২০২৬ বিশ্বকাপ ফুটবলের নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে পর্তুগাল। শক্তিশালী দল নিয়ে মাঠে নেমেও ডিআর কঙ্গোর সাথে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে রবার্তো মার্তিনেজের শিষ্যদের। হিউস্টনে অনুষ্ঠিত এই ম্যাচে জোয়াও নেভেসের গোলে পর্তুগাল শুরুতে এগিয়ে গেলেও প্রথমার্ধেই ইয়োনে উইসার গোলে সমতায় ফেরে আফ্রিকান পরাশক্তিরা। আর এই ড্রয়ের পর থেকেই পর্তুগিজ শিবিরের সমস্ত আলো ও সমালোচনা গিয়ে পড়েছে দলের খেই হারিয়ে ফেলা অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর ওপর। রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে নামা এই আল-নাসর ফরোয়ার্ড পুরো ম্যাচে একটি শটও লক্ষ্যে রাখতে পারেননি, উপরন্তু হাতছাড়া করেছেন দুটি নিশ্চিত গোলের সুযোগ। ম্যাচ শেষে রোনালদোর এমন পারফরম্যান্স নিয়ে তীব্র সমালোচনা করেছেন ইংল্যান্ডের…
Author: প্রাণের সংবাদ
বাংলাদেশের বিপুল জনসংখ্যাকে অনেকেই সমস্যা হিসেবে দেখলেও এটিকে দেশের সবচেয়ে বড় শক্তি ও আশীর্বাদ বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বিশ্বের অন্যতম জনবহুল দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও নেতৃত্বের ক্ষেত্রে বিশ্বকে পথ দেখানোর সক্ষমতা রাখে। শুক্রবার (১৯ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে রোটারি ইন্টারন্যাশনাল আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বল মন্ত্রী বলেন, পলিটিক্স করতে হবে অন্যের জন্য, নিজের জন্য নয়। এই শিক্ষার পরেও, ওই জুলাই ৩৬-এর শিক্ষার পরেও যদি বাংলাদেশের জনগণের পলিটিশিয়ানরা শিক্ষা না নেয়, তাহলে আমি জানি না…
বিশ্বকাপের শুরুটা প্রত্যাশা অনুযায়ী হয়নি ব্রাজিলের। মরক্কোর বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর সমালোচনার মুখে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে সেই হতাশা ঝেড়ে ঘুরে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় নিয়েই হাইতির বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে সেলেসাওরা। আর সেই লক্ষ্যে একাদশে একাধিক পরিবর্তনের আভাস দিয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ফিলাডেলফিয়ায় ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ জানান, দলের পারফরম্যান্সে উন্নতি আনতে কিছু পরিবর্তন আসছে। যদিও কোন কোন পজিশনে বদল হবে, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি। আনচেলত্তির ভাষায়, “আমরা কিছু পরিবর্তন করব। আমাদের খেলার মান আরও উন্নত করতে হবে। এই দল আরও ভালো ফুটবল খেলতে সক্ষম এবং সেটাই আমরা দেখতে চাই।” ব্রাজিলের গণমাধ্যম ‘গ্লোবো’র এক প্রতিবেদনে দাবি…
ভারত-রাশিয়া যৌথ উদ্যোগে তৈরি ‘সুপারসনিক’ (শব্দের চেয়ে বেশি গতিবেগ সম্পন্ন) ক্রুজ় ক্ষেপণাস্ত্র ব্রহ্মস এ বার হাইপারসনিক (শব্দের চেয়ে পাঁচগুণ বা তারও বেশি দ্রুতগতির) স্তরে উন্নীত হতে চলেছে। ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ডেনিস অ্যালিপভ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। ভারতীয় দৈনিক ‘দ্য ইকনমিক টাইমস’কে বৃহস্পতিবার সাক্ষাৎকার দিয়েছেন রুশ রাষ্ট্রদূত। সেখানে এই তথ্য জানিয়ে তিনি বলেছেন, ব্রহ্মসের এই নতুন সংস্করণ আকারে কিছুটা ছোট এবং ওজনে হালকা হলেও এটির বিধ্বংসী ক্ষমতায় কোনো ঘাটতি তো হবেই না উপরন্তু এ পদক্ষেপ ভারতীয় সশস্ত্র বাহিনীর বহুমাত্রিক আঘাত হানার সক্ষমতাকে উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি করবে। প্রসঙ্গত, প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে কিছুদিন আগেই জানানো হয়েছিল যে ভারতীয় সশস্ত্র বাহিনীর তিনটি…
বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে আগামী সোমবার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-মুখোমুখি। তবে এই ম্যাচে মাঠে নামার আগে ফুটবল বিশ্বের চিরন্তন মেসি নাকি রোনালদো বিতর্কে নিজের অবস্থান পরিষ্কার করলেন অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগার। রেড বুল সালজবার্গের এই ৩০ বছর বয়সী তারকা সরাসরিই জানিয়ে দিয়েছেন- তিনি আসলে রোনালদোর ভক্ত। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা অস্ট্রিয়া তাদের প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ ব্যবধানে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে। সেই ম্যাচে পোস্টের নিচে দেয়াল হয়ে থাকা শ্লাগার আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে এক সাক্ষাৎকারে বলেন, ‘তাত্ত্বিকভাবে বা নীতিগত দিক থেকে বলতে গেলে, আমি মূলত ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্ত।’ তবে শুরুর এই স্বীকারোক্তির পরেই আলজেরিয়ার বিরুদ্ধে জাদুকরী হ্যাটট্রিক করা লিওনেল…
ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সাপের দংশনে মিরা (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) গভীর রাতে উপজেলার কামারপুকুর ইউনিয়নের পতনডোবা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত মিরা গ্রামের মিজানুর রহমান ওরফে মিজান ড্রাইভারের একমাত্র মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত ছিল। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতে বাড়িতে অবস্থানকালে হঠাৎ একটি বিষধর সাপ মিরাকে দংশন করে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। মিরার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়। একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার বাবা-মা।…
সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বিদেশি নাগরিকদের জন্য একটি বড় স্বস্তির খবর দিয়েছে দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি (আইসিপি)। আঞ্চলিক ফ্লাইট বিপর্যয়ের কারণে যারা নির্দিষ্ট সময়ে দেশ ছাড়তে পারেননি, তাদের আর্থিক বোঝা কমাতে ৩০ দিনের একটি বিশেষ গ্রেস পিরিয়ড বা সময়সীমা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গত ১০ জুন থেকে শুরু হওয়া এই বিশেষ সুযোগটি চলবে আগামী ৯ জুলাই পর্যন্ত। এই নির্ধারিত সময়ের মধ্যে ভুক্তভোগী প্রবাসীরা কোনো ধরনের ওভারস্টে ফাইন বা জরিমানা ছাড়াই আমিরাত ত্যাগ করতে পারবেন অথবা নতুন ভিসায় নিজেদের স্ট্যাটাস বৈধ করে সেখানে বসবাস ও কাজ চালিয়ে যেতে পারবেন। কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের মার্চ মাসে…
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর ঘুরে দাঁড়াতে মরিয়া ব্রাজিল। আগামীকাল শনিবার দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ইতিহাস বলছে, বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে জয়হীন থাকার অভিজ্ঞতা ব্রাজিলের খুবই বিরল। ১৯৭৮ সালের পর কোনো বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে জয়হীন থাকেনি তারা। ফিফা র্যাঙ্কিংয়ের হিসেবে ব্রাজিলের অনেক পেছনে হাইতি। র্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবস্থান ৬ নম্বরে, আর হাইতি ৮৪ নম্বরে—দুই দলের মধ্যে পার্থক্য ৭৮ ধাপ। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিতব্য ম্যাচে ব্রাজিলকেই স্পষ্ট ফেবারিট ধরা হচ্ছে। পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাস প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটারও সেলেসাওদের জয়ের সম্ভাবনা দেখছে ৮৭.৩ শতাংশ। বিপরীতে হাইতির জয়ের সম্ভাবনা মাত্র ৪.৩ শতাংশ, আর ড্রয়ের সম্ভাবনা ৮.৪ শতাংশ। বিশ্বকাপের প্রথম…
ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে দাবি করেছেন, আমেরিকার ক্ষমতা খাটানোর ক্ষেত্রে ‘কোনো সীমারেখা’ নেই। যুক্তরাষ্ট্র বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর’ অধিকারী—এমন যুক্তি দিয়ে তিনি এই মন্তব্য করেন। গত বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল, এই সংঘাতের পর রাষ্ট্রপতির ক্ষমতা প্রয়োগ এবং এর সীমাবদ্ধতা সম্পর্কে তিনি কী শিক্ষা পেলেন? জবাবে ট্রাম্প বলেন, ক্ষমতার কোনো সীমা নেই। আমি এখনো তেমন কোনো সীমাবদ্ধতার শিক্ষা পাইনি। আমি জানি হয়তো সীমা আছে, কিন্তু বাস্তবে কোনো সীমারেখা নেই। আমরা সামরিকভাবে তাদেরকে (ইরান) পুরোপুরি পরাজিত করেছি। নিজের সামরিক সিদ্ধান্তের প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট আরও…
বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে ফেবারিট পর্তুগাল। জোয়াও নেভেসের শুরুর গোলে পর্তুগাল এগিয়ে গেলেও ইয়োয়ান উইসার সমতাসূচক গোলে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় ক্রিশ্চিয়ানো রোনালদোদের। নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা রোনালদো এবং ম্যানচেস্টার ইউনাইটেড তারকা বার্নার্দো সিলভাদের এই নিষ্প্রভ পারফরম্যান্সের পর পর্তুগিজ কোচ রবার্তো মার্টিনেজের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি গোলরক্ষক পিটার স্মাইকেল। মার্টিনেজকে টুর্নামেন্টের অন্যতম ‘হতাশাজনক কোচ’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, অন্যতম সেরা স্কোয়াড থাকা সত্ত্বেও দলটিকে তাদের চেনা ছন্দে খেলাতে পারছেন না এই স্প্যানিশ কোচ। এর আগে থিয়েরি অঁরির মতো ফরাসি কিংবদন্তি রোনালদোর অতি-স্বার্থপর খেলার সমালোচনা করেছিলেন। এবার…
