২০২৪-এর ৫ আগস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ছাড়া ভারতের হাতে কোনো বিকল্প ছিল না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনা দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, ‘শেখ হাসিনা যখন ভারত যান তিনি তখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তাকে আশ্রয় দেওয়া ছাড়া ভারতের কাছে তেমন কোনো বিকল্প ছিল না।’ শনিবার (৩ অক্টোবর) রাজধানীতে পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনে এক সেশনে প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার এ কথা বলেন। শেখ হাসিনাকে প্রত্যার্পণ নিয়ে এক প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, ‘এটা বলতে গেলে আমাদের একটি ঐতিহাসিক প্রেক্ষাপটের মধ্য দিয়ে যেতে হবে। ভারত সরকার তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মাধ্যমে বারবার এর উত্তর দিয়েছে যে, এর…
Author: প্রাণের সংবাদ
জাতীয় দলের হিসাবে প্রথমবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ভারত মুখোমুখি হচ্ছে। শক্তিমত্তায় উভয় দলের মাঝে ব্যাপক ব্যবধান থাকলেও, ভারতকে ছোট করে দেখতে নিষেধ করলেন সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি। ক্রিকেটপ্রধান দেশ হলেও তিনি প্রতিপক্ষকে সমীহ করতে বলেছেন। পানামার সঙ্গে ভারতের ১-১ গোলে ড্র করা ম্যাচ দেখেও সতর্ক আনচেলত্তি। আজ (শনিবার) বাংলাদেশ সময় রাত ৮টায় কলকাতার সল্টলেক স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-ভারত। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর এটি ব্রাজিলের তৃতীয় ম্যাচ। এর আগে অস্ট্রেলিয়ায় দুটি প্রীতি ম্যাচে তারা ১-১ গোলে ড্র এবং ৪-২ গোলে জয় পেয়েছে। দলকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি বেশ কয়েকজন নতুন মুখকেও…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিমানবন্দরের অব্যবস্থাপনার জন্য দুজনকে বরখাস্ত করার মধ্য দিয়ে কর্তৃপক্ষই স্বীকার করেছে সেখানে অব্যবস্থাপনা ছিল। সেই অব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলে আখতারুজ্জামান যথার্থ কাজই করেছেন। অথচ তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। একইসঙ্গে রিমান্ডের আদেশ বাতিল করে তাকে মুক্তি দিতে হবে। শনিবার (২ অক্টোবর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে সাজানো মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় । গোলাম পরওয়ার বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১ অক্টোবরের ঘটনায় সারা দেশের মানুষের মধ্যে…
‘ঘরের মাঠে বিশ্বের সেরা খেলোয়াড়ের প্রাপ্য বিদায়’ নিশ্চিত করতে চায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আর শেষবার আর্জেন্টিনার জার্সিতে দর্শকদের মন্ত্রমুগ্ধ করতে দেশে ফিরেছেন লিওনেল মেসি। আগামী মঙ্গলবার বুয়েন্স আয়ার্সে বেনিনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। শেষবার জাতীয় দলের জার্সি পরবেন ২০২২ বিশ্বকাপ ট্রফি জয়ী অধিনায়ক। গত ৩১ আগস্ট আন্তর্জাতিক অবসরের ঘোষণা দেন তিনি। তারপর তাকে মাঠে দর্শক-সমর্থকদের সামনে থেকে প্রাপ্য বিদায় জানাতে এই ম্যাচকে বেছে নিয়েছে এএফএ। সপরিবারে একটি ব্যক্তিগত বিমানে মায়ামি থেকে নিজের জন্মশহর রোজারিওতে পা রাখেন মেসি। আসন্ন ম্যাচটি উদযাপনে ২০২২ বিশ্বকাপ চ্যাম্পিয়নদের অনেকেই যোগ দেবেন। তবে এএস রোমা অনুমতি না দেওয়ায় পাওলো দিবালা ও নাহুয়েল মলিনা…
আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলগামী বিমানের ক্যাপ্টেন পাইলট স্মিত মাচ্ছাড়কে কুড়াল দিয়ে আঘাত করেন তার কো-পাইলট। এরপর তিনি বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। আজ শনিবার (৩ অক্টোবর) আমিরাতের প্রসিকিউটর জেনারেল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, এটি একটি সন্ত্রাসী হামলা ছিল। কুড়াল দিয়ে আঘাতপ্রাপ্ত হওয়ার পর ক্যাপ্টেন স্মিত মাচ্ছাড় ককপিটে পড়ে ছিলেন। ওই সময় তার চিৎকারে সেখানে ছুটে যান কয়েকজন যাত্রী। এর আগে স্মিত আহত অবস্থায় ভেতর থেকে ককপিটের দরজা খুলে দিতে সমর্থ হন বলে তিনি নিজে জানিয়েছেন। বিমানের ককপিটের ভেতর কুড়াল রাখা থাকে। যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার আগে এগুলো যাত্রীদের বসার স্থান বা কেবিনে থাকত। কুড়াল রাখার কারণ হলো বিমান…
সৌদি আরবে তিনটি ট্রফি জিতে আল আহলি ছেড়েছেন রিয়াদ মাহরেজ। ম্যানচেস্টার সিটির সাবেক উইঙ্গার এবার নতুন অধ্যায় শুরু করছেন মধ্যপ্রাচ্যে। কাতারি ক্লাব আল শামাল এসসির সঙ্গে চুক্তিতে সম্মত হয়েছেন তিনি। কাতার স্টার্স লিগে খেলোয়াড়ি ক্যারিয়ার চালিয়ে নিতে প্রাথমিকভাবে এক বছরের চুক্তি করেছেন মাহরেজ। চাইলে আরেকটি মৌসুম খেলতে পারবেন তিনি। আলজেরিয়ান আউটলেট ডিজেডফুট প্রথম এই খবর দিয়েছে। তারপর কাতারি প্ল্যাটফর্ম উইনউইন-ও একই তথ্য জানিয়েছে। চুক্তির আনুষ্ঠানিকতা সারার আগে স্বাস্থ্য পরীক্ষা করতে আগামী সপ্তাহের শুরুতে কাতারে উড়াল দেবেন ৩৫ বছর বয়সী তারকা। উইনউইন বলছে, একাধিক ইংলিশ ক্লাব, এমএলএস ক্লাব ও স্থানীয় লিগ প্রতিদ্বন্দ্বীদের আগ্রহকে ছাপিয়ে আল শামালের প্রস্তাবকে প্রাধান্য দিয়েছেন মাহরেজ। ঘরোয়া…
বিশ্বের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র সাউথ পার্সের ফেজ-১১ প্রকল্পের উন্নয়ন কাজ সফলভাবে সম্পন্ন করেছে ইরান। এর মাধ্যমে প্রকল্পটিতে দৈনিক ১ বিলিয়ন ঘনফুট (প্রায় ২৮.৩ মিলিয়ন ঘনমিটার) গ্যাস উৎপাদনের সর্বোচ্চ সক্ষমতা অর্জিত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসি জ্বালানি জায়ান্ট টোটাল এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সিএনপিসি চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর বছরের পর বছর ধরে প্রকল্পটি থমকে ছিল। পরবর্তীতে দেশীয় প্রকৌশলীদের কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতাকে কাজে লাগিয়ে পুরো উন্নয়ন কাজ শেষ করা হয়। ইরানি কর্মকর্তাদের মতে, এই মাইলফলক অর্জনের ফলে দেশটির অভ্যন্তরীণ জ্বালানি সংকট দূর হবে এবং আসন্ন শীত মৌসুমে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ…
পুজোর আগেই জমে উঠেছে দেব ও শুভশ্রী গাঙ্গুলীর ‘দেশু ৭’-এর প্রচার। আগরতলা, শিলিগুড়ি ও শ্রীরামপুরের পর এবার পশ্চিমবঙ্গের দুর্গাপুরে প্রচারে হাজির হয়েছিলেন টালিউডের জনপ্রিয় এই জুটি। মঞ্চে নাচ-গান আর দুজনের উপস্থিতিতে তৈরি হয় উন্মাদনা। তবে প্রচারের আলো ছাপিয়ে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি চর্চা হচ্ছে তাদের পুরোনো সম্পর্ক ঘিরে। দুর্গাপুরের প্রচার অনুষ্ঠানে দেবের পরনে ছিল কালো টি-শার্ট ও জ্যাকেট। অন্যদিকে শুভশ্রী নজর কাড়েন জনপ্রিয় ব্র্যান্ড জারার কালো-সাদা পোলকা ডটের হল্টার-নেক মিডি পোশাকে। তবে পোশাকের চেয়ে শুভশ্রীর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবির কমেন্টবক্সেই বেশি নজর দিয়েছেন নেটিজেনরা। কারণ, দেব-শুভশ্রীর পুরোনো প্রেমের প্রসঙ্গ টেনে একের পর এক মন্তব্য করেছেন ভক্তরা। ২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’…
আলামিন আসিফ :নিউ ইয়র্ক প্রতিনিধি ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে নানা সময়ে বিভিন্ন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বৃহস্পতিবার রাত পর্যন্ত এসব স্থাপনাকে তিনি কখনও প্রকাশ্যে ‘মাদক কারখানা’ বলে দাবি করেননি। ওকলাহোমায় এক সমাবেশে দেওয়া বক্তব্যে হঠাৎ করেই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে ‘ড্রাগ ফ্যাক্টরি’ বা মাদক কারখানা হিসেবে উল্লেখ করেছেন তিনি। ট্রাম্পের এই মন্তব্য শুধু সাধারণ মার্কিন নাগরিকদেরই নয়, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ করা বিশেষজ্ঞদেরও বিস্মিত করেছে। কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের নিউক্লিয়ার পলিসি প্রোগ্রামের সহপরিচালক জেমস অ্যাক্টন বলেন, “এটা আমার জন্যও নতুন।” শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক ই-মেইল বার্তায় তিনি বলেন, তার জানা মতে,…
এশিয়ান গেমসের ক্রিকেটের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ধরে রেখেছে ভারত। এশিয়ান গেমসে দুই দলের মধ্যে এটিই ছিল প্রথম মুখোমুখি লড়াই। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রেয়াস আইয়ার। নির্ধারিত ওভারে ৬ উইকেটে ২১১ রান সংগ্রহ করে তারা। অভিষেক শর্মা ২৮ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলে ভারতকে দুর্দান্ত সূচনা এনে দেন। এই ইনিংসে সাতটি ছক্কা হাঁকিয়ে ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের কোনো এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডে যুবরাজ সিংয়ের পাশে নাম লেখালেন বাঁ-হাতি এই ওপেনার। আউট হওয়ার আগে বৈভব সূর্যবংশী ৯ বলে ১৫ রান করেন এবং তিলক ভার্মা ইনিংসের শেষদিকে আক্রমণাত্মক ব্যাটিং…
