ফেনীর ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা আড়াইটার দিকে জেলার পশুরাম উপজেলার খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় এ প্রকল্পের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। ফলক উন্মোচনের পর সেখানে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী। এরপর নদী খনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এর আগে ঢাকা থেকে সড়ক পথে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে ফেনী-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রফিকুল আলম মজনু তাকে অভ্যর্থনা জানান। এ সময়ে ফেনী-২ আসনের সংসদ সদস্য ভিপি জয়নাল আবেদীন, ফেনী-৩ আসনের সংসদ সদস্য পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি,…
Author: প্রাণের সংবাদ
ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বড় হামলা রুখে দেওয়ার দাবি করেছে ইয়েমেনের সরকারি বাহিনী তুর আল-বাহাহ। বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেসবুকে এক পোস্টে তারা বলেছে, “আমাদের সেনারা সব ফ্রন্টে হুথিদের বড় হামলা রুখে দিয়েছে। তাদের হামলার জন্য জড়ো করা সব সরঞ্জাম ধ্বংস করে দেওয়া হয়েছে।” তবে তারা এর বেশি বিস্তারিত আর কোনো কিছু জানায়নি। এরআগে বৃহস্পতিবার সকালে ইয়েমেনি সরকারি বাহিনী বলেছিল, দক্ষিণপূর্ব তাইজের হাইফান জেলা ও আল-আকবুস এলাকায় ছয়টি বিমান হামলা চালানো হয়েছে। এতে হুথি যোদ্ধাদের টার্গেট করা হয় বলে জানিায় তারা। গত এক মাস ধরে হুথি বিদ্রোহীদের সঙ্গে ইয়েমেনের সরকারি বাহিনীর তীব্র লড়াই চলছে। এরমধ্যে হুথিরা লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা…
প্রেমের গুঞ্জন থেকে শুরু করে সম্পর্কের স্বীকারোক্তি, এরপর বিচ্ছেদ সৃজিত মুখার্জি ও সুস্মিতা দে-কে ঘিরে টলিপাড়ায় একসময় কম আলোচনা হয়নি। এবার সেই সম্পর্কের অধ্যায় পেরিয়ে হইচইয়ের এক অনুষ্ঠানে হঠাৎ মুখোমুখি হলেন দুজন। সেখানে তাদের কথাবার্তা থেকে শুরু করে চোখেমুখের অভিব্যক্তি—সবকিছুতেই যেন ধরা পড়ল পুরোনো স্বাচ্ছন্দ্যের অনুপস্থিতি। একসময় টলিপাড়ায় কান পাতলেই শোনা যেত, পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সদ্য টলিউডে পা রাখা অভিনেত্রী সুস্মিতা দে। বিশেষ করে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমার প্রচারণার সময় বিভিন্ন পার্টি ও আয়োজনে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ায় সেই গুঞ্জন আরও জোরালো হয়। তবে সেই সময়ের গুঞ্জন পরবর্তী সময়ে আর গুঞ্জনেই সীমাবদ্ধ থাকেনি। সৃজিতও একপর্যায়ে…
ইরাকের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে থাকা অস্ত্রধারী সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করতে আগামী ৩০ জুন পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী আলি আল-জাইদি বলেছেন, নির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী এ প্রক্রিয়া ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে সম্পন্ন করা হবে। বৃহস্পতিবার ইরাকি বার্তা সংস্থা (আইএনএ) প্রকাশিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। আলি আল-জাইদি বলেন, রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে থাকা অস্ত্রের বিষয়টি একটি ‘সুস্পষ্ট কর্মপরিকল্পনা ও সম্মত সময়সীমার’ ভিত্তিতে সমাধান করা হবে। একই সঙ্গে যুদ্ধ ও শান্তি বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা কেবল সাংবিধানিক কর্তৃপক্ষের হাতে থাকবে—এই সাংবিধানিক নীতিও বজায় রাখা হবে। তিনি বলেন, সরকারি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া যেকোনো সামরিক পদক্ষেপ নিষিদ্ধ থাকবে। ইরাকের ভূখণ্ডে সক্রিয়…
এমপি পদ থেকে ফেরদৌসি আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে তিনি হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনার মধ্যেই বিএনপির সাংগঠনিক পর্যায়ে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার ঢাকা মহানগর…
আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপটে নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, এসএসসি পরীক্ষা, রমজান এবং বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবসের মতো স্থানীয় সামাজিক বাস্তবতাগুলোকে সার্বিক বিবেচনায় নিয়ে একটি সুসংহত ও বাস্তবসম্মত সমাধানে আসবে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউএনডিপি’র সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সচিব। নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব আরও জানান, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ‘ব্যালট’ প্রকল্পের আওতায় নির্বাচন কমিশন সচিবালয়, মাঠ পর্যায়ের কর্মকর্তা, পুলিশ বাহিনী…
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার সাত মাস পর মধ্যপ্রাচ্যের তেলের বিশ্ববাজারে বড় ধরনের স্বস্তি এসেছে। ইরান ছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য উপসাগরীয় তেল উৎপাদক দেশগুলোর অপরিশোধিত তেল রপ্তানি আবারও যুদ্ধপূর্ব স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। জ্বালানি বাজার সংক্রান্ত তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘কেপলার’ এর মতে, সেপ্টেম্বর মাসে এই অঞ্চলের তেল রপ্তানি বেড়ে দৈনিক অন্তত ১ কোটি ৬৫ লাখ (১৬.৫ মিলিয়ন) ব্যারেলে পৌঁছেছে। তবে তেলের সরবরাহ আগের জায়গায় ফিরলেও মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী তেল পরিবহন ব্যবস্থায় এসেছে বৈপ্লবিক পরিবর্তন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে কেপলার জানায়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আঞ্চলিক তেল পরিবহন ও রুট পুরোপুরি বদলে ফেলা হয়েছে। হরমুজ…
বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের দীর্ঘদিনের সহযোগিতার কথা উল্লেখ করে ভবিষ্যতে দুই দেশের উন্নয়ন সহযোগিতা আরও জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ড. আবদুল মঈন খান। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে নিজ অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন-ইচির-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। সাক্ষাৎকালে স্থানীয় সরকার মন্ত্রী মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে জাপানের অব্যাহত সহযোগিতার জন্য দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন…
শিশুকালেই তারকাখ্যাতি। অথচ বড় হয়ে তিনি অনেকটাই ম্লান। প্রার্থনা ফারদিন দীঘির ক্যারিয়ারের গ্রাফ যেন ক্রমশ নিম্নমুখী। নায়িকা হিসেবে ২০২১-এ অভিষেকের পর থেকে এ পর্যন্ত সাফল্যের মুখ দেখা হয়নি। অথচ শিশুশিল্পী হিসেবে তার সাফল্যের হার ঈর্ষণীয়। প্রায় দু’বছর ধরে বড় পর্দায় কেন্দ্রীয় চরিত্রে নেই দীঘি। ২০২৪ সালের নভেম্বরে এসেছিল ’৩৬-২৪-৩৬’। রেজাউর রহমানের ওই সিনেমা সেভাবে সাড়া জাগাতে পারেনি। গত বছরের ঈদুল ফিতরে সিনেমা ‘জংলি’তে অভিনয় করেছেন দীঘি, তবে এখানেও তার চরিত্রের ব্যপ্তি সংক্ষিপ্ত। ফলে দীঘিকে সেভাবে পাচ্ছে না দর্শক। সেই অভাব ঘুচিয়ে দেবে ‘বিদায়’, এমনই প্রত্যাশা ছিল অনেকের। ‘বরবাদ’ খ্যাত মেহেদী হাসান হৃদয়ের এই সিনেমায় অভিনয় করেছেন দীঘি, সঙ্গে আছেন বাপ্পারাজ,…
আলামিন আসিফ :নিউ ইয়র্ক প্রতিনিধি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে রাষ্ট্রীয়ভাবে নতুন নামে ডাকার এক জমকালো উদ্যোগ নিতে গিয়ে মারাত্মক দাফতরিক ভুলের মুখোমুখি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ কার্যালয় হোয়াইট হাউস। প্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষ নির্বাহীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক হাইপ্রোফাইল বৈঠকের সময় প্রকাশিত একটি অফিশিয়াল দাফতরিক নথিতে দেশের নামেই দেখা গেছে বড় ধরনের বানানের ভুল। সেখানে ইংরেজি ‘United States’ শব্দের বদলে ভুলবশত লেখা হয়েছে ‘Unites States’। প্রেসিডেন্ট ট্রাম্প যখন দেশে কৃত্রিম বুদ্ধিমত্তার বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা ‘এসআই’ ধারণার জোর প্রচার শুরু করেছেন, ঠিক তখনই এমন একটি গুরুত্বপূর্ণ দাফতরিক ভুল প্রকাশ পাওয়ায় বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে তীব্র কৌতূহল ও নানা…
