Author: প্রাণের সংবাদ

বগুড়া-২ (শিবগঞ্জ মোকামতলা) আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম তার নামে নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণ না করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে গত ১ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে একটি আধা-সরকারি (ডিও) পত্র পাঠানো হয়েছে বলে জানা গেছে। পত্রে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন ব্যক্তি নিজেদের উদ্যোগে এবং স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে তার নামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব পাঠিয়ে আসছেন। বিষয়টি তার কাছে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। তিনি মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানের দীর্ঘদিনের ঐতিহ্য, পরিচিতি ও স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ রাখাই অধিকতর সমীচীন। ডিও পত্রে তিনি আরও…

Read More

বিশ্বকাপের জোয়ারে ভাসছে পুরো বিশ্ব, আর সেই উন্মাদনা থেকে পিছিয়ে নেই বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও। ফুটবল বিশ্বকাপের কথা উঠলেই মাঠের লড়াইয়ের পাশাপাশি যার কণ্ঠ ও গ্ল্যামার বিশ্বজুড়ে কোটি ভক্তের মনে ভেসে ওঠে, তিনি হলেন ল্যাটিন পপ কুইন শাকিরা। ‘ওয়াকা ওয়াকা’ কিংবা ‘লা লা লা’ গানের মাধ্যমে ফুটবল বিশ্বকাপের সংস্কৃতির সাথে মিশে যাওয়া এই কলম্বিয়ান তারকাকে নিয়ে এখন জোর আলোচনা। তবে অনেকেরই অজানা, বিশ্বমঞ্চ কাঁপানো এই শিল্পী একসময় নীরবে বাংলাদেশে এসেছিলেন। শুধু এসেছিলেনই নয়, ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা দেখে আবেগাপ্লুতও হয়েছিলেন। সময়টা ২০০৭। প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় ‘সিডর’ এর আঘাতে তখন লণ্ডভণ্ড বাংলাদেশের উপকূলীয় অঞ্চল। ঠিক সেই সময়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এবং জাতিসংঘের…

Read More

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং আসিফ সিরাজ রব্বানী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাদের সংবর্ধনা দিয়েছে শেরপুর পৌর বিএনপি ও অঙ্গসংগঠন। শুক্রবার (১৯ জুন) বিকেল ৫টায় শেরপুর বাসস্ট্যান্ড পৌর বিএনপির কার্যালয়ে সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডুর সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুটন) আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, মাদকের বিরুদ্ধে শুধু ‘না’ বললে হবে না, এর শেকড় উপড়ে ফেলতে হবে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি…

Read More

চলতি বিশ্বকাপে ইরান ফুটবল দলের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে ভীষণ ক্ষুব্ধ ইরান ফুটবল ফেডারেশন। এই ব্যাপারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করবে ইরান। মধ্যপ্রাচ্যে সংঘাত পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে নানা জটিলতা তৈরি হয়েছে। টুর্নামেন্ট শুরুর আগে তারা তাদের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নিয়েছে। সেখান থেকেই যুক্তরাষ্ট্রে বাকি তিনটি ম্যাচ খেলবে তারা। কিন্তু যুক্তরাষ্ট্রের কড়াকড়ির কারণে ম্যাচের আগের দিন গিয়ে ম্যাচ শেষেই চলে আসতে হয়েছে তাদের। নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ইরানের ড্র হওয়া উদ্বোধনী ম্যাচেই এমন ঘটনা ঘটেছে। কিন্তু ইরান চাইছে, প্রত্যেক ম্যাচের দুই দিন আগে তারা আয়োজক শহরে পৌঁছাবে এবং ম্যাচের একদিন…

Read More

দক্ষিণী তারকা ধানুশ ও সাই পল্লবী জুটির ‘মারি ২’ সিনেমার হিট সং ‘রাউডি বেবি’র কথা মনে আছে নিশ্চয়ই! ২০১৮ সালে এই তামিল অ্যাকশন-কমেডির পর আর দেখা যায়নি এ জুটিকে। তবে দীর্ঘ আট বছর পর ফের রুপালি পর্দায় জুটি হয়ে ফিরছেন এই জুটি। মূলত, রাজকুমার পেরিয়াসামি পরিচালিত বহুল প্রতীক্ষিত হাই-ভোল্টেজ অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র বহুল প্রতীক্ষিত হাই-ভোল্টেজ অ্যাকশন থ্রিলার ‘ওম’- দেখা মিলবে এই জুটিকে। ইতোমধ্যে প্রকাশ হয়েছে সিনেমাটির টিজার; নির্মাতা যাকে নাম দিয়েছেন ‘ওম ফার্স্ট স্ট্রাইক’। এই ফার্স্ট লুকটি প্রকাশ হতেই দক্ষিণী সিনে প্রেমীদের মাঝে উন্মাদনা ওঠে তুঙ্গে। জানানো হয়েছে সিনেমাটি মুক্তির তারিখও। টিজারে দেখা যায়, ঘন জঙ্গল, পাহাড়ি এলাকায় একদল আতঙ্কিত…

Read More

ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সমঝোতা স্মারক স্বাক্ষরের তথ্য নিশ্চিত করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দাবি করেছেন, ইরানের আগ্রহে নয়, এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে যুক্তরাষ্ট্রের তীব্র আগ্রহ ও মরিয়া মনোভাবের কারণে। বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আনুষ্ঠানিক এক বার্তায় মোজতবা খামেনি জানিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ইরানি কর্মকর্তারা কূটনৈতিক প্রচেষ্টায় আন্তরিকভাবে কাজ করলেও চুক্তিটি সম্পন্ন করার ক্ষেত্রে মার্কিন পক্ষই সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছে। তার ভাষ্য, মার্কিন প্রেসিডেন্ট এই সমঝোতা বাস্তবায়নের জন্য বিভিন্ন কূটনৈতিক ও কৌশলগত চাপ প্রয়োগ করেছেন। চুক্তি নিয়ে নিজের কিছু আপত্তি ছিল বলেও উল্লেখ করেন ইরানের সর্বোচ্চ…

Read More

নেইমারকে খেলানোর জন্যই ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে রেখেছিলন কার্লো আনচেলত্তি। কিন্তু সবশেষ পাওয়া চোটের কারণে মরক্কোর বিপক্ষে ছিলেন না তিনি। আগামীকাল হাইতির বিপক্ষেও তাকে দেখা যাবে না। ধারণা করা হচ্ছে, নকআউট পর্বের আগে দেশের সর্বকালের শীর্ষ গোলদাতার মাঠে নামা হচ্ছে না। নেইমারের না থাকার খবর ব্রাজিলের জন্য দুঃসংবাদ হলেও হাইতির জন্য দারুণ খবর। তাদের কোচ সেবাস্তিয়েন মিগনের মনে রোমাঞ্চ কাজ করছে। ব্রাজিলের বিপক্ষে হার কোনোভাবেই বরণ করতে চান না হাইতি কোচ। আর নেইমার না থাকায় সেই কাজ করা সহজ হবে মনে করেন মিগনে। কারণ নেইমার ছাড়া ব্রাজিলকে হারানোর অভিজ্ঞতা আছে তার। গত বিশ্বকাপে তিনি ক্যামেরুনের সহকারী কোচ ছিলেন। ডাগআউটের পাশ থেকে…

Read More

গত বেশ কিছুদিন ধরে বাংলাদেশ সীমান্তে যে ‘পুশ-ইন’ প্রক্রিয়া শুরু করেছে ভারত, তা বন্ধের আহ্বান জানিয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। এ ইস্যুতে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি, সেখানেই জানানো হয়েছে এ আহ্বান। বুধবার প্রকাশিত সেই প্রতিবদেনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক এই সংস্থাটি বলেছে, “যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই জাতিগতভাবে বাঙালি – যাদের অধিকাংশই পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং মুসলমান – তাদের জোর করে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ভারতীয় কর্তৃপক্ষ।” প্রতিবেদনের শুরুতে আরো বলা হয়েছে, ‘‘ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর এ পদক্ষেপ এবং তাদের (জোর করে পাঠানো মানুষ) প্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)-এর প্রচেষ্টার ফলে দুই দেশের মাঝের শূন্যরেখায় বহু পরিবার…

Read More

২০২৬ বিশ্বকাপ ফুটবলের নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে পর্তুগাল। শক্তিশালী দল নিয়ে মাঠে নেমেও ডিআর কঙ্গোর সাথে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে রবার্তো মার্তিনেজের শিষ্যদের। হিউস্টনে অনুষ্ঠিত এই ম্যাচে জোয়াও নেভেসের গোলে পর্তুগাল শুরুতে এগিয়ে গেলেও প্রথমার্ধেই ইয়োনে উইসার গোলে সমতায় ফেরে আফ্রিকান পরাশক্তিরা। আর এই ড্রয়ের পর থেকেই পর্তুগিজ শিবিরের সমস্ত আলো ও সমালোচনা গিয়ে পড়েছে দলের খেই হারিয়ে ফেলা অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর ওপর। রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে নামা এই আল-নাসর ফরোয়ার্ড পুরো ম্যাচে একটি শটও লক্ষ্যে রাখতে পারেননি, উপরন্তু হাতছাড়া করেছেন দুটি নিশ্চিত গোলের সুযোগ। ম্যাচ শেষে রোনালদোর এমন পারফরম্যান্স নিয়ে তীব্র সমালোচনা করেছেন ইংল্যান্ডের…

Read More

বাংলাদেশের বিপুল জনসংখ্যাকে অনেকেই সমস্যা হিসেবে দেখলেও এটিকে দেশের সবচেয়ে বড় শক্তি ও আশীর্বাদ বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বিশ্বের অন্যতম জনবহুল দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও নেতৃত্বের ক্ষেত্রে বিশ্বকে পথ দেখানোর সক্ষমতা রাখে। শুক্রবার (১৯ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে রোটারি ইন্টারন্যাশনাল আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বল মন্ত্রী বলেন, পলিটিক্স করতে হবে অন্যের জন্য, নিজের জন্য নয়। এই শিক্ষার পরেও, ওই জুলাই ৩৬-এর শিক্ষার পরেও যদি বাংলাদেশের জনগণের পলিটিশিয়ানরা শিক্ষা না নেয়, তাহলে আমি জানি না…

Read More