Author: প্রাণের সংবাদ

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। শুক্রবার (১৯ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের…

Read More

দেশের কিংবদন্তি অভিনেতা তারিক আনাম খান। মঞ্চ থেকে টিভি নাটক কিংবা চলচ্চিত্র—সবখানেই অভিনয়ের দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন। প্রায় চার যুগ ধরে মিশে আছেন অভিনয়ে। পর্দায় তাকে দেখাও একাধিক প্রজন্মের জন্য উৎসাহের, অনুপ্রেরণার। গুণী এই অভিনেতার কাছ থেকেই এবার অভিনয় শেখার সুযোগ মিলবে। আর সুযোগটা করে দিচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ৩ জুলাই অনুষ্ঠিত হবে তাদের বিশেষ আয়োজন ‘চরকি কার্নিভাল’। সেখানেই থাকবে তারিক আনাম খানের মাস্টার ক্লাস। বৃহস্পতিবার এক বার্তায় প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ মাস্টারক্লাসে অংশ নিতে হলে করতে হবে রেজিস্ট্রেশন। সময় ২২ জুন পর্যন্ত। আসন সংখ্যা ২৫ থেকে ৩০ জন। যারা আগে নিবন্ধন করবেন, তারাই পাবেন সুযোগ। ৩ জুলাই সকাল ১০টা ৩০ মিনিটে…

Read More

স্বতন্ত্রভাবে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা জাতীয় সংসদে বলেছেন, কেন প্রাথমিক পাস করা একজন স্টুডেন্ট সঠিকভাবে রিডিং পড়তে পারেনা? কেন জিপিএ-৫ পাওয়া একজন স্টুডেন্ট শুদ্ধভাবে ইংরেজিতে কথা বলতে পারে না। আমি মনে করি মেন্ডারিন কিংবা জার্মানি শেখার আগে অন্তত ইংরেজি ভাষায় বেসিক পড়তে পারা, বলতে পারা, লিখতে পারার শিক্ষাটা আমাদের ছেলেমেয়েদেরকে দিলে যথেষ্ট ভালো দক্ষতার সাথে কাজ করতে পারবে। প্রস্তাবিত বাজেটের রাজস্ব আহরণ, ঋণনির্ভরতা, বিনিয়োগ পরিস্থিতি, ব্যাংক খাতের দুর্বলতা এবং শিক্ষা-স্বাস্থ্য খাতে কম বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলেছেন রুমিন ফারহানা। বাজেট বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করে উদাহরণ দিয়ে তিনি বলেন, সৎ টাকায় একজন সংসদ সদস্যের কি ঢাকায় প্রাসাদোপম বাড়ি তৈরি করা…

Read More

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের বহুল প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার দেশটির বুর্গেনস্টক রিসোর্টে এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয় বলে নিশ্চিত করেছে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের পক্ষ থেকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর বাতিলের খবর জানানো হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, শুক্রবারই ইরানি প্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠকে বসার কথা ছিল। মূলত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনা এবং যুদ্ধ অবসানের লক্ষ্যে সম্প্রতি যে সমঝোতা হয়েছিল, তা বাস্তবায়নের রোডম্যাপ তৈরি করতেই এই আলোচনার আয়োজন করা হয়েছিল। তবে বৈঠকের পরিকল্পনা ও আনুষঙ্গিক বিষয়গুলো এখনও…

Read More

বিশ্বমঞ্চে মরক্কো মানেই আর কোনো ধুঁকতে থাকা দল নয় বরং ফুটবল বিশ্বের অন্যতম এক পরাশক্তি; বর্তমানে এমনটাই বিশ্বাস করেন দলটির সমর্থকরা। ২০২২ সালের বিশ্বকাপে অবিশ্বাস্যভাবে সেমিফাইনালে খেলা মরক্কো এখন ফিফা র‍্যাঙ্কিংয়ের সপ্তম স্থানে রয়েছে। চলমান ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে পরাশক্তি ব্রাজিলের বিপক্ষে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাদের। তবে সেই আক্ষেপ ভুলে আজ শুক্রবার স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে উত্তর আফ্রিকার এই দেশটি। এই ম্যাচে জয় পেলেই নকআউট পর্বের রাস্তা অনেকটাই সহজ হয়ে যাবে আশরাফ হাকিমিদের জন্য, কারণ গ্রুপ পর্বে তাদের শেষ প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল দল হাইতি। স্কটল্যান্ড ম্যাচের আগের দিন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বোস্টন কমন পার্কে জড়ো…

Read More

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন-আল-রশিদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পেশ ইমাম ক্বারী মো. আবু রায়হান। জানাজার আগে মরহুম হারুন আল রশিদের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য মো. খালেদ হোসেন মাহবুব। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সংসদের চিফ হুইপ ও হুইপদের পক্ষে হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, বিরোধী দলীয় নেতার পক্ষে ঢাকা-৪ আসনের সংসদ-সদস্য সৈয়দ জয়নুল…

Read More

ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে বৈশ্বিক এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে নিজের ক্ষমতা ব্যাপকভাবে বেড়েছে বলে মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষা বাহিনীকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী বলেও দাবি করেছেন তিনি। গতকাল মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে সাক্ষাৎকার দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল, ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতার প্রয়োগ এবং তার সীমাবদ্ধতা নিয়ে নতুন কোনো শিক্ষা কিংবা ধারণা তিনি পেয়েছেন কি-না। বৃহস্পতিবার প্রকাশিত অ্যাক্সিওস-এর সাথে এক সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই সংঘাতের ফলে তিনি রাষ্ট্রপতির ক্ষমতার প্রয়োগ ও সীমাবদ্ধতা সম্পর্কে কী শিখেছেন। জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “তেমন কোনো ধারণা এখনও পাইনি। তবে আমি অনুভব করতে পারছি যে…

Read More

জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে নিজের এলাকার কথা বলতে স্পিকারের কাছে বাড়তি সময়ের দাবি জানান স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। এ সময় তিনি আক্ষেপ করে বলেন, সরকারি বা বিরোধী দল, কোনো দলের হুইপই আমার দায়িত্ব নিতে চান না। বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। বাজেট আলোচনার এক পর্যায়ে রুমিন ফারহানা নিজের এলাকার উন্নয়নের কথা তুলে ধরার জন্য নির্ধারিত সময়ের চেয়ে আরো কিছুটা সময় চান। তিনি বলেন, স্পিকার, আমি এবার আমার এলাকার কথায় একটু আসি। আমাকে দুটো মিনিট…

Read More

বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নেই। যারা আছেন তারা ঋণগ্রস্ত হতে পারেন, তবে ঋণখেলাপি নন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের পয়েন্ট অব অর্ডারে দেওয়া এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন অনুযায়ী, যেমন রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডারসহ অন্যান্য বিধিমালায়, যদি কেউ আদালত কর্তৃক ঋণখেলাপি হিসেবে সাব্যস্ত বা ঘোষিত হন, তবে তিনি অযোগ্য হিসেবে বিবেচিত হন। এমপি পদে মনোনয়ন দিতে পারেন না। সেটি স্পষ্ট বিধান। তিনি আরো বলেন, নির্বাচিত হয়ে সংসদে আসার অর্থ হলো, সংশ্লিষ্ট ব্যক্তি হয় ঋণগ্রস্ত হতে পারেন, কিন্তু ঋণখেলাপি নন। এখন…

Read More

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির লক্ষ্যে হওয়া প্রাথমিক সমঝোতা ইরানকে বড় ধরনের অর্থনৈতিক সুবিধা দিয়েছে। একই সঙ্গে দুই দেশের সবচেয়ে জটিল মতবিরোধের ক্ষেত্রগুলো ও পারমাণবিক কর্মসূচির বিষয়ে ইরানকে শেষ পর্যন্ত যে কঠিন ছাড়গুলো দিতে হতো তা আপাতত ভবিষ্যৎ আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছে। এটিও ইরানের জন্য অনেকটাই ইতিবাচক। সমঝোতা অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত নৌ-অবরোধ তুলে নেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, চূড়ান্ত পারমাণবিক চুক্তি হওয়ার আগেই ইরানকে আবার তেল রপ্তানির অনুমতি দেওয়া হবে। এতে দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটে থাকা দেশটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক লাইফলাইন পাবে। সাম্প্রতিক বছরগুলোতে ইরানের মুদ্রার ব্যাপক অবমূল্যায়ন এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে দেশটির অর্থনীতি তীব্র চাপের মুখে ছিল।…

Read More