Author: প্রাণের সংবাদ

ঝালকাঠির রাজাপুর উপজেলায় চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। তবে বিকল্প কক্ষের ব্যবস্থা না থাকায় দুটি বিদ্যালয়ে এখনো জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ ভবনেই পাঠদান চলছে। যেকোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গত ১৫ জুন সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বিদ্যালয় তিনটি পরিদর্শন শেষে ভবনগুলো পরিত্যক্ত ঘোষণা করেন। পরিত্যক্ত ঘোষিত বিদ্যালয়গুলো হলো ৯৭ নং দক্ষিণ-পূর্ব রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩ নং পূর্ব সাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৮৫ নং উত্তর কাঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সরেজমিনে দেখা যায়, ৯৭ নং দক্ষিণ-পূর্ব রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে…

Read More

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করা আসলেই সঠিক সিদ্ধান্ত ছিল কি না, তা নিয়ে খোদ ইসরায়েলের ভেতরেই তীব্র বিতর্ক ও প্রশ্ন দেখা দিয়েছে। দেশটির একজন শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা মন্তব্য করেছেন, যুদ্ধের রাজনৈতিক পরিণতি যদি আগে থেকে জানা থাকত, তবে এই অভিযান শুরু করার বিষয়টি অত্যন্ত সন্দেহজনক হতো। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘আই-২৪ নিউজ’-এ দেওয়া ওই কর্মকর্তার এমন বক্তব্য দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর অভ্যন্তরীণ চাপ আরও বাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্প্রতি একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকেই ইসরায়েলের রাজনৈতিক ও নিরাপত্তা মহলে ক্ষোভ ও সমালোচনা তীব্র হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যে ইরান একটি শক্তিশালী আঞ্চলিক শক্তি হিসেবে…

Read More

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচিত দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত হওয়ার পর পারস্য উপসাগরীয় অঞ্চলে এর প্রভাব দেখা দিতে শুরু করেছে। মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের পর হরমুজ প্রণালি দিয়ে ইরানের ১১টি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে শান্তি সমঝোতার খসড়া চূড়ান্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এসব জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়। প্রতিবেদন অনুযায়ী, জাহাজগুলোর মধ্যে আটটি পণ্যবাহী জাহাজ ইরানের আঞ্চলিক জলসীমা অতিক্রম করে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করেছে। একই সময়ে আন্তর্জাতিক নৌপথ থেকে তিনটি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি হয়ে ইরানের জলসীমায় প্রবেশ করে। নতুন সমঝোতার শর্ত অনুযায়ী,…

Read More

গণভবনের সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। তবে এ ঘটনায় মোহাম্মদপুর ও শেরে বাংলা নগর থানার ওসি সীমানা নির্ধারণ নিয়ে মিছিলের বিষয়টি এড়িয়ে যান। তবে এ ঘটনায় কাউকে আটকের খবর পাওয়া যায়নি। শেরে বাংলা নগর থানা ওসির দাবি, মিছিলটি সড়কের মাঝখানে হয়েছে। এটি শেরে বাংলা নগর থানা এলাকার ভেতরে পড়েনি। অন্যদিকে মোহাম্মদপুর থানা ওসির দাবি, মিছিলটি শেরে বাংলা নগর থানায় পড়েছে। ‎বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। ‎স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টায় ৪০-৫০ জনের একটি দল মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজিবের ব্যানার নিয়ে প্রথমে রেসিডেন্সিয়াল কলেজের সামনে থেকে মিছিলটি শুরু করে।…

Read More

একটি বিশেষায়িত বাহিনী হিসেবে সাহস, দক্ষতা, কৌশল এবং সর্বাধুনিক প্রযুক্তিতে এসএসএফ-এর পিছিয়ে থাকার কোনোই সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এসএসএফ যখন প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সময়ের সঙ্গে বর্তমান সময়ের অনেক পার্থক্য। বর্তমানে আর্থ-সামাজিক-রাজনৈতিক অবস্থা ও ব্যবস্থা, ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্যপ্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তরুণ বেলা থেকেই এসএসএফের কার্যক্রমের সঙ্গে নিজের পরিচিত হওয়ার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রধান হিসেবে বর্তমানে প্রতিদিন-প্রতি সময় আমি এসএসএফের কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করছি। তবে এসএসএফের কার্যক্রমের…

Read More

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুক্রবার সুইজারল্যান্ডের পাহাড়ি রিসোর্ট বুর্গেনস্টকে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘বর্তমান পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা এখনো এমনই রয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইরান, মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতার এবং অন্যান্য সংশ্লিষ্ট দেশের প্রতিনিধিরা আগামীকাল বুর্গেনস্টকে বৈঠকে বসবেন। সেখানে চুক্তি বাস্তবায়নের বিষয়ে প্রাথমিক আলোচনা হবে। তবে বৈঠকের সময়সূচি বা আলোচনার বিস্তারিত বিষয়ে মন্ত্রণালয় আর কোনো তথ্য দেয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে ইরান জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের স্বাক্ষরের পর সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের জন্য সুইজারল্যান্ডে কোনো সরাসরি বৈঠক…

Read More

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জয়জয়কার বিশ্বজুড়ে। তবে এই প্রযুক্তিগত বিপ্লবের এবার সরাসরি প্রভাব পড়তে যাচ্ছে সাধারণ মানুষের পকেটে। মেমোরি চিপের আকাশচুম্বী উৎপাদন খরচের কারণে এবার নিজেদের পণ্যের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। প্রতিষ্ঠানটির বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক জানিয়েছেন, মেমোরি চিপের বাজারের বর্তমান পরিস্থিতি এতটাই ‘অসহনীয়’ হয়ে উঠেছে যে পণ্যের দাম বাড়ানো ছাড়া তাদের সামনে আর কোনো উপায় নেই। ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাজারে চিপের সরবরাহ কম অথচ এআই প্রযুক্তির কারণে এর চাহিদা বিপুল। মেমোরি চিপ নির্মাতারা লাগামহীনভাবে দাম বাড়িয়ে চলেছেন, যা শেষ পর্যন্ত ক্রেতাদের ওপর চাপিয়ে দিতে বাধ্য হচ্ছে অ্যাপল। বিশ্বখ্যাত চিপ…

Read More

ডা. জুবাইদা রহমান জন্মদিনের আড়ম্বরতা বা জাঁকজমক আয়োজন সমর্থন করেন না জানিয়ে মঈন খান আরও বলেন, আজকের এই জন্মদিনেও সেটাই প্রতিফলিত হয়েছে। জুবাইদা রহমান মেধাবী প্রজন্ম তৈরিতে সব সময়ই জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণ এবং রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছায়াসঙ্গী হিসেবে নিরলস কাজ করে যাচ্ছেন। বৃহস্পতিবার জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে দিনটি উপলক্ষ্যে রাজধানীর মহাখালী টি অ্যান্ড টি মহিলা কলেজ মিলনায়তনে কোরআন খতম, শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে ওষুধ বিতরণ, পথ শিশুদের মধ্যে খাবার বিতরণ এবং গাছের চারা রোপণ করা হয়। পরে ড. আব্দুল মঈন…

Read More

বলিউডে এবার নতুন ঝড় তুলতে আসছে বহুল প্রতীক্ষিত রোম্যান্টিক ড্রামা ‘ককটেল ২’। বড় পর্দায় ছবিটির মুক্তি পেতে আর মাত্র একটি দিন বাকি। তবে প্রেক্ষাগৃহে আসার আগেই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে এই সিক্যুয়েল। অগ্রিম বুকিংয়ের চোখ ধাঁধানো পরিসংখ্যান দেখে ইতোমধ্যেই খুশির হাওয়া সিনেমাটির প্রযোজকদের মনে। ট্রেড ওয়েবসাইট ‘স্যাকনিল্ক’-এর সবশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালের মধ্যেই ছবিটির ৭১ হাজারেরও বেশি টিকিট আগাম বিক্রি হয়ে গেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, সংরক্ষিত আসন বাদ দিলেও ‘ককটেল ২’ ছবিটির অগ্রিম গ্রস কালেকশন দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৪৯ লাখ রুপি। আর যদি ব্লক সিটসহ হিসাব করা হয়, তবে মুক্তির আগেই এই আয়ের অঙ্ক এক লাফে পৌঁছে গেছে…

Read More

ইরানের সঙ্গে যুদ্ধের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘নিরপেক্ষ’ ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা দমনে তারা কোনো ধরনের হস্তক্ষেপ করেননি। বৃহস্পতিবার (১৮ জুন) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, আমি শুধু তাদের ধন্যবাদ জানাতে চাই। কারণ তারা এই বিষয়টিকে অনেক সহজ করে দিয়েছেন। ফ্রান্সের এভিয়ান-লে-বেইনসে আয়োজিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে ট্রাম্প সাংবাদিকদের বলেন, এই সংঘাত থেকে দূরে থাকায় এই দুই নেতার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ট্রাম্প বলেন, আমি চীন এবং প্রেসিডেন্ট শিকে ধন্যবাদ জানাতে চাই। আমি তার সঙ্গে সাক্ষাৎ…

Read More