স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের অস্ত্র দেওয়ার পাশাপাশি মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ১৫টি বেসরকারি মাদক পুনর্বাসন কেন্দ্রকে অনুদানের চেক হস্তান্তর করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে এখন ৮২ লাখ মানুষ মাদকাসক্ত। সিনথেটিক ও সেমি সিনথেটিক মাদকের বিস্তারের কারণে বিপুল সংখ্যক মানুষ মাদকাসক্ত হয়ে পড়েছে। বিদ্যমান মাদক আইনে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি করা যাচ্ছে না। কারণ মাদকচক্র গুলো অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছে। আর আমাদের কর্মকর্তাদের কাছে কোনো অস্ত্র নেই।…
Author: প্রাণের সংবাদ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানিসম্পদ মন্ত্রী লি গুয়িং। বৈঠকে তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐকমত্য হয়। বৃহস্পতিবার চীনের স্থানীয় সময় দুপুর ১২টায় বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী বৈঠকে বন্যার ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং পানি সম্পদের যথাযথ ব্যবস্থাপনার লক্ষ্যে দেশে চলমান নদী খনন কর্মসূচির কথা উল্লেখ করে বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় চীন সরকারের সহযোগিতা কামনা করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তা প্রত্যাশা করেন। জবাবে চীনের পানিসম্পদ মন্ত্রী ইতিবাচক সাড়া দিয়ে পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি ২০০৫ সালে বাংলাদেশ ও…
ভেনেজুয়েলায় ৭ মাত্রা ছাড়িয়ে যাওয়া দুটি বিধ্বংসী ভূমিকম্পের পর রাজধানী কারাকাস এবং অন্যান্য শহর-গ্রামের ধ্বংসাবশেষ থেকে এ পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও অন্তত ৭০০ জনকে। ভেনেজুয়েলার এ দুর্যোগকালীন পরিস্থিতিতে শোক প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে এক বার্তায় সহানুভূতি জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, বিধ্বংসী ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। যারা প্রিয়জন হারিয়েছেন, যারা আহত হয়েছেন এবং দুর্যোগ পরবর্তী সময়ে অক্লান্তভাবে কর্মরত সাহসী উদ্ধারকর্মীদের সবার প্রতি আমাদের গভীর সহানুভূতি রইল। আরেক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, ভেনিজুয়েলায়…
যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে (মিয়ামি স্টেডিয়াম) অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই জয়ের মাধ্যমে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে (নকআউটে) পা রাখল কার্লো আনচেলত্তির দল। ব্রাজিলের এমন বিধ্বংসী রূপ ও দাপুটে ফুটবল দেখে ম্যাচ শেষে প্রতিপক্ষ স্কটল্যান্ডের কোচ স্টিভ ক্লার্ক বড় ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি মনে করেন, ব্রাজিল এই টুর্নামেন্টের সেমিফাইনাল বা এমনকি ফাইনাল পর্যন্ত যাওয়ার পূর্ণ যোগ্যতা রাখে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ব্রাজিলের আক্রমণভাগের ভূয়সী প্রশংসা করে স্কটল্যান্ড কোচ স্টিভ ক্লার্ক বলেন, আমরা অত্যন্ত মানসম্পন্ন এবং একটি প্রাণঘাতী আক্রমণভাগের দলের বিপক্ষে খেলছিলাম। ম্যাচের প্রথমার্ধেই রিয়াল মাদ্রিদ উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের…
চলতি ফুটবল বিশ্বকাপে ইরান দলের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচের দুদিন আগে ইরান স্কোয়াড যুক্তরাষ্ট্রে প্রবেশ করার অনুমতি পেয়েছে। তবে এই শিথিলের সঙ্গে একটি শর্তও জুড়ে দেওয়া হয়েছে- আগামী শনিবার সকালে মিসরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলার পরপরই, অর্থাৎ ওইদিনই ইরান দলকে আমেরিকা ত্যাগ করতে হবে। হোয়াইট হাউস ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু গিউলিয়ানি এ সিদ্ধান্তের বিষয়ে বলেন, ‘এটি আমাদের পূর্বপরিকল্পিত ছিল। প্রথম দুই ম্যাচের সময় তাদের আসা-যাওয়ার সার্বিক পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করতে চেয়েছিলাম। সবকিছু ঠিকঠাক থাকায় দীর্ঘ ভ্রমণ ক্লান্তি কমাতে নিয়ম কিছুটা শিথিল করা…
নিজেদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়রকে পেতে ৭৮১ দিন অপেক্ষা করতে হয়েছে ব্রাজিলকে। চোটজর্জর এই তারকার প্রত্যাবর্তনের ম্যাচটি অবশ্য তিনি মাঠে নামার আগেই রাঙিয়ে দিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র ও ম্যাথিউস কুনহা। যাতে ভর করে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে নকআউট রাউন্ডে উঠল ব্রাজিল।
সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছে ইরান। সংশ্লিষ্ট সূত্রের বরাতে বুধবার (২৪ জুন) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। গত ২৮ ফেব্রয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। ওই হামলার শুরুতেই পরিবারের অন্যান্য সদস্যসহ প্রাণ হারান ৮৬ বছর বয়সী আলি খামেনি। নিহত হওয়ার আগে তিনি দীর্ঘ ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেছেন। খামেনিকে শেষ বিদায় জানাতে কয়েকদিনের আয়োজন করছে ইরান। তার অন্তোষ্টিক্রিয়া শুরু হবে আগামী ৪ জুলাই। ওইদিন হবে তার প্রথম জানাজা। এরপর রাজধানীর উপকণ্ঠের কোম শহরে ৭ জুলাই হবে দ্বিতীয় জানাজা। সবশেষ ৯ জুলাই আরেকবার জানাজা শেষে তাকে…
সাতক্ষীরা-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. ইজ্জত উল্লাহ বলেছেন, জনগণ গণঅভ্যুত্থান করে আওয়ামী লীগকে দেশ ছাড়া করেছে। বিএনপি জামাতকে ভাবতে হবে? আমরা যদি সুশাসন দিতে না পারি, আমরা চাঁদাবাজি, ধান্দাবাজি, টেন্ডারবাজি করে যদি দেশ চালাতে চাই, আমাদেরও পরিণতি কী হবে, এটা ভেবে দেখা দরকার। তাদের তো যাওয়ার জায়গা আছে, বিএনপি-জামাতের যাওয়ার কিন্তু জায়গা নেই। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৪তম দিন বুধবার (২৪ জুন) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মো. ইজ্জত উল্লাহ বলেন, অর্থমন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দিয়েছেন। ৬ লাখ ৯৫…
দেশের প্রথম উপগ্রহ ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ এর বাণিজ্যিক ব্যবহারের মাধ্যমে গত ৫টি অর্থবছরে সর্বমোট ১৬৩.৯৭ কোটি টাকা নিট মুনাফা হয়েছে। এই সময়ে মোট রাজস্ব আয় হয়েছে ৭৬৪.১০ কোটি টাকা। বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানান। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত(হাসনাত আব্দুল্লাহ) এর এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদে এ তথ্য জানান। মো. আবুল হাসনাত তার প্রশ্নে জানতে চেয়েছিলেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক ব্যবহার এবং ট্রান্সপন্ডার ভাড়া দিয়ে কাঙ্ক্ষিত আয় করতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) ব্যর্থ হয়েছে। এরমধ্যেই শত শত কোটি টাকা ব্যয়ে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’ উৎক্ষেপণের নতুন…
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সবচেয়ে বড় শিকার হয়তো ইসরায়েলের ইরান-কৌশল নয়, বরং বেঞ্জামিন নেতানিয়াহুর সেই রাজনৈতিক ব্র্যান্ড—যা তিনি কয়েক দশক ধরে তৈরি করেছিলেন। তিনি নিজেকে এমন একজন ইসরায়েলি নেতা হিসেবে জাহির করেছিলেন, যিনি ইরান ইস্যুতে ওয়াশিংটনকে নিজের ইচ্ছা অনুযায়ী চালাতে পারেন। ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কী ধরনের ঝুঁকিতে পড়ছেন সেই বিষয়ে এমন মন্তব্য করেছেন একাধিক বিশ্লেষক, সাবেক মার্কিন কর্মকর্তা এবং কূটনীতিক। নেতানিয়াহু নিজের রাজনৈতিক পরিচয় গড়ে তুলেছিলেন একটি সাহসী দাবির ওপর: তিনি একাই ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কৌশলগতভাবে একই অবস্থানে রাখতে পারেন। রিপাবলিকানদের সমর্থনপুষ্ট হয়ে নিজেকে একমাত্র ইসরায়েলি নেতা হিসেবে তুলে ধরেন তিনি, যিনি একের পর এক মার্কিন প্রেসিডেন্টকে…
