Author: প্রাণের সংবাদ

পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানের ওপর নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। এ সময় লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানেরও সমালোচনা করেন ট্রাম্প। মঙ্গলবার (১৬ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সম্মেলনের ফাঁকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের আগে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চুক্তির অন্যতম শর্ত হলো পারমাণবিক অস্ত্র অর্জন না করা। তারা এটি তৈরির চেষ্টা করলে তাদের উড়িয়ে দেওয়া হবে। তিনি বলেন, এই চুক্তি পারমাণবিক অস্ত্র তৈরির পথে দেয়াল স্বরূপ। আমার কাছে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ইরান যাতে…

Read More

ফুটবল বিশ্বকাপের প্রায় শতবর্ষের পুরোনো একটি রীতি ভেঙে যেতে পারে আগামী ফাইনালে। সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে থাকতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডা, মেক্সিকোর সঙ্গে আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র থাকায় পুরোনো নিয়ম ভাঙতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রচলিত নিয়ম অনুযায়ী, বিশ্বকাপজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ফিফার শীর্ষ কর্মকর্তারা। পুরস্কার বিতরণী মঞ্চে সাধারণত রাষ্ট্রপ্রধান বা বিশেষ অতিথিদের দেখা যায় না। তবে ট্রাম্পের দেশে এবার সেই প্রথায় ব্যতিক্রম ঘটতে পারে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প চাইলে ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজ হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দিতে পারেন। এমন সিদ্ধান্তে আপত্তি করবে…

Read More

দেশের সব উপজেলা পরিষদ কার্যালয়ের অভ্যন্তরে সংসদ সদস্যদের (এমপি) একটি পরিদর্শন কক্ষ নির্মাণে ছয় লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৬ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের অষ্টম দিন লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান। গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কাছে লিখিত প্রশ্নে জানতে চান, দেশের সব সংসদ-সদস্যদের দাফতরিক যোগাযোগের জন্য উপজেলা পরিষদের অভ্যন্তরে পৃথকভাবে কার্যালয় নির্মাণ করার কোনো পরিকল্পনা আছে কিনা? থাকলে, কবে নাগাদ করা হবে? জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের…

Read More

বিশ্বকাপের মুকুট ধরে রাখার মিশনে নামবে আর্জেন্টিনা। কানসাস সিটিতে নিজেদের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ১২ বছর পর বিশ্বমঞ্চে ফেরা আলজেরিয়ার বিপক্ষে আলবিসেলেস্তেরা পরিষ্কার ফেভারিট হলেও ম্যাচটি নিয়ে রোমাঞ্চের কমতি নেই। বিশেষ করে, আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির জন্য এই ম্যাচটি এক ঐতিহাসিক মাইলফলকের রাত। তবে এই হাইভোল্টেজ ম্যাচের আগে আলজেরিয়া কোচ ভ্লাদিমির পেটকোভিচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে ম্যান-মার্কিং বা আটকানোর জন্য আলাদা কোনো বিশেষ ট্যাকটিক্যাল পরিকল্পনা তিনি করছেন না। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আলজেরিয়ার বসনিয়ান কোচ ভ্লাদিমির পেটকোভিচ বলেন, ‘আমি প্রতিটি খেলোয়াড় এবং প্রতিপক্ষকে সম্মান করি, তবে আমাদের নিজেদের শক্তির ওপরও আমার ভরসা…

Read More

জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি ও নিয়ম অনুসরণ করে বক্তব্য দেওয়ার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। স্পিকার বলেছেন, সংসদ হুটহাট করে কথা বলার জায়গা নয়। এখানে কথা বলতে হলে নির্দিষ্ট নিয়ম ও সময় মেনে চলতে হবে। মঙ্গলবার (১৬ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের অষ্টম দিনের শুরুতে রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান এবং রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমীন পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে কথা বলার পর স্পিকার পয়েন্ট অফ অর্ডার নিয়ে আলোচনাকালে সংসদ সদস্যদের উদ্দেশে এসব কথা বলেন। স্পিকার বলেন, ‘সংসদ চলে রুলস অফ প্রসিডিউর ও সংবিধানের ওপর ভিত্তি করে।…

Read More

ঢালিউডের জন্য এবারের কোরবানির ঈদটা জমেনি। যে’কটি ছবি মুক্তি পেয়েছে, আশানুরূপ সাফল্য পায়নি কোনোটি। এমনকি শীর্ষ তারকা শাকিব খান অভিনীত ‘রকস্টার’ও করেছে হতাশ। তাই হলগুলোতে দর্শকের খরা। এমন অবস্থায় দর্শককে আকৃষ্ট করতে ভিন্ন উদ্যোগ নিলো দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। এক সপ্তাহের জন্য তারা আয়োজন করছে ‘সামার হিট ফেস্ট’। এ আয়োজনে সুপারহিট চারটি ছবি পুনরায় দেখাবে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার বিকালে স্টার সিনেপ্লেক্স জানায়, ১৯ জুন থেকে শুরু হয়ে এ আয়োজন চলবে ২৫ জুন পর্যন্ত। এতে দেখানো হবে রায়হান রাফীর ‘তাণ্ডব’, মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’, তানিম নূরের ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’। এর মধ্যে ‘বনলতা এক্সপ্রেস’ ছাড়া বাকি তিনটি ছবি গত বছরের।…

Read More

চলতি বছরের জানুয়ারিতে ইরানে তীব্র রূপ নেওয়া সরকারবিরোধী বিক্ষোভে জড়িত অভিযোগে দোষী সাব্যস্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। মঙ্গলবার ওই দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে দেশটির বিচার বিভাগ পরিচালিত রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম মিজান অনলাইন জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারির অভ্যুত্থান চেষ্টার সশস্ত্র নেতা জাভাদ জামানি এবং আবুলফজল সায়েদির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এতে বলা হয়েছে, মুহারেবা (সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ) ও পৃথিবীতে ব্যাঘাত সৃষ্টির দুই গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর ওই দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মিজান অনলাইন বলছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের শাসনব্যবস্থার মুখোমুখি হওয়ার উদ্দেশ্যে সরকারি ও বেসরকারি সম্পত্তি ইচ্ছাকৃতভাবে ধ্বংস করার অপরাধে দোষী…

Read More

কাতার আশা করছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সাম্প্রতিক সমঝোতা হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক রাখতে সহায়তা করবে এবং এর ফলে বিশ্ববাজারে দেশটির তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ নির্বিঘ্ন থাকবে। এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, এই সমঝোতা হরমুজ প্রণালির নৌপথ উন্মুক্ত রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাদের প্রত্যাশা। এর মাধ্যমে কাতার প্রয়োজনীয় দেশগুলোতে নিয়মিত এলএনজি রপ্তানি অব্যাহত রাখতে পারবে। তিনি আরও জানান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হতে যাওয়া সমঝোতা স্মারকের (এমওইউ) আনুষ্ঠানিক অনুষ্ঠানে অংশ নিতে শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় কাতারের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। উল্লেখ্য, এই সমঝোতা বাস্তবায়নের পেছনে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কাতার।…

Read More

দীর্ঘ ২৮ বছরের খরা কাটিয়ে অবশেষে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে ফিরছে নরওয়ে। স্বাভাবিকভাবেই পুরো জাতি এখন তাকিয়ে আছে ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হালান্দের দিকে। উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে নরওয়েকে নিয়ে বাজি ধরছেন অনেকেই। তবে যারা ভাবছেন নরওয়ে মানেই শুধু হালান্ড, তারা মস্ত বড় ভুল করছেন। কোচ স্টেল সোলবাকেন এবার এমন এক সুসংহত দল গড়ে তুলেছেন, যা কেবল একজন তারকার ওপর নির্ভরশীল নয়। হালান্ডের কাঁধে গোলের মূল দায়িত্ব থাকলেও তাকে যোগ্য সঙ্গ দিতে প্রস্তুত একঝাঁক প্রতিভাবান সহযোদ্ধা। বাছাইপর্বে আট ম্যাচের সবকটিতে গোল করে মোট ১৬ বার জাল কাঁপিয়েছেন ২৫ বছর বয়সী হালান্ড। এর মধ্যে মলদোভার বিপক্ষে একাই পাঁচ গোল…

Read More

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, দেশের যুব সমাজকে মোবাইল আসক্তি, মাদকাসক্তিসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে সচেতন করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রতিটি জেলায় জনসচেতনতামূলক কর্মশালা আয়োজন করা হয়ে থাকে। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের এক প্রশ্নের লিখিত উত্তরে প্রতিমন্ত্রী এ কথা জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন। এদিনের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। প্রতিমন্ত্রী বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত যুব সংগঠনের মাধ্যমে যুব ও যুব নারীদের মোবাইল আসক্তি, মাদকাসক্তিসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে সচেতনতা সৃষ্টির জন্য জনসচেতনতামূলক ক্যাম্পেইন করা হয়ে থাকে। যুব সমাজকে মোবাইল…

Read More