ইরানের মদতপুষ্ট ইয়েমেনি হুথি গোষ্ঠী মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিন্ত্রণ নিয়েছে। আজ শুক্রবার লোহিত সাগরের দ্বীপ ময়উন ওরফে পেরিম দ্বীপ দখলের মধ্যে দিয়ে এ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছে হুথি গোষ্ঠী। পেরিম বা ময়উন দ্বীপটি কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ। কারণ দ্বীপটির ভৌগলিক অবস্থান বাব এল-মান্দেব প্রণালির একদম মাঝখানে। নাম প্রকাশ না করার শর্তে এক ইয়েমেনের এক সরকারি কর্মকর্তা এএফপিকে জানান, ময়উন দ্বীপ (পেরিম নামেও পরিচিত) থেকে গতকাল বৃহস্পতিবার ইয়েমেনের সরকারি বাহিনী প্রত্যাহার করার পর সশস্ত্র হুথি যোদ্ধাদের বহনকারী বেশ কয়েকটি নৌযান সেই দ্বীপে পৌঁছে দ্বীপটি দখল করে। একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে জানান, সশস্ত্র হুথি যোদ্ধারা বাব আল-মানদেব উপকূলজুড়ে মোতায়েন…
Author: প্রাণের সংবাদ
ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে জিনেদিন জিদানের প্রথম স্কোয়াড ঘোষণা হতে এখনো প্রায় এক সপ্তাহ বাকি। তবে এরই মধ্যে সম্ভাব্য দলে উঠে এসেছে বেশ কয়েকটি চমকপ্রদ নাম। চার ফুটবলার প্রথমবারের মতো ফ্রান্সের সিনিয়র দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়ার অপেক্ষায় রয়েছেন। সামনে উয়েফা নেশনস লিগে ফ্রান্সের চারটি ম্যাচ। ২৫ সেপ্টেম্বর তুরস্ক, ২৯ সেপ্টেম্বর বেলজিয়াম, ২ অক্টোবর ইতালি এবং ৫ অক্টোবর আবারও বেলজিয়ামের মুখোমুখি হবে ফরাসিরা। শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ফ্রান্সের মাটিতে। সাবেক কোচ দিদিয়ের দেশমের রেখে যাওয়া কাঠামোতে বড় পরিবর্তন না এনে দল সাজানোর পরিকল্পনা রয়েছে জিদানের। তবে সম্ভাব্য স্কোয়াডে নতুন মুখের উপস্থিতি তার পরিকল্পনায় পরিবর্তনের আভাস দিচ্ছে। প্রথমবারের মতো জাতীয়…
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে প্রতিদিনই নতুন নতুন খবর আসছে। কখনো এআইয়ের নিজে থেকে সিদ্ধান্ত নেওয়া, কখনো নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা, আবার কখনো মানবজাতির ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের পূর্বাভাস। এসব আলোচনায় বারবার উঠে আসছে এজিআই, সুপারইন্টেলিজেন্স, অ্যালাইনমেন্ট ও রিকার্সিভ সেলফ-ইমপ্রুভমেন্টের মতো কিছু শব্দ। শুনতে বৈজ্ঞানিক কল্পকাহিনির মতো মনে হলেও এগুলো এআই নিয়ে চলমান গবেষণার গুরুত্বপূর্ণ ধারণা। এজিআই কী এজিআই বা কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা বলতে এমন এআইকে বোঝানো হয়, যা মানুষের মতো শিখতে ও যুক্তি প্রয়োগ করতে পারবে। বর্তমান এআই মডেলগুলো অনেক নির্দিষ্ট কাজে অসাধারণ দক্ষ হলেও এমন কিছু কাজেও ভুল করে, যা একটি শিশু সহজেই বুঝতে পারে। এজিআইয়ের ক্ষেত্রে…
অন্যান্য আফ্রিকানদের লক্ষ্য করে চলা অভিবাসী বিরোধী বিক্ষোভের জেরে দক্ষিণ আফ্রিকায় সরকারি সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করছে নাইজেরিয়া। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দেশটির পার্লামেন্ট এই ঘোষণা দিয়েছে। চলতি বছরের শুরুর দিকে দক্ষিণ আফ্রিকায় শুরু হওয়া এই সহিংস বিক্ষোভের কারণে হাজার হাজার অভিবাসী দেশটি ছাড়তে বাধ্য হয়েছেন। এছাড়াও আন্দোলনের কারণে মহাদেশের অন্যান্য দেশের সাথে দক্ষিণ আফ্রিকার কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।নাইজেরিয়ার জাতীয় পরিষদের ক্লার্ক কামোরু ওগুনলানা এক বিবৃতিতে বলেছেন, একাধিকবার সহিংস হামলার ফলে নাগরিকদের হত্যা, আহত ও বাস্তুচ্যুত হওয়ার এবং তাদের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, ঘরবাড়ি ও অন্যান্য সম্পদ ফেলে যেতে বাধ্য হওয়ার খবরে সংসদের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করেছে। তুলনামূলকভাবে অধিক সম্পদ ও সুযোগ-সুবিধার…
গত বছর ছেলেদের এশিয়া কাপে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। মেয়েরাও হাঁটছে সেই পথে। গতকাল সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠেছে। কিন্তু প্রশ্ন উঠেছে, চ্যাম্পিয়ন হলে কি সূর্যকুমার যাদবদের মতো হারমানপ্রীত কৌররাও ট্রফি ছাড়া দেশে ফিরবে? প্রায় এক বছর হতে চলল, পুরুষ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত এখনও ট্রফি হাতে পায়নি। এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় সূর্যকুমারের দল। জিও সুপার এক প্রতিবেদনে জানিয়েছে, দুবাইতে নারীদের এশিয়া কাপেও বিজয়ীর হাতে ট্রফি দেওয়ার জন্য মঞ্চে থাকবেন নাকভি। প্রশ্ন উঠেছে এবার ভারতের নারী দলও কি একই পরিস্থিতির মুখোমুখি হচ্ছে? এবার রেকর্ড অষ্টম শিরোপা হাতে নিতে চায়…
প্রায় চার বছর ধরে চলা সংঘাতের মধ্যে ইউক্রেনে পাঁচ লাখেরও বেশি রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল স্যার রিচার্ড নাইটন। এই সংখ্যা মস্কোর মোট ১৫ লাখ হতাহত সেনার (নিহত ও আহত মিলিয়ে) একটি অংশ বলেও জানান প্রতিরক্ষা প্রধান। তবে এ বিষয়ে রুশ কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। পশ্চিমা কর্মকর্তা ও বিশ্লেষকদের মতে, চলতি বছরে ইউক্রেনের পাল্টা আক্রমণে মস্কোর অগ্রগতির গতি আগের চেয়ে কমে এসেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) নাইটন সাংবাদিকদের জানান, রাশিয়ার সশস্ত্র বাহিনী বিপুল পরিমাণ সামরিক সরঞ্জামও হারিয়েছে। এর মধ্যে রয়েছে ১০ হাজারেরও বেশি সাঁজোয়া ও সুরক্ষিত যান, প্রায়…
জাতির সংকটের কথা তুলে ধরে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এই জাতি এখন সবচেয়ে বড় সংকটে আছে। এই সংকট থেকে জাতিকে উত্তরণ করতেই হবে। আমাদের মধ্যে বহু ট্যালেন্ট আছেন। বাট মোস্ট অফ দেম আর ইভিল ট্যালেন্টস। আল্লাহর দেওয়া মেধার এই নিয়ামতকে মানবতার, সৃষ্টির এবং কল্যাণের জন্য না লাগিয়ে, এই স্বার্থপর, সংকীর্ণমনা লোকগুলো শুধু বৈধ অবৈধ সব পথে তার নিজের লাভটা খুঁজে বেড়ায়। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ‘রোড টু সিরাহ’ জাতীয় সিরাত পাঠ প্রতিযোগিতা ২০২৬-এর পুরষ্কার প্রদান ও সাংস্কৃতিক সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আল্লাহকে সন্তুষ্ট করার রাস্তা একটাই।…
২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের ভলিউমকে ১০ হাজার কোটি ডলারে নিয়ে যেতে চায় রাশিয়া এবং ভারত। এছাড়া প্রতিরক্ষা, জ্বালানি এবং বিরল খনিজ উপাদান খাতে পারস্পরিক সহযোগিতাও বাড়াতে চায় দু’দেশ। ৩ দিন ব্যাপী ব্রিকস জোটের সম্মেলনে যোগ দিতে আজ শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লি এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্মেলনের প্রথম দিনের সেশনের অবসরে ভারতের প্রধামনমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হয় তার। সেই বৈঠকেই গৃহীত হয়েছে এ সিদ্ধান্ত। এসবের বাইরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মূল ইস্যুগুলো নিয়েও কথা বলেছেন ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদি। এর আগে ৮ সেপ্টেম্বর মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর ক্রেমলিনে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট পুতিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি…
ভারতের নয়াদিল্লিতে বসতে যাচ্ছে ১৮তম ব্রিকস সম্মেলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর এই আয়োজনে যোগ দেবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তার এই সফরটি কূটনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ। তবে গাড়িপ্রেমীদের চোখ থাকবে শি জিনপিংয়ের বিশেষ বাহনটির দিকে। গাড়িটির নাম ‘হংকি এন৭০১’। এটি চীনের শীর্ষ নেতাদের জন্য বিশেষভাবে তৈরি একটি সুরক্ষিত লিমুজিন। চীনা ভাষায় ‘হংকি’ শব্দের অর্থ লাল পতাকা। এটি শোরুমে পাওয়া যায় এমন সাধারণ কোনো গাড়ি নয়। এর আগে যুক্তরাষ্ট্র, রাশিয়া, হংকং ও মিসর সফরেও এই গাড়ি ব্যবহার করেছেন শি জিনপিং। ধারণা করা হচ্ছে, আগামী এক দশকে সরকারি কাজের জন্য এমন মাত্র ৫০টি গাড়ি তৈরি করা হবে। শীর্ষ…
সরকারি অর্থ ব্যয়ে অপচয় রোধে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই দৃষ্টান্ত তৈরি করছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি জানিয়েছেন, জনগণের করের টাকা কোনোভাবেই যেন অপচয় না হয়, সেজন্য প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন। এ ছাড়া সরকারি গাড়ি, খাবার খরচ ও লোকবহরের ব্যবহারেও ব্যয় কমাচ্ছেন তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, ‘শেখ হাসিনা খেয়েছে এক বছরে ৩৫ কোটি টাকা, উনার (প্রধানমন্ত্রী তারেক রহমান) ১৫০ টাকা বিল। যে লোন (ঋণ) করে গেছে শেখ হাসিনা এবং তার সরকার, সেই টাকা…
