দেশের ১৫ জেলায় রাত ১টার মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে। মঙ্গলবার বিকাল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা…
Author: প্রাণের সংবাদ
১৯৯৮ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর ২০০২ সালে শিরোপা ধরে রাখার মিশনে নেমেছিল ফ্রান্স। কিন্তু বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে ঘটে অঘটন। সেনেগালের কাছে হেরে ফরাসির পড়ে যায় বেকায়দায়। শেষ পর্যন্ত গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় তারা। দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফের একবার মুখোমুখি ফ্রান্স-সেনেগাল। তাই সবার মুখে এখন একটাই কথা- এমবাপ্পের ফ্রান্স কি পারবে প্রতিশোধ নিতে নাকি আবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে? দিদিয়ে দেশমের দল এবার টুর্নামেন্টের অন্যতম হট ফেবারিট হিসেবে মাঠে নামবে। সাম্প্রতিক ফর্ম তাদের দারুণ আশাবাদী করে তুলছে। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শেষ ৪ ম্যাচের ৩টিতেই জিতেছে তারা। যার মধ্যে কলম্বিয়া (৩-১) এবং ব্রাজিলের (২-১) বিরুদ্ধে জয় অন্যতম। তাদের…
পদ্মা রেলসেতুর পিলারের গোড়া থেকে অতিরিক্ত মাটি সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। এ ব্যাপারে সেতুমন্ত্রী গণমাধ্যমকর্মীদের বলেন, মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না। ওখানে যখন ব্রিজ হয়েছে, কিছু প্রতিবন্ধকতা কিন্তু রাখা হয়, ছোট ছোট ব্যারিয়ার তৈরি করা হয়। সেখান থেকে প্রয়োজনে মাটি সরানো হয়েছিল। তিনি বলেন, এটা কনস্ট্রাকশনের অংশ হিসেবে থাকে, কিন্তু দীর্ঘদিন…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, লেবাননের বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আরও দায়িত্বশীল আচরণ করতে হবে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েলের অস্তিত্ব টিকে থাকতো না এবং তার প্রশাসনের নেওয়া পদক্ষেপের কারণে ইসরায়েল আরও শক্ত অবস্থানে রয়েছে। ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্র না থাকলে ইসরায়েল থাকতো না।” তিনি আরও বলেন, “আমাকে ছাড়া ইসরায়েল থাকতো না, কারণ অন্য কোনও প্রেসিডেন্ট এমন পদক্ষেপ নিতে প্রস্তুত ছিলেন না, যা আমি নিয়েছি।” ফ্রান্সের এভিয়াঁয় জি–৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে কাতারের আমিরের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন ট্রাম্প। এ সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক ভালো উল্লেখ করেও ট্রাম্প লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানের সমালোচনা…
ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারানোর পর এবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের অপেক্ষায় বাংলাদেশ। চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়ামে কাল থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের লড়াই। তবে সিরিজ শুরুর আগে একাদশ নিয়ে ধোঁয়াশা কাটালেন না অধিনায়ক লিটন দাস। বিশেষ করে স্পিন আক্রমণে কাদের দেখা যাবে, সেটি ম্যাচের আগ পর্যন্ত গোপনই রাখলেন তিনি। সিরিজের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা, কোন উইকেটে খেলছি, উইকেটের আচরণ কেমন হবে; সবকিছু বিবেচনায় নিয়েই একাদশ সাজানো হবে। যেহেতু দুইজনের বেশি তিন স্পিনার একসঙ্গে খেলার সম্ভাবনা খুব কম। আবার খেলতেও পারে। দেখা যাক, কাল পর্যন্ত অপেক্ষা করেন।’ স্কোয়াডে রিশাদ হোসেন ও নাসুম আহমেদের সঙ্গে আরও একজন…
চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে বাজেট অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। জামালপুর-৩ আসনের সংসদ সদস্য প্রশ্ন রেখে বলেন, স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচন অনুষ্ঠানের মন্ত্রণালয়ের পরিকল্পনা কী? জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে…
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও অন্য শাখা চলতে বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে হাম চিকিৎসা প্রোটোকল ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, শুধু প্যাথলজির নয়, মগবাজার আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। তবে আদ-দ্বীন হাসপতালের অন্য শাখা থাকলে তা চলতে বাধা নেই। মো. সাখাওয়াত হোসেন বলেন, ছয় শিশুর মৃত্যুর দায় নিতেই হবে হাসপাতাল কর্তৃপক্ষকে। এই অপরাধের শাস্তি হিসেবে কেবল হাসপাতালের নিবন্ধন বাতিল করা হয়েছে। কেউ অপরাধ করলে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই। এ সময় স্বাস্থ্যসেবা খাতে রোগীদের সেবার…
এই সপ্তাহেই ব্রাজিল জাতীয় ফুটবল দলের অনুশীলনে ফেরার কথা ছিল তারকা ফুটবলার নেইমার জুনিয়রের। তবে চোট কাটিয়ে তার মাঠে ফেরা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। এর মধ্যেই পরিবারে নতুন সদস্য আসার সুখবর দিয়েছেন তিনি ও তার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নেইমার ও বিয়ানকার্দি জানান, তারা নতুন সন্তানের অপেক্ষায় আছেন। তাদের ঘরে আরও একটি কন্যাসন্তান আসতে যাচ্ছে। এটি হবে নেইমারের পঞ্চম সন্তান। এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার জাতীয় দলের অনুশীলনে ফেরার কথা থাকলেও ডান পায়ের পেশিতে পাওয়া চোটের কারণে অনুশীলনে যোগ দিতে পারেননি নেইমার। তাঁর শারীরিক অবস্থার বিষয়ে নতুন করে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তবে পরীক্ষার…
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের নতুন মডেল বন্ধ করার ঘটনায় যুক্তরাষ্ট্র সরকারের ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ অ্যানথ্রপিককে একটি নির্দেশনা দেয়। এতে বিদেশি নাগরিকসহ অ্যানথ্রপিকের কর্মীদের জন্য প্রতিষ্ঠানটির নতুন এআই মডেল ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়। জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। তবে নির্দিষ্ট কোনো কারণ প্রকাশ করা হয়নি। নির্দেশনা পাওয়ার পর অ্যানথ্রপিক তাদের সর্বশেষ দুটি এআই মডেল সবার জন্য সাময়িকভাবে বন্ধ করে দেয়। অ্যানথ্রপিকের ধারণা, তাদের এআই ব্যবস্থার নিরাপত্তা বাধা অতিক্রম করার একটি বিষয়কে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রতিষ্ঠানটি নিশ্চিত নয়।…
আসন্ন আলিম পরীক্ষার উত্তরপত্রে কোনো ধরনের অপ্রাসঙ্গিক বা আপত্তিকর লেখা লিখলে, কিংবা বিশেষ কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর উত্তরপত্র সরাসরি বাতিল করা হবে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন ২০২০ অনুসারে প্রকাশিত ‘আলিম পরীক্ষা পরিচালনা নীতিমালা-২০২৬’-এ পরীক্ষা সংক্রান্ত জালিয়াতি ও বিশৃঙ্খলা রোধে এমন কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (১৫ জুন) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন ২০২০ অনুসারে আসন্ন আলিম পরীক্ষা সুষ্ঠু, বৈষম্যহীন ও সুশৃঙ্খলভাবে আয়োজন করতে পরীক্ষা পরিচালনা নীতিমালা প্রকাশ করা হয়েছে। এই নীতিমালায় শিক্ষার্থীর প্রার্থিতা, ফরম পূরণের যোগ্যতা, প্রশ্নপত্র ও উত্তরপত্র ব্যবস্থাপনা এবং কেন্দ্র কমিটির কর্মকর্তাদের দায়িত্ব-কর্তব্য নিয়ে একগুচ্ছ কঠোর ও স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। বোর্ডের নতুন নীতিমালা…
