Author: প্রাণের সংবাদ

সকালে এসে সন্ধ্যায় যুক্তরাষ্ট্র ছাড়তে হবে– এমন ধরাবাঁধা নিয়ম ছিল প্রথমে। পরবর্তিত নিয়মে ম্যাচের একদিন আগে মেক্সিকো থেকে দেশটিতে গিয়ে খেলার সুযোগ পায় ইরান। এ ছাড়া ভিসা সংক্রান্ত জটিলতা তো ছিল-ই। এমন রাজনৈতিক চাপের মুখে বিশ্বকাপ অভিযান শুরু করল ইরান। যেখানে মধ্যপ্রাচ্যের দেশটি দু‘বার পিছিয়ে পড়েও নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে। বিশ্বকাপ প্রতিটি দল ও ফুটবলারদের জন্য যে উন্মাদনা-উচ্ছ্বাস নিয়ে আসে, ইরান সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছিলেন অধিনায়ক মেহদি তারেমি। তাদের সেই অনুভূতিই নাকি কাজ করছে না। কারণটা অনুমান করা কঠিন নয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরুর…

Read More

দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক…

Read More

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, ধনী-দরিদ্র নির্বিশেষে সকলেরই শিক্ষার অধিকার রয়েছে। শিক্ষার সুযোগকে অনগ্রসর এলাকার জনসাধারণের দ্বারপ্রান্তে নিয়ে গেলে প্রতিভা অন্বেষণ ও উপযুক্ত সুযোগ করে দেয়ার মাধ্যমে সুপ্ত প্রতিভা বিকাশের পথ করা যাবে। রোববার রাজধানীর বিএএফ শাহীন কলেজের শাহীন হল মিলনায়তনে ঢাকা জেলা প্রশাসন আয়োজিত ‘স্টার্ট-আপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে বিএএফ শাহীন কলেজে বিজ্ঞান মেলার শিক্ষার্থীদের স্টল পরিদর্শন ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, লার্নিং উইথ হ্যাপিনেস” অর্থাৎ আনন্দময়…

Read More

কানাডার ঐতিহাসিক বিশ্বকাপ ম্যাচে উপস্থিত না থেকে যুক্তরাষ্ট্রের খেলা দেখতে যাওয়ায় সমালোচনার মুখে পড়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে ম্যাচে গ্যালারিতে দেখা যায় ট্রুডোকে। তার সঙ্গে ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী কেটি পেরি, যাকে বর্তমানে ট্রুডোর প্রেমিকা হিসেবে দেখা হচ্ছে। এদিকে একই সময়ে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম পয়েন্ট অর্জন করে কানাডা। কিন্তু দেশের এই ঐতিহাসিক ম্যাচে অনুপস্থিত থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন ট্রুডো। সমালোচনা বাড়তে থাকলে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, ‘কখনো কখনো প্রেমিক হিসেবে দায়িত্ব পালন করতে হয়। তবে বিশ্বকাপ জয়ের জন্য আমি কাকে সমর্থন করছি, সেটা সবাই জানে।’

Read More

ইসরাইলের কারাগারে ফিলিস্তিনি এক বন্দির মৃত্যুর খবর জানিয়েছে তার পরিবার। ইসরাইলি কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে কারাগারে মারা গেছেন ৪৭ বছর বয়সী ইমাদ রাজিহ সারহান। ফিলিস্তিনি বন্দিবিষয়ক কমিশন এবং ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাবের তথ্য অনুযায়ী, সারহান ২০০১ সাল থেকে গিলবোয়া কারাগারে বন্দি ছিলেন। হাইফার বাসিন্দা এই ফিলিস্তিনি আজীবন কারাদণ্ড ভোগ করছিলেন। সংগঠন দুটির দাবি, কারাবন্দি জীবনের শুরুর দিকে সারহানকে দীর্ঘ সময় ধরে কঠোর জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হয়। এ সময় তার ওপর ‘পদ্ধতিগত নির্যাতন’ চালানো হয়েছিল, যার ফলে তার শরীরে গুরুতর ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্যগত সমস্যা তৈরি হয়। পাশাপাশি তাকে একাধিকবার দীর্ঘ সময়ের জন্য একাকী সেলে রাখা হয়েছিল বলেও অভিযোগ করা…

Read More

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডে জিততে জিততে হারল বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে এদিন ৩ বল হাতে রেখে কষ্টার্জিত জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ১৩৪ বলে ১৪৯ রানের অনবদ্য এক ইনিংস খেলে সফরকারীদের জিতিয়েছেন কুপার কনোলি। শেষ ম্যাচে হারলেও তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশই। ব্যাট হাতে তিন ম্যাচে ১৫৭ রান এবং বল হাতে ২ উইকেট শিকার করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। সিরিজসেরার পুরস্কারটাও উঠেছে তার হাতেই। চার বছর পর দলে ফেরা মোসাদ্দেক ফিরেই হয়েছেন সিরিজসেরা। স্বাভাবিকভাবেই বেশ উচ্ছ্বসিত তিনি। মা, তোমার জন‍্য একটা গাড়ি কেনার নিয়ত করেছিলাম, তার কয়েকদিনের মধ‍্যেই পেয়ে গেলাম! -তাওহীদ হৃদয় ম্যাচ শেষে পুরস্কার হাতে নিয়ে মোসাদ্দেক বলেছেন, ‘আলহামদুলিল্লাহ সব কিছুর…

Read More

দেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় শিক্ষকের শূন্যপদ পূরণের লক্ষ্যে ই-রেজিস্ট্রেশনের মাধ্যমে ৭৭ হাজার ৭৯৯টি শূন্যপদের তালিকা সংগ্রহ করা হয়েছে এবং এই শূন্যপদগুলো পূরণের জন্য শিগগিরই নতুন গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ষষ্ঠতম দিনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য আখতার হোসেনের একটি লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। সংসদ সদস্য আখতার হোসেন তার প্রশ্নে জানতে চেয়েছিলেন, তার এলাকায় সরকারি এবং এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মোট কতটি শিক্ষকের শূন্যপদ রয়েছে এবং এনটিআরসিএ এর মাধ্যমে চলমান নিয়োগ প্রক্রিয়ায় এই…

Read More

আর কোনও হামলা না চালাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে ওই আহ্বান জানিয়েছেন তিনি। মার্কিন এই প্রেসিডেন্ট বলেছেন, লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলা চালানো উচিত হয়নি। পাশাপাশি ওই অঞ্চলে একটি শান্তি চুক্তি আসন্ন বলে প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। যদিও এই চুক্তি একই দিনে ইরানের সঙ্গে সই হবে কি না, সেই বিষয়ে নিশ্চিত করেননি তিনি। ট্রাম্প বলেন, ‌‌‘‘আমরা এমন একটি চুক্তির খুব কাছাকাছি রয়েছি, যা লেবাননসহ পুরো অঞ্চলে শান্তি ফিরিয়ে আনবে এবং সব পক্ষেরই এখন আক্রমণ বন্ধ করা উচিত।’’ তিনি বলেন, এই চুক্তি একটি দীর্ঘস্থায়ী ও সুন্দর শান্তির সূচনা…

Read More

কাতার বিশ্বকাপে ইনজুরির কারণে খেলতে পারেননি ডিওগো জোটা। চলতি বিশ্বকাপে পর্তুগালকে তুলতে দারুণ অবদান রেখেছিলেন। কিন্তু বিশ্বকাপে খেলার স্বপ্ন অধরাই থেকে গেছে। প্রায় এক বছর আগে স্পেনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাত্র ২৮ বছর বয়সে মারা গেছেন তিনি। তবে তার স্মৃতিকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে বিশ্বকাপে প্রথম ট্রফির খোঁজে নামছে পর্তুগাল। কোচ রবার্তো মার্টিনেজ জোটাকে দলের সাম্মানিক সদস্য হিসেবে রেখেছেন। পর্তুগাল প্রেসিডেন্টও দলের বিদায়ী সংবর্ধনায় এই ফরোয়ার্ডের জন্য শিরোপা ঘরে ফেরানোর অনুরোধ করেছেন। বিশ্বকাপে জোটার আবেগঘন স্মৃতি ধরে রেখে যেন ম্যাচ খেলেন ক্রিশ্চিয়ানো রোনালদোরা, সেজন্য বিশেষ একটি উপহার দিয়েছেন পর্তুগিজ প্রধানমন্ত্রী—একটি ব্রেসলেট, যেখানে খেলোয়াড়দের নিজের নামের সঙ্গে যুক্ত করা হয়েছে জোটার…

Read More

অর্থ মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব বিজেপির চেয়ারম্যান ভোলা-১ আসনের এমপি আন্দালিভ রহমান পার্থ। অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাক্ষণবাড়িয়া-৪ আসনের বিএনপি দলীয় এমপি মুশফিকুর রহমান। রোববার সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকে কমিটি গঠনের প্রস্তাব করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে তা কণ্ঠভোটে পাস হয়। জামায়াত ইসলামীর দুইজন এবং এনসিপির একজন করে এমপিকে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে। অর্থ মন্ত্রণালয়সংক্রান্ত কমিটির সদস্যরা হলেন- অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বরগুনা-২ আসনের নূরুল ইসলাম, বগুড়া-২ আসনের মীর শাহে আলম, চাঁদপুর-২ আসনের জালালউদ্দিন, মানিকগঞ্জ-২ আসন মইনুল ইসলাম খান, লক্ষীপুর-১…

Read More