দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর সাতারকুলে (বাড্ডা) গ্রিনরিচ ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব দ্রুত প্রযুক্তিনির্ভর অর্থনীতি ও জ্ঞানভিত্তিক সমাজের দিকে এগিয়ে যাচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই গণিত, বিজ্ঞান ও উদ্ভাবনী চিন্তার ভিত্তি শক্তিশালী করতে হবে। সে লক্ষ্যেই প্রাথমিক বিদ্যালয়গুলোতে আধুনিক ও আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরির অংশ হিসেবে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা এমন একটি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি শিক্ষার্থী ভবিষ্যতের বিজ্ঞানী,…
Author: প্রাণের সংবাদ
মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নাটকীয় মোড়। ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক সরে আসার সিদ্ধান্ত ইসরায়েলের দীর্ঘদিনের আঞ্চলিক আধিপত্য বিস্তারের স্বপ্নকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানকে দমনে ওয়াশিংটনের এই পিছুটান কেবল একটি যুদ্ধাবসানের গল্প নয়, বরং এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের মানচিত্র পুনর্গঠন করে ‘বৃহত্তর ইসরায়েল’ প্রতিষ্ঠার যে লক্ষ্য তেল আবিব নির্ধারণ করেছিল, তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ নস্যাৎ হয়ে গেছে। বিগত পঁচিশ বছরে আফগানিস্তান, ইরাক, ইয়েমেন কিংবা লিবিয়ায় মার্কিন সামরিক হস্তক্ষেপের চেনা ছকের চেয়ে ইরানের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন রূপ নিয়েছে। সেখানে মার্কিন মদদে শাসনভার পরিবর্তনের চেষ্টা কেবল ব্যর্থই হয়নি বরং ইসলামিক প্রজাতন্ত্রটি এই সংকটের মুখোমুখি দাঁড়িয়ে নিজের…
আলজেরিয়ার বিপক্ষে বুধবার সকালে নিজের ষষ্ঠ বিশ্বকাপ ম্যাচ খেলতে নেমে দুর্দান্ত হ্যাটট্রিক করে দলকে ৩-০ গোলের জয় এনে দিয়েছেন লিওনেল মেসি। ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্য এটি বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। পাশাপাশি বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও স্পর্শ করেন তিনি। তবে ম্যাচ শেষে লিওনেল মেসির একটি ট্যাকলকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। অনেকের মতে, মেসির ট্যাকলটি অন্তত হলুদ কার্ড পাওয়ার মতো ছিল। আবার কেউ কেউ বলছেন, ঘটনাটি খেলার অংশ এবং রেফারির সিদ্ধান্ত সঠিক ছিল। আলজেরিয়ার অভিজ্ঞ ডিফেন্ডার আইসা মান্দির অভিযোগ, মাঠে খেলতে নেমে মেসির বিপজ্জনক ট্যাকলের শিকার হলেও রেফারি কোনো ব্যবস্থা নেননি। এমনকি ভিডিও সহকারী রেফারি (ভিএআর) পর্যালোচনার…
আগামী দুই বছরের মধ্যে গাবতলী বাস টার্মিনাল হেমায়েতপুরে এবং সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন বিএসআরএফের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। সড়কমন্ত্রী বলেন, বর্তমান বাস টার্মিনালগুলোতে মানসম্মত পরিবেশ নেই। চার থেকে ছয় মাসের মধ্যেই টার্মিনালগুলোর কিছুটা পরিবর্তন করা হবে। দুই বছরের মধ্যে গাবতলী বাস টার্মিনাল হেমায়েতপুরে, সায়েদাবাদ বাস টার্মিনাল সরে যাবে কাঁচপুরে। এভাবে সব বড় বাসস্ট্যান্ড বর্তমান স্থান থেকে সরে যাবে। কিন্তু সময় লাগবে। তিনি বলেন, মানসম্মত এসি বাসগুলো বিদ্যমান বাসস্ট্যান্ড থেকে ছাড়ার মতো পরিবেশ নেই। এসব বাসগুলোর অফিস বা যেখান থেকে যাত্রী…
মধ্যপ্রাচ্যে তিন মাস আগের তুমুল উত্তেজনার সময় ইরানের রাজধানী তেহরানে বন্ধ করে দেওয়া নিজেদের দূতাবাস পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে ইতালি। আগামী শুক্রবার তেহরানে ইতালির দূতাবাসের কার্যক্রম পুরোদমে শুরু হবে বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি জানিয়েছেন। দেশটির পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্ব চলাকালীন তাজানি বলেন, ‘‘তেহরানে আমাদের দূতাবাস আগামী শুক্রবার পুনরায় খুলে দেওয়া হবে।’’ চলতি বছরের শুরুর দিকে আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরানের রাজধানীতে নিজেদের কূটনৈতিক মিশন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল ইতালি। এর কিছুদিন পরই এই ঘোষণা এলো। তাজানি বলেন, দূতাবাস পুনরায় চালুর প্রক্রিয়ার অংশ হিসেবে ইতালির রাষ্ট্রদূত, অন্যান্য কূটনীতিক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মীরা তেহরানে ফিরে যাবেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক সমঝোতাকে…
মেহেরপুর –১ আসনের সংসদ সদস্য মো. তাজউদ্দিন খান ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে বলেছেন, ফ্যামিলি কার্ড পাওয়ার প্রতিযোগিতার কারণে আমরা সংবাদপত্র গুলাতে ইতোমধ্যে দেখেছি কার্ড দেওয়ার প্রলোভনে ধর্ষণের শিকার হয়েছে, টাকা নেওয়া হচ্ছে। এটা প্রতিদিনের রিপোর্ট আছে। তবে সরকারি দলীয় সংসদ সদস্যের আপত্তির পরিপ্রেক্ষিতে ‘ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে ধর্ষণের শিকার হয়েছে’ এই বিষয়টি সংসদে এক্সপাঞ্জ করা হয়। নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এম মাহবুব উদ্দিন খোকন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি এক্সপাঞ্জ চাইলে স্পিকারের দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ধর্ষণের বিষয়টি এক্সপাঞ্জ করেন। তবে এ নিয়ে সিরাজগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান পয়েন্ট অব অর্ডারে…
বয়স প্রায় ৩৯। তবু মাঠে তার উপস্থিতি যেন সময়কে বৃদ্ধাঙ্গুলি দেখায়। ক্যানসাস সিটির মাঠে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে আবারও বিশ্বকাপের সব আলো যেন কেড়ে নিলেন লিওনেল মেসি। ৮০ মিনিটে তিন গোল করে আর্জেন্টিনাকে জয় এনে দেওয়ার পাশাপাশি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মিরোস্লাভ ক্লোসার পাশে জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। একই সঙ্গে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে খেলেছেন ষষ্ঠ বিশ্বকাপ। ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই উঠেছে আরেকটি প্রশ্ন—২০৩০ সালে কি সপ্তম বিশ্বকাপেও দেখা যাবে মেসিকে? আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস মিক্সড জোনে এমন প্রশ্ন করলে মেসি প্রথমে হেসে ফেলেন। এরপর সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেন, ‘না, না, এটা কোনোভাবেই সম্ভব নয়।’ আলজেরিয়ার বিপক্ষে…
আগে বহুবার দেখা হয়েছে তাদের। একসঙ্গে ছবিও করেছেন তিনটি। সে ছবিগুলো হয়েছিল দর্শকনন্দিত। দুজনের মধ্যকার রসায়ন পছন্দ করেছিল দর্শক। তবে এবারের সাক্ষাৎ ব্যতিক্রম, বিশেষ। কারণ এরই মধ্যে থালাপতি বিজয় হয়ে গেছেন ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী। ফলে মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে প্রথম সাক্ষাতে বেশ আপ্লুত অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বুধবার চেন্নাইয়ে বিজয়ের কার্যালয়ে হাজির হয়েছিলেন সামান্থা। দুজন কুশল বিনিময় করেছেন, অতঃপর আলোচনা করেছেন চলচ্চিত্র ও রাজ্যের নানা বিষয় নিয়ে। বিজয়ের সঙ্গে ছবি দিয়ে ইনস্টাগ্রামে দীর্ঘ বার্তাও দিয়েছেন অভিনেত্রী। সামান্থা লেখেন, ‘আমার সবসময়ই মনে হয়েছিল, বিজয় স্যার কেবল পর্দার নায়ক হয়ে থাকার জন্য তৈরি হননি। তার প্রাণশক্তি, উপস্থিতি এবং তার প্রতি মানুষের প্রতিক্রিয়া…
দীর্ঘ তিন মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানের লক্ষ্যে সমঝোতায় পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্র। আগামী (১৯ জুন) শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিক স্বাক্ষরের মাধ্যমে তা কার্যকর হবে। তবে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারকের অনুলিপি এখনও প্রকাশ করা হয়নি। কূটনৈতিক সংবেদনশীলতার কারণেই এমনটি হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন উপস্থাপক মেগিন কেলির পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “এই বিষয়টি সঠিকভাবে এবং সঠিক সময়ে প্রকাশ করতে হবে। কিছু সূক্ষ্ম কূটনৈতিক বিষয়ে আলোচনা এখনও চলমান রয়েছে।” তিনি জানান, শুধু ইরানই নয়, আলোচনার মধ্যস্থতাকারী দেশগুলোর পক্ষ থেকেও চুক্তির বিস্তারিত প্রকাশে ধাপে ধাপে এগোনোর অনুরোধ এসেছে। বিশেষ করে…
বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল ফিফার কাছ থেকে পাবে ৫ কোটি মার্কিন ডলার। তবে তার পাশাপাশি বিভিন্ন দেশের ফেডারেশনও তাদের দলের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছে। যেখানে সবচেয়ে এগিয়ে ব্রাজিল। বিশ্বকাপ জিতলে ব্রাজিলের ফুটবলাররা পাবেন ১০ লাখ মার্কিন ডলার করে, যা প্রায় ৭ লাখ ৫০ হাজার পাউন্ডের সমান। এরপরই আছে ইংল্যান্ড। তাদের ২৬ সদস্যের স্কোয়াডের প্রত্যেক খেলোয়াড় ব্যক্তিগতভাবে পাবেন ৫ লাখ পাউন্ডের বেশি বোনাস। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ৭ কোটি টাকা। সব মিলিয়ে ইংল্যান্ডের খেলোয়াড়দের জন্য নির্ধারিত বোনাসের পরিমাণ দাঁড়াবে প্রায় ১৮২ কোটি টাকা। তবে সবচেয়ে বড় আর্থিক পুরস্কার পেতে পারেন দলের কোচ টমাস টুখেল। ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতাতে পারলে তার…
