এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচই বৃষ্টিতে পণ্ড হয়েছে। নিশিনে কোনো ম্যাচেই টস পর্যন্ত হয়নি। শেষ আটে বিপক্ষ দলের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ নিশ্চিত করেছে সেমিফাইনাল। বৃহস্পতিবার হবে দুটি সেমিফাইনাল। বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে। দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ফাইনাল হবে শনিবার, একই দিনে ব্রোঞ্জ পদকের জন্য তৃতীয় স্থান নির্ধারণী লড়াই। বৃহস্পতিবারও বৃষ্টির শঙ্কা আছে, তবে আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া ভালো থাকার কথা বলা হয়েছে। পরবর্তী ম্যাচগুলোতে টাই হলে সুপার ওভারে বিজয়ী নির্ধারণ করা হবে। আর সেমিফাইনালেও যদি বৃষ্টির কারণে ম্যাচ কিংবা সুপার ওভার শেষ না হয়, তাহলে শীর্ষ বাছাইয়ে থাকা দল উঠবে ফাইনালে।…
Author: প্রাণের সংবাদ
রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এ ঘটনায় জড়িতদের পুলিশের তদন্তের ভিত্তিতে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-ভাঙচুরের ঘটনায় সিসিটিভি ফুটেজে যাদের নাম বা পরিচয় পাওয়া গেছে, তাদের কেন এখনো গ্রেপ্তার করা হচ্ছে না? এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, পুরো বিষয়টি একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে। তিনি বলেন, গণমাধ্যম তাদের…
পর্তুগালের জাতীয় দলের দায়িত্ব নেওয়ার একাধিকবার সুযোগ পেয়েছিলেন হোসে মরিনহো। তবে শেষ পর্যন্ত দেশের হয়ে কাজ করার সেই সুযোগ না নিয়ে ক্লাব ফুটবলের পথেই থেকেছেন তিনি। মূলত রিয়াল মাদ্রিদে ফেরার জন্যই তার এমন সিদ্ধান্ত ছিল। ২০২৬ সালের গ্রীষ্মে দ্বিতীয়বারের মতো রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দায়িত্ব নেন মরিনহো। এর আগে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাবটির ডাগআউটে ছিলেন এই পর্তুগিজ কোচ। এবার অবশ্য রিয়ালে ফেরার আগে তিনি ছিলেন নিজ দেশের ক্লাব বেনফিকার দায়িত্বে। রিয়ালে ফেরার সিদ্ধান্ত নিয়ে উয়েফাকে দেওয়া এক সাক্ষাৎকারে মরিনহো জানিয়েছেন, বেনফিকায় তিনি বেশ স্বচ্ছন্দেই ছিলেন। সেখানে কাজ করতে ভালো লাগছিল এবং অল্প সময়ের মধ্যেই দলকে সাফল্য এনে…
বার্সেলোনা থেকে বোস্টনগামী ডেল্টা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান কেবিনে ধোঁয়া দেখা দেওয়ার পর পর্তুগালে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। স্থানীয় বিমানবন্দর কর্তৃপক্ষ ও পর্তুগিজ জরুরি সেবা সংস্থা জানিয়েছে, উড্ডয়নের পর মাঝআকাশে হঠাৎ করেই উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং এর ককপিট ও কেবিনে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এরপরই দ্রুত সিদ্ধান্ত নিয়ে ডেল্টা এয়ারলাইন্সের এই এয়ারবাস এ৩৩০ উড়োজাহাজটিকে পার্শ্ববর্তী দেশ পর্তুগালের পোর্তো শহরের ফ্রান্সিসকো সা কার্নেইরো বিমানবন্দরে ঘুরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে সেখানে এটি অত্যন্ত দক্ষতার সঙ্গে নিরাপদে অবতরণ করে। বিমানের আন্তর্জাতিক ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটরাডার২৪-এর দেয়া তথ্যানুযায়ী, ডিএল২৫১ ফ্লাইটটি রোববার স্থানীয় সময় দুপুর ৩টা ১৫ মিনিটে স্পেনের বার্সেলোনা থেকে যুক্তরাষ্ট্রের বোস্টনের উদ্দেশ্যে যাত্রা…
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আমি একটি সুন্দর বাগান গড়তে চাই, বাগানের মালী হয়ে। আর এই বাগানের ফুল দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ। সোমবার বিকেলে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি কালচারাল একাডেমির হলরুমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, একটি বাগানে যেমন গোলাপ, জবা, গন্ধরাজসহ সব ধরনের ফুল ফোটে, তেমনি আমাদের এই দুর্গাপুর। এখানে বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করছেন। এ অঞ্চলের উন্নয়নে যা যা করণীয়, আমি তাই করব। তিনি বলেন, নির্বাচনের আগে বলেছিলাম, পাহাড়ের নিচে যারা বসবাস করেন, তারা আর নিজেদের অনগ্রসর জাতি বলতে পারবেন না। তাদের অগ্রসর জাতিতে নিয়ে আসব।…
ভারতের রাজধানী নয়াদিল্লির ভয়াবহ বায়ুদূষণ মোকাবিলায় একগুচ্ছ কঠোর পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে দিল্লির স্থানীয় প্রশাসন সোমবার (২৮ সেপ্টেম্বর) ভারতের এই রাজধানীতে আগামী ডিসেম্বর থেকে টানা ছয় সপ্তাহের জন্য সব ধরনের নির্মাণকাজ সম্পূর্ণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। প্রায় ৩ কোটি মানুষের মেগাসিটি দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীগুলোর তালিকায় নিয়মিতই স্থান পায়। বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিকর নির্গমন, ভারী যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের উড়ন্ত ধুলা এবং পার্শ্ববর্তী অঞ্চলের ফসলের খড় কিংবা অবশিষ্টাংশ পোড়ানোর বিষাক্ত ধোঁয়ার কারণে শহরটির বাতাস তীব্র দূষণের কবলে পড়ে। দিল্লি প্রশাসনের ঘোষণা দেওয়া শীতকালীন কর্মপরিকল্পনার অংশ হিসেবে আগামী ১০ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ২০ জানুয়ারি পর্যন্ত নির্মাণকাজের ওপর এই নিষেধাজ্ঞা…
মালয়েশিয়ার বিপক্ষে হারের হতাশার পর সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছিল বাংলাদেশ। যদিও শেষ পর্যন্ত ১-০ গোলে হারতে হয়েছে জামাল ভূঁইয়াদের। তবে দলের পারফরম্যান্সে উন্নতি দেখেছেন কোচ। তার মতে, সিঙ্গাপুরকে হারানোর সামর্থ্য ছিল বাংলাদেশের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ বলেন, ‘আজ আমরা গত ম্যাচের চেয়ে ভিন্ন একটি দল দেখেছি। খেলোয়াড়রা যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে, তাতে আমি খুবই আনন্দিত। আমরা ফুটবল খেলার চেষ্টা করেছি এবং খেলোয়াড়রা মাঠে কী করার চেষ্টা করেছে, সেটিও আপনারা দেখেছেন।’ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের শেষ দিকে গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে তা কাজে লাগানো যায়নি। এ প্রসঙ্গে কোচ বলেন, ‘শেষ ২০ মিনিটে যদি আমাদের গোল করার সুযোগগুলো কাজে লাগত,…
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, আমরা কারো কাছে হাত পাতি না। আমরা পরিশ্রমী মানুষ। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই জনগণের শান্তি ও সরকারের উন্নয়ন প্রয়াসকে যারা নষ্ট করছে, তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি। নজরুল ইসলাম খান বলেন, বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ জিয়া বলেছিলেন আমি একজন শ্রমিক এবং এজন্য আমি গর্ববোধ করি। বিএনপি বরাবর গণতন্ত্র পুনরুদ্ধারকারী জনগণের পক্ষের দল। নেতাকর্মীরা জেল খেটেছেন। মনে রাখতে হবে গণতন্ত্র, উন্নয়ন ও শান্তির জন্য ১৯৭১ সালে মানুষ রক্ত দিয়েছে। এরপরও ১৭…
দেশের বাজারে এলপি গ্যাসের কোনো সংকট নেই বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে আশ্বস্ত করেছেন এলপি গ্যাসের অপারেটররা। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আয়োজিত এক মতবিনিময় সভায় অপারেটরদের পক্ষ থেকে এই নিশ্চয়তা প্রদান করা হয়। দেশের বর্তমান এলপিজি আমদানির পরিমান, মজুত ও সরবরাহ পরিস্থিতি, বাজার দর এবং আনুষাঙ্গিক বিষয় পর্যালোচনার জন্য এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সভায় দেশের এলপিজি খাতের সার্বিক চিত্র উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। এনবিআরের সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসারে,…
দেশের মানুষের আমিষের ঘাটতি মেটাতে মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সোমবার সংসদ ভবন লেকে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। স্পিকার বলেন, দেশের মানুষের আমিষের ঘাটতি পূরণে দেশের মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারা দেশের আনাচে-কানাচে মৎস্য চাষের ধারাবাহিকতায় সংসদ ভবন লেকে পর্যায়ক্রমে পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে। বাংলাদেশের উপকূলীয় ও…
