ভারতের নৌবহরে অত্যাধুনিক তিনটি যুদ্ধজাহাজ যুক্ত হয়েছে। রোববার (২১ জুন) কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে দেশীয় প্রযুক্তিতে নির্মিত তিনটি নৌজাহাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জাহাজগুলো ভারতের ক্রমবর্ধমান সামুদ্রিক শক্তি এবং প্রতিরক্ষা খাতে স্বনির্ভর হওয়ার প্রচেষ্টাকে আরও জোরালো করবে। এই জাহাজগুলো যুদ্ধ পরিচালনা, জরিপ এবং সাবমেরিন বিরোধী অভিযানে নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি করবে। নতুন যুক্ত হওয়া জাহাজ তিনটির নাম যথাক্রমে স্টিলথ ফ্রিগেট ‘দুনগিরি’, জরিপ পরিচালনাকারী জাহাজ ‘সংশোধক’ এবং অগভীর পানিতে সাবমেরিন বিরোধী যুদ্ধযান ‘অগ্রে’। এগুলো সামুদ্রিক যুদ্ধ, হাইড্রোগ্রাফিক জরিপ এবং সাবমেরিন বিরোধী যুদ্ধের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উদ্বোধনের…
Author: প্রাণের সংবাদ
সরকার দেশের সামগ্রিক জনঅর্থায়ন কাঠামো সংস্কারের মাধ্যমে স্থানীয় ব্যাংকগুলোর ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নের পথে হাঁটছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, স্থানীয় ব্যাংক থেকে উচ্চ সুদে ঋণ নেওয়ার ফলে বেসরকারি খাতের বিনিয়োগ বাধাগ্রস্ত হয়। আমরা ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যাংক ঋণ নেওয়ার প্রবণতা কমিয়ে আনার উদ্যোগ নিয়েছি। রোববার (২১ জুন) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) কর্তৃক আয়োজিত বাজেট পর্যালোচনা নিয়ে এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। অর্থমন্ত্রী বলেন, বিগত ১০ বছর ধরেই আমি…
২০২২ কাতার বিশ্বকাপে স্পেন-জাপান ম্যাচের কথা মনে আছে? যেখানে লাইন প্রায় অতিক্রম করে যাওয়া বল টেনে এনে ক্রসিংয়ে গোল করেছিল সামুরাই ব্লুরা। সেই গোলে তারা স্পেনকে ২-১ ব্যবধানে হারায় এবং গ্রুপপর্বেই বিদায় হয় জার্মানির। এবার প্রায় একই স্মৃতি ফিরল জাপান-তিউনিসিয়ার ম্যাচে। যেখানে মিলিমিটার দূরত্বের জন্য গোল পেল না ৪-০ ব্যবধানে জয়ী জাপান। গোললাইন প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হওয়া ওই সিদ্ধান্ত অনেক সমর্থককে চার বছর আগের একটি ঘটনার কথা মনে করিয়ে দিয়েছে, যখন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজকের ম্যাচে যখন ১-০ গোলে এগিয়ে জাপান, কর্নার থেকে আসা হেডে বল পোস্টে লেগে গোললাইন বরাবর চলে যায়। তিউনিসিয়ার গোলরক্ষক আইমেন…
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজকে দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। একই সঙ্গে তার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুই বছরের তদন্ত শেষে বেগোনা গোমেজের বিরুদ্ধে তহবিল তছরুপ, প্রভাব বিস্তার, ব্যাবসায়িক লেনদেনে দুর্নীতি এবং তহবিলের অপব্যবহারের অভিযোগ আনা হয়। ৫৫ বছর বয়সি বেগোনা গোমেজ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। উগ্র ডানপন্থিদের সঙ্গে সম্পৃক্ত থাকা ‘মানোস লিম্পিয়াস’ (ক্লিন হ্যান্ডস) নামের একটি সংগঠনের অভিযোগের প্রেক্ষিতে এই মামলার সূত্রপাত হয়েছিল। মামলার বিচারক হুয়ান কার্লোস পেইনাডো গতকাল শনিবার একটি আদালত আদেশের মাধ্যমে বেগোনিয়াকে তার পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে তার স্পেন ত্যাগের ওপর…
কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ভিক্টোরিয়া শহরে এক মসজিদের ইমামের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমস (এনসিসিএম)। সংস্থাটি ঘটনাটিকে মুসলিমবিদ্বেষমূলক বা ইসলামোফোবিক হামলা হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে এনসিসিএম জানায়, বিসিএমএ মসজিদের ইমাম শেখ ইব্রাহিম বৃহস্পতিবার সন্ধ্যায় নামাজ শেষে নিজের গাড়িতে অবস্থান করছিলেন। এ সময় এক অজ্ঞাত ব্যক্তি জোরপূর্বক গাড়ির দরজা খুলে তার ওপর হামলা চালায়। হামলার সময় অভিযুক্ত ব্যক্তি নিজেকে ইসলামবিদ্বেষী মন্তব্য করে এবং ইমামকে ‘নিজ দেশে ফিরে যাও’ বলে চিৎকার করে। ঘটনার পর থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বলে জানিয়েছে এনসিসিএম। সংস্থাটির দাবি, ভুক্তভোগীর নিরাপত্তা…
পূর্ববর্তী সরকারের অব্যবস্থাপনা ও গাফিলতির কারণে টিকা কর্মসূচি এবং পরিবার পরিকল্পনা সামগ্রী সংগ্রহে সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, সরকারের কাছে বিষয়টা স্পষ্ট। তাই এ বিষয়ে নতুন করে তদন্তের প্রয়োজন নেই বলে জানান তিনি। রোববার (২১ জুন) সচিবালয়ে পুরাতন ১ নম্বর ভবনের সভাকক্ষে স্বাস্থ্যখাতে আন্তর্জাতিক সহযোগিতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ ইস্যুতে সাংবাদিকদের ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হামের প্রাদুর্ভাব নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০২৪ সালের শেষ দিকে নির্ধারিত টিকাদান কর্মসূচি বাস্তবায়িত না হওয়ায় অনেক শিশু টিকা থেকে বঞ্চিত হয়েছে। এ কারণে চলতি বছরের প্রাদুর্ভাবে আক্রান্ত…
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। পাশাপাশি একাদশে এসেছে তিন পরিবর্তন। সাকলাইন, মোস্তাফিজের পরিবর্তে একাদশে ফিরেছেন তাসকিন ও শরিফুল। সৌম্য সরকারের বদলে জায়গা পেয়েছেন নুরুল হাসান সোহান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টিতে সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি বাংলাদেশ। এক ম্যাচ বাকি থাকতেই কুড়ি ওভারের সিরিজ হেরেছে টাইগাররা। ফলে হোয়াইটওয়াশ এড়াতে হৃদয়দের আজ জয়ের বিকল্প নেই। ব্যাটিং ব্যর্থতায় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ১৮৯ রান করলেও জয় পায়নি লাল-সবুজের দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয়বারের দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের এটি প্রথম সিরিজ হার। সবশেষ ২০২১ সালে মিরপুরে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এদিকে চট্টগ্রামের…
যুদ্ধে যৌন সহিংসতা নির্মূলবিষয়ক আন্তর্জাতিক দিবস উপলক্ষে জাতিসংঘে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এবং জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে তীব্র বাক্যবিনিময়ের ঘটনা ঘটেছে। বৈঠক চলাকালে কূটনৈতিক শিষ্টাচারের সীমা অতিক্রম করে প্রকাশ্যেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বৃহস্পতিবার নিউইয়র্কে অনুষ্ঠিত ওই বৈঠকে ড্যানন জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি প্রমিলা প্যাটেনের পদত্যাগ দাবি করেন। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে প্রথমবারের মতো ইসরাইলকে সংঘাতকালীন যৌন সহিংসতার অভিযোগে কালো তালিকাভুক্ত করা হয়। এ সময় বৈঠকে উপস্থিত জাতিসংঘের আরেক কর্মকর্তা ভ্যানেসা ফ্রেজিয়ার আপত্তি তুলে বক্তব্যে বাধা দেন। তিনি গুতেরেসের শিশু ও সশস্ত্র সংঘাতবিষয়ক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সম্প্রতি প্রকাশিত আরেকটি প্রতিবেদনের প্রণেতা। ফ্রেজিয়ার ড্যাননকে…
প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু খেললে হবে না, লেখাপড়া ও সৃজনশীল কাজেও এগিয়ে যেতে হবে। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ছোট্ট বন্ধুরা খেলাধুলার পাশাপাশি লেখাপড়া ও সাংস্কৃতিক কাজেও পারদর্শী হতে হবে। তবে অবশ্যই নানা ধরনের খেলা খেলতে হবে। এ বছর এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মাধ্যমিক পর্যায়ে আয়োজন করার পরিকল্পনা আছে। পরের বছর প্রাইম মিনিস্টার কাপের আয়োজন করা হবে। এ সময় সবুজ মাঠে ফুটবল…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধ শুরু করেছিলেন এবং বেঞ্জামিন নেতানিয়াহু নাটুকে আত্মবিশ্বাসের সঙ্গে যে সাধুবাদ জানিয়েছিলেন; তা কখনোই ইরানের জনগণের জন্য কোওে যুদ্ধ ছিল না, মধ্যপ্রাচ্যের পুনর্গঠনের কোনও কৌশলগত প্রচেষ্টা ছিল না। এমনকি ইরানকে দমনের কোনও সুসংগত উদ্যোগও ছিল না। এই যুদ্ধ ছিল নির্দিষ্ট কোনও লক্ষ্য, রাজনৈতিক দূরদর্শিতা কিংবা যুদ্ধ থেকে বের হয়ে আসার কৌশল ছাড়া চালানো এক অভিযান। স্বাভাবিকভাবেই এই যুদ্ধ উভয়-সংকটের লড়াই হিসেবে শেষ হয়েছে, যেখানে ট্রাম্পের প্রতিশ্রুতি দেওয়া কোনও উদ্দেশ্যই বাস্তবায়িত হয়নি। ধর্মতান্ত্রিক শাসন ব্যবস্থার পতন ঘটেনি, ইরানের আঞ্চলিক প্রকল্প নস্যাৎ করা যায়নি এবং কোনও অর্থপূর্ণ বা দীর্ঘস্থায়ী উপায়ে দেশটির ক্ষমতাও খর্ব করা সম্ভব হয়নি। ইরানি…
