Author: প্রাণের সংবাদ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসানে আজই (রোববার) ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেও তেহরান বলেছে, চুক্তির বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। রোববার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে চুক্তির বিষয়ে তেহরানের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলে জানানো হয়েছে। ইরানি আলোচক দলের ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে ফার্স নিউজ এজেন্সি বলেছে, ‘‘আলোচনাকালে প্রস্তাবিত সমঝোতা স্মারকের (এমওইউ) বিষয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরান এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বা ঘোষণা দেয়নি।’’ প্রস্তাবিত এই চুক্তিটি ইরানের কট্টরপন্থীদের বিরোধিতার মুখে পড়েছে। তারা বলেছেন, এটি ইরানের স্বার্থ রক্ষা করবে না এবং কৌশলগত হরমুজ প্রণালির ওপর তেহরানের যে নিয়ন্ত্রণ বা…

Read More

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় আজান দেওয়ার সময় মসজিদের ভেতরেই এক মুয়াজ্জিন মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। আজানের গুরুত্বপূর্ণ অংশ তথা শাহাদাত বাণী উচ্চারণের সময় হঠাৎ তিনি মাটিতে পড়ে যান। মর্মান্তিক ও আবেগঘন এই মৃত্যুর ঘটনায় স্থানীয় মুসল্লি ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দা ও মুসল্লিদের বরাতে জানা গেছে, মৃত মুয়াজ্জিনের নাম আব্দুল লতিফ। গত মঙ্গলবার কেরালার একটি মসজিদে তিনি যখন মাগরিব বা অন্য কোনো ওয়াক্তের আজান দিচ্ছিলেন, তখনই এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজানের সময় আল্লাহর একত্ববাদের সাক্ষ্য বা শাহাদাত বাণী দেওয়ার সময় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে নিচে পড়ে যান। ইন্টারনেটে ছড়িয়ে পড়া ঘটনার একটি…

Read More

বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ কঙ্গনা রানাওয়াত ও পাঞ্জাবি তারকা দিলজিত দোসাঞ্জের সেই ঐতিহাসিক টুইটার (বর্তমানে এক্স) যুদ্ধ কারই অজানা নেয়। দীর্ঘ ছয় বছর আগে শুরু হওয়া সেই বাকবিতণ্ডা নিয়ে এখনো চর্চা হয় বলিপাড়ায়। তবে সময় বদলেছে, আর সময়ের সঙ্গে সঙ্গে কঙ্গনার মনের বরফও যে গলেছে, তা তার সাম্প্রতিক বক্তব্যেই স্পষ্ট। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দিলজিতের সঙ্গে তার চলমান মনোমালিন্য গুঞ্জন বলে উড়িয়ে দেন কঙ্গনা। তিনি বলেন, ‘আমরা একে অপরের শত্রু নই। একটি নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে কেবল আমাদের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছিল।’ দিলজিতের সঙ্গে দেখা করার ‍ইচ্ছা পোষণ করে তিনি আরও বলেন, ‘আমাদের কখনো মুখোমুখি দেখাই হয়নি। তবে আগামী…

Read More

অক্সফামের নতুন বিশ্লেষণ অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীরে গত তিন বছরে ইসরাইলি বাহিনী ও বসতিস্থাপনকারীদের হামলায় ১,২৪৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৬৮ জন শিশু। জাতিসংঘের তথ্য উদ্ধৃত করে সংস্থাটি জানিয়েছে, এই সংখ্যা পূর্ববর্তী ১৭ বছরের তুলনায় বেশি। ২০০৬ থেকে ২০২২ সাল পর্যন্ত একই অঞ্চলে ১,০৩৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছিলেন, যাদের মধ্যে ২২৫ জন শিশু ছিল। অর্থাৎ গত তিন বছরে সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করা হয়েছে। অন্যদিকে, একই সময়ে ফিলিস্তিনিদের হামলায় ৪৩ জন ইসরাইলি বসতিস্থাপনকারী নিহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জন শিশু। আগের ১৭ বছরে এই সংখ্যা ছিল ৮৬ জন, যার মধ্যে ১২ জন শিশু। অক্সফামের তথ্য অনুযায়ী, গত…

Read More

৬০ কিলোমিটার বেগে দেশের ১১টি অঞ্চলে ঝড় হতে পারে। তাই সেসব এলাকার নদীবন্দরে তোলা হয়েছে এক নম্বর সংকেত। রবিবার (১৪ জুন) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি. মি বেগে দমকা হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে দেখাতে বলা হয়েছে এক নম্বর সংকেত।

Read More

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় প্রচণ্ড ঝড়ে সাতজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ৩০ জন। রোববার দেশটির প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) এ তথ্য জানায়। পিডিএমএ জানায়, গত ২৪ ঘণ্টায় খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন অংশে প্রবল বাতাস, বজ্রপাত ও বৃষ্টির কারণে সৃষ্ট দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত এবং আরো ৩৩ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে দুজন শিশু, চারজন পুরুষ এবং একজন নারী। বান্নু, শাংলা ও মানসেহরায় হতাহতের এ ঘটনা ঘটেছে। এদিকে, পাকিস্তান আবহাওয়া বিভাগ রোববার খাইবার পাখতুনখোয়া, গিলগিট-বালতিস্তান এবং কাশ্মীরের বিভিন্ন স্থানে আরো বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এছাড়া দেশের বেশির ভাগ অংশে গরম ও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। এই মাসের শুরুতে প্রদেশটিতে ঝড়ে অন্তত দুজন…

Read More

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, অতীতের সব সময়ের চেয়ে বর্তমান সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট দিয়েছে, যা মোট বাজেটের ২ শতাংশ। তবে আমাদের ‘লার্নিং আউটকাম’ বা শিক্ষার ফল এখনও সন্তোষজনক নয়। আমরা সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে কাজ করছি। রোববার রাজধানীর বনানীতে ‘বাংলাদেশের শিক্ষা খাত বিশ্লেষণ’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আনন্দের সঙ্গে শিক্ষা প্রদানের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এ লক্ষ্যে শিক্ষায় ক্রীড়া ও সাংস্কৃতিক শিক্ষা যুক্ত করা হচ্ছে। প্রাথমিক স্তরে ঝরে পড়ার হার রোধে স্কুল ইউনিফর্ম…

Read More

হাসপাতালের লাইসেন্স বাতিল হওয়ায় শিক্ষার্থী ও ইন্টার্নদের অন্য হাসপাতালে সংযুক্ত করতে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজকে নির্দেশনা দিচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ইতোমধ্যে এ-সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে, যা আজ রোববার (১৪ জুন) কলেজ কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর কথা। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন। বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২-এর ৬ ধারা অনুযায়ী, বেসরকারি মেডিকেল কলেজের সঙ্গে হাসপাতাল স্থাপনের শর্ত রয়েছে। এছাড়া মেডিকেল কারিকুলাম অনুযায়ী, তৃতীয় বর্ষ থেকেই হাসপাতালে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ শুরু হয়। পাশাপাশি এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এক বছরের ইন্টার্নশিপ সম্পন্ন করতে হয়। এ অবস্থায় আদ্-দ্বীন…

Read More

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় চলমান বিশ্বকাপ লিওনেল মেসি সেই প্রশ্ন ঘুরেফিরে অনেকবারই সামনে এসেছে। প্রশ্নকর্তা যে জবাবই পান না কেন, প্রতিবারই অনিশ্চয়তা ঝুলেছিল। সেই প্রসঙ্গ এখন অতীত। রেকর্ড সর্বোচ্চ ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামছেন বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন অধিনায়ক। তার আগে মেসি স্মৃতিকাতরতায় ভুগছেন। ১১ জুন পর্দা উঠেছে ফিফা বিশ্বকাপের ২৩তম আসরের। তবে আর্জেন্টিনা এখনও মাঠে নামার অপেক্ষায়। আগামী বুধবার সকালে ‘জে’ গ্রুপের প্রথম ম্যাচে লিওনেল স্কালোনির দল আলজেরিয়ার মুখোমুখি হবে। গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। মাঠে নামার আগে বিশ্বকাপে নিজের ছয় আসরের ছবি ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগাভাগি করেছেন মেসি। নিজের বিশ্বকাপ যাত্রার স্মৃতিচারণ করে ক্যাপশনে লিখেছেন শুধু–…

Read More

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদকে অতিদ্রুত দেশে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রবিবার জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে আরও জানান, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে একটি ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতির মামলায় বেনজীর আহমেদকে আটক করা হয়েছে। তাকে অতিদ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।

Read More