Author: প্রাণের সংবাদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ বলেছেন, নিন্দুকেরা বলে— একসময় বলা হত সবার আগে গোপালগঞ্জ। এখন কি আমরা বলবো সবার আগে বগুড়া? আমরা এই বাংলাদেশ চাই না। সবার আগে বাংলাদেশ হলে, প্রতিটা প্রান্তের মানুষের জন্য সমান ধরণের বাজেট থাকতে হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এসময় সংসদের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। আতিকুর রহমান মোজাহিদ বলেন, ইদানিং নিন্দুকেরা বলে, নতুন একটা উপজেলার আবির্ভাব ঘটেছে—এটাকে নবাবী উপজেলা বলা হচ্ছে। আমি বগুড়ার শিবগঞ্জ উপজেলার কথা বলতেছি। যেখানে অন্যান্য এলাকায় বাজেট পায় না, সেখানে এক উপজেলায়, কি এক…

Read More

মুসলিমদের কাছে জেরুজালেম শুধু একটি শহর নয়, বরং তাদের ঈমান ও চেতনার এক অবিচ্ছেদ্য অংশ। আরবিতে আল-কুদস বা আল-মাকদিস নামে পরিচিত এই প্রাচীন নগরী ইসলামের অসংখ্য ঐতিহাসিক ও ধর্মীয় নিদর্শনে সমৃদ্ধ। জেরুজালেমের আধ্যাত্মিক প্রতীক, সমৃদ্ধ ইতিহাস এবং সমসাময়িক গুরুত্বকে গভীরভাবে অনুধাবন করলেই বোঝা যায়, কেন আজও বিশ্ব মুসলিমের হৃদয়ে এই শহর এতটা মর্যাদার। পবিত্র মিরাজের পুণ্যভূমি ইসলামে জেরুজালেমের মর্যাদা সরাসরি জড়িয়ে আছে মহানবী হজরত মুহাম্মদ(সা.)-এর অলৌকিক নৈশ ভ্রমণ বা ইসরা এবং ঊর্ধ্বাকাশে গমনের ঘটনার সঙ্গে, যার বর্ণনা পবিত্র কোরআন ও হাদিসে স্পষ্টভাবে রয়েছে। এই বিশেষ রাতে মহানবী (সা.)-কে মক্কা থেকে অলৌকিক উপায়ে দূরবর্তী মসজিদুল আকসায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকেই…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার আশা ব্যক্ত করেন। বৈঠকে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ খাতে ব্রিটিশ সরকারের সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়। এছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়, যা দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর পর এভিয়েশন খাতে ব্রিটিশ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন ব্রিটিশ হাইকমিশনার। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর…

Read More

মরোক্কোর বিপক্ষে বিশ্বকাপ যাত্রাটা সুখকর হয়নি ব্রাজিলের। ১-১ গোলের সমতা নিয়ে ম্যাচের ইতি টেনেছে কার্লো আনচেলত্তির দল। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শনিবার হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে এর আগেই ফিফা থেকে সুখবর পেয়েছে ব্রাজিল। ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সবশেষ হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে ওঠেছে নেইমারদের দল। বিশ্বকাপে প্রথম রাউন্ডের খেলা শেষ হওয়ায় ফিফা র‌্যাঙ্কিংয়ে বেশ কিছু পরিবর্তন এসেছে। সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছে ফ্রান্স। বিপরীতে কেপ ভার্দের সঙ্গে ড্র করায় এক ধাপ পিছিয়ে তিনে নেমে গেছে স্পেন। মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করলেও র‌্যাঙ্কিংয়ে লাভ হয়েছে ব্রাজিলের। ডিআর কঙ্গোর সঙ্গে ড্রয়ের…

Read More

কোনো এজেন্সি বিমানের টিকিটের অস্বাভাবিক মূল্য আদায় করলে বা সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকলে তাদের নিবন্ধন বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের এক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী এসব কথা জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন। আজ এর প্রশ্ন-উত্তর টেবিলে উপস্থাপিত হয়। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী আফরোজা খানম বলেন, অভ্যন্তরীণ বিমানে টিকিট বুকিংয়ে দিন ও সময়কে কেন্দ্র করে ভাড়া ওঠা নামা করার কারণ হলো আন্তর্জাতিক যাত্রী পরিবহনের মতো অভ্যন্তরীণ রুটেও এয়ারলাইন্সগুলোর ভাড়া সময় এবং চাহিদার ওপর…

Read More

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের কার্যক্রম বাংলাদেশ ও পাকিস্তানে চলছে বলে দাবি করেছেন ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার। একই সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি গোষ্ঠীটির হামলার পর থেকে পাকিস্তান ও বাংলাদেশে হামাসের সম্ভাব্য কার্যক্রম ইসরায়েল পর্যবেক্ষণ করছে বলেও জানিয়েছেন তিনি। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির জ্যেষ্ঠ নির্বাহী সম্পাদক আদিত্য রাজ কাউলকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব দাবি করেছেন তিনি। বাংলাদেশ ও পাকিস্তানে হামাস-সংশ্লিষ্ট তৎপরতায় মধ্যপ্রাচ্যের বাইরে চরমপন্থী প্রভাব ছড়িয়ে পড়ার বিষয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইসরায়েলি ওই রাষ্ট্রদূত। সাক্ষাৎকারে আঞ্চলিক কূটনীতিতে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা নিয়ে গভীর সংশয় প্রকাশ ও চরমপন্থা মোকাবিলায় ইসলামাবাদের প্রতিশ্রুতি নিয়েও প্রশ্ন…

Read More

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ড দেখার পর এবার বড় শাস্তির মুখে পড়েছেন দক্ষিণ আফ্রিকার থেম্বা জোয়ানে। আগামী তিন ম্যাচের জন্য এই মিডফিল্ডারকে নিষিদ্ধ করেছে ফিফা। মেক্সিকোর বিপক্ষে টুর্নামেন্টের দ্বিতীয় লাল কার্ডটি দেখেছিলেন জোয়ানে। আজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে ২-০ গোলে জয় পায় স্বাগতিক মেক্সিকো। ম্যাচের ৮৪ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডার রবার্তো আলবারাডোর মুখে আঘাত করার ঘটনায় সরাসরি লাল কার্ড দেখিয়ে তাকে মাঠ ছাড়তে বাধ্য করেন ব্রাজিলিয়ান রেফারি উইলটন সাম্পাইও। এর ফলে মাঠে থাকা অবস্থায়ই ৯ জনের দলে পরিণত হয় দক্ষিণ আফ্রিকা। এর আগে ম্যাচের শুরুতেই আরেক মিডফিল্ডার শেফেলো সিথোলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, যা ছিল আসরের প্রথম লাল কার্ড। ৩৬…

Read More

হরমুজ প্রণালিতে সম্ভাব্য মাইন অপসারণ অভিযানের প্রস্তুতি হিসেবে লোহিত সাগরে নৌবাহিনীর দুটি জাহাজ মোতায়েনের নির্দেশ দিয়েছে জার্মানি। পূর্ব ভূমধ্যসাগর থেকে জাহাজ দুটি লোহিত সাগরের দিকে পাঠানো হচ্ছে। বৃহস্পতিবার (১৮ জুন) এ তথ্য জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস। খবর আনাদোলু এজেন্সির। পিস্টোরিয়াস জানান, মাইন সুইপার ‘ফুলদা’ এবং সরবরাহকারী জাহাজ ‘মোজেল’ সুয়েজ খাল অতিক্রম করে লোহিত সাগরের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, এটি একটি আগাম প্রস্তুতিমূলক পদক্ষেপ। আন্তর্জাতিক কোনো অভিযান শুরু হলে যাতে কম সময়ের মধ্যে সাড়া দেওয়া যায়, সে লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রয়োজন দেখা দিলে এবং বাস্তবে অভিযান শুরু হলে আমরা দ্রুত পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছি।…

Read More

মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ভক্তদের এ দুঃসংবাদ দিলেন তিনি; পোস্টে তার আহত হওয়ার বর্ণনা দেন অভিনেতা। পোস্টে জোভান জানান, কিছুদিন আগে কক্সবাজারের মেরিন ড্রাইভে তিনি বাইক দুর্ঘটনার সম্মুখীন হন। আল্লাহর অশেষ রহমতে বড় কোনো ক্ষতি বা বড় ধরনের দুর্ঘটনা থেকে তিনি বেঁচে গেছেন বলে উল্লেখ করেন। ঘটনাটি তার জন্য একটি শিক্ষাও বলেও উল্লেখ করেন। পোস্টে জোভান লেখেন, কিছুদিন আগে কক্সবাজার মেরিন ড্রাইভে আমি বাইক অ্যাক্সিডেন্ট করি। আল্লাহর অশেষ রহমতে বড় কোনো ক্ষতি হয়নি, কিন্তু ঘটনাটি আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। জোভান লেখেন, রাস্তায় আমরা অনেক সময় ভাবি,…

Read More

টানা ভারী বর্ষণ আর পানির তোড়ে কুড়িগ্রামের রৌমারী উপজেলার অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ‘রৌমারী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়’ প্রাঙ্গণে এক চরম বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে। বিদ্যালয় মাঠের বিশাল অংশ জুড়ে সৃষ্টি হয়েছে গভীর গর্তের। শুধু তাই নয়, নতুন ভবনের উত্তর-পূর্ব পাশের কোণ ও ওয়াশ ব্লকের নিচের মাটি ধসে গিয়ে পুরো স্থাপনাটি এখন দাঁড়িয়ে আছে তীব্র ঝুঁকির মুখে। এর ফলে বিদ্যালয়টিতে অধ্যয়নরত কোমলমতি শিশুদের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সংস্কারের উদ্যোগ না নিলে যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা। সরেজমিনে চিত্র: শূন্যে ঝুলছে ওয়াশ ব্লক, আতঙ্কে শিক্ষার্থীরা সরেজমিনে গিয়ে দেখা যায়, সাম্প্রতিক সময়ে টানা বৃষ্টির কারণে সৃষ্ট তীব্র…

Read More