প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে বর্তমান সরকারের আমলে দেশবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। বিরোধীদলের সমালোচনা করে তিনি বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে। অথচ তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়। বুধবার (২৪ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর চীন সফরের মাধ্যমে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব হবে দাবি করে রিজভী বলেন, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে প্রধানমন্ত্রী যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। একই সঙ্গে বাংলাদেশকে আর…
Author: প্রাণের সংবাদ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর সাইডলাইনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে একমত হন। এছাড়া রাজনৈতিক, ব্যবসায়িক এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির জন্য নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হওয়া উচিত বলে মত দেন তারা। কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বৃহত্তর সম্পৃক্ততার সম্ভাবনাকে ইতিবাচকভাবে দেখেন। বৈঠকে বাংলাদেশ থেকে কাজাখস্তানে…
সিন্ধু নদের পানি নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, যদি পাকিস্তান দেখে ভারত সিন্ধুর পানি সরবরাহে বিঘ্ন ঘটাচ্ছে তাহলে সামরিক ব্যবস্থা নেওয়া হবে। পানি সরবরাহকে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা হিসেবে অভিহিত করেছেন খাজা আসিফ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “যখন আমরা দেখব আমাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে… পানি সরবরাহ আমাদের জাতীয় নিরাপত্তার অংশ। এটি যদি হুমকির মুখে পড়ে আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধে যাব।” খাজা আসিফের এমন মন্তব্য নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে আজ মঙ্গলবার (২৩ জুন) প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে তিনি দাবি করেন পাকিস্তান সরকার তাদের নিজস্ব ব্যর্থতা ঢাকতে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি…
দেশের ১৭ অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। অঞ্চলগুলো হলো রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মকর্তাদের সঙ্গে প্রথমবারের মতো বৈঠকে বসেছে আফগানিস্তানের ক্ষমতাসীন শাসকগোষ্ঠী তালেবানের একটি প্রতিনিধিদল। মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনায় তালেবানকে বৈধতা দেওয়ার প্রয়াস হিসেবে নিন্দা জানিয়েছে। তবে আফগানিস্তানের ব্যর্থ আশ্রয়প্রার্থীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজ করার পদক্ষেপ হিসেবে এই বৈঠকের প্রতি সমর্থন জানিয়েছে ইইউ। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর সমর্থনপুষ্ট সরকারের বিরুদ্ধে ২০ বছরের যুদ্ধ শেষে পাঁচ বছর আগে এই সশস্ত্র গোষ্ঠীটি পুনরায় আফগানিস্তানের ক্ষমতায় আসে। তখন থেকে ইইউ এবং এর সদস্য দেশগুলো তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া থেকে বিরত ছিল। তবে ব্রাসেলস আফগানিস্তানের ‘ডি ফ্যাক্টো কর্তৃপক্ষের’ সঙ্গে সীমিত আলোচনার এই সিদ্ধান্তকে সমর্থন করেছে। অপরাধে জড়িত বা বিপজ্জনক বলে বিবেচিত…
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড নিয়ে আলোচনায় আসা টাঙ্গাইলের সেই ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। কবির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে তিনি শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা…
পলাশী মানেই কিন্তু সেই ভাগীরথী নদীর তীরের সেই পলাশী নয়। এখনও পদ্মা, মেঘনা, যমুনা, বুড়িগঙ্গার তীরেও কিন্তু সেই পলাশীর চক্রান্ত আছে। নামের মীর জাফর হয়তো নেই, কিন্তু একই চরিত্রের অসংখ্য মীর জাফর এই ভূখণ্ডে বসবাস করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রুই বেশি ভয়ংকর, আর ক্ষমতার লোভে দেশ ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার ইতিহাসই পলাশীর ইতিহাস। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ‘পলাশী দিবসের তাৎপর্য ও জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি…
বিশ্বকাপ চলাকালীন লিওনেল মেসিকে নিয়ে করা একটি মন্তব্যের জেরে নতুন করে আলোচনায় এসেছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। তবে এবার আলোচনার কারণ কোনো প্রশংসা নয়, বরং তার নামে প্রচারিত একটি ভুয়া উক্তি। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওর সঙ্গে এক সাক্ষাৎকারে রোনালদো স্পষ্ট করে জানিয়েছেন, তিনি কখনোই লিওনেল মেসিকে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় বলে মন্তব্য করেননি। বিষয়টি নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন রোমারিও। বন্ধুর উদ্দেশে তিনি জানতে চান, ‘মেসি সর্বকালের সেরা—এই কথার মানে কী?’ প্রশ্ন শুনে হাস্যরসের সঙ্গেই পুরো ঘটনার ব্যাখ্যা দেন রোনালদো। তিনি জানান, নিজের নামে এমন মন্তব্য ছড়িয়ে পড়তে দেখে তিনিও সাধারণ মানুষের মতোই বিস্মিত হয়েছিলেন, ‘আমি বুঝতেই পারছিলাম না কী…
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুইজারল্যান্ডের আলোচনা এবং যুদ্ধবিরতির খবরের পর হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল শুরু হলেও পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ সময় লাগবে। এখনো হরমুজ প্রণালীর উভয় পাশে শত শত বাণিজ্যিক জাহাজ আটকা বা অপেক্ষমাণ রয়েছে, যার মধ্যে বিপুল সংখ্যক জ্বালানি তেলবাহী ট্যাঙ্কারও রয়েছে। মঙ্গলবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কূটনৈতিক আলোচনার পথ উন্মুক্ত করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি ইরানিদের কাছে একটি অন্যতম প্রধান উদ্বেগের কারণ ছিল। মনে রাখতে হবে, বছরের পর বছর ধরে চলা অভ্যন্তরীণ অব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়াকে এখানে একটি বড়…
চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। টেকটিক্যাল সেশনসহ পুরোপুরি অনুশীলনে অংশ নিয়ে তিনি এখন ম্যাচ খেলার মতো অবস্থায় আছেন বলে জানিয়েছেন সতীর্থরা। এতে উত্তর আমেরিকা বিশ্বকাপে ব্রাজিলের পরবর্তী ম্যাচে তার মাঠে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। গ্রুপ ‘সি’-তে বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে গ্রুপ শীর্ষে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা, অন্যদিকে স্কটল্যান্ডের পয়েন্ট ৩। ২০২৩ সালের পর ব্রাজিলের হয়ে আর মাঠে নামা হয়নি নেইমারের। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে হাঁটুর চোটে পড়ার পর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। এরপর জাতীয় দলের জার্সিও আর গায়ে ওঠেনি। ৩৪ বছর বয়সী এই…
