বিশ্বকাপের অন্যতম শিরোপাপ্রত্যাশী স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে ইতিহাস গড়েছে কেপ ভার্দে। জনসংখ্যার বিচারে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় ক্ষুদ্রতম দেশটির এই অবিশ্বাস্য সাফল্যের কেন্দ্রে ছিলেন ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়া। ম্যাচ শেষ হওয়ার পর আবেগে ভেঙে পড়েন তিনি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই হাঁটু গেড়ে মাঠে বসে পড়েন ভোজিনিয়া। কিছুক্ষণ পর দুই হাতে মুখ ঢেকে কান্না শুরু করলে সতীর্থরা ছুটে এসে তাকে সান্ত্বনা দেন। তার সেই আবেগঘন মুহূর্ত দ্রুতই আলোচনার কেন্দ্রে চলে আসে। ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় কান্নার কারণও ব্যাখ্যা করেন কেপ ভার্দের অভিজ্ঞ এই গোলরক্ষক। সাংবাদিকদের তিনি জানান, ছোটবেলায় দাদা-দাদির কাছেই তার বেড়ে ওঠা। তবে জীবনের এই বিশেষ মুহূর্তে তারা কেউ পাশে…
Author: প্রাণের সংবাদ
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১৩৮ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৪২২ জন বাংলাদেশি হাজি। দেশে প্রত্যাবর্তনকারী হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৩ হাজার ১০৯ জন। এদিকে হজ পালনে সৌদিতে গিয়ে হজ সম্পন্ন হওয়ার আগে এবং পরে এখন পর্যন্ত মারা গেছেন ৫২ জন বাংলাদেশি। তাদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং ১৭ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মারা যান। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ তথ্যে জানা যায়, ১৬ জুন (সৌদি সময়) পর্যন্ত দেশে ফিরতি হজযাত্রী পরিবহনে শীর্ষে রয়েছে বিমান বাংলাদেশ…
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে চালানো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রথম দিনের লক্ষ্যবস্তুগুলোর একটি ছিল মিনাবের শাহজারেহ তাইয়েবেহ স্কুল। ওই হামলায় নিহত ১৬৮ জন স্কুলশিক্ষার্থীর স্মরণে বিশ্বকাপ যাত্রার সময় নিজেদের স্যুটে বিশেষ ব্যাজ ধারণ করেছিলেন ইরানের ফুটবলাররা। এ বিষয়ে ম্যাচের আগেও ব্যাখ্যা দেন দলের অধিনায়ক মেহদি তাজ। তিনি জানান, হামলায় নিহত শিক্ষার্থীদের প্রতি সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু দলের খেলোয়াড়রাই নন, ম্যাচ চলাকালেও নিহত শিক্ষার্থীদের স্মরণ করেন ইরানি সমর্থকরা। যুক্তরাষ্ট্রের সোফি স্টেডিয়ামের গ্যালারিতে ‘মিনাব ১৬৮’ লেখা একটি ব্যানার দেখা যায়, যা হামলায় নিহত শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধার প্রতীক হিসেবে প্রদর্শন করা হয়। এদিন ম্যাচের আগে থেকেই নজর ছিল গ্যালারিতে। ইরানি…
স্লোভাকিয়ার সর্বোচ্চ জাতীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)-এ ভূষিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল রাজধানী ব্রাতিস্লাভায় তাকে এই সম্মাননা প্রদান করেছেন স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেল্লেগ্রিনি। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৩৩তম আন্তর্জাতিক সম্মাননা। গতকাল ১৫ জুন ইউরোপ সফরের উদ্দেশে নয়াদিল্লি ত্যাগ করেছেন মোদি; এ সফরে ইউরোপের প্রথম দেশ হিসেবে স্লোভাকিয়াকে বেছে নিয়েছেন তিনি। ১৯৯৩ সালে তৎকালীন সমাজতান্ত্রিক রাষ্ট্র চেকোস্লোভাকিয়া ভেঙে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া নামে দু’টি রাষ্ট্র গঠিত হয়। মোদির সফরের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্লোভাকিয়ার আবির্ভাবের পর প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর পা পড়ল দেশটির ভূখণ্ডে। সম্মাননা প্রদানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে…
বিশ্বকাপ শুরুর আরও ছয়দিন পর অভিযানে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে আলজেরিয়াকে নিয়ে সতর্ক অবস্থানে কোচ লিওনেল স্কালোনি। এক্ষেত্রে তিনি ২০২২ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের কথা স্মরণে রেখেছেন। একইসঙ্গে প্রথম ম্যাচে মানসিক প্রশান্তি নষ্ট হবে না বলেও আশা তার। আগামীকাল (বুধবার) ভোর ৭টায় কানসাস সিটিতে আলজেরিয়া ও আর্জেন্টিনা মুখোমুখি হবে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আলবিসেলেস্তে কোচ স্কালোনি বলেন, ‘সামনের সারিতে কয়েকজন দ্রুতগতির খেলোয়াড়ের সমন্বয়ে তারা দুর্দান্ত দল। তাদের বিপক্ষে সতর্ক থাকতে হবে এবং সম্মান দেখানোর জন্য উপযুক্ত। তারা আমাদের কাজটা কঠিন করে তুলতে পারে।’ আলজেরিয়ার খেলার ধরনে মরক্কোর সঙ্গে মিল দেখছেন স্কালোনি। যারা চলমান আসরে নিজেদের…
রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদন ও আসামিদের জেল আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করা হয়েছে। এখন যেকোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি শুরু হবে। মঙ্গলবার (১৬ জুন) সুপ্রিম কোর্টের প্রশাসন থেকে বিষয়টি ঢাকা পোস্টকে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে। সূত্র জানায়, বিজি প্রেস থেকে পেপারবুক প্রস্তুত হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। এখন যাচাই বাছাইয়ের কাজ চলছে। এর আগে, গত ৯ জুন রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড (ডেথ রেফারেন্স) অনুমোদনের নথি…
বাংলাদেশে ২০২৪ সালের জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্ররা ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি ন্যাশনাল সিটিজেন পার্টি-এনসিপি নামে একটি দল গঠন করে, সাধারণে যা জাতীয় নাগরিক পার্টি হিসেবে পরিচিত। জামায়াতে ইসলামীর সাথে জোট বেধে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিয়ে ৬টি আসন লাভ করে এনসিপি। আসন সংখ্যা যাই হোক এনসিপি বাংলাদেশের রাজনীতিতে একটি পরিচিত নাম। কিন্তু ভারতেও যে এনসিপি নামে একটি দল আছে, রবিবার সন্ধ্যার আগ পর্যন্ত অধিকাংশ মানুষই সেটা জানতেন না। লোকসভায় তৃণমূল কংগ্রেসের ২০ সদস্যের এক যোগে এনসিপিতে যোগ দেয়ার ঘোষণায় ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন ঝড় উঠেছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই তছনছ হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের…
চায়না-সাউথ এশিয়া এক্সপোতে অংশ নিয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, শিগগিরই দেশের বাইরে বিডার প্রথম অফিস চালু করা হবে। আগামী তিন মাসের মধ্যে এটি স্থাপনের পরিকল্পনা রয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে চীনা গণমাধ্যম সিজিটিএন। আশিক চৌধুরী আরও বলেন, এই বিদেশি অফিসের মাধ্যমে চীনা বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে। এতে তাদের যোগাযোগ, তথ্য সংগ্রহ এবং সিদ্ধান্ত গ্রহণ অনেক বেশি সুবিধাজনক হবে। তিনি বলেন, গত পাঁচ বছরে চীনা বিনিয়োগ বাংলাদেশে সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগের উৎসগুলোর একটি হয়ে উঠেছে। এই গুরুত্ব বিবেচনায় বিডা চীনা বিনিয়োগকারীদের জন্য বিশেষভাবে আলাদা সেবা কাঠামো গড়ে তুলেছে…
হিজরি ১৪৪৮ সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা ও পবিত্র আশুরার তারিখ নির্ধারণের জন্য আজ মঙ্গলবার (১৬ জুন) বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। সোমবার (১৫ জুন) এক বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। এ ক্ষেত্রে দেশের আকাশে কোথাও পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোনে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানাতে সর্বসাধারণের প্রতি অনুরোধ…
দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমাগত ট্রল ও সাইবার বুলিংংয়ের শিকার হয়ে আসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এতদিন এই বিষয়ে চুপ থাকলেও, এবার নিজের ভেতরের জমে থাকা ক্ষোভ ও কিছু ‘জ্বালাময়ী’ সত্যি নিয়ে হাজির হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা এক ভিডিও বার্তায় তিনি বুলিংকারীদের মনস্তত্ত্ব এবং সমাজে ভিকটিম ব্লেমিংয়ের সংস্কৃতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন। ভিডিওর শুরুতেই প্রভা বলেন, ‘আমি এখন কিছু জ্বালাময়ী সত্যি কথা বলব। আমি অনেকদিন সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ব্যাপার নিয়ে কথা বলি না। ভেবেছিলাম কথা বলেও তো আসলে কোনো লাভ নাই। কিন্তু নিজের দায়বদ্ধতার জায়গা থেকে মনে হয় যে…
