এজবাস্টনে তৃতীয় টেস্টে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। সেই সঙ্গে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিকরা। ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই দুই উইকেট হারালেও জো রুট ও জর্ডান কক্সের অবিচ্ছিন্ন ১২৮ রানের জুটিতে সহজ জয় পায় ইংল্যান্ড। পাকিস্তান: ১৩৩ ও ৪৪৯। ইংল্যান্ড: ৪৫৩ ও ১৩০/২। ফল: ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী। সকালে প্রথম ওভারেই বড় ধাক্কা দিয়েছিলেন মোহাম্মদ আব্বাস। ১৩০ রান তাড়া করতে নামা ইংল্যান্ড আব্বাসের প্রথম ওভারেই হারিয়ে ফেলে দুই উইকেট। প্রথম বলেই উইকেটের পেছনে ক্যাচ দেন বেন ডাকেট। ওভারের শেষ বলে এলবিডব্লু হন এমিলিও গে। ২ রানে ২ উইকেট তুলে পাকিস্তান তখন উজ্জীবিত হয়ে…
Author: প্রাণের সংবাদ
১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে শনিবার ২৪ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দীর্ঘ সাত বছর পর এটি তাঁর প্রথম ভারত সফর। শনিবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেতে পারে। শি জিনপিং’র নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার ও চীনা নিরাপত্তা সংস্থার সমন্বয়ে দিল্লিতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি নয়াদিল্লির অভিজাত তাজ প্যালেস হোটেলে অবস্থান করছেন। তাঁর সফর উপলক্ষে হোটেলটির সব কক্ষ বুক করা হয়েছে। একই সঙ্গে পুরো এলাকাকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে। হোটেল প্রাঙ্গণ ও…
চলতি মাসের প্রথম দিনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সাবেক এক বোর্ড পরিচালকসহ তিনজনকে সাময়িক নিষিদ্ধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসি অ্যান্টি-করাপশন কোড ভঙ্গের অপরাধে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জও গঠন করা হয়। বিসিবির অ্যান্টি-করাপশন ইউনিটের (বিসিবিআইইউ) তদন্তের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযুক্ত তিনজন ছিলেন- বিসিবির সাবেক পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মুহাম্মদ মুখলেসুর রহমান (শামীম), সাবেক সিকিউরিটি লিয়াঁজো অফিসার (এসএলও) জাকির হোসেন এবং বগুড়া জেলার সাবেক বিসিবি কাউন্সিলর রাকিবুল ইসলাম সানি। অভিযোগের পরিপ্রেক্ষিতে এই তিনজনকে সাময়িকভাবে নিষিদ্ধ (প্রোভিশনাল সাসপেনশন) করা হয়। আত্মপক্ষ সমর্থনের জন্য তাদের ১৪ দিন সময় দেওয়া হয়েছিল। এই সময়ে…
সৌদি আরবের মক্কা অঞ্চলের রাবিগ উপকূলে সাগরে নৌকা বিকল হয়ে আটকে পড়া দুই বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। উদ্ধারকারী দল তাদের প্রয়োজনীয় সহায়তাও দিয়েছে। সৌদি গেজেটের বুধবারের (৯ সেপ্টেম্বর) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সীমান্তরক্ষী বাহিনীর অনুসন্ধান ও উদ্ধারকারী দল সাগরে অভিযান চালিয়ে ওই দুই বাংলাদেশিকে উদ্ধার করে। তাদের নৌকাটি সমুদ্রে বিকল হয়ে পড়েছিল বলে জানানো হয়েছে। এ ঘটনায় সাগরে চলাচলকারী সবাইকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে সৌদি আরবের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিদপ্তর। বিশেষ করে সমুদ্রে যাত্রা শুরুর আগে নৌযানটি চলাচলের উপযোগী কি না, তা পরীক্ষা করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতিতে মক্কা, মদিনা…
একটি পেশাদার, আধুনিক ও স্বনির্ভর ক্রীড়া ক্লাব হিসেবে ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে গড়ে তোলার ঘোষণা এসেছিল জোরালোভাবেই। গত ৯ মে ক্লাব পরিদর্শনে এসে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ফুটবল, ক্রিকেট ও হকির পাশাপাশি আর্চারি, শুটিং, সাঁতার, টেবিল টেনিস, ব্যাডমিন্টন ও স্কোয়াশের মতো ডিসিপ্লিন যুক্ত করে ক্লাবটিকে একটি পূর্ণাঙ্গ স্পোর্টস কমপ্লেক্সে রূপ দেওয়ার ওপর গুরুত্ব দেন। তবে সেই ঘোষণার কয়েক মাস পরও প্রশ্ন উঠছে বাস্তবে কতটা এগিয়েছে পুনর্গঠনের উদ্যোগ? ক্লাব-সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির অভিযোগ, প্রতিমন্ত্রীর পরিদর্শনের পর কাঙ্ক্ষিত সংস্কার ও পুনর্গঠনের দৃশ্যমান অগ্রগতি হয়নি। বরং ক্লাবের মাঠ, একাডেমি, ব্যবস্থাপনা ও আর্থিক কার্যক্রমকে কেন্দ্র করে নতুন করে বিরোধ তৈরি হয়েছে। অভিযোগের কেন্দ্রে রয়েছে…
আলামিন আসিফ :নিউ ইয়র্ক প্রতিনিধি ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন, আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরই যুদ্ধের অবসান ঘটতে পারে। যুদ্ধ শেষ হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও দ্রুত কমে আসবে বলে দাবি করেছেন তিনি। আয়ারল্যান্ডের ডাবলিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইরান যতটা সম্ভব যুদ্ধ দীর্ঘায়িত করার চেষ্টা করছে, যাতে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে জটিল করে তোলা যায়। ট্রাম্প বলেন, “আমার মনে হয় খুব শিগগিরই (যুদ্ধ শেষ হবে)। সম্ভবত মধ্যবর্তী নির্বাচনের ঠিক পরেই।” তিনি আরও বলেন, “তারা যতটা সম্ভব টিকে থাকার চেষ্টা করছে, যাতে নির্বাচনকে জটিল…
আরেকটি এশিয়া কাপ এবং ঘুরে ফিরে সেই একই ব্যর্থতার গল্প। বাংলাদেশ নারী দলের জন্য এই ছকটা যেন চিরায়ত হয়ে গিয়েছে। এবারের আসরে প্রায় প্রতি ম্যাচেই মুখ থুবড়ে পড়েছে দলের ব্যাটিং অর্ডার। ব্যর্থতার আরেকটি আসর শেষে সমালোচিত হচ্ছেন ক্রিকেটাররা। বাদ যাচ্ছেন না কোচিং স্টাফও। হতাশাজনক টুর্নামেন্ট শেষেই বিসিবির বরাতে ঢাকা পোস্ট আভাস পেয়েছিল, নারী দলের কোচিং স্টাফে পরিবর্তন আসতে যাচ্ছে। চলতি মাসে আবার একই দল নিয়েই এশিয়ান গেমসে যাবে নারী দল। এরপর নারী দলের দায়িত্বে আসবেন নতুন প্রধান কোচ। নতুন করে ডেভিড হেম্পকে নারী দলের প্রধান কোচের পদে নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। ঢাকা পোস্টকে বিসিবির একটি সূত্র এমনটিই জানিয়েছে। বর্তমানে দেশি…
তিন মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়ক ও রাপা প্লাজা এলাকায় পরিচালিত পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ডেঙ্গু সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভাপতি মীর শাহে আলম। এসময় তিনি বলেন, যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে। এ জন্য শুধু নির্দিষ্ট সময়ে অভিযান পরিচালনা করলেই হবে না; সারা বছর নিয়মিতভাবে সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করতে হবে। শনিবার (১২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে দেশব্যাপী তিন মাসব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পরপরই প্রতিমন্ত্রী…
হিমবাহ ধসে আকস্মিক বন্যায় স্মরণকালের ভয়াবহ দুর্যোগের কবলে পড়েছে নেপাল। কাদা-পাথর-জঞ্জালের স্তূপ থেকে প্রতিদিন উদ্ধার হচ্ছে মরদেহ। বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় হিমালয়ের দেশটি। এর মধ্যেই খবর, বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। জানা গেছে, বিসিবিকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এ বিষয়ে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফীস। আজ (শনিবার) মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাফীস বলেন, ‘নেপাল ক্রিকেট বোর্ড আমাদের কাছে বেশ কিছুদিন আগেই একটা প্রস্তাব পাঠিয়েছিল। যেখানে ওরা বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার একটা আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই বিষয়কে খুবই ইতিবাচকভাবে নিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের…
আলামিন আসিফ :নিউ ইয়র্ক প্রতিনিধি ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলা যুক্তরাষ্ট্র কখনও ভুলবে না বলে অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানে হামলার মাধ্যমে ২৫ বছর পরও যুক্তরাষ্ট্র সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। খবর দ্য নিউইয়র্ক টাইমসের। শুক্রবার (১১ সেপ্টেম্বর) পেন্টাগনে ৯/১১-এর ২৫তম বার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেন ট্রাম্প। তবে নিউইয়র্কে অনুষ্ঠিত মূল স্মরণ অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন না। পেন্টাগনের বক্তব্যে তিনি দেশের অভ্যন্তরের উগ্রপন্থীদেরও সমালোচনা করেন, যা ডেমোক্র্যাটদের প্রতি ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। ট্রাম্প বলেন, আজ আমরা সেই পবিত্র অঙ্গীকার আবারও করছি, যা এক প্রজন্ম আগে তাদের নামে শপথ করেছিলাম। আমরা কখনো,…
