দুবাইস্থ ট্রান্সগার্ড গ্রুপের হেড অব অনবোর্ডিং স্টিফেন বিলের সঙ্গে দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান সাক্ষাৎ করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ট্রান্সগার্ড গ্রুপের দপ্তরে এই সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎকালে ট্রান্সগার্ড গ্রুপে বাংলাদেশ থেকে দক্ষ ও পেশাদার কর্মী নিয়োগের প্রক্রিয়াকে আরও গতিশীল ও সহজীকরণের বিষয়ে আলোচনা করা হয়। বর্তমানে ট্রান্সগার্ড গ্রুপে বাংলাদেশিরা বিভিন্ন পেশায় সুনামের সঙ্গে কাজ করছেন মর্মে স্টিফেন কনসাল জেনারেলকে অবহিত করেন। কনসাল জেনারেল বাংলাদেশিদের কর্মসংস্থানের জন্য ট্রান্সগার্ড গ্রুপকে ধন্যবাদ জানান এবং আরও অধিকসংখ্যক দক্ষ জনবল নিয়ে আসার জন্য স্টিফেনকে অনুরোধ জানান। এ ছাড়া, ট্রান্সগার্ড গ্রুপে কর্মরত বাংলাদেশিদের জন্য নানাবিধ কল্যাণমূলক কর্মকাণ্ড গ্রহণ এবং তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির…
Author: প্রাণের সংবাদ
জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় চীনা প্রতিষ্ঠানের সরবরাহ করা উচ্চ-রেজল্যুশনের স্যাটেলাইট চিত্র ব্যবহারের যোগসূত্র পেয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাতে শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদন অনুযায়ী, গত ১৭ জুলাই জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটিতে হামলার আগে ও পরে চীনা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ওই স্যাটেলাইট চিত্র সংগ্রহ করেছিল ইরান। ওই হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি আবাসিক এলাকায় আঘাত হানে। এতে তিন মার্কিন সেনা নিহত এবং আরও চারজন আহত হন। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, যুদ্ধ চলাকালে ইরানকে চীনের সহায়তার কারণে মার্কিন বাহিনীর ওপর প্রাণঘাতী প্রভাব…
সর্বশেষ বিশ্বকাপের মাঝে কিলিয়ান এমবাপের এমন কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহৃত ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে ফরাসি তারকাকে স্বৈরশাসক হিসেবে দেখানো হয়। সামরিক পোশাক ও মাথায় ক্যাপ পরে কখনও সিংহাসনে বসে আছেন, কখনও-বা হেঁটে যাচ্ছেন। এমবাপের সেই সামরিক ‘ডিক্টেটর’-এর মতো রূপ ছড়িয়ে অবশ্য নেটিজেনরা অনেকদিন ধরে কৌতুক করছেন। যা নিয়ে এবার মুখ খুললেন এই তারকা ফরোয়ার্ড। ‘ফ্রান্স ম্যাগাজিন’কে দেওয়া এক সাক্ষাৎকারে আলোচিত কিছু বিষয়ে কথা বলেছেন রিয়াল মাদ্রিদের এই ফরাসি অধিনায়ক। যেখানে তাকে সামরিক পোশাক পরিহিত সোভিয়েত শাসক জোসেফ স্টালিনসহ আরও স্বৈরশাসকদের সঙ্গে তুলনা নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। জবাবে স্বৈরশাসকদের সঙ্গে তুলনাটা অস্বস্তির বলে জানিয়েছেন এমবাপে। ২৭ বছর…
সেলেবদের জীবন মানেই ব্যক্তিজীবন নিয়ে কৌতূহল, এরপর আলোচনা। এমন চর্চার মাঝে থেকেছেন বলিউড অভিনেত্রী নীনা গুপ্তাও। একা হাতে সন্তান বড় করা থেকে শুরু করে সামাজিক বিভিন্ন বিধিনিষেধ ভাঙা, এমন নানা কারণে খবরের শিরোনাম হয়েছেন তিনি। তবে ৬৭ বছর বয়সে এসেও বিয়ে বা অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব প্রশ্নের কড়া জবাব দিয়েছেন তিনি। সাক্ষাৎকারে নীনা গুপ্তাকে জিজ্ঞাসা করা হয়, চারপাশ থেকে যখন ‘কবে বিয়ে করবেন’ বা ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন ওঠে, তখন তিনি কীভাবে তা সামলান। জবাবে অভিনেত্রী বলেন, ‘আমি তো আর তোমার বাবার টাকায় চলি না। তোমার ওপর নির্ভরশীলও নই। তোমার সমস্যাটা কী?…
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি বাধাগ্রস্ত করতে কোনো ষড়যন্ত্র হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। শনিবার (সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে ‘দেশের চলমান সংকট ও দেশপ্রেমিক শক্তির করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান তিনি এসব কথা বলেন। ১২ দলীয় জোট এ আলোচনা সভার আয়োজন করে। সভায় রিজভী বলেন, দেশে গ্যাস সংকট রয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না থাকায় জ্বালানি সরবরাহেও প্রভাব পড়ছে। মহেশখালীতে রিগ্যাসিফিকেশন কার্যক্রমেও কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। তবে সংকট নিরসনে সরকার কাজ করছে এবং শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি…
২০২৬ বিশ্বকাপের পর্দা নামার পর প্রায় দুই মাস হতে চলল। তবে ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার লড়াইয়ের উত্তাপ এখনও থামেনি। এই যেমন স্প্যানিশ মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইজ নতুন করে আর্জেন্টাইন খেলোয়াড়দের স্মরণ করিয়ে দিয়েছেন, ‘আপনাকে যেমন জিততে জানতে হবে, তেমনি হারতেও জানতে হবে।’ গত ১৯ জুলাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে দু’দলের খেলোয়াড়দের আচরণ ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল। অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেন বিশ্বকাপ জেতার পর উভয় দলের কয়েকজন খেলোয়াড় হাতাহাতিতে জড়ান। যেখানে অগ্রগামী ছিলেন রানার্সআপ আর্জেন্টাইন ফুটবলাররা। এজন্য বড় শাস্তিও পেয়েছেন লিয়েন্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনা ও কোচ রবার্তো আয়ালা। সেই ঘটনা নিয়ে আবারও কথা বলেছেন স্পেনের মিডফিল্ডার ফ্যাবিয়ান…
উদীয়মান আন্তর্জাতিক ও ভূরাজনৈতিক জোট ব্রিকসের সদস্যপদের জন্য ৩ বছর আগেআবেদন করেছে পাকিস্তান, জোটের দুই প্রভাবশালী সদস্য চীন ও রাশিয়া ইসলামাবাদকে সবুজ সংকেতও দিয়েছে; কিন্তু শুধমাত্র ভারতের আপত্তির কারণে এ জোটের সদস্য হতে পারছে না পাকিস্তান। ২০২৩ সালে ব্রিকস জোটের সদস্যপদের জন্য আবেদন করেছিল পাকিস্তান। কাছাকাছি সময়ে আবেদন করেছিল মিসর, ইথিওপিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাতও। গত তিন বছরে এই চারটি দেশ প্রাথমিক সদস্য থেকে স্থায়ী সদস্যে উন্নীত হয়েছে, কিন্তু পাকিস্তান এখনও প্রাথমিক সদস্যপদই পায়নি। ব্রিকসের সদস্যপদের জন্য ৩০টি দেশ আবেদন করেছে। এই ত্রিশ দেশের সারিতে পাকিস্তানও রয়েছে। তীব্র অর্থনৈতিক চাপে থাকা পাকিস্তান মূলত ব্রিকস জোটের সদস্যপদ চাইছে নিজেদের অর্থনৈতিক…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমি আপনাদের কাছে একটা সাহায্য চাই। আমি যতটুকু জানি, বাংলাদেশে স্কাউটের সংখ্যা প্রায় ২৩ লাখ। বিএনসিসির সদস্য সংখ্যা ২২ হাজার। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংখা প্রায় ৪ কোটি। এবার আপনার বলেন, আমরা এতোগুলো মানুষ যদি দেশকে পুনর্গঠন করতে চাই, কেউ কি ঠেকিয়ে রাখতে পারবে? পারবে না। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, এখন আপনাদের দায়িত্ব নিতে হবে কীভাবে দেশকে গড়ে তুলবেন। দেশকে গড়ে তুলতে হবে, কারণ আমরা এখানে থাকব। একটা দেশের এত বড় তরুণ সমাজ যদি…
মাত্র কয়েক মাসেই বার্সেলোনার যুব দল থেকে উঠে এসে প্রথম দলের পরিকল্পনায় জায়গা করে নিয়েছেন মিশরীয় ফরোয়ার্ড হামজা আবদেলকারিম। তার পারফরম্যান্সে আস্থা রেখে এবার দীর্ঘমেয়াদি চুক্তিও করেছে কাতালান ক্লাবটি। নতুন চুক্তি অনুযায়ী, ৩০ জুন ২০৩০ পর্যন্ত বার্সেলোনায় থাকবেন এই তরুণ ফরোয়ার্ড। আনুষ্ঠানিক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টায় (সিইএসটি) ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তার কার্যালয়ে চুক্তিতে আনুষ্ঠানিকভাবে সই করবেন হামজা। এরপর ক্লাবের কমার্শিয়াল অফিসে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন তিনি। ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি বার্সেলোনায় যোগ দেন হামজা। শুরুতে মৌসুমের বাকি সময়ের জন্য ধারে খেললেও খুব দ্রুতই নিজের সামর্থ্যের প্রমাণ দেন মিশরীয় এই ফরোয়ার্ড। ৮ মার্চ ওস্কারের বিপক্ষে ম্যাচ দিয়ে বার্সেলোনার…
দেশের আট বিভাগেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান। পূর্বাভাসে বলা হয়, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। শনিবার (১২ সেপ্টেম্বর)…
