Author: প্রাণের সংবাদ

ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের সহায়তায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার হাজারো কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বালাইনাশক বিতরণ করা হবে। সোমবার (২২ জুন) সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ খাদিজা বেগম। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল মামুন উর রশিদ ও শফিউল হাসান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। কৃষি বিভাগ জানায়, এ মৌসুমে উপজেলার ৩ হাজার ৮০০…

Read More

প্রথম ম্যাচে নিষ্প্রভ দেখালেও বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনালদো স্বমহিমায় ফিরবেন, এমনটাই বিশ্বাস মাইকেল ওয়েনের। পর্তুগাল তারকার পাশে দাঁড়িয়েছেন ইংল্যান্ডের সাবেক এই ফুটবলার। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। ওয়েনের দাবি, রোনালদোও সেই নজির ছুঁতে পারেন। নিজেদের পরের ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে খেলতে নামবে পর্তুগাল। তার আগে ডেইলি মেইলে নিজের নিবন্ধে ওয়েন লেখেন, “পর্তুগাল ম্যাচের আগের দিন মেসি হ্যাটট্রিক করেছে। পরের দিন রোনালদো পারেনি। তার মানে এই নয় যে ওর সমালোচনা করতে হবে। আমি তার পাশে আছি।” ওয়েনের মতে, পরের ম্যাচেই যদি রোনালদো হ্যাটট্রিক করেন তো তিনি অবাক হবেন না। ওয়েল লেখেন, “আমি নিশ্চিত পরের ম্যাচে ও সবার মুখ বন্ধ করে…

Read More

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে কারিগরি দলগুলো আলোচনার দায়িত্ব নেওয়ায় ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তারা সুইজারল্যান্ডে থেকে দেশে ফিরে গেছেন। দেশটির সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফের নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রায় ১৮ ঘণ্টা ওয়াশিংটনের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন। আলোচনায় ইরানের প্রতিনিধিরা ওয়াশিংটনের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক(এমওইউ) বাস্তবায়ন এবং একটি চুক্তিতে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় শর্তাবলী বিষয়ে তেহরানের অবস্থান তুলে ধরেন। এরপর কাতার ও পাকিস্তান একটি যৌথ বিবৃতি জারি করে ৬০ দিনের একটি রোডম্যাপ, একটি উচ্চ-পর্যায়ের কমিটি গঠন এবং কারিগরি ওয়ার্কিং গ্রুপ চালুর বিষয়ে চুক্তির ঘোষণা দেয়। বিবৃতিতে আরও বলা হয়, সুইজারল্যান্ডের বার্গেনস্টকে সপ্তাহের শেষ পর্যন্ত কারিগরি আলোচনা চলবে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম কারিবাবাদির নেতৃত্বে ইরানি…

Read More

আইভরিকোস্টের বিপক্ষে নাটকীয় ২-১ গোলের জয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে জার্মানি। তবে নকআউট পর্বের ম্যাচের আগে বড় দুঃসংবাদ হয়ে এসেছে তারকা ডিফেন্ডার নিকো শ্লটারবেকের চোট। বা পায়ের গোড়ালিতে চোট পাওয়ায় বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন তিনি। গত ২০ জুন আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধ চলাকালে গোড়ালিতে চোট পান শ্লটারবেক। শুরুতে চোট নিয়েও খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু বিরতির আগেই বোঝা যায় সমস্যাটি গুরুতর। এমআরআই পরীক্ষায় লিগামেন্ট ক্ষতির বিষয়টি নিশ্চিত হওয়ার পর তার বিশ্বকাপ শেষ হয়ে যায়। জার্মান রক্ষণভাগের অন্যতম ভরসা ছিলেন শ্লটারবেক। জার্মান কোচ জুলিয়ান নাগেলসম্যান বলেছেন,“শ্লটি (শ্লটারবেক) মাঠে এবং মাঠের বাইরে—দুই জায়গাতেই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই বিশ্বকাপটা তার টুর্নামেন্ট…

Read More

নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বাংলাদেশের সমুদ্রসীমায় নিশ্চিতভাবে জ্বালানি সম্পদ রয়েছে। অফশোর এলাকায় কূপ খনন, খনিজ সম্পদ চিহ্নিতকরণ এবং পরবর্তী সময়ে সেগুলো উত্তোলনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার রাজধানীতে বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে নৌমন্ত্রী বলেন, দেশের সমুদ্রসীমায় জ্বালানি সম্পদ পাওয়ার সম্ভাবনা নয়, বরং এর উপস্থিতি নিশ্চিত। তবে অতীতের নীতিগত সীমাবদ্ধতার কারণে এ সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা যায়নি। তিনি বলেন, আন্তর্জাতিক আদালতের রায়ের মাধ্যমে বাংলাদেশ বিস্তীর্ণ সমুদ্র অঞ্চলের অধিকার লাভ করলেও সেই সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি। প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার নিজ নিজ সমুদ্রসীমায় অনুসন্ধান চালিয়ে…

Read More

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বাজেট প্রতিক্রিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিছিল ও প্রতিবাদকে এক সদস্য ‘মবক্রেসি’ হিসেবে অভিহিত করা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতের সংসদ সদস্য রাশেদুল ইসলাম স্পিকারের নজরে এনে বলেন, বাজেট প্রতিক্রিয়া নিয়ে জামায়াতে ইসলামী যে মিছিল ও প্রতিবাদ করেছে, কথা প্রসঙ্গে এক সদস্য সেটিকে ‘মবক্রেসি’ বলেছেন। এই শব্দটি সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ বা বাদ দেওয়ার জন্য তিনি স্পিকারকে অনুরোধ জানান। সোমবার (২২ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান। রাশেদুল ইসলামের এই দাবির জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, এটি কোনো অশ্লীল শব্দ না এবং এটি কার্যবিবরণী…

Read More

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন তুর্কি রেড ক্রিসেন্টের সভাপতি ফাতমা মেরিচ ইলমাজ। তারা বাংলাদেশ-তুরস্কের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। সোমবার (২২ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গত জুনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বাংলাদেশ সফর এবং ওই সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোতে সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ ২০১৭ সাল থেকে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। এটিকে বাংলাদেশের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করে তিনি যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের…

Read More

আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসিকে সম্মান জানাতে দেশটির নিউকুয়েন প্রদেশে বিশ্বের সবচেয়ে বড় ভাস্কর্য উন্মোচন করা হয়েছে। এর আগে ভারতের ২১ মিটার উচ্চতার একটি ভাস্কর্য মেসির সবচেয়ে উঁচু ভাস্কর্য হিসেবে পরিচিত ছিল। জার্মান প্রেস এজেন্সি (ডিপিএ) জানিয়েছে, মেসির নতুন ভাস্কর্যের উচ্চতা ২৬ মিটার, ওজন ৭০ টন। এটিই এখন আর্জেন্টাইন অধিনায়কের সবচেয়ে উঁচু ভাস্কর্য হিসেবে স্বীকৃত। আর্জেন্টিনার জাতীয় মহাসড়ক ২২ ও ম্যানুয়েল সাভিও সড়কের সংযোগস্থলে এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে। এর ভেতরের অংশ তৈরি হয়েছে ইস্পাত দিয়ে, বাইরে রয়েছে তিন স্তরের কংক্রিটের আবরণ। ভাস্কর্যে মেসিকে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি পরিহিত অবস্থায় দেখানো হয়েছে। তার সামনেই রয়েছে বিশ্বকাপের ট্রফি এবং বুকে তিনটি…

Read More

দেশের চলমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্তে পুশইন ইস্যু, রাজনৈতিক হত্যাকাণ্ড, ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক, ১১ দলীয় ঐক্যের কর্মসূচিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সোমবার (২২ জুন) মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে আমিরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সভাপতিত্ব করেন। এতে নির্বাহী পরিষদের সব সদস্য উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্তে পুশইন ইস্যু, রাজনৈতিক হত্যাকাণ্ড, ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক, ১১ দলীয়…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে বিকেলে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন। সোমবার (২২ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দালিয়ানের উদ্দেশ্যে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন। দালিয়ানে তিনি দুই দিন কর্মব্যস্ত সময় কাটাবেন। এরপর প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং যাবেন। সেখানে প্রধানমন্ত্রীর সরকারি সফরের মূল কর্মসূচি শুরু হবে। দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায় কমপ্লেক্সের এক্সক্লুসিভ ভিআইপি টার্মিনালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে…

Read More