Author: প্রাণের সংবাদ

বর্তমান সময়ের ছোট পর্দার পরিচিত মুখ সামিরা খান মাহি। সাবলীল অভিনয় ও গ্ল্যামারাস উপস্থিতির মাধ্যমে অল্প সময়ের মধ্যেই দর্শকদের নজরে জায়গা করে নিয়েছেন তিনি। অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত সরব থাকেন এই অভিনেত্রী। সেখানে নিজের নানা মুহূর্ত ও ভাবনা অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন। এরই ধারাবাহিকতায় এবার রোবটের একটি ভিডিও প্রকাশ করে ভিন্নরকম মন্তব্য করেছেন মাহি। তার লেখা ক্যাপশনটি এরই মধ্যে নেটিজেনদের মধ্যেও আগ্রহ তৈরি করেছে। রোবটের একটি ভিডিও শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক।’ মাহির পোস্টের নিচে একজন লিখেছেন, ‘রোবট ঠিক আছে, অন্তত চিট করবে না।’ আরেকজনের মন্তব্য, ‘রোবট ঠিক আছে…

Read More

আলামিন আসিফ :নিউ ইয়র্ক প্রতিনিধি মশার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরাসরি যুদ্ধ ঘোষণা; এ যেন এক নজিরবিহীন ও চাঞ্চল্যকর অধ্যায়! ওয়াশিংটন ডিসির বাতাসে এখন কেবল রাজনীতি নয়, ভেসে বেড়াচ্ছে মশা নির্মূলের কড়া হুঁশিয়ারি। ফ্লোরিডায় যখন ডেঙ্গু জ্বরের তাণ্ডবে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ, ঠিক তখনই হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে গর্জে উঠলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন জনগণকে মশা আর টিকের উৎপাত থেকে রক্ষা করতে তিনি স্বাক্ষর করেছেন এক ঐতিহাসিক নির্বাহী আদেশে। ঘটনার সূত্রপাত ফ্লোরিডা রাজ্যের এক অস্বাভাবিক স্বাস্থ্য সংকটকে কেন্দ্র করে। ফ্লোরিডার ছয়টি কাউন্টিতে ছড়িয়ে পড়েছে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব। বিশেষ করে হিলসবরো কাউন্টিতে পরিস্থিতি এতটাই গভীর যে, ইতিমধ্যেই ১৭০টিরও বেশি স্থানীয়ভাবে সংক্রামিত…

Read More

নরওয়ে-পর্তুগাল ম্যাচ নিয়েই ফুটবল জগত তোলপাড় করার মতো অবস্থা। ম্যাচের ফল নিয়ে নয়, বরং ক্রিশ্চিয়ানো রোনালদো ইস্যুতে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে। ৯০ মিনিট না খেলানোর প্রেক্ষিতে অনুশীলনের মাঝপথে চলে যাওয়া, এমনকি জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। নরওয়ের বিপক্ষে ২৮ সেপ্টেম্বর পুরো ৯০ মিনিট বসানোর পরদিন ডেনমার্ক ম্যাচের আগে অনুশীলনের মাঝপথে হোটেলে ফিরে যান রোনালদো। তবে রোনালদোকে ঘিরে নাটকীয়তার কোনো খারাপ প্রভাব পড়েনি দলের ওপর। বৃহস্পতিবার (১ অক্টোবর) ডেনমার্ককে ৪-২ গোলে সহজেই হারিয়ে উয়েফা নেশনস লিগে জয়ের ধারা ধরে রেখেছে পর্তুগিজরা। ডেনমার্ক ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসেন কোচ হোর্হে জেসুস। সেখানে রোনালদোকে নিয়ে প্রশ্ন অবধারিতই ছিল। এ সময়…

Read More

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের আগে বলেছিলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজরা যে দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। গত বৃহস্পতিবার নিজের দলের সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দিয়ে প্রমাণ করেছেন তিনি সন্ত্রাসী, চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের এতটুকু ছাড় দেবেন না। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে তার শূন্য সহিষ্ণুতা নীতি কেবল কথার কথা নয়। প্রধানমন্ত্রী যা বলেন তা বিশ্বাস করেন এবং বাস্তবায়ন করেন। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে অতীতে বহু সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি এবং সন্ত্রাসের সুস্পষ্ট অভিযোগ থাকলেও কোন রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি। ফেনীর জয়নাল হাজারী কিংবা ইয়াবা সম্রাট বদির মতো সর্বজন স্বীকৃত সন্ত্রাসী…

Read More

আলামিন আসিফ :নিউ ইয়র্ক প্রতিনিধি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার সিদ্ধান্তের কারণেই ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হয়েছে। টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পরই যুদ্ধ থামানোর সুযোগ ছিল। তবে তিনি অভিযান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। শুরুতে তিনি জানিয়েছিলেন যে এই যুদ্ধ ছয় থেকে আট সপ্তাহ স্থায়ী হবে। কিন্তু সেই যুদ্ধ এখন সপ্তম মাসে কেন গড়িয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “কারণ আমি আরও এগোতে চেয়েছিলাম”। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বি-টু বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরই অভিযান থামানো যেত। তবে তার দাবি, ইরানি কর্মকর্তারা আবারও তাদের কার্যক্রম শুরু করতে “উদগ্রীব” ছিলেন। একই…

Read More

দেশের ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রযুক্তিগত ও ব্যবস্থাপনাগত সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়ার মাধ্যমে সামগ্রিক উৎপাদনশীলতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১ অক্টোবর) দেওয়া এক বাণীতে তিনি বলেন, বৃহৎ শিল্পোদ্যোক্তাদের পাশাপাশি দেশের ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাও কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। দিবসটি উপলক্ষ্যে দেশের সব শ্রমজীবী মানুষ, উদ্যোক্তা, পেশাজীবী, প্রযুক্তিবিদ, গবেষক এবং উৎপাদন ও সেবা খাতের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের (এনপিও) উদ্যোগে দেশব্যাপী ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ পালিত হচ্ছে জেনে…

Read More

কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেল পরিবহন কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। তবে এই নৌপথের সার্বিক পরিস্থিতি এখনও অত্যন্ত নাজুক ও ব্যয়বহুল বলে সতর্ক করেছেন বাজার বিশ্লেষকেরা। লিভারপুল জন মুরস বিশ্ববিদ্যালয়ের মেরিটাইম সেন্টারের প্রধান আব্দুল খালিক জানান, কৌশলগত দিক থেকে এই নৌপথের পরিচালন পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। ঝুঁকি এড়াতে এখন এক ট্যাংকার থেকে অন্য ট্যাংকারে তেল স্থানান্তরের (ট্যাংকার-টু-ট্যাংকার ট্রান্সফার) ওপর নির্ভরতা বহুগুণ বেড়েছে। গত ২৯ সেপ্টেম্বর হরমুজ প্রণালিতে জ্বালানিবাহী ট্যাংকারে নতুন করে হামলার ঘটনার পর এই রুটে নিরাপত্তাজনিত চরম ঝুঁকি বজায় রয়েছে। পরিস্থিতি বিশ্লেষণ করে আব্দুল খালিক বলেন, ‘বিশেষ সুরক্ষাব্যবস্থার অধীনে প্রণালিটি সচল রাখা হলেও এর…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রযুক্তি, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদের সমন্বয়ে একটি আধুনিক ও প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ উপলক্ষ্যে আজ দেওয়া এক বাণীতে তিনি বলেন, শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন, দক্ষ মানবসম্পদ ও কার্যকর ব্যবস্থাপনার সমন্বয়ে আমাদের শিল্প ও সেবা খাতকে আরও প্রতিযোগিতামূলক করে গড়ে তুলতে হবে। এই লক্ষ্য বাস্তবায়নে সরকারি নীতিগত সহায়তার পাশাপাশি শিল্প ও সেবা খাতের সংশ্লিষ্ট সবার সক্রিয় অংশগ্রহণ জরুরি। এ প্রেক্ষাপটে, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল…

Read More

ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ হিসেবে অভিহিত করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। বৃহস্পতিবার (১ অক্টোবর) এক বিবৃতিতে ইরানি সেনাবাহিনী চৌকস ইউনিটটি বলেছে, পশ্চিম এশিয়ায় মার্কিন সেনাদের অবস্থান অস্থিতিশীলকর ছিল এবং তাদের উপস্থিতি এখানে শেষ হওয়া উচিত। বিবৃতিতে বলা হয়েছে, “যুক্তরাষ্ট্রকে অবশ্যই এ অঞ্চল ছাড়তে হবে এবং এখানকার দেশগুলোকেই তাদের নিরাপত্তা ব্যবস্থাপনা দায়িত্ব দিতে হবে। দুই দশকের মার্কিন দখলদারিত্ব দেখিয়েছে তাদের উপস্থিতি পশ্চিম এশিয়ায় কোনো নিরাপত্তাই আনেনি, এনেছে অনিরাপত্তা, সন্ত্রাসবাদ আর অস্থিতিশীলতা।” এছাড়া ইরাকে যুক্তরাষ্ট্রের দখলদারিত্বের প্রভাব অর্থনৈতিক ও মানবিক উভয় দিক দিয়ে খারাপ ছিল বলে উল্লেখ করে বিপ্লবী গার্ড বলেছে, “২০ বছরের সামরিক হস্তক্ষেপের পর, সঙ্গে তাদের…

Read More

ফেনীর ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা আড়াইটার দিকে জেলার পশুরাম উপজেলার খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় এ প্রকল্পের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। ফলক উন্মোচনের পর সেখানে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী। এরপর নদী খনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এর আগে ঢাকা থেকে সড়ক পথে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে ফেনী-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রফিকুল আলম মজনু তাকে অভ্যর্থনা জানান। এ সময়ে ফেনী-২ আসনের সংসদ সদস্য ভিপি জয়নাল আবেদীন, ফেনী-৩ আসনের সংসদ সদস্য পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি,…

Read More