Author: প্রাণের সংবাদ

ভারতের কলকাতার তারাতলা এলাকায় নির্মাণাধীন একটি গুদামের ছাদ ধসে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির। বুধবার (২৪ জুন) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে অন্তত ১৮ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দুর্ঘটনার সময় গুদাম নির্মাণকাজে আনুমানিক ৪০ জন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ করেই গুদামের শেড ধসে পড়লে তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। খবর পেয়ে পুলিশ, দমকল বাহিনী ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু…

Read More

বজ্রঝড়ের শঙ্কায় অনিশ্চয়তায় পড়েছে ব্রাজিল ও স্কটল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচ। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ রাতে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা দুই দলের। তবে বৈরী আবহাওয়া বড় বাধা হয়ে দাঁড়াতে পারে এই ম্যাচে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও ওই সময়েই তীব্র বজ্রঝড়ের পূর্বাভাস রয়েছে। ফলে শুরুতেই বিলম্ব কিংবা ম্যাচ চলাকালেও খেলা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফিফার নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের ৮ মাইল ব্যাসার্ধের মধ্যে বজ্রপাত শনাক্ত হলেই সঙ্গে সঙ্গে খেলা স্থগিত করতে হয়। এছাড়া শেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট অপেক্ষা করার বাধ্যবাধকতা রয়েছে। এতে করে ম্যাচ দীর্ঘ সময়ের জন্য থেমে যেতে পারে। এর…

Read More

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ডরক স্টেডিয়াম বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪ টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। শুধু নকআউট পর্বে ওঠাই নয়, গ্রুপ ‘সি’-তে শীর্ষস্থান নিশ্চিত করাও কার্লো আনচেলত্তির দলের লক্ষ্য। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে হতাশাজনক ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে তারা। সমান ৪ পয়েন্ট মরক্কোরও, তবে গোল ব্যবধানে এগিয়ে ব্রাজিল (+৩)। গ্রুপ ‘সি’ থেকে এখনো দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়নি কারোরই। ব্রাজিল, মরক্কো এবং স্কটল্যান্ড— পরের রাউন্ডের দৌড়ে আছে তিন দলই। আজই নিশ্চিত হয়ে যাবে গ্রুপ ‘সি’-এর দ্বিতীয় রাউন্ডের লাইন-আপ। কারও ওপর…

Read More

দেশের ১১ অঞ্চলে রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বুধবার বিকাল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া, খুলনা, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Read More

বিশ্বকাপ ইতিহাসে নতুন উচ্চতায় লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে নিজের মোট গোলসংখ্যা ১৮ তে তুলে নিয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। এই কীর্তিতে তিনি ছাড়িয়ে গেছেন জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে, যার গোল ছিল ১৬টি। তবে এই রেকর্ডের আড়ালে উঠে এসেছে একটি ভিন্ন পরিসংখ্যান, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মেসির ১৮ গোলের মধ্যে ১৬টিই এসেছে এমন সব দলের বিপক্ষে, যারা কখনো বিশ্বকাপ জিততে পারেনি। মাত্র দুটি গোল এসেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দলের বিপক্ষে, যা ছিল ২০২২ সালের ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে। ২০০৬ বিশ্বকাপে সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে প্রথম গোল করেন মেসি। এরপর ২০১৪ সালে বসনিয়া হার্জেগোভিনা, ইরান, নাইজেরিয়ার বিপক্ষে…

Read More

দেশে বা বিদেশে সঠিক, পর্যাপ্ত ও গ্রহণযোগ্য তথ্য বা প্রতিবেদনের অভাবে বাংলাদেশ থেকে কী পরিমাণ অর্থ পাচার করা হয়েছে তার প্রকৃত ও সঠিক পরিমাণ নিরূপণ করা অত্যন্ত কঠিন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৪তম দিন বুধবার (২৪ জুন) বিকেলে লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এদিন লিখিত প্রশ্ন টেবিলে উত্থাপিত হয়। বিকেল তিনটায় শুরু হওয়া জাতীয় সংসদের বৈঠকে এ পর্যায়ে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। নেত্রকোনা-৫ সংসদ সদস্য মাছুম মোস্তফার লিখিত প্রশ্নে জানতে চান, বিগত ফ্যাসিস্ট আমলে অবৈধভাবে পাচারকৃত টাকার মোট পরিমাণ কত? কী পরিমাণ টাকা ফিরিয়ে আনা…

Read More

মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী ভূ-রাজনৈতিক সংঘাত যেখানে বিশ্বজুড়ে মুসলিম ও ইহুদি সম্প্রদায়ের মধ্যে বিভেদের দেয়াল তুলে দিয়েছে, সেখানে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে লাতিন আমেরিকার দেশ পানামা। দূরপ্রাচ্যের সব যুদ্ধ, বৈরিতা ভুলে পানামা সিটির মুসলিম ও ইহুদিরা বছরের পর বছর ধরে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছেন। নিজেদের তারা মধ্যপ্রাচ্যের সংকটের ছায়া থেকে সম্পূর্ণ দূরে রেখেছেন এবং জাতীয় পরিচয়ে সবাই একতাবদ্ধ। বাণিজ্য ও ব্যবসায়িক অংশীদারিত্বই সম্প্রীতির মূল চাবিকাঠি পানামার ৩৭ লাখ জনসংখ্যার মধ্যে প্রায় ২৪ হাজার মুসলিম এবং ১২ থেকে ১৪ হাজার ইহুদি বসবাস করেন। দুই সম্প্রদায়ের এই শান্তিপূর্ণ সহাবস্থানের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে তাদের মধ্যকার গভীর ব্যবসায়িক সম্পর্ক। বিশেষ করে হংকংয়ের পর…

Read More

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, গণমাধ‌্যমের কর্মকাণ্ডের মাধ‌্যমে জাতীয় সংসদ আরও মহিমান্বিত হবে। সংসদের প্রতি দেশের জনগণের আস্থা আরও বেড়ে যাবে, এটাই আমি কামনা করি। বাংলাদেশের জনগণ দীর্ঘদিন এ ধরণের সংসদের অপেক্ষায় ছিল। ১৭ বছর আমরা এ ধরণের কার্যকর সংসদ পায়নি। বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) আয়োজিত ফল উৎসব-২০২৬’এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। স্পিকার বলেন, ‘১৭ বছর আমরা এ ধরনের কার্যকর সংসদ পাইনি। আমি বেশ কয়েকটি সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলাম। বিশেষ করে হুসেইন মুহম্মদ এরশাদ-এর আমলের সংসদের সদস্য ছিলাম, তা বলতেই লজ্জা পাই। অনেক সময় টেলিভিশনে দেখেছি, রেডিওতে শুনেছি এ…

Read More

স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে রয়েছেন ছোট পর্দার অভিনেতা জাহের আলভী। এবার তাকে দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে গত ২১ জুন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের পরিদর্শক আব্দুল মালেক আসামির দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। ওইদিন আদালত আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য বুধবার দিন রাখেন। রিমান্ড শুনানিতে আদালতের অনুমতি নিয়ে জাহের আলভী বলেন, ‘আমি কাজে (অভিনয়ে) ফেরার জন্য জামিন চাই না। আমার সন্তানটা তার মাকে হারিয়েছে, তাকে এখন সাপোর্ট দেওয়া দরকার। আমি এমন একটা পরিস্থিতিতে আছি, যখন শোক পালন করবো…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন মঞ্চে নাচ ও ট্রান্সজেন্ডারদের নিয়ে কোনো উপহাস বা মজা না করতে নিষেধ করেছেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। তবে তা সত্ত্বেও স্থানীয় সময় মঙ্গলবার (২৩ জুন) রাতে ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের নিয়ে মজা করেছেন তিনি। ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়ে ট্রান্সজেন্ডারদের নিয়ে সমালোচনা করেন। এ সময় নারীদের ভারোত্তলনে ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণের বিষয়টি নিয়ে কৌতুক করেন মার্কিন প্রেসিডেন্ট। পেনসিলভেনিয়ার এক জনসভায় তিনি বলেন, “মেলানিয়া আমাকে বলেছে, ডার্লিং, দয়া করে দয়া করে নেচো না। এটি প্রেসিডেন্টসূলভ নয়। বিশেষ করে ছেলে ও মেয়েদের ভারোত্তলন এবং সাঁতার নিয়ে কথা বলো না। দয়া করে (মঞ্চে) সাঁতারের অঙ্গভঙ্গি করো না।” এমন কথা বলেই তিনি নারী…

Read More