যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারায় ২০২৬ ফিফা বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করতে পারছেন না সোমালিয়ার রেফারি ওমর আরতান। তবে টুর্নামেন্টে অংশ না নিলেও তাকে পুরো পারিশ্রমিক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। বিবিসি স্পোর্ট জানিয়েছে, বিশ্বকাপে কোনো ম্যাচ না খেললেও ফিফা তার চুক্তিভিত্তিক পারিশ্রমিক প্রদান করবে। সাধারণত রেফারিদের ফি টুর্নামেন্ট শেষে কাজ ও ম্যাচ সংখ্যার ভিত্তিতে নির্ধারণ করা হয়। এর আগে, বিশ্বকাপ ম্যাচ পরিচালনার জন্য মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন কর্মকর্তারা। পরে তার কূটনৈতিক পাসপোর্ট ও একক প্রবেশ ভিসা বাতিল করে তাকে দেশে ঢুকতে দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্র সরকারের এক কর্মকর্তা দাবি করেন, তার বিরুদ্ধে “সন্ত্রাসী…
Author: প্রাণের সংবাদ
প্রাথমিক শিক্ষায় সংগীত, নৃত্য ও নাট্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগের প্রতিবাদে ১৮ জুন ঢাকায় ও ১৯ জুন দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। রোববার (১৪ জুন) দুপুরে ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নিয়মিত মাসিক বৈঠকে থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বৈঠকে দলটির আমির মাওলানা মামুনুল হক সরকারের প্রাথমিক শিক্ষায় সংগীত, নৃত্য ও নাট্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগের তীব্র সমালোচনা করে বলেন, কোমলমতি শিশুদের শিক্ষাব্যবস্থায় নৈতিকতা, চরিত্র গঠন ও ধর্মীয় মূল্যবোধের পরিবর্তে বিতর্কিত সাংস্কৃতিক উপাদান বাধ্যতামূলক করার উদ্যোগ দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পরিপন্থি। তিনি এ উদ্যোগ বাতিল করে প্রাথমিক পর্যায়ে ধর্মীয় ও…
তৃণমূল কংগ্রেসের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে গত সপ্তাহে বড় ধরনের রদবদল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই রদবদলের মাত্র এক সপ্তাহ পরেই গুরুত্বপূর্ণ পদ থেকে দুই সংসদ সদস্যকে সরিয়ে দেওয়া হয়েছে। রোববার (১৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দলীয় সূত্র বলছে, যাদবপুরের সংসদ সদস্য সায়নী ঘোষকে যুব তৃণমূলের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় যুবনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে দলটি এক চরম অস্তিত্বের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সূত্র বলছে, দক্ষিণ কলকাতার সংসদ সদস্য মালা রায়কেও তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নদীয়া জেলার কালীগঞ্জের তৃণমূল সংসদ সদস্য আলিফা আহমেদ…
পাহাড়-প্রকৃতির অপূর্ব দেশ নেপাল। সম্প্রতি দেশটির কিছু নৈস্বর্গিক জায়গায় ভ্রমণ করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। গত কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানকার নানা মুহূর্ত শেয়ার করে চলেছেন তিনি। কখনো স্থিরচিত্র, কখনো ভিডিওতে তুলে ধরেছেন তার ভ্রমণের অভিজ্ঞতা। এবার প্রভা দিলেন ‘শান্তি’র ঠিকানা। তার মতে, কেউ যদি শহুরে কোলাহল ছেড়ে একদম নিরিবিলি-প্রশান্তিতে সময় কাটাতে চায়, তাহলে ওই ঠিকানাই হতে পারে সেরা গন্তব্য। এর জন্য একটি রিসোর্ট সুপারিশ করেছেন প্রভা। সেটার নাম ‘দ্য ক্লিফ রিসোর্ট’। একটি ভিডিও পোস্ট করে প্রভা লেখেন, ‘আপনি যদি আমার মতো জনাকীর্ণ পর্যটনকেন্দ্রের চেয়ে শান্ত ও নিরিবিলি স্থান পছন্দ করেন, তাহলে পোখারার লেকসাইড এলাকায় না থেকে অবশ্যই কুশমায়…
নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করল বাংলাদেশ। ১৩৯ রানের জবাবে খেলতে নেমে ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় টাইগ্রেসরা। রবিবার বিকালে ইংল্যান্ডের বার্মিংহামে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ডাচ নারী দলের। দলীয় ১৪ রানে ফিবি মোলকেনবোয়ারকে ফেরান মারুফা। এরপর ডাচ শিবিরে দ্বিতীয় আঘাত করেন ফারিহা তৃষ্ণা। তিনি ফেরান ১৬ রান করা আরেক ওপেনার হেদার সিজারসকে। ডাচদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটার স্টেয়ার ক্যালিসকে মাত্র ৪ রানে সাজঘরে ফেরান স্পিনার রাবেয়া খান। পরে রবিন রিজেকে এবং সানিয়া খুরানাকে যথাক্রমে দলীয় ৭১ এবং ৭৬ রানে হারায় নেদারল্যান্ডস। তবে এক প্রান্তে নিয়মিত উইকেট পড়লেও অন্য প্রান্ত আগলে ব্যাটিং…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জুন) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত বিআরটি প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন প্রক্রিয়া এবং সম্ভাব্য সুফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বিশেষজ্ঞরা প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে মতামত দেন। বিশেষ করে বিআরটির নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রীসেবা, পরিচালন কাঠামো এবং সামগ্রিক কার্যকারিতা নিয়ে তারা নিজেদের পর্যবেক্ষণ ও পরামর্শ তুলে ধরেন। সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল…
জাতীয় সংসদে একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার বলেছেন, জান্নাতের টিকিট বিলিয়ে কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুলাহ। তিনি বলেন, বাজারে মাঝে মাঝে ন্যারেটিভ চালানোর চেষ্টা হচ্ছে, জান্নাতের সোল এজেন্ট নাকি একটা ওজন মাপার পাল্লা, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। রোববার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ষষ্ঠ দিনে ২০২৫-২৬ অর্থ বছরের সম্পূরক বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার বলেন, আমরা একটা জবাবদিহিতামূলক সরকার, জবাবদিহিতামূলক সংসদ এবং জবাবদিহিতামূলক নিজের দলের ভেতরে যে পরিবেশটা এখন দেখতে পাচ্ছি, তারই ফলশ্রুতিতে একটি আত্মসমালোচনা না করলেই নয়। স্পিকারকে সম্বোধন করে মোহাম্মদ…
পায়ের মাংসপেশীর ইনজুরিতে মরক্কোর বিপক্সে ব্রাজিলের স্কোয়াডে ছিলেন না নেইমার। হাইতির বিপক্ষে তার ফেরা প্রায় নিশ্চিত। সোমবার থেকে ১০ নম্বর জার্সিধারী জাতীয় দলের ক্যাম্পে অনুশীলন শুরু করবেন। ক্যারিয়ারের চতু্র্থ বিশ্বকাপে দলের প্রথম ম্যাচের স্কোয়াডে না থাকলেও নেইমার তার ‘মগজাস্ত্র’ ব্যবহার করেছেন। যার সুফল পেয়েছে ব্রাজিল। ১-১ গোলে ড্র হওয়ার ম্যাচটি যে তারা হারেনি, তার কৃতিত্ব নেইমারকে দেওয়া যায়। এদিন বদলি খেলোয়াড়দের বেঞ্চ থেকে উঠে এসে সতীর্থদের পরামর্শ দিয়েছেন নেইমার। সহকারী কোচের ভূমিকায় ছিলেন তিনি। ২১ মিনিটে ইসমাইল সাইবারি গোল করে মরক্কোকে এগিয়ে দেন। কিন্তু ৩২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র গোল শোধ করেন। বাঁদিক থেকে ব্রুনো গিমারেসের পাস ধরে বক্সের মধ্যে ঢুকে…
হরমুজ প্রণালি অবরুদ্ধ বা নিয়ন্ত্রণ করার বিষয়ে ইরানের হুমকি মূলত তাদের পরমাণু কর্মসূচির মতোই একটি বড় দরকষাকষির হাতিয়ার হিসেবে কাজ করে। অস্ট্রিয়া সরকারের সাবেক ডিফেন্স অ্যাটাশে ভলফগ্যাং পুশতাই এই মন্তব্য করেছেন। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পুশতাই বলেন, “এটি ইরানের কাছে অনেকটা পারমাণবিক বোমার মতোই এক শক্তিশালী অস্ত্র। এই হাতিয়ার ব্যবহার করে তারা মার্কিন যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ এবং পরোক্ষভাবে ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করতে পারে। তারা কোনোভাবেই এই নিয়ন্ত্রণ হাতছাড়া করতে চায় না।” তিনি আরও যোগ করেন, “ইরান যদি এখন বলেও যে—’হ্যাঁ, আমরা কোনো শুল্ক বা ফি ছাড়াই সবার জন্য এই প্রণালি উন্মুক্ত করে দিচ্ছি’, তার মানে এই নয়…
বিগত ২০ বছরের অবহেলায় দেশের শিক্ষা ব্যবস্থার এমন শোচনীয় দশা হয়েছে যে, বাংলাদেশের উচ্চমাধ্যমিক (এইচএসসি) লেভেলকে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সঙ্গে তুলনা করা হয় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রোববার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ তথ্য জানান। একইসঙ্গে শিক্ষা ব্যবস্থায় সাংস্কৃতিক কারিকুলাম যুক্ত করার বিরোধিতাকারীদের মনোভাব নিয়ে সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামাল সভাপতিত্ব করেন। বক্তব্যের শুরুতেই প্রতিমন্ত্রী নতুন বাজেটকে জনগণবান্ধব এবং আগামী দিনের বাংলাদেশ গড়ার বাজেট হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারেই পরিষ্কার ছিল…
