বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মিরে খাবার,জ্বালানি ও ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রবেশ বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। এএফপি, বিবিসি উর্দু, এবং পাকিস্তানি দৈনিক ডনের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি। আজাদ কাশ্মিরের বাসিন্দারা জানিয়েছেন, স্থানীয় বাজার, মুদি কিংবা ওষুধের দোকান এবং পেট্রোল স্টেশনগুলোতে পণ্য পাওয়া যাচ্ছে না। এক প্রতিবেদনে দৈনিক ডন জানিয়েছে, রাজধানী মুজাফরাবাদের বাসিন্দারা খাবার, ওষুধ ও জ্বালানি কিনতে পার্শ্ববর্তী খাইবার পাখতুনখোয়ায় যাচ্ছেন; আর পুঞ্চ, রাওয়ালাকোট, বাঘ এবং নীলম উপত্যকার বাসিন্দারা এসব পণ্য কিনে আনছেন রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদ থেকে। ব্যাপকভাবে সীমিত করা হয়েছে সাংবাদিকদের প্রবেশ এবং ইন্টারনেটও। আজাদ কাশ্মিরের বেশিরভাগ এলাকায় ইন্টারনেট সংযোগ মিলছে…
Author: প্রাণের সংবাদ
বৈঠক শুরুর আগে (বাঁ থেকে) মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জসিম আল-থানি ও পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনির। ছবি: এএফপি গত সপ্তাহের শেষে দিকে সুইজারল্যান্ডের আলপাইন রিসোর্ট বুর্গেনস্টকে এক বৈঠকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানির পাশে দাঁড়িয়েছিলেন। সেখানে মাত্র কয়েক মিটার দূরে দাঁড়িয়ে ছিলেন পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান অসিম মুনির। তার দিকে ইঙ্গিত করে ভ্যান্স তার বক্তব্য শুরু করেন। তিনি কৌতুক করে বলেন, গত এপ্রিলে ইসলামাবাদে ফিল্ড মার্শাল অসিম মুনির যখন তাদের প্রধানমন্ত্রীসহ স্বাগত…
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী নৃশংসতার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। এই কর্মসূচিতে জুলাই স্মৃতির স্মরণ, জনসচেতনতা সৃষ্টি এবং আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার রূপরেখা রয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে ৩৬ দিনের কর্মসূচি প্রণয়ন করেছে ১১ দলীয় জোট। এসব কর্মসূচির মূল দাবি জুলাই গণ-অভ্যুত্থানের প্রতি জনসচেতনতা তৈরি, জুলাই সনদ বাস্তবায়নে জনমত তৈরি করা ও বিগত সরকারের আমলে সংঘটিত গুম-খুনের বিচার নিশ্চিত করা। এসব কর্মসূচির মধ্যে রয়েছে, ৪…
যুক্তরাষ্ট্রের মিয়ামি স্টেডিয়ামে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের ‘সি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই ম্যাচে সেলেসাওদের বড় ব্যবধানের জয়ের পাশাপাশি ফুটবলপ্রেমীদের জন্য সবচেয়ে বড় আকর্ষণ ছিল তারকা ফরোয়ার্ড নেইমারের মাঠে ফেরা। দীর্ঘ প্রায় তিন বছর পর জাতীয় দলের জার্সিতে এই ফরোয়ার্ডের প্রত্যাবর্তন এবং দলের টানা জয়ে যখন সমর্থকরা উল্লাসে ভাসছেন, তখনো তাদের মাটিতে পা রাখার আহ্বান জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলের উত্তেজিত ও আশাবাদী সমর্থকদের উদ্দেশে হাস্যোজ্জ্বল মুখে ইতালিয়ান এই কোচের সংক্ষিপ্ত বার্তা ছিল, ‘সবাই শান্ত থাকুন’। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর দল এখন দারুণ ছন্দে…
ভূমিকম্বে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলাকে ‘মহান বন্ধু’ বলেও উল্লেখ করেছেন তিনি। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প, “ভেনেজুয়েলার ভূমিকম্প নিয়ে এ পর্যন্ত যেসব তথ্য আমরা পেয়েছি, তাতে এটা স্পষ্ট যে সেখানকার পরিস্থিতি ভালো নয়। এই দুর্যোগ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে সব ধরনের সাহায্য- সহযোগিতা করতে প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম। আমি আমাদের সব সরকারি সংস্থাকে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশাবলী দিয়েছি। আমরা আমাদের নতুন এবং মহান বন্ধুদের পাশে থাকব।” যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার লান্দাও-ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেছেন, “আমরা ভেনেজুয়েলার সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি…
মাত্র কয়েক দিন আগেই ইতিহাস গড়েছিলেন ইলন মাস্ক। স্পেসএক্সের শেয়ারবাজারে যাত্রা শুরুর পর বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে নাম লিখিয়েছিলেন তিনি। তবে সেই রেকর্ড বেশিদিন ধরে রাখতে পারেননি বিশ্বের অন্যতম ধনী এই প্রযুক্তি উদ্যোক্তা। শেয়ারবাজারে প্রতিষ্ঠানের মূল্য ওঠানামার কারণে কমেছে মাস্কের মোট সম্পদের হিসাব। এখন তিনি আর ট্রিলিয়নিয়ার নন; ফিরে গেছেন কয়েক শ বিলিয়ন ডলারের সম্পদের তালিকায়। সম্প্রতি স্পেসএক্স শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর প্রতিষ্ঠানটির মূল্য দ্রুত বেড়ে যায়। এর সরাসরি প্রভাব পড়ে ইলন মাস্কের সম্পদের ওপর। একপর্যায়ে তার সম্পদের পরিমাণ এক ট্রিলিয়ন ডলারের সীমা ছাড়িয়ে যায়। এই সাফল্যের পর এক বক্তব্যে মাস্ক বলেন, তার লক্ষ্য শুধু মহাকাশ প্রযুক্তি উন্নয়ন নয়। মানুষকে…
প্রস্তাবিত বাজেটের সাফল্য কেবল সংসদ সদস্যদের টেবিল চাপড়ানোর ওপর নির্ভর করে না, বরং সাধারণ মানুষের মুখের হাসিতেই বাজেটের প্রকৃত সফলতা নির্ধারিত হয় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি অভিযোগ করেছেন, সংসদে বাজেট নিয়ে আলোচনা শুনলে মনে হয় সব সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু বাস্তবে বাজারে গিয়ে মানুষ এর কোনো সুফল পায় না। বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদ অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমি এলাকায় বাজেটের আগে নাগরিক ভাবনা নামে মতবিনিময় করেছি। সেখানকার…
যুক্তরাষ্ট্রের মিয়ামি স্টেডিয়ামে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের ‘সি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই ম্যাচে ব্রাজিলের বড় ব্যবধানের জয়ের পাশাপাশি ফুটবলপ্রেমীদের জন্য সবচেয়ে বড় আকর্ষণ ছিল তারকা ফরোয়ার্ড নেইমারের মাঠে ফেরা। দীর্ঘ প্রায় তিন বছর পর জাতীয় দলের জার্সিতে এই ফরোয়ার্ডের প্রত্যাবর্তন নিয়ে ম্যাচ শেষে কথা বলেছেন দলের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। ৩৪ বছর বয়সী এই তারকার আন্তর্জাতিক ফুটবলে ফিরে আসা প্রসঙ্গে আনচেলত্তি জানান, চোট কাটিয়ে পুরোপুরি ফিট হতে নেইমার কঠোর পরিশ্রম করেছেন এবং যোগ্য হিসেবেই তিনি এই ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন। আনচেলত্তি বলেন, আমি মনে করি এই বিশ্বকাপে, নেইমারের যে ফুটবলীয় গুণ ও মান…
ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের পর নিখোঁজ মানুষের সংখ্যা নিয়ে উদ্বেগ বাড়ছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে চালু করা একটি ওয়েবসাইটে ৭ হাজার ৩৮১ জনকে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ওয়েবসাইটটির তথ্য প্রকাশ করা হয়েছে। স্থানীয় সময় রাত প্রায় ২টা ৪৫ মিনিট পর্যন্ত এ সংখ্যা নথিভুক্ত করা হয়। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, নিখোঁজরা শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। এদিকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, নিখোঁজ ব্যক্তি এবং ঘরবাড়ি বা অন্যান্য স্থাপনার ক্ষয়ক্ষতির তথ্য সরকারের ‘ভেনঅ্যাপ’-এর মাধ্যমে জানাতে। অন্যদিকে বুধবার আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৩২…
যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে (মিয়ামি স্টেডিয়াম) অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই জয়ের মাধ্যমে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে (নকআউটে) পা রাখল কার্লো আনচেলত্তির দল। দলের এই জয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও ব্রাজিলীয় ফুটবলকে আরও নিখুঁত করতে কিছু পরিবর্তনের আভাস দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচ শেষে দলের বর্তমান পারফরম্যান্স নিয়ে মূল্যায়ন করতে গিয়ে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেন, আমরা এখন একটি দল হিসেবে খেলতে পারছি; তবে এটি এখনো পুরোপুরি নিখুঁত নয়। আমাদের এখনো কিছু জায়গায় দুর্বলতা কাটিয়ে উঠতে হবে এবং খেলার গতি আরও কিছুটা বাড়াতে হবে। তবে প্রথম ম্যাচের তুলনায়…
