আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত শতাধিক গুম-খুনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া দেহরক্ষী সেনাসদস্য ইমরুল কায়েসের জেরার জন্য আগামী ২৮ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (২২ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। এ মামলায় পাঁচ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুলের জেরা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আজ। তবে সময় চান আসামিপক্ষের আইনজীবী। একইসঙ্গে কোনো ব্রিফিংয়ে জিয়াউল আহসানকে যেন খুনি না বলা হয়, সেজন্য মৌখিক আবেদন করেছে আসামিপক্ষ। শুনানি শেষে জেরার জন্য ২৮ জুন দিন ঠিক করেন আদালত।…
Author: প্রাণের সংবাদ
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষকে সমীহের চোখে দেখছেন অস্ট্রিয়ার কোচ রালফ র্যাংনিক। তার মতে, আর্জেন্টিনাকে শুধু লিওনেল মেসির দল হিসেবে দেখলে ভুল হবে। কারণ বর্তমান চ্যাম্পিয়নদের দলে দুর্বলতা খুঁজেই পাওয়া যায় না। ডালাসে গ্রুপ ‘জে’-এর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার শক্তি ও দুর্বলতা নিয়ে প্রশ্ন করা হলে র্যাংনিক বলেন, “তাদের দুর্বলতা নিয়ে কি বলবো? আমরা কোনো দুর্বলতাই খুঁজে পাইনি।” ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই কোচ আর্জেন্টিনার খেলোয়াড়দের মান, গতি এবং বেঞ্চের গভীরতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “প্রতিটি পজিশনেই তাদের অসাধারণ খেলোয়াড় আছে। আমি আগেও বলেছি, আর্জেন্টিনা শুধু মেসি নয়।” ৩৮ বছর বয়সী মেসি আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপ…
অ্যানিমেটেড ছবির ইতিহাসে অন্যতম জনপ্রিয় নাম ‘টয় স্টোরি’। অতীতে এর চারটি কিস্তি সফল হয়েছিল। এবার পঞ্চম কিস্তি গড়েছে রেকর্ড। মুক্তির মাত্র তিন দিনেই ‘টয় স্টোরি ৫’ আয় করেছে ৩১২ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকারও বেশি। খবর ভ্যারাইটির। ডিজনি ও পিক্সারের অ্যানিমেশন ইতিহাসে এটিই সর্বোচ্চ ওপেনিং উইকেন্ড। শুধু তাই নয়, হলিউডে এ বছরে এখনো পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ উইকেন্ড কালেকশনও এখন ‘টয় স্টোরি ৫’-এর দখলে। এই আয়ের মধ্যে আন্তর্জাতিক বাজার (আমেরিকা ও কানাডার বাইরে) থেকে এসেছে ১৫২ মিলিয়ন ডলার এবং যুক্তরাষ্ট্রের ঘরোয়া বাজার থেকে এসেছে ১৬০ মিলিয়ন ডলার। এর আগে এই ফ্র্যাঞ্চাইজির সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ডটি ছিল…
গত ১৪ জুন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি রূপরেখায় সম্মত হয়েছে। এর আওতায় হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা, লেবাননে বোমাবর্ষণ বন্ধ এবং হত্যাকাণ্ড বন্ধের সিদ্ধান্ত হয়েছে। ১০০ দিনেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে ইরানের শীর্ষ নেতারাও রয়েছেন। এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে খাদের কিনারায় ঠেলে দিয়েছিল। তবে পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তির জন্য ‘গ্রেটার ইসরাইল’ বা ‘বৃহত্তর ইসরাইল’-এর বিপজ্জনক মতবাদ বন্ধ করা জরুরি। ‘গ্রেটার ইসরাইল’ একটি নির্দিষ্ট দেশের সীমানা নয়, বরং একটি ধারণা। এই ধারণার কারণে ইরাক, গাজা, লেবানন, সিরিয়া এবং ইরানে একের পর এক যুদ্ধ সংগঠিত হয়েছে। এই মতবাদ অনুযায়ী,…
কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন আবেলার্দো দে লা এসপ্রিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরাগী হিসেবে পরিচিত এসপ্রিয়া খুবই কম ব্যবধানে জিতেছেন বলে জানাচ্ছে সে দেশের নির্বাচনী সংস্থা। সোমবার ফরাসি বার্তা সংস্থা এই তথ্য জানিয়েছে। বার্তা সংস্থাটি জানায়, এসপ্রিয়া ৪৯ দশমিক ৬৬ শতাংশ ভোট পেয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বামপন্থি সিনেটর আইভান সেপেদা পেয়েছেন ৪৮ দশমিক ৭০ শতাংশ। বিশ্লেষকদের মতে, আবেলার্দোর (৪৭) জয়ে বোগোতার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক উন্নয়নের উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। ক্যারিবীয় শহর বারানকিয়ায় বুলেট প্রুফ কাঁচের পেছনে দাঁড়িয়ে আবেলার্দো বলেন, ‘আমরা একটি নতুন যুগ শুরু করতে যাচ্ছি।’ তিনি বলেন, ‘যারা বছরের পর বছর সহিংসতা, সন্ত্রাস, মাদক পাচার ও দুর্নীতিতে…
সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ ও মালায়েশিয়া। এছাড়া, সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা এবং বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে দুটি দ্বিপক্ষীয় দলিল বিনিময় করেছে উভয় পক্ষ। সোমবার (২২ জুন) পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠকের পর তাদের উপস্থিতি সমঝোতা স্মারক স্বাক্ষর ও দ্বিপক্ষীয় দলিল বিনিময় হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান এবং মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান নিজ নিজ দেশের পক্ষে দলিল বিনিময় করেন। ফেব্রুয়ারিতে বাংলাদেশে নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বিদেশ সফরে রোববার মালয়েশিয়া পৌঁছান। প্রধানমন্ত্রী…
জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের তীব্র সমালোচনা করে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোনো অর্থবছরই শতভাগ বাজেট বাস্তবায়ন দেখা যায়নি। দেশের বাজেটের আকার ধারাবাহিকভাবে জ্যামিতিক হারে বাড়লেও বাস্তবায়নের হার হাঁটছে উল্টোপথে। তিনি পরিসংখ্যান তুলে ধরে বলেন, ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক মূল্যায়ন কর্মসূচি বাস্তবায়নের হার নেমে এসেছিল ৬৭ দশমিক ৮৫ শতাংশে, যা ১৯৭৬-৭৭ সালের পর সর্বনিম্ন। এমনকি চলতি অর্থবছরের প্রথম ১০ মাসেও এই হার মাত্র ৪১ দশমিক ৪১ শতাংশে দাঁড়িয়ে আছে। এই ধারাবাহিক ঘাটতি আমাদের সামগ্রিক বাজেট ব্যবস্থাপনার গভীর কাঠামোগত দুর্বলতাকেই স্পষ্ট করে তোলে। অবাস্তব ও অতিরিক্ত উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্যমাত্রা, জিডিপির দীর্ঘদিনের নিম্ন অবস্থান,…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে কুয়ালালামপুর পৌঁছেছেন। রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে কুয়ালালামপুরে পৌঁছান তিনি। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া দেওয়া হয় গার্ড অব অনার। সুসজ্জিত বাহিনীর দেওয়া গার্ড অব অনারের সময়ে দু’দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। বিমানবন্দরে ভিভিআইপি টার্মিনালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান এবং তার সহধর্মিণী। ছোট শিশু মাইসা নুর আইশা ফুল দিয়ে শুভেচ্ছা জানান জুবাইদা রহমানকে। এসময় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী ও ডেপুটি হাইকমিশনার সাহানারা মনিকা উপস্থিত ছিলেন। এরপর…
ভারত ও বাংলাদেশজুড়ে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের কিলিং নেটওয়ার্ক ছিল বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রোববার (২১ জুন) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগের শাসনামলে শতাধিক গুম ও খুনের ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউলের বিরুদ্ধে আজ গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিয়েছেন একজন সেনা কর্মকর্তা। তার জবানবন্দি এখনও চলমান রয়েছে। তিনি ট্রাইব্যুনালের সামনে বেশ কিছু চাঞ্চল্যকর বর্ণনা তুলে ধরেছেন। এর মধ্যে একটি ছিল জিয়াউলের জাফলং অপারেশন। অর্থাৎ র্যাবের টিএফআই সেল থেকে দুজন আসামিকে নিয়ে জিয়াউলের নেতৃত্বে জাফলংয়ে গিয়েছিলেন সাক্ষীসহ আরও কয়েকজন সেনা কর্মকর্তা। জাফলংয়ে…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার ঐতিহাসিক রেড রোডে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার হাজারো মানুষের উপস্থিতিতে দিনটি উদযাপিত হয়। এ উপলক্ষে শহরের রেড রোডে নির্মাণ করা হয় সুবিশাল মঞ্চ এবং অনুষ্ঠান ঘিরে কয়েকদিন ধরে এলাকায় বিশেষ প্রস্তুতি নেওয়া হয়। অনুষ্ঠানে মোদি ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানের শুরুতে বক্তৃতায় শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে যোগচর্চার প্রসার ঘটানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, যোগব্যায়ামের চর্চাকে নতুনভাবে মানুষের কাছে পৌঁছে দিতে কেন্দ্রীয় সরকারের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নিজের বক্তব্যে নরেন্দ্র মোদি বলেন, বাংলার মাটিতে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন…
