Author: প্রাণের সংবাদ

দ্যা ওভাল টেস্টে বড় লিডের পথে ছুটছে নিউজিল্যান্ড। অন্যদিকে ইংল্যান্ড আছে বেশ চাপে। ম্যাট হেনরির ফাইফার এবং হেনরি নিকোলসের সেঞ্চুরির সুবাদে কিউইদের হাতে ম্যাচের নাটাই। তৃতীয় দিন শেষে ইংলিশদের চেয়ে ৩৫২ রানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ৬ উইকেটে ২২২ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। সকালেই ফিরেছেন ইংলিশদের বড় আশা জর্ডান কক্স। ৫৫ বলে ২৭ রান করা কক্স সাজঘরে ফিরেছেন দলের ২৩৫ রানের মাথাতে। একটু পরেই ফিরেছেন আগের দিন টিকে থাকা আরেক ব্যাটার জফরা আর্চার। শেষ দিকে লড়াই চালিয়েছেন ম্যাথু ফিশার। এক প্রান্ত ধরে খেলে গেছেন তিনি। আরেক প্রান্তে ব্যাটাররা সেভাবে লড়াই করতে পারেননি। ১২ বলে ১…

Read More

দিন কয়েক আগেই মা হওয়ার খবর দিয়ে আলোচনার ঝড় তুলেছিলেন অভিনেত্রী শবনম বুবলী। জানিয়েছেন, তার ও শাকিব খানের সংসারে এসেছে দ্বিতীয় সন্তান। সে কন্যার নাম রেখেছেন শারলিন খান। যদিও বিষয়টি নিয়ে শাকিব বরাবরের মতই ছিলেন নীরব। এদিকে আজ নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেছেন বুবলী। সেখানে তাকে দেখা গেল বিয়ের সাজে। না, এটার নিজের বিয়ে নয়। বরং পেশাদার কাজ। একটি প্রতিষ্ঠানের প্রচারেই বেগুনি রঙের লেহেঙ্গা পরে সেজেছেন বউ। ভারি নকশাখচিত সে লেহেঙ্গার সঙ্গে পরেছেন সাদা রঙের গয়না। কপালে কালো পাথরের টিকলি। হাস্যোজ্জ্বল নায়িকার এমন রূপে মুগ্ধ হচ্ছেন তার ভক্তরাও। ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘অন্য সব রঙ তো…

Read More

ইরানের সঙ্গে দীর্ঘ প্রায় চার মাসব্যাপী যুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। চুক্তির প্রাথমিক যে রূপরেখা এসেছে, তা স্বাগত জানানো হলেও এর মধ্য দিয়ে বেশ কিছু কঠিন বাস্তবতা সামনে এসেছে। এই সংঘাতে যুক্তরাষ্ট্র সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক- তিন ক্ষেত্রেই বড় ধরনের চাপে পড়েছে। এর ফলে দীর্ঘমেয়াদি প্রভাব মোকাবিলা করতে হবে ওয়াশিংটনকে। সমালোচকদের মতে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা প্রেসিডেন্ট ট্রাম্পের বড় ধরনের কৌশলগত ভুল ছিল। তারা বলছেন, আইনগত প্রক্রিয়া উপেক্ষা করে এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের সঙ্গে পরিচালিত এই অভিযানের ফলে যুক্তরাষ্ট্র প্রত্যাশিত লক্ষ্য অর্জন করতে পারেনি। চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ এখনও প্রকাশ হয়নি। তবে ঘোষিত রূপরেখা অনুযায়ী, ট্রাম্প যে…

Read More

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার বান্নু জেলার উজির সাব-ডিভিশনের একটি পাহাড়ি সড়কে জোড়া বোমা হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত সাতজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার (২০ জুন) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের একে প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বান্নুর জেলা পুলিশ অফিসার (ডিপিও) ইয়াসির আফ্রিদি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুটি বিস্ফোরণে মোট সাতজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ফাং মুসা খেল এলাকায় দুটি যানবাহনকে লক্ষ্য করে ‘রিমোট-কন্ট্রোল’ বোমা হামলা চালানো হয়েছে। এ ঘটনাকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী কাজ’ হিসেবে অভিহিত করেছে…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ থেকে ২৬ জুন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন। তিনি আগামীকাল রোববার (২১ জুন) কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। এরপর ২২ জুন মালয়েশিয়া থেকে সরাসরি চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী। শনিবার (২০ জুন) প্রধানমন্ত্রীর সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। পররাষ্ট্রসচিব বলেন, সরকার গঠনের পর থেকে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকার প্রধান এবং রাষ্ট্রনাথের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী আগামী ২১-২২ জুন মালয়েশিয়া এবং ২৩-২৬ জুন চীন সফর করবেন। মালয়েশিয়া সফরকালে আগামী ২২ জুন প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করবেন, পরে উভয় দেশের সরকার…

Read More

লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে দেশটিতে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (২০ জুন) ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় লেবাননে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ) বলেছে, শুক্রবার রাতভর এবং শনিবার সকাল পর্যন্ত নাবাতিহ এলাকাজুড়ে ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোন হামলা চালিয়েছে। এতে বেশকিছু আবাসিক ভবন ও ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি ভোরের দিকে নাবাতিহ ও আশপাশের এলাকায় ব্যাপক গোলাবর্ষণ করেছে ইসরায়েল। এর আগে শুক্রবার এক মার্কিন কর্মকর্তার বরাতে রয়টার্স বলেছে, ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আজ থেকেই এ যুদ্ধবিরতি…

Read More

হাইতির বিপক্ষে ৩-০ ব্যবধানে ব্রাজিলের জয়ে দারুণ পারফরম্যান্স করলেন ভিনিসিয়ুস জুনিয়র। বিশ্বকাপে এনিয়ে তৃতীয়বার প্রতিপক্ষের জাল কাঁপালেন তিনি। মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে গোল করেন ভিনিসিয়ুস। ২০২২ সালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আরেকটি গোল করেছিলেন তিনি। তাতে করে সাত নম্বর জার্সিধারী বিশ্বকাপ গোলের তালিকায় রোনালদিনহোকে ছাড়িয়ে গেলেন। সাবেক তারকা ফরোয়ার্ড দুটো গোলের দুটিই করেছিলেন ২০০২ সালে। এছাড়া ম্যাথিউস কুনহাকে দিয়ে একটি গোল করান ভিনি। তাতে বিশ্বকাপে সব মিলিয়ে ষষ্ঠ গোলে অবদান রাখলেন। ছয় ম্যাচে তিন গোল ও তিন অ্যাসিস্ট তার। তাতে বিশ্বমঞ্চে গোলে সম্পৃক্ততাতেও রোনালদিনহোকে ছুঁলেন তিনি। ২০০২ সালে গোলের সঙ্গে তিনটি অ্যাসিস্ট ছিল রোনালদিনহোর। ২০০৬ বিশ্বকাপেও একটি অ্যাসিস্ট। সব মিলিয়ে ১০…

Read More

পবিত্র হজ পালন শেষে শুক্রবার পর্যন্ত সৌদি আরব থেকে মোট ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। হজ অফিসের তথ্য অনুযায়ী, ১৫৬টি ফিরতি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭৮টি, সৌদিয়া এয়ারলাইন্স ৫৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট পরিচালনা করেছে। হজ অফিস জানায়, সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ৫৭ হাজার ৩৭৮ জন হাজি দেশে ফিরেছেন। এয়ারলাইন্স ভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৮টি ফ্লাইটে ২৭ হাজার ৩৬৩ জন, সৌদিয়া এয়ারলাইন্সের ৫৬টি ফ্লাইটে ২১ হাজার ৬৫২ জন, ফ্লাইনাসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৬৭২ জন এবং অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে ৪ হাজার ১০…

Read More

মরক্কোর সঙ্গে ১-১ গোলের ড্র। ব্রাজিলকে যেন চেনাই যায়নি বিশ্বকাপের প্রথম ম্যাচে। দ্বিতীয় ম্যাচে তারা হাইতির মুখোমুখি হলো। নিউ জার্সিতে হারিয়ে যাওয়া সেলেসাওরা ফিলাডেলফিয়ায় নিজেদের খুঁজে পেল। সি গ্রুপের শীর্ষে উঠে গেছে কার্লো আনচেলত্তি দল। ৩-০ গোলের জয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠার পথটাও সহজ হয়ে গেল। কারও ওপর নির্ভরশীল না হয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড মানে শেষ ৩২ এ থাকতে হলে ব্রাজিলকে স্কটল্যান্ডের সঙ্গে শুধু ড্র করলেই হবে। আগামী ২৪ জুন মায়ামিতে হবে ম্যাচটি। আজ হাইতিকে হারিয়ে মরক্কোর সমান ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে উঠেছে তারা। গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে আর একটি পয়েন্ট পেলেই ব্রাজিল অন্তত গ্রুপের দ্বিতীয় স্থান…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য পাঠ্য বিষয় শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে গুরুত্ব অনস্বীকার্য।’ আজ (শনিবার) অনুষ্ঠিতব্য ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে। এটি অবশ্যই ইতিবাচক উদ্যোগ। তিনি বলেন, সরকার ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষাখাতের আধুনিকায়ন ও পরিমার্জন এবং সময়োপযোগী করে তুলতে কাজ করছে। সেজন্য পাঠ্যক্রমে খেলাধুলাও অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। চতুর্থ শ্রেণি থেকে…

Read More