রোদ নেমে গেছে। আকাশ কিছুটা বিষণ্ণ। সমুদ্রের উত্তাল ঢেউ আছড়ে পড়ছে তীরে। আর সেই সৈকতে দাঁড়িয়ে প্রার্থনা ফারদিন দীঘি। সামুদ্রিক বাতাসে যেন নিজেকে ভাসিয়ে দিলেন অনুভবের ভেলায়। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন দীঘি। জলপাই, কালো আর হালকা নীলের সংমিশ্রণে শাড়ি, ফ্লোরাল প্রিন্টের ব্লাউজে সেজেছেন অভিনেত্রী। সোনালী আভার খোলা চুল উড়ছে বাতাসের সঙ্গ পেয়ে। এসবের মধ্যে রূপ আর শরীরী আবেদনে ফুটিয়ে তুললেন নানা ভঙ্গিমায়। কখনো হাত মেলে দিয়ে, কখনো কোমরে-বুকে রেখে; ক্যামেরাবন্দী হয়েছেন দীঘি। ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কেবল দুটি শব্দ—‘ব্লেসড মেস’। অর্থাৎ প্রকৃতির নিবিড় স্পর্শে গিয়ে তিনি যেন একইসঙ্গে পরিতৃপ্ত এবং এলোমেলো অনুভব করছেন।…
Author: প্রাণের সংবাদ
বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে রবিউস সানি মাস গণনা শুরু হবে। আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উদযাপিত হবে। শনিবার (১২ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ইসলামিক ফাউন্ডেশন জানায়, রবিউস সানি মাসের চাঁদ দেখা সম্পর্কে দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়,…
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের পদক্ষেপকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ হিসেবে অভিহিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেছেন তিনি। এনডিটিভির বিষ্ণু সোমকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে আনোয়ার ইব্রাহিম গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন। তবে ভারতের প্রতি পাকিস্তানের সন্ত্রাসী নীতির প্রসঙ্গে কথা বলতে গিয়ে ইতস্তত বোধ করেন তিনি। ব্রিকসের শীর্ষ সম্মেলনে যোগ দিতে বর্তমানে ভারতে অবস্থানরত আনোয়ার ইব্রাহিম ফিলিস্তিনে ইসরায়েলের ‘উপনিবেশ স্থাপন’ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, হামাসের বয়স মাত্র ২০ বছর, কিন্তু ফিলিস্তিনে উপনিবেশ স্থাপনের ইতিহাস ৭০ বছরের পুরোনো। মালয়েশিয়া ও ভারত; দুই দেশই ঔপনিবেশিক শাসনের সঙ্গে পরিচিত। তাই…
এজবাস্টনে তৃতীয় টেস্টে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। সেই সঙ্গে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিকরা। ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই দুই উইকেট হারালেও জো রুট ও জর্ডান কক্সের অবিচ্ছিন্ন ১২৮ রানের জুটিতে সহজ জয় পায় ইংল্যান্ড। পাকিস্তান: ১৩৩ ও ৪৪৯। ইংল্যান্ড: ৪৫৩ ও ১৩০/২। ফল: ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী। সকালে প্রথম ওভারেই বড় ধাক্কা দিয়েছিলেন মোহাম্মদ আব্বাস। ১৩০ রান তাড়া করতে নামা ইংল্যান্ড আব্বাসের প্রথম ওভারেই হারিয়ে ফেলে দুই উইকেট। প্রথম বলেই উইকেটের পেছনে ক্যাচ দেন বেন ডাকেট। ওভারের শেষ বলে এলবিডব্লু হন এমিলিও গে। ২ রানে ২ উইকেট তুলে পাকিস্তান তখন উজ্জীবিত হয়ে…
১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে শনিবার ২৪ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দীর্ঘ সাত বছর পর এটি তাঁর প্রথম ভারত সফর। শনিবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেতে পারে। শি জিনপিং’র নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার ও চীনা নিরাপত্তা সংস্থার সমন্বয়ে দিল্লিতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি নয়াদিল্লির অভিজাত তাজ প্যালেস হোটেলে অবস্থান করছেন। তাঁর সফর উপলক্ষে হোটেলটির সব কক্ষ বুক করা হয়েছে। একই সঙ্গে পুরো এলাকাকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে। হোটেল প্রাঙ্গণ ও…
চলতি মাসের প্রথম দিনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সাবেক এক বোর্ড পরিচালকসহ তিনজনকে সাময়িক নিষিদ্ধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসি অ্যান্টি-করাপশন কোড ভঙ্গের অপরাধে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জও গঠন করা হয়। বিসিবির অ্যান্টি-করাপশন ইউনিটের (বিসিবিআইইউ) তদন্তের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযুক্ত তিনজন ছিলেন- বিসিবির সাবেক পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মুহাম্মদ মুখলেসুর রহমান (শামীম), সাবেক সিকিউরিটি লিয়াঁজো অফিসার (এসএলও) জাকির হোসেন এবং বগুড়া জেলার সাবেক বিসিবি কাউন্সিলর রাকিবুল ইসলাম সানি। অভিযোগের পরিপ্রেক্ষিতে এই তিনজনকে সাময়িকভাবে নিষিদ্ধ (প্রোভিশনাল সাসপেনশন) করা হয়। আত্মপক্ষ সমর্থনের জন্য তাদের ১৪ দিন সময় দেওয়া হয়েছিল। এই সময়ে…
সৌদি আরবের মক্কা অঞ্চলের রাবিগ উপকূলে সাগরে নৌকা বিকল হয়ে আটকে পড়া দুই বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। উদ্ধারকারী দল তাদের প্রয়োজনীয় সহায়তাও দিয়েছে। সৌদি গেজেটের বুধবারের (৯ সেপ্টেম্বর) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সীমান্তরক্ষী বাহিনীর অনুসন্ধান ও উদ্ধারকারী দল সাগরে অভিযান চালিয়ে ওই দুই বাংলাদেশিকে উদ্ধার করে। তাদের নৌকাটি সমুদ্রে বিকল হয়ে পড়েছিল বলে জানানো হয়েছে। এ ঘটনায় সাগরে চলাচলকারী সবাইকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে সৌদি আরবের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিদপ্তর। বিশেষ করে সমুদ্রে যাত্রা শুরুর আগে নৌযানটি চলাচলের উপযোগী কি না, তা পরীক্ষা করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতিতে মক্কা, মদিনা…
একটি পেশাদার, আধুনিক ও স্বনির্ভর ক্রীড়া ক্লাব হিসেবে ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে গড়ে তোলার ঘোষণা এসেছিল জোরালোভাবেই। গত ৯ মে ক্লাব পরিদর্শনে এসে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ফুটবল, ক্রিকেট ও হকির পাশাপাশি আর্চারি, শুটিং, সাঁতার, টেবিল টেনিস, ব্যাডমিন্টন ও স্কোয়াশের মতো ডিসিপ্লিন যুক্ত করে ক্লাবটিকে একটি পূর্ণাঙ্গ স্পোর্টস কমপ্লেক্সে রূপ দেওয়ার ওপর গুরুত্ব দেন। তবে সেই ঘোষণার কয়েক মাস পরও প্রশ্ন উঠছে বাস্তবে কতটা এগিয়েছে পুনর্গঠনের উদ্যোগ? ক্লাব-সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির অভিযোগ, প্রতিমন্ত্রীর পরিদর্শনের পর কাঙ্ক্ষিত সংস্কার ও পুনর্গঠনের দৃশ্যমান অগ্রগতি হয়নি। বরং ক্লাবের মাঠ, একাডেমি, ব্যবস্থাপনা ও আর্থিক কার্যক্রমকে কেন্দ্র করে নতুন করে বিরোধ তৈরি হয়েছে। অভিযোগের কেন্দ্রে রয়েছে…
আলামিন আসিফ :নিউ ইয়র্ক প্রতিনিধি ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন, আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরই যুদ্ধের অবসান ঘটতে পারে। যুদ্ধ শেষ হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও দ্রুত কমে আসবে বলে দাবি করেছেন তিনি। আয়ারল্যান্ডের ডাবলিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইরান যতটা সম্ভব যুদ্ধ দীর্ঘায়িত করার চেষ্টা করছে, যাতে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে জটিল করে তোলা যায়। ট্রাম্প বলেন, “আমার মনে হয় খুব শিগগিরই (যুদ্ধ শেষ হবে)। সম্ভবত মধ্যবর্তী নির্বাচনের ঠিক পরেই।” তিনি আরও বলেন, “তারা যতটা সম্ভব টিকে থাকার চেষ্টা করছে, যাতে নির্বাচনকে জটিল…
আরেকটি এশিয়া কাপ এবং ঘুরে ফিরে সেই একই ব্যর্থতার গল্প। বাংলাদেশ নারী দলের জন্য এই ছকটা যেন চিরায়ত হয়ে গিয়েছে। এবারের আসরে প্রায় প্রতি ম্যাচেই মুখ থুবড়ে পড়েছে দলের ব্যাটিং অর্ডার। ব্যর্থতার আরেকটি আসর শেষে সমালোচিত হচ্ছেন ক্রিকেটাররা। বাদ যাচ্ছেন না কোচিং স্টাফও। হতাশাজনক টুর্নামেন্ট শেষেই বিসিবির বরাতে ঢাকা পোস্ট আভাস পেয়েছিল, নারী দলের কোচিং স্টাফে পরিবর্তন আসতে যাচ্ছে। চলতি মাসে আবার একই দল নিয়েই এশিয়ান গেমসে যাবে নারী দল। এরপর নারী দলের দায়িত্বে আসবেন নতুন প্রধান কোচ। নতুন করে ডেভিড হেম্পকে নারী দলের প্রধান কোচের পদে নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। ঢাকা পোস্টকে বিসিবির একটি সূত্র এমনটিই জানিয়েছে। বর্তমানে দেশি…
