Author: প্রাণের সংবাদ

নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী ষড়যন্ত্র, জনশৃঙ্খলা বিনষ্ট, মিথ্যা অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে রাজশাহী মহানগর যুবদল। নগরীতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ​সমাবেশে বক্তারা বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র, মিথ্যাচার, অপপ্রচার ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা দেশের জনগণ কখনো মেনে নেবে না। তাঁরা গণতন্ত্র, শান্তি ও জনস্বার্থবিরোধী সকল অপতৎপরতার বিরুদ্ধে সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকার আহ্বান জানান। ​রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি’র সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ​রফিক আহমেদ ডলার (সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি)। ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত…

Read More

ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল থেকে ধানমন্ডি-৩২ এলাকায় সাংবাদিকের ওপর হামলার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছে ঢাকা মহানগর জামায়াতে ইসলামী। একই ঘটনা তদন্তে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে সংগঠনটি। ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও প্রচার সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের ধানমন্ডি জোনের উদ্যোগে মঙ্গলবার (২৩ জুন) আয়োজিত ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিলে অনাকাঙ্ক্ষিতভাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন। এতে দেলাওয়ার হোসেন বলেন, জামায়াতে ইসলামী স্বাধীন সাংবাদিকতার প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং…

Read More

ওয়াশিংটনের সঙ্গে চলমান আলোচনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বিবৃতি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেখানে তিনি চুক্তির বাধ্যবাধকতাগুলো পুরোপুরি মেনে চলার ওপর জোর দিয়েছেন। মাসুদ পেজেশকিয়ান বলেন, এই আলোচনার কার্যকারিতা নির্ভর করছে সম্মত হওয়া বাধ্যবাধকতাগুলোর প্রতি পূর্ণ প্রতিশ্রুতি এবং সেগুলোর নিখুঁত বাস্তবায়নের ওপর। তিনি আরো বলেন, ‘এই পথের অগ্রগতি পরিমাপ করা হবে মেনে নেওয়া দায়িত্বগুলোর প্রতি বাস্তবসম্মত আনুগত্যের মাধ্যমে। চুক্তির মূল পাঠ্য বা টেক্সটের বাইরে গিয়ে দেওয়া কোনো বক্তব্য আলোচনাকে এগিয়ে নিতে সাহায্য করে না।’ তবে এ বিষয়ে তিনি বিস্তারিত আর কোনো ব্যাখ্যা দেননি। প্রেসিডেন্ট পেজেশকিয়ান ঠিক কোন বক্তব্যের কথা উল্লেখ করেছেন, তা স্পষ্ট হওয়া যায়নি। তবে সাম্প্রতিক সময়ে…

Read More

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় ৩০ বছর পর তার মরদেহ কবর থেকে তোলার আবেদনটি নথিভুক্তের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেয়। এর আগে মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম মরদেহটি উত্তোলনের আদেশ বাতিল চেয়ে আবেদন করেন। তবে নথি পর্যালোচনা শেষে দুপুরে আবেদনটি নথিজাত করার ওই আদেশ দেন বিচারক। প্রসিকিউশন বিভাগের এসআই শাহআলম বিষয়টি নিশ্চিত করেন। তবে মামলার বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসানের দাবি আবেদন মঞ্জুর করেছেন আদালত। তিনি বলেন, বিষয়টি ধর্মীয় অনুভূতি আঘাত আনবে। ৩০ বছর পর লাশ উত্তোলন করে কিছুই পাওয়া যাবে না। এ নিয়ে শুধু শুধু শাহজালাল (রহ.)-এর মাজারে বিবাদ…

Read More

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে মাঠ পর্যায়ের কার্যক্রম জোরদার করতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের তত্ত্বাবধানে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টাস্কফোর্সটি বিভিন্ন সংস্থার কার্যক্রম তদারকি, সমন্বয় বৃদ্ধি ও জরুরি পদক্ষেপ বাস্তবায়নের দায়িত্ব পালন করবে। মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধবিষয়ক জাতীয় কমিটি’র প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ডেঙ্গু মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগ নয়, জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও…

Read More

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ অ্যাভিনিউ, বাংলামোটর, কারওয়ান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিজিবির পক্ষ থেকে এক বার্তায় বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, রাজধানীর ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ অ্যাভিনিউ, বাংলামোটর, কারওয়ান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালীসহ বিভিন্ন পয়েন্টে বিজিবি মোতায়েন করা হয়েছে। এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে নিরাপত্তা জোরদারে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সশস্ত্র বাহিনী বিভাগকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়। চিঠিতে বলা…

Read More

টিমোথি শ্যালামে ও সেলেনা গোমেজ দুজনেই এ প্রজন্মের তারকা। হলিউডে তাদের জনপ্রিয়তা ও দাপট কম নয়। যদিও চলচ্চিত্রে সেভাবে জুটি হননি তারা। ২০১৯ সালে কেবল ‘আ রেইনি ডে ইন নিউ ইয়র্ক’-এ দেখা গিয়েছিল তাদের। সাত বছর পর ফের এক সিনেমায় টিমোথি ও সেলেনা। তবে এবার তাদের পর্দায় দেখা যাবে না, বরং কণ্ঠ দিয়ে অভিনয় করবেন তারা। প্রভাবশালী প্রতিষ্ঠান ‘ইলুমিনেশন’-এর নতুন ছবি ‘নট অ্যালোন’-এ কণ্ঠাভিনয় করবেন দুজনে। এ প্রতিষ্ঠান থেকেই এর আগে ‘ডেসপিকেবল মি’ ও ‘সুপার মারিও ব্রাদার্স’-এর মতো ছবি হয়েছে। ভ্যারাইটির প্রতিবেদন বলছে, এটি হবে টিমোথি শ্যালামের প্রথম অ্যানিমেশন চলচ্চিত্র। তিনি কণ্ঠ দেবেন জো নামের এক অন্তর্মুখী রকেট মেকানিক চরিত্রে;…

Read More

ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরের ব্যাপারে ওয়াশিংটন ও তেহরান সম্মতি দেওয়ার পর ৮ দিনে ৩ কোটি ৬০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে ইরান। এছাড়া প্রায় সমপরিমাণ ইরানি তেল এখনও সাগরে রপ্তানির পথে আছে। সমুদ্রে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক ট্র্যাকিং সংস্থা ট্যাংকার ট্র্যাকারস গতকাল জানিয়েছে এ তথ্য। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সংস্থাটি বলেছে, “গত ১৫ জুন থেকে এখন পর্যন্ত ইরান ৩ কোটি ৬০ লাখ ব্যারেল তেল রপ্তানি করেছে এবং প্রায় সমপরিমাণ তেল এখন রপ্তানির পথে সাগরে আছে।” ইরানের পরমাণু প্রকল্পকে ঘিরে টানাপোড়েনের জেরে টানা ৪০ দিন ধরে সংঘাত এবং তারপর যুদ্ধবিরতির নামে এক মাসেরও বেশি সময় ধরে…

Read More

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মি. রেতো রেংগলি এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে বাংলাদেশে নির্বাচন পরবর্তী বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইজারল্যান্ডের বিনিয়োগ বিষয় নিয়ে আলোচনা হয়। মঙ্গলবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে তাদের এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড দূতাবাসের হেড অব পলিটিক্যাল ইকোনমিক এবং কমিউনিকেশন অ্যাফেয়ার্স মি. আলবের্তো জিওভানেত্তি এবং সিনিয়র পলিটিক্যাল, ইকোনমিক এবং প্রেস অফিসার মি. খালেদ চৌধুরী। বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তারা বাংলাদেশে নির্বাচন পরবর্তী বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও…

Read More

১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে করা মামলায় ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন আদালতে চারজন সাক্ষী জবানবন্দি দেন। তবে আসামি পলাতক থাকায় তার পক্ষে সাক্ষীদের জেরা হয়নি। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আদালত ১ জুলাই নতুন দিন ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সোহানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ৩ মে একই আদালত এ মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর আদেশ দেন। দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম…

Read More