Author: প্রাণের সংবাদ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দূরদর্শী, দৃঢ়প্রতিজ্ঞ ও দিকনির্দেশনামূলক ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার এক অভিনন্দনবার্তায় রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের জাতীয় স্বার্থ, জনগণের আকাঙ্ক্ষা এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে দেশের অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এ ভাষণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও অবস্থানকে আরও সমুন্নত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর ভাষণে ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে অগ্রযাত্রা এবং একই সঙ্গে গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার অঙ্গীকারের পাশাপাশি একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রত্যয় উঠে এসেছে। দেশের পুনর্গঠনে ‘রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন’ এই…

Read More

প্রকাশ্যে নীতিকথা, অথচ ব্যক্তিজীবনে মাদকসহ নানা অনিয়ন্ত্রিত জীবনযাপন শিল্পীদের এমন দ্বৈত আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে বহুবার। এবার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা শোবিজ অঙ্গনের চাকচিক্যের পেছনে লুকিয়ে থাকা কিছু অপ্রিয় সত্য নিয়ে কথা বলেছেন। বহু বছরের ক্যারিয়ারে যা দেখেছেন ও অনুধাবন করেছেন, তা থেকে পাওয়া উপলব্ধি এবার প্রকাশ্যেই সামনে আনলেন এই অভিনেত্রী। ছোটবেলা থেকেই অভিনয়জগতে পথচলা শুরু ভাবনার। কাজের সুবিধার্থে বিনোদন জগতের নানা আড়ালের গল্প তার কাছে খুব একটা অজানা নয়। দীর্ঘ অভিজ্ঞতার পর ভাবনা জানান, তথাকথিত অনেক বড় মাপের শিল্পী রয়েছেন, যাদের ব্যক্তিত্ব ও ব্যক্তিগত জীবন সাজানো কথার সঙ্গে কোনোভাবেই মেলে না। ভাবনার কথায়, ‘আমি আসলে মিথ্যা বলব না। খুব…

Read More

ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদার ইসরায়েলের লাগাতার মানবতাবিরোধী অপরাধের জন্য ক্রীড়াঙ্গনেও ব্যাপক সমালোচনা ও প্রতিক্রিয়া দেখা যায়। সম্প্রতি একই সূত্র ধরে আয়ারল্যান্ডের সঙ্গে দেশটির টানাপোড়েনও শুরু হয়েছে। এরই মাঝে উয়েফা নেশন্স লিগের ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে গোল উদযাপনের সময় গুলি করার ভঙ্গি দেখান ইসরায়েলের ফুটবলার সায়েদ আবু ফারখি। ফলস্বরূপ তাকে লাল কার্ড দেখান ম্যাচ রেফারি। ৫৫ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরানোর পর বিতর্কিত ওই উদযাপনে মেতেছিলেন ফারখি। তবে তার সেই উল্লাস খানিক বাদেই থেমে যায় এবং ১০ জনের দলে পরিণত হয় ইসরায়েল। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটিও তারা ৩-১ গোলে হেরেছে। এর আগে ৪৩ মিনিটে পেনাল্টিতে পাওয়া গোলে রোমানো স্মিড অস্ট্রিয়াকে এগিয়ে দেন। ৫৫…

Read More

নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধে আরও শক্তিশালী বৈশ্বিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহের পার্শ্ব বৈঠক হিসেবে নিউইয়র্কে অনুষ্ঠিত ‘জি-৭৭ ও উদীয়মান অংশীদারদের প্রযুক্তি সহায়তাপ্রসূত নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা বিষয়ক মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে’ এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। শামা ওবায়েদ বলেন, নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ আইনগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ আরও জোরদার করেছে। এর মধ্যে দ্রুত তদন্ত ও বিচার কার্যক্রম, আইনি সহায়তা, সামাজিক সুরক্ষা, পুনর্বাসন, নিরাপদ আশ্রয় এবং মানসিক সহায়তা কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। তিনি…

Read More

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। খলিলুর রহমানের কার্যালয়ের বিভিন্ন পদে রয়েছেন মোট ৪০ জন। তাদের মধ্যে জাইমা রহমানসহ ছয়জন বাংলাদেশি। বাংলাদেশি কূটনীতিক আব্দুল আলিম এই অফিসের উপ-প্রধানের দায়িত্ব পালন করবেন। এছাড়া মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী; মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাস বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা; জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা; আর মো. রফিকুল আলম মোল্লা বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলো বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব নেন…

Read More

বিশ্বজুড়ে যখন একের পর এক যুদ্ধের ধাক্কা, তখন সামরিক শক্তিতে নিজেদের অবস্থান তৈরিতে বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে ভারত। দীর্ঘদিনের অস্ত্র আমদানিকারক দেশের তকমা ঝেড়ে ফেলে দেশটি এখন সামরিক উৎপাদনে নিজেদের স্বনির্ভর করার পাশাপাশি বিশ্বজুড়ে অস্ত্র রপ্তানিতেও রেকর্ড গড়ছে। পরিসংখ্যান বলছে, ২০২৫-২৬ অর্থবছরে ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন ২ লাখ ৫১ হাজার ৩০০ কোটি টাকার রেকর্ড ছুঁয়েছে, যা আগের বছরের চেয়ে ১৫ দশমিক ৬ শতাংশ বেশি। অথচ মাত্র পাঁচ বছর আগে এ সংখ্যাটি ছিল ১ লাখ ১৯ হাজার ৫০০ কোটি টাকা এবং ২০১৩-১৪ সালে ছিল মাত্র ৬১ হাজার ৮০০ কোটি টাকা। ২০২৯ সালের মধ্যে বার্ষিক উৎপাদন ৪ লাখ ২৩ হাজার কোটি…

Read More

বঙ্গোপসাগরে বিরূপ আবহাওয়ার কারণে কক্সবাজারের মহেশখালী এলাকায় আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খালাস কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর প্রভাবে জাতীয় গ্যাস গ্রিডে পুনরায় গ্যাস সরবরাহ কমে গেছে। মাত্র তিন দিনের ব্যবধানে জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ প্রায় ২৯০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) কমে গেছে। বার্তায় বলা হয়, কক্সবাজারের মহেশখালী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানিকৃত এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে এলএনজি স্থানান্তর (ট্রান্সফার) প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। ফলে এলএনজি এবং সামগ্রিক গ্যাস সরবরাহ স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা কমে গেছে। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর দুপুর ২টায় জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৫৯১ এমএমসিএফডি। এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে সরবরাহ…

Read More

আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তর কার্যক্রম আবারও চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সারা দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা বরাবর এই বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। গত বুধবার মাঠপর্যায়ের কার্যালয়ে পাঠানো এই চিঠিতে আগের মতো ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, সার্বিক যাচাই-বাছাই সম্পন্ন করে তা ইস্যু ও নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরসংক্রান্ত আগের আবেদনগুলো গত ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য ২ সেপ্টেম্বর মাঠপর্যায়ে বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং…

Read More

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টায় (বাংলাদেশ সময়) বিশ্বনেতাদের সামনে মাতৃভাষা বাংলায় ভাষণ দেবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্ক স্থানীয় সময় বিকাল ৫টা ৩০ মিনিটে জাতিসংঘের জেনারেল এসেম্বলি হলে এই উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে তিনি তার প্রথম ভাষণ প্রদান করবেন। এর মাধ্যমে তার পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেওয়ার ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন তিনি। এর আগে গত ২১ সেপ্টেম্বর পাঁচ দিনের সরকারি সফরে তিনি নিউইয়র্কে পৌঁছান। সফরকালে তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সংবর্ধনা অনুষ্ঠান, জলবায়ু পরিবর্তন মোকাবেলা সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠক এবং রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক ফোরামে অংশ নেন। আজকের এই ঐতিহাসিক…

Read More

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের অন্যতম প্রধান তারকা হিসেবে ধরা হচ্ছিল এস্তেভাও উইলিয়ানকে। কারণটাও অমূলক নয়, তখন ক্লাব ও জাতীয় দলে তিনি উড়ন্ত ফর্মে ছিলেন। কিন্তু চোটে পড়ায় তার প্রথমবার বিশ্বকাপে খেলার আশা ভেস্তে যায়। ফিফার আরেকটি আন্তর্জাতিক উইন্ডো শুরুর আগে এস্তেভাওয়ের প্রশংসা করলেন সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি। এরপর কৌতুকের সুরে তিনি পুরো একাদশই বলে দিলেন। সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে অস্ট্রেলিয়া দুটি এবং ভারতে একটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে আগামীকাল (শুক্রবার) বিকেল ৪টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে নামার আগে সংবাদ সম্মেলনে আসেন আনচেলত্তি। এ সময় তার কাছে সম্প্রতি চেলসির একাদশে এস্তেভাওয়ের তেমন খেলার সময় না পাওয়া নিয়ে জানতে চাওয়া হয়। জবাবে ব্রাজিল কোচ…

Read More