Author: প্রাণের সংবাদ

বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার একটি অস্বস্তিকর পরিসংখ্যান ছিল। শিরোপা জয়ের পরের আসরে প্রথম ম্যাচে কখনোই জয় দিয়ে শুরু করতে পারেনি তারা। ফলে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি ঘিরে সমর্থকদের মধ্যে ছিল বাড়তি উদ্বেগ। ম্যাচে আলজেরিয়া ৩-০ গোলে হেরে যায়, যেখানে আর্জেন্টিনার হয়ে দারুণ পারফর্ম করেন লিওনেল মেসি। মেসির হ্যাটট্রিকেই দাপুটে জয় পায় আর্জেন্টিনা। ম্যাচ শেষে পেটকোভিচ স্বীকার করেন, শুরুতেই দেওয়া কিছু ভুলের কারণেই মেসির জন্য গোল করা সহজ হয়ে যায়। তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত, প্রথম ও দ্বিতীয় গোলের সময় আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি, ফলে তার জন্য গোল করাটা অনেক সহজ হয়ে গেছে। তবে ম্যাচের যে কোনো গুরুত্বপূর্ণ মুহূর্তে ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার যে…

Read More

দেশের কৃষি খাতে সার সরবরাহের চাহিদা মেটাতে শিল্প মন্ত্রণালয় পৃথক তিনটি প্রস্তাবে ৮০ হাজার টন সার ও চট্টগ্রামের টিএসপিসিএলের জন্য রক সালফার/ব্রাইট ইয়েলো সালফার ক্রুড আমদানি করবে। এতে ব্যয় হবে ৭০৪ কোটি ৬৯ লাখ ৬৮ হাজার ৯৭৭ টাকা। বুধবার (১৭ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রস্তাব তিনটিতে অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা সূত্রে জানা যায়, ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথড (ডিপিএম) অনুসরণে ৪০ হাজার টন ইউরিয়া সার আমদানির দরপ্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। গত ২০২৬ সালের ৪ জুলাই ডেলটা স্টার ট্রেডিং এফজেড-এফএস, ইউএই ও…

Read More

ইসরায়েলের অস্তিত্ব ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবির পরস্পরবিরোধী বক্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ট্রাম্প যেখানে বলেছেন, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েল টিকে থাকতে পারত না, সেখানে হাকাবির দাবি— ইসরায়েল না থাকলে যুক্তরাষ্ট্রেরও অস্তিত্ব থাকত না। সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পকে কটাক্ষ করে ইসরায়েলে দেওয়া এক বক্তব্যে মাইক হাকাবি বলেন, ইসরায়েল না থাকলে যুক্তরাষ্ট্রও থাকত না। ইহুদি ভিত্তি ছাড়া আমেরিকার অস্তিত্ব কল্পনা করা যায় না। আমেরিকার ইতিহাস ও অস্তিত্বের পেছনে এই ভূমির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। হাকাবির এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা…

Read More

বছর দুয়েক আগে ওটিটিতে দেখা গিয়েছিল জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে। শিহাব শাহীনের ‘গোলাম মামুন’ সিরিজের নাম ভূমিকায় পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন। দুই বছর পর ওটিটিতে ফিরছেন অভিনেতা। এবার তিনি সাংবাদিক। সিরিজের নাম ‘হেডলাইন’। বানিয়েছেন সালেহ সোবহান অনীম। ২৫ জুন হইচইতে মুক্তি পাবে সিরিজটি। এ উপলক্ষে প্রকাশিত হয়েছে ট্রেলার। তাতে আঁচ করা যায়, সাংবাদিকতার চ্যালেঞ্জ, সিস্টেমের ভেতরে ঘাপটি মেরে থাকা অনিয়ম ও দুর্নীতির নানা দিক উঠে আসবে এতে। সেই সঙ্গে পারিবারিক সম্পর্ক, ব্যক্তিগত সংকট ও মানবিক টানাপোড়েনও থাকবে সমান্তরালে। ৮ পর্বের এ সিরিজে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, ইয়াশ রোহান, আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন,…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা এবং কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকা শক্তি। বুধবার (১৭ জুন) বিকালে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রশ্নোত্তরে লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম সভাপতিত্ব করছেন। সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজা প্রশ্ন রেখে বলেন, আমাদের কৃষি নির্ভর এই বাংলাদেশে কৃষি উৎপাদন বৃদ্ধি ও মেহনতি কৃষকের জীবনমান উন্নয়নের লক্ষ্যে দেশের জনগণ কর্তৃক সাদরে গৃহীত আপনার বহুল জনপ্রিয় স্লোগান ‘আই হ্যাব অ্যা প্ল্যান’ কর্মসূচির আওতায় কী কী পদক্ষেপ নেওয়া হবে; এবং উক্ত পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে কৃষিতে অভূতপূর্ব বিপ্লব সাধনে আমরা…

Read More

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, আমাদের দেশের একটা বিশাল জনসংখ্যা আছে, এটি আমাদের সম্পদ এবং এটিকে জনসম্পদে পরিণত করতে পারেন একমাত্র শিক্ষকেরাই। বুধবার (১৭ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের দেশে একটা বিশাল জনসংখ্যা আছে, এটি আমাদের সম্পদ এবং একে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরাই। আমাদের এটিতে গুরুত্ব দিতে হবে। এটির জন্য শুধু উচ্চশিক্ষা নয় প্রয়োজন কারিগরি শিক্ষাব্যবস্থাও। শিক্ষামন্ত্রী আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব হলো শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়া। আজকে যারা এ পুরস্কার পেলেন তারা অনুপ্রাণিত হলো। একাডেমিক অ্যাক্সিলেন্স থেকে শিক্ষার্থীদের মধ্যে সমাজের জন্য কাজ…

Read More

নওগাঁ জেলার আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের শিমুলিয়া এলাকায় রেললাইনের পূর্ব পাশে এক ব্যক্তির মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে স্থানীয়দের খবরে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল কার্যক্রম শুরু করে। নিহত ব্যক্তি নিয়ামুল বসির (৪৮) তিনি নওগাঁ সদর উপজেলার রজাকপুর গ্রামের মৃত নজিবর রহমানের ছেলে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি পেশায় একজন মহিলা কলেজের শিক্ষক ছিলেন, এবং মক্কা হজ কাফেলা নামের একটি এজেন্সির পরিচালক ছিলেন। স্বজনদের ভাষ্যমতে, তার গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার ঝিঁকরা গ্রামে। স্বজনদের দাবি, প্রতিদিনের মতো গত ১৬ জুন সকালে তিনি বাসা থেকে আত্রাই এলাকায় আসেন। দিনভর উপজেলার বিভিন্ন স্থানে স্থানীয়…

Read More

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমে আর্জেন্টিনার শুরুটা হলো মেসিময়। তার জাদুকরী হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে লিওনেল স্কালোনির দল। বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক ও যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি মেসি কয়েকটি রেকর্ড গড়েছেন। ২০ বছর আগে একই দিনে (স্থানীয় সময় অনুযায়ী ১৬ জুন) আর্জেন্টিনার জার্সিতে সার্বিয়া অ্যান্ড মন্টেনেগ্রোর বিপক্ষে বিশ্বকাপে অভিষেক হয়েছিল মেসির। যেখানে তিনি বদলি নেমে দলটির সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড গড়েন। এবার সবচেয়ে বেশি বয়সী হিসেবেও গোলের কীর্তি হলো মেসির নামে।

Read More

বিশ্বকাপের প্রথম ম্যাচেই মরক্কোর কাছে পয়েন্ট হারানোর ধাক্কার পর ব্রাজিল শিবিরে কিছুটা স্বস্তির বাতাস। অবশেষে ইনজুরি কাটিয়ে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। গত মঙ্গলবার নিউইয়র্কের বাইরে দলের বেস ক্যাম্পে চোট পাওয়ার পর প্রথমবারের মতো বল পায়ে মাঠে দেখা গেছে তাকে। তবে সেলেসাও ভক্তদের জন্য এখনই পুরোপুরি স্বস্তির খবর নেই, কারণ এখনও ম্যাচ ফিটনেস থেকে বেশ দূরে রয়েছেন তিনি। গত ১৭ মে ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে খেলার সময় ডান পায়ের কাফে চোট পেয়েছিলেন নেইমার। সেই ইনজুরি নিয়েই তিনি কার্লো আনচেলত্তির বিশ্বকাপ স্কোয়াডে যোগ দেন। গত সোমবার তার চোটের অগ্রগতি বুঝতে বেশ কিছু মেডিকেল…

Read More

বিশ্বসেরাদের সেরা তিনি। আর্জেন্টিনা ফুটবলে দিয়েগো ম্যারাডোনার যোগ্য উত্তরসূরী। রেকর্ড ব্যালন ডি’অর কিংবা অগণিত রেকর্ডের মালিক। একজন কিংবদন্তী ফুটবলার হতে হয়তো আর বেশি কিছু প্রমাণের ছিল না লিওনেল মেসির। তারপরও ঘুরেফিরে যে প্রশ্নটা এসেই যেত, সে কি বিশ্বকাপ জিততে পেরেছে? সব প্রশ্ন এসে যেন থামতো কখনো ছুঁয়ে না দেখা আরাধ্য সোনালী ট্রফি বরাবর। ২০১৪ বিশ্বকাপে খুব কাছাকাছি গিয়েও খালি হাতে ফিরতে হয়। ২০২২-এ অবশেষে কাতারের লুসাইল স্টেডিয়ামে সব প্রশ্নের উত্তর দিয়ে দেন আর্জেন্টাইন জাদুকর। সেই সঙ্গে দীর্ঘ শিরোপার অপেক্ষা শেষ হয় আর্জেন্টিনারও। লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফি হাতে চোখ বন্ধ করে দাঁড়িয়ে ছিলেন মেসি। যেন জীবনের সবচেয়ে বড় অপেক্ষার অবসান ঘটেছে।…

Read More