পুশ-ইনের মাধ্যমে ভারত সরকার কূটনৈতিক সৌজন্য, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার চরম লঙ্ঘন করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, পুশ-ইনের মতো অমানবিক আচরণের নজির পৃথিবীতে বিরল। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ বা উদ্যোগ না নেয়ায় তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বুধবার (১৭ জুন) রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘সীমান্ত হত্যা, পুশ-ইন ও কাঁটাতারের রাজনীতি’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এবি পার্টির পক্ষ থেকে ’সীমান্ত হত্যা, পুশ-ইন ও কাঁটাতারের রাজনীতি’ বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, কোন রাষ্ট্রীয় বাহিনী তার অভিবাসী নাগরিককে অন্যদেশের মানুষ বলে জোরপূর্বক…
Author: প্রাণের সংবাদ
ইরানের সঙ্গে হওয়া সমঝোতা স্মারক দেখতে চেয়ে ইসরাইলের করা একটি অনুরোধ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ইসরাইলি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে। এর ফলে চুক্তির পূর্ণাঙ্গ বিষয়বস্তু সম্পর্কে এখনো অন্ধকারে রয়েছে ইসরাইল। এই চুক্তি নিয়ে তাদের দেশকে উদ্দেশ্যমূলকভাবে অন্ধকারে রাখা হয়েছে বলে মনে করছেন ইসরাইলিরা। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরাইলিদের ধারণা, তাদের অংশগ্রহণ ছাড়াই এই চুক্তিটি হচ্ছে। দেশটির কয়েকজন মন্ত্রী বলেছেন যে তারা চূড়ান্ত চুক্তিটি দেখেননি। কেউ কেউ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে যা ঘটছে তাকে ‘আস্থার সংকট’ বলে অভিহিত করছেন। পশ্চিম তীরের রামাল্লা থেকে আল জাজিরার নিদা ইবরাহিম বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছেন, তার জন্য তিনি সমালোচনার…
কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগে অনিয়ম ও ফলাফল স্থগিতের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন বলেছেন, দেশের বিভিন্ন জেলায় নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। যেসব নিয়োগে অনিয়ম প্রমাণিত হবে, সেগুলো বাতিল করে নতুন করে পরীক্ষা নেয়া হবে। বুধবার সকাল ১০টার দিকে আকস্মিকভাবে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। পরিদর্শনের সময় মন্ত্রী হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগ, বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর, বাথরুম, প্যাথলজি বিভাগ, এক্স-রে কক্ষ, রেবিস ভ্যাকসিন কেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন। তিনি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান এবং কোনো ধরনের ভোগান্তির বিষয়ে খোঁজ নেন। এ…
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রহিমি জাহানাবাদি। তেহরান-ঢাকা সরাসরি ফ্লাইট চালু, মেডিকেল ট্যুরিজম সম্প্রসারণ এবং ইরানের উদ্যোগে বাংলাদেশে বিশ্বমানের একটি হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রহিমি জাহানাবাদি বাংলাদেশ ও ইরানের বিদ্যমান সুসম্পর্কের প্রশংসা করে দুই দেশের মধ্যে বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি ও জনগণের পারস্পরিক যোগাযোগ আরও বাড়ানোর আগ্রহের কথা তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশের উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে ইরান সরকারের সদিচ্ছা পুনর্ব্যক্ত করেন। জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মুহা. শফিউল আলম জানান, বৈঠকে…
যুক্তরাজ্যের জলসীমার কাছে দেশটির পতাকাবাহী একটি ইয়টকে পথ পরিবর্তনের জন্য সতর্কতামূলক গুলি চালিয়েছে রুশ যুদ্ধজাহাজ। এ ঘটনাকে উদ্বেগজনক এবং অনাকাঙ্ক্ষিত বলে অভিহিত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বুধবার (১৭ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, গত সপ্তাহে রাশিয়ার শ্যাডো ফ্লিটের জাহাজ জব্দের সঙ্গে এ ঘটনার কোনো ধরনের যোগাযোগ নেই। যুক্তরাজ্য ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার এক ব্রিটিশ এক দম্পতিকে বহনকারী ইয়টকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ‘ব্রাইট ফিউচার’ নামের ইয়টটি রাশিয়ার যুদ্ধজাহাজ ‘অ্যাডমিরাল গ্রিগোরোভিচের’ সঙ্গে সম্ভাব্য সংঘর্ষের পথে চলাচল করছিল। বিষয়টি রুশ যুদ্ধজাহাজের কর্মীরা লক্ষ্য করে তাদের…
সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক নিরীহ বাংলাদেশি নাগরিক হত্যার বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং এটি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের প্রতিটি সীমান্ত সম্মেলনে বিষয়টি অত্যন্ত জোরালোভাবে উত্থাপন করা হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে জাতীয় সংসদে সরকারি দলের মহিলা আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির টেবিলে উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সবসময়ই সীমান্তে আত্মরক্ষার অজুহাতে ‘মারাত্মক বা প্রাণঘাতী অস্ত্র’ (লেথাল উইপন্স) ব্যবহারের তীব্র বিরোধিতা করা হয়েছে। যদিও বিএসএফের গুলিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক চুক্তি…
২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত এক হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে বড় জয় উপহার দিয়েছেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩–০ গোলের জয়ে ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতে। তবে ম্যাচ শেষে আর্জেন্টাইন অধিনায়ক জানান, মাঠের বাইরের কিছু ব্যক্তিগত জটিলতার কারণে গত কয়েক দিন তার জন্য সহজ ছিল না। মেসির দুর্দান্ত পারফরম্যান্সের রাতেই তাকে নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। বর্তমানে মেসির বয়স ৩৮ বছর। পরবর্তী বিশ্বকাপ অনুষ্ঠিত হলে তার বয়স হবে ৪২। ফলে জাতীয় দলের জার্সিতে তার ভবিষ্যৎ নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। সেই প্রসঙ্গ টেনে স্কালোনি বলেন, ‘যেদিন সে (মেসি) ফুটবল ছেড়ে দেবে, আমরা সবাই তাকে খুব মিস করব।’ আলজেরিয়ার…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের বলরুম নির্মাণ প্রকল্পের ব্যয় ৬০০ মিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। বলরুমটির নির্মাণ ব্যয়ের অর্ধেকেরও বেশি অর্থ করদাতাদের কাছ থেকে আসবে বলে মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। এর আগে, ট্রাম্প এই প্রকল্পের ব্যয় আনুমানিক ৪০০ মিলিয়ন ডলার বলে জানিয়েছিলেন এবং বারবার দাবি করেছিলেন যে ব্যক্তিগত দাতারা ও তিনি নিজে এর ব্যয়ভার বহন করবেন। প্রতিবেদনে আরও বলা হয়, নির্মাণ কাজের জন্য নিয়োগ পাওয়া কনট্রাক্টর ক্লার্ক কনস্ট্রাকশন মার্কিন প্রশাসনের জন্য একটি বিস্তারিত প্রাক্কালন ব্যয় প্রস্তুত করেছে, যেখানে প্রকল্পের মোট খরচ ৬০০ মিলিয়ন ডলার ধরা হয়। গত বছর কংগ্রেসের সঙ্গে পরামর্শ…
আসন্ন এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে তিনটি জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বুধবার (১৭ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত তিনটি পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ডে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। পরীক্ষাসংক্রান্ত যেকোনো সমস্যা, তথ্য বা জরুরি প্রয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টরা কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন। কন্ট্রোল রুমের ফোন নম্বর- ০২-২২৩৩৬৯৮১৫। এছাড়া ০১৫৫০৪১১২০৩, ০১৭১৪৯৯৪০৭৩ ও ০১৭৫৬১০৩১৫২ নম্বরে যোগাযোগ করা যাবে। ই-মেইল করা যাবে controller@dhakaeducationboard.gov.bd ঠিকানায়। ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহার প্রসঙ্গে বোর্ড জানিয়েছে, পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটরের পাশাপাশি নির্ধারিত ৮টি মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।…
আর্জেন্টিনাকে ২০০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। দেশটির অর্থায়ন ব্যয় কমানো এবং সরকারি ঋণ ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে এই অর্থায়ন প্যাকেজ অনুমোদন করেছে আন্তর্জাতিক আর্থিক সংস্থাটি। মঙ্গলবার এক বিবৃতিতে বিশ্বব্যাংক জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে দেশটির জন্য বাণিজ্যিক ঋণ হিসেবে ২০০ কোটি মার্কিন ডলার অর্থায়ন প্যাকেজ অনুমোদন করা হয়েছে। বিশ্বব্যাংকের মতে, এই অর্থায়ন পরিকল্পনায় দুটি গ্যারান্টি একত্র করা হয়েছে। এর মধ্যে প্রথমটি হলো আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংকের (আইবিআরডি) একটি নীতিভিত্তিক গ্যারান্টি এবং দ্বিতীয়টি বহুপক্ষীয় বিনিয়োগ গ্যারান্টি সংস্থার (মিগা) গ্যারান্টি। সংস্থাটি জানিয়েছে, এই গ্যারান্টির আওতায় নেওয়া বাণিজ্যিক ঋণের মেয়াদ হবে ছয় বছর। এর মধ্যে প্রথম তিন বছর থাকবে গ্রেস পিরিয়ড বা…
