিভিন্ন কারণ খতিয়ে দেখতে সংস্থাটি বাহ্যিক বিভিন্ন বিষয়কেও বিবেচনায় নেয়। এর মধ্যে দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা এইমেটের আবহাওয়ার তথ্যও বিবেচনায় নেওয়া হয়। মোমোর তথ্য অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের তীব্র ঝুঁকিতে থাকা দেশটিতে এর আগে রেকর্ড গরম পড়েছিল ২০২৫ সালের গ্রীষ্মে। ওই বছরের জুন মাসের একই…
বিশ্বকাপ চলাকালীনই বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক গুইলার্মো ওচোয়া। চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচের ৭৭তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেই পেশাদার ফুটবলকে বিদায় জানান তিনি। এর মধ্য দিয়ে দুই দশকেরও বেশি সময়ের এক গৌরবময় যাত্রার সমাপ্তি ঘটল। ২০০৪ সালে ক্লাব আমেরিকার হয়ে অভিষেকের পর থেকেই নিজের অসাধারণ প্রতিভার জানান দেন ওচোয়া। মাত্র ১৯ বছর বয়সেই দুর্দান্ত রিফ্লেক্স ও ধারাবাহিক পারফরম্যান্সে দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন তিনি। ক্লাব আমেরিকার জার্সিতে খেলেই ২০০৭ সালে মহাদেশের সেরা গোলরক্ষকের স্বীকৃতি পান। একই বছর ব্যালন ডি’অরের ৫০ জন মনোনীত খেলোয়াড়ের তালিকায় জায়গা করে নিয়ে ইতিহাস গড়েন, যা এখনো কোনো মেক্সিকান…
বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ (বৃহস্পতিবার) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নিকট তার পরিচয়পত্র পেশ করেছেন। দুপুরে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার দেয়। পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতা শেষে হাইকমিশনার রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য বৈঠক করেন। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন যে, তার কর্মকাল বাংলাদেশ-ভারত পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ়, ফলপ্রসূ ও জনকল্যাণমুখী করতে সহায়ক হবে। রাষ্ট্রপতি এ বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের মাধ্যমে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে গঠিত নতুন গণতান্ত্রিক সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার…
