Author: প্রাণের সংবাদ

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, সরকার বিভিন্ন সংকটের ক্ষেত্রে যেভাবে ক্রাইসিস ম্যানেজমেন্টে অদক্ষতার পরিচয় দিচ্ছে, তা জাতির কাছে স্পষ্ট হয়ে উঠেছে। ছয় মাস সরকারের জন্য বেশি সময় নয় কিন্তু বিকল্প পরিকল্পনা ও সংকট মোকাবিলার সক্ষমতা নিয়ে অপেক্ষা করার সুযোগও বেশি নেই। রোববার (১৩ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ১৭ ফেব্রুয়ারি সরকার গঠনের পর ইতোমধ্যে ছয় মাস অতিবাহিত হয়েছে। এই সময়ে জনগণের দাবি, জনস্বার্থ, জনগণের অধিকার, দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের পাশাপাশি নতুন রাজনৈতিক ব্যবস্থার পথে বাংলাদেশকে এগিয়ে নিতে ১১…

Read More

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিত করতে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলার কোনও বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, গণতন্ত্রের ভিত্তি তৃণমূল পর্যায়ে শক্তিশালী না হলে রাষ্ট্রের সামগ্রিক গণতান্ত্রিক কাঠামোও সুদৃঢ় করা সম্ভব নয়। রবিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ বিষয়ে গুরুত্বারোপ করেন। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বাংলাদেশের মতো বিপুল জনসংখ্যার দেশে জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে শক্তিশালী ও কার্যকর স্থানীয় সরকার…

Read More

ডেঙ্গু প্রতিরোধে ঢাকাসহ সারাদেশে সচেতনতামূলক প্রচার চালানোর পাশাপাশি দলের সাংগঠনিক শূন্যপদ পূরণ ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শূন্য আসনের উপনির্বাচনে প্রার্থী বাছাইয়ের সময়সূচি নির্ধারণ করেছে বিএনপি। শনিবার রাতে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শবিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। রিজভী জানান, জাতীয় স্থায়ী কমিটির নতুন সদস্য হিসেবে তিনি, ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান, ইসমাইল জবিউল্লাহ ও চিকিৎসক ডোনার প্রথমবারের মতো বৈঠকে অংশ নেন। আগের সভার বিভিন্ন সিদ্ধান্ত নিশ্চিত করার…

Read More

আলামিন আসিফ :নিউ ইয়র্ক প্রতিনিধি ইয়েমেনের ইরান সমর্থিত হুতিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই করতে চায় না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হুতিরা যুক্তরাষ্ট্রকে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ার অনুরোধ করেছে। শনিবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘হুতিরা আমাদের ফোন করেছে। তারা আমাদের সঙ্গে লড়াই করতে চায় না। তারা চায় না আমরা তাদের বিরুদ্ধে যাই।’ তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শেষ পর্যন্ত ভালোভাবেই সামাল দেওয়া যাবে। এদিকে সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে হামলার জন্য ইরানকে দায়ী করেছেন ট্রাম্প। সাংবাদিকদের তিনি বলেন, ইরানই সম্ভবত এই হামলার জন্য দায়ী। হামলার পর সৌদি আরবের পূর্ব পশ্চিম তেল পাইপলাইন বন্ধ…

Read More

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সেই বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত দেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচনের বিধিমালা এবং প্রার্থীদের যোগ্য-অযোগ্যতাটা তৈরি করে নির্বাচন কমিশন। এখন নির্বাচন কমিশন আমাদের আইন, শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা, সবকিছু নিয়ে ঠিক করবে যে এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, কি পারবেন না।’ আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই বলেও জানান প্রতিমন্ত্রী। এর আগে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি‌ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন…

Read More

মধ্যপ্রাচ্য সংকট ও বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জেরে রেকর্ড গড়েছে পর্তুগালের ডিজেলের বাজার। দেশটিতে প্রতি লিটার ডিজেলের দাম বেড়ে প্রায় দুই ইউরো ১৫ সেন্টে পৌঁছাতে চলেছে। অন্যদিকে, স্পেনের সরকার জ্বালানির ওপর প্রতি লিটারে ২০ সেন্ট বিশেষ ছাড় দেওয়ায় সেখানে ডিজেলের দাম ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। আকস্মিক এই মূল্য পার্থক্যের কারণে পর্তুগালের সীমান্তবর্তী এলাকার চালকরা সস্তায় জ্বালানি কিনতে দলে দলে স্পেনে পাড়ি জমাচ্ছেন। পর্তুগালের জাতীয় জ্বালানি খুচরা বিক্রেতা সংগঠনের পূর্বাভাস অনুযায়ী, দেশটিতে ডিজেলের দাম লাগাতার বেড়েই চলেছে। যদিও পর্তুগিজ সরকার পেট্রোলিয়াম পণ্যের ওপর করের মওকুফ কিছুটা পরিবর্তন করার ঘোষণা দিয়েছে, তবে তা ডিজেলের আকাশচুম্বী দাম সামাল দিতে…

Read More

পারিবারিক আয়োজন, চারপাশে হাসি-আনন্দ। ছোট্ট মেয়েকে ঘিরে স্বজনদের ব্যস্ততা। চলছে জন্মদিনের গান। এমন আবেগঘন মুহূর্তে পরিবারের সবাই যখন একসঙ্গে উদযাপনে মেতে ওঠেন, তখন স্বাভাবিকভাবেই সবার নজর থাকে শিশুটির দিকে। তবে ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের ক্ষেত্রে ঘটেছে কিছুটা ভিন্ন ঘটনা। নেইমার ও ব্রুনা বিয়ানকার্দির মেয়ে মেলের ছয় মাস পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিবারের সবাই যখন ছোট্ট মেলের জন্য ‘হ্যাপি বার্থডে’ গান গাইছিলেন, তখন নেইমারকে দেখা যায় মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকতে। পরে জানা যায়, সেই সময় ফোনে পোকার খেলছিলেন তিনি। অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত ক্যামেরায় ধরা পড়লেও নেইমারের ফোনে ব্যস্ত থাকার দৃশ্যটিই সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি খুব বেশি…

Read More

নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন। সম্মেলনের শুরুতেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত ধরে ছবি তুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোও সঙ্গে ছিলেন। শনিবার ছবিটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে মোদি লিখেছেন, ‘দিল্লিতে ব্রিকস সম্মেলন ২০২৬ শুরু হয়েছে।’ এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এবারের সম্মেলনের মূল পর্বের পাশাপাশি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের শুরুতে বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণে গ্লোবাল সাউথের দেশগুলোর আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানান মোদি। তিনি বলেন, বৈশ্বিক আলোচনায় কার্যকর ভূমিকা রাখার জন্য গ্লোবাল সাউথের নীতিনির্ধারকদের প্রয়োজনীয় দক্ষতা ও প্রশিক্ষণ দিতে ভারত প্রস্তুত। এদিকে…

Read More

এশিয়ান ক্রিকেটে নেপালের উত্থান অব্যাহত আছে। দলটি আগামী বছরের এশিয়া কাপে জায়গা নিশ্চিত করেছে। সেখানে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও পাকিস্তানের মতো পূর্ণ সদস্য দেশের সঙ্গে লড়বে তারা। নেপাল এনিয়ে দ্বিতীয়বার এশিয়া কাপে অংশ নিচ্ছে। ২০২৩ সালে তারা শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আসরে প্রথমবার অংশ নিয়েছিল। আগামী বছর মাঝামাঝি সময়ে বাংলাদেশের মাটিতে এশিয়ার শীর্ষ ক্রিকেট প্রতিযোগিতা হবে। আজ এসিসি পুরুষ প্রিমিয়ার কাপ ফাইনালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিতে এশিয়া কাপের টিকিট কেটেছে নেপাল। কুয়ালালামপুরের বায়ুয়েমাস ওভালে ৯ উইকেটে ৩১৩ রান করে নেপাল। ওপেনার আসিফ শেখ ১০৬ বলে ১০২ রান করে শক্ত ভিত গড়েন। তারপর রোহিত পাউডেল (৪০) ও গুলশান ঝা (৫২) ভালো অবদান…

Read More

ইয়েমেনের লোহিত সাগর তীরবর্তী বন্দরনগরী মোখা দখল করেছে হুথি বিদ্রোহীরা। তাদের এ জয় নিয়ে ইরানের রাজনৈতিক এবং সংবাদমাধ্যমে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। অনেকে হুথিদের এ জয়কে যুক্তরাষ্ট্রের ওপর ইরানের জয় হিসেবে দেখছেন। হুথি বিদ্রোহীদের বেশিরভাগই জাইদি শিয়া মুসলিম। ২০১৪ সালে পশ্চিমা ও সৌদি আরব সমর্থিত সরকারের বিরুদ্ধে গৃহযুদ্ধ শুরুর পর রাজধানী সানা দখলের পর থেকেই লড়াই করে যাচ্ছে তারা। লোহিত সাগরে হুথিদের এই বিজয়কে ‘আল্লাহর দেওয়া জয়’ হিসেবে অভিহিত করেছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের মুখপাত্র হোসেইন মোহেব্বি। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি লিখেছেন, “পূর্ব উপকূলে আনসারুল্লাহদের (হুথিদের) জয় আল্লাহর দেওয়া জয় এবং কঠিনতম যুদ্ধক্ষেত্রে বছরের পর বছর…

Read More