Author: প্রাণের সংবাদ

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত মি. নিকোলাস উইকস বৈঠক করেছেন। সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মিস ম্যাটিল্ডা সভেনসন, সেকেন্ড সেক্রেটারি এবং বাণিজ্য, রাজনীতি ও যোগাযোগ বিভাগের প্রধান ওলে লুন্দিন। সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও উষ্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। রোববার জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা বাংলাদেশে নির্বাচন-পরবর্তী বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইডেনের দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইডেনের দৃঢ় সমর্থন থাকার কথা জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে…

Read More

মুসলিম স্থাপত্যগুলোতে অব্যাহত বিশৃঙ্খলার বিষয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির মন্তব্যকে প্রত্যাখ্যান করেছে ভারত। জারদারি এসব হামলাকে ঘৃণার বশে উদ্ভূত ‘সুপরিকল্পিত রাজনৈতিক আক্রমণ’ হিসেবে উল্লেখ করেছেন। রোববার (২১ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের কথা বলার কোনো অধিকার নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তানের প্রেসিডেন্টের বক্তব্যকে ভারত দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। কোনোভাবেই ভারতের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের হস্তক্ষেপের অধিকার নেই। খোদ পাকিস্তানের মানবাধিকারের রেকর্ডই অত্যন্ত শোচনীয়। তিনি বলেন, পাকিস্তানের এ ধরনের মন্তব্য একেবারে অযৌক্তিক। কারণ মানবাধিকার নিয়ে দেশটির নিজস্ব রেকর্ড ভয়াবহ। এজন্য তারা বিশ্বজুড়ে সমালোচিত হয়ে আসছে।…

Read More

এডার মিলিটাওকে দিয়ে শুরু; এরপর এস্তেভাও, ওয়েসলি হয়ে রাফিনিয়া যুক্ত হলেন ব্রাজিলের ইনজুরির তালিকায়। যদিও বাকিরা টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও, রাফিনিয়াকে নকআউট পর্বে পাওয়ার আশা ছাড়ছে না কার্লো আনচেলত্তির দল। তবে তার অনুপস্থিতিতে ব্রাজিলের একাদশে কে ঢুকবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার ভোর ৪টায় স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে ব্রাজিল। এখনও নকআউট পর্বে খেলা নিশ্চিত না হওয়ায় ম্যাচটি তাদের জন্য গুরুত্বপূর্ণ। সেই ম্যাচ দিয়ে প্রায় তিন বছর পর জাতীয় দলের হয়ে মাঠে নামার কথা রয়েছে নেইমার জুনিয়রের। তবে রাফিনিয়ার স্থলাভিষিক্ত কে হবেন তা এখন বড় প্রশ্ন। এক্ষেত্রে সম্ভাব্য দুটি নাম সামনে এসেছে– রায়ান ও লুইজ হেনরিক।…

Read More

একসময় ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণির সঙ্গে ফ্রেমবন্দি হয়ে আলোচনায় এসেছিলেন শেখ সাদী নামের এক তরুণ। পরবর্তীতে জানা যায়, পরীমণির ঘনিষ্ঠ সেই তরুণ মূলত একজন কণ্ঠশিল্পী। এবার জানা গেল, জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন আলোচিত এই গায়ক। খবর পাওয়া গেছে, গত শুক্রবার পারিবারিক আয়োজনে আংটি বদল সেরে নিয়েছেন শেখ সাদী। আংটিবদলের বিষয়টি আচমকা, এমনটাও দাবি তার। সংবাদ মাধ্যমে দেওয়া শেখ সাদীর ভাষ্য এমন, আংটিবদলের ব্যাপারটি একদম হুট করেই হয়েছে। বাবা-মা দুজনেই যুক্তরাষ্ট্রে ছিলেন, দেশে আসেন সদ্যই। এরপরই বিয়ের কথা তোলা হয়। সাদী জানান, তার জন্য একজনকে (পাত্রী) পছন্দ করা হয়েছে। তাদের পছন্দে সম্মতি জানিয়েছেন; এরপরই আংটিবদলের ঘটনা ঘটে বলে…

Read More

মালয়েশিয়া ও চীন সফরের জন্য রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ জুন) দুপুর ২টার পর তিনি বাসভবন ত্যাগ করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। এটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর। এই অন্যতম গুরুত্বপূর্ণ ছয় দিনের সফরে তিনি ২১-২২ জুন মালয়েশিয়া এবং ২৩-২৬ জুন চীন সফর করবেন। সফর শেষে ২৬ জুন দেশে ফেরার কথা রয়েছে। সফরটিতে ঢাকা, কুয়ালালামপুর ও বেইজিংয়ের মধ্যকার অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। কূটনৈতিক সূত্রগুলো বলছে, মালয়েশিয়া সফরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে শ্রমবাজার, বাংলাদেশি কর্মী…

Read More

ভারতের নৌবহরে অত্যাধুনিক তিনটি যুদ্ধজাহাজ যুক্ত হয়েছে। রোববার (২১ জুন) কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে দেশীয় প্রযুক্তিতে নির্মিত তিনটি নৌজাহাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জাহাজগুলো ভারতের ক্রমবর্ধমান সামুদ্রিক শক্তি এবং প্রতিরক্ষা খাতে স্বনির্ভর হওয়ার প্রচেষ্টাকে আরও জোরালো করবে। এই জাহাজগুলো যুদ্ধ পরিচালনা, জরিপ এবং সাবমেরিন বিরোধী অভিযানে নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি করবে। নতুন যুক্ত হওয়া জাহাজ তিনটির নাম যথাক্রমে স্টিলথ ফ্রিগেট ‘দুনগিরি’, জরিপ পরিচালনাকারী জাহাজ ‘সংশোধক’ এবং অগভীর পানিতে সাবমেরিন বিরোধী যুদ্ধযান ‘অগ্রে’। এগুলো সামুদ্রিক যুদ্ধ, হাইড্রোগ্রাফিক জরিপ এবং সাবমেরিন বিরোধী যুদ্ধের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উদ্বোধনের…

Read More

সরকার দেশের সামগ্রিক জনঅর্থায়ন কাঠামো সংস্কারের মাধ্যমে স্থানীয় ব্যাংকগুলোর ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নের পথে হাঁটছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, স্থানীয় ব্যাংক থেকে উচ্চ সুদে ঋণ নেওয়ার ফলে বেসরকারি খাতের বিনিয়োগ বাধাগ্রস্ত হয়। আমরা ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যাংক ঋণ নেওয়ার প্রবণতা কমিয়ে আনার উদ্যোগ নিয়েছি। রোববার (২১ জুন) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) কর্তৃক আয়োজিত বাজেট পর্যালোচনা নিয়ে এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। অর্থমন্ত্রী বলেন, বিগত ১০ বছর ধরেই আমি…

Read More

২০২২ কাতার বিশ্বকাপে স্পেন-জাপান ম্যাচের কথা মনে আছে? যেখানে লাইন প্রায় অতিক্রম করে যাওয়া বল টেনে এনে ক্রসিংয়ে গোল করেছিল সামুরাই ব্লুরা। সেই গোলে তারা স্পেনকে ২-১ ব্যবধানে হারায় এবং গ্রুপপর্বেই বিদায় হয় জার্মানির। এবার প্রায় একই স্মৃতি ফিরল জাপান-তিউনিসিয়ার ম্যাচে। যেখানে মিলিমিটার দূরত্বের জন্য গোল পেল না ৪-০ ব্যবধানে জয়ী জাপান। গোললাইন প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হওয়া ওই সিদ্ধান্ত অনেক সমর্থককে চার বছর আগের একটি ঘটনার কথা মনে করিয়ে দিয়েছে, যখন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজকের ম্যাচে যখন ১-০ গোলে এগিয়ে জাপান, কর্নার থেকে আসা হেডে বল পোস্টে লেগে গোললাইন বরাবর চলে যায়। তিউনিসিয়ার গোলরক্ষক আইমেন…

Read More

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজকে দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। একই সঙ্গে তার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুই বছরের তদন্ত শেষে বেগোনা গোমেজের বিরুদ্ধে তহবিল তছরুপ, প্রভাব বিস্তার, ব্যাবসায়িক লেনদেনে দুর্নীতি এবং তহবিলের অপব্যবহারের অভিযোগ আনা হয়। ৫৫ বছর বয়সি বেগোনা গোমেজ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। উগ্র ডানপন্থিদের সঙ্গে সম্পৃক্ত থাকা ‘মানোস লিম্পিয়াস’ (ক্লিন হ্যান্ডস) নামের একটি সংগঠনের অভিযোগের প্রেক্ষিতে এই মামলার সূত্রপাত হয়েছিল। মামলার বিচারক হুয়ান কার্লোস পেইনাডো গতকাল শনিবার একটি আদালত আদেশের মাধ্যমে বেগোনিয়াকে তার পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে তার স্পেন ত্যাগের ওপর…

Read More

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ভিক্টোরিয়া শহরে এক মসজিদের ইমামের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমস (এনসিসিএম)। সংস্থাটি ঘটনাটিকে মুসলিমবিদ্বেষমূলক বা ইসলামোফোবিক হামলা হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে এনসিসিএম জানায়, বিসিএমএ মসজিদের ইমাম শেখ ইব্রাহিম বৃহস্পতিবার সন্ধ্যায় নামাজ শেষে নিজের গাড়িতে অবস্থান করছিলেন। এ সময় এক অজ্ঞাত ব্যক্তি জোরপূর্বক গাড়ির দরজা খুলে তার ওপর হামলা চালায়। হামলার সময় অভিযুক্ত ব্যক্তি নিজেকে ইসলামবিদ্বেষী মন্তব্য করে এবং ইমামকে ‘নিজ দেশে ফিরে যাও’ বলে চিৎকার করে। ঘটনার পর থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বলে জানিয়েছে এনসিসিএম। সংস্থাটির দাবি, ভুক্তভোগীর নিরাপত্তা…

Read More