বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দাদি জোবেদা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত গভীর রাতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিজ গ্রাম আউলিয়াপুরে নিজ বাড়িতে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন জোবেদা খাতুন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জোবেদা খাতুন আউলিয়াপুর গ্রামের বাসিন্দা এবং মরহুম দানেশ আলী তালুকদারের স্ত্রী ছিলেন। শনিবার বাদ জোহর আউলিয়াপুর গ্রামের একটি মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। স্থানীয় সূত্র জানায়,…
Author: প্রাণের সংবাদ
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের গঠিত দুইটি কমিটির মাধ্যমে ঢাকা উত্তরের ২৭ টি এবং দক্ষিণের ২৯টি খালের অবৈধ দখলদার মুক্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার (২০ জুন) মিরপুর ১২ মুসলিম বাজার খালের ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, খালগুলো দখলমুক্ত করার পর বিমার কেশনের মাধ্যমে খালগুলো দুই পাশে গাইড ওয়াল নির্মাণ করে খালগুলো স্থায়ী সংরক্ষণ করা হবে। ঢাকা শহরের খাল গুলো সংরক্ষণ করা না হয়ে গেলে, ঢাকা নগরী বসবাসের অযোগ্য হয়ে পড়বে। তাই নগরবাসীর স্বার্থেই খালগুলো পুনরুদ্ধার করে স্থায়ী সংরক্ষণ করার জন্য নগরবাসীকে সহযোগিতার আহ্বান…
ইরান বিশ্বকাপে যাত্রা শুরু করেছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান রাজনৈতিক উত্তেজনার ছায়ায়। কঠোর ভিসা নিয়ম, ভ্রমণ জটিলতা এবং সীমিত চলাচলের কারণে শুরু থেকেই দলটি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি কার্যকর হওয়ার সম্ভাবনায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এই পরিবর্তন বিশ্বকাপে ইরান দলের পরিস্থিতি কতটা বদলাতে পারে, তা নিয়ে এখন প্রশ্ন উঠছে। বিশ্লেষকদের মতে, বিশ্বকাপের ইতিহাসে আয়োজক দেশ ও অংশগ্রহণকারী দেশের মধ্যে এমন সরাসরি রাজনৈতিক সংঘাত খুবই বিরল। অতীতে যুদ্ধ বা অভ্যন্তরীণ সংকটের মধ্যেও দল অংশ নিয়েছে, কিন্তু আয়োজক দেশের সঙ্গে অংশগ্রহণকারী দলের এমন উত্তেজনা আগে খুব একটা দেখা যায়নি। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপ…
মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার আবহে বিশ্ব যখন নতুন সংকট সমাধানের অপেক্ষায়, তখন নেপথ্যে থেকে সবচেয়ে বড় কৌশলগত জয় তুলে নিল চীন। কোনো ধরনের সামরিক সংঘাতে না জড়িয়ে কিংবা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ না করেই বেইজিং যেভাবে এই অঞ্চলের ভূ-রাজনীতি ও অর্থনীতিতে নিজেদের আধিপত্য সুসংহত করেছে, তা এখন বিশ্বমঞ্চে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোরকে কেন্দ্র করে সাম্প্রতিক কূটনৈতিক ও অর্থনৈতিক উদ্যোগগুলো চীনের এই অঘোষিত বিজয়েরই প্রতিফলন। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি কেবল যুদ্ধের অবসান নয় বরং বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করার একটি বড় পদক্ষেপ। আন্তর্জাতিক শক্তি সংস্থার (আইইএ) তথ্যমতে, বিশ্ব বাণিজ্যের…
ফুটবল বিশ্বে আবারও আলোচনার কেন্দ্রে রোনালদিনহো। বয়স ৪৬ ছুঁই ছুঁই, তবু থেমে নেই এই ব্রাজিলিয়ান কিংবদন্তির নাম ঘিরে উত্তেজনা। ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনার সঙ্গে চুক্তি করে নতুন করে আলোড়ন তুলেছেন সাবেক এই ব্যালন ডি’অর জয়ী তারকা। পেশাদার ফুটবল থেকে এক দশকেরও বেশি সময় দূরে থাকার পর হঠাৎ করেই রোনালদিনহোর নাম যুক্ত হয়েছে রাভেনার সঙ্গে। শুরুতে ক্লাব কর্তৃপক্ষ জানায়, তাকে মূলত ব্র্যান্ডিং ও প্রচারণামূলক কার্যক্রমে যুক্ত করা হবে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে অন্য এক প্রশ্ন—তাহলে কি আবারও মাঠে ফিরবেন ‘সাম্বা জাদুকর’? ক্লাবের নতুন অবস্থান সেই প্রশ্নকে আরও উসকে দিয়েছে। রাভেনার পক্ষ থেকে জানানো হয়েছে, ৪৬ বছর বয়সী…
গত ১৭ জুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরের পর থেকে গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক বিষয় হয়ে উঠেছে দুই দেশের মধ্যকার প্রস্তাবিত স্থায়ী শান্তিচুক্তি। সেই চুক্তির খসড়া ও শর্তগুলো নিয়ে আলোচনা করতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। ইতোমধ্যে নিজ নিজ দেশ থেকে তারা সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্টর সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউস উইটকফের সুইজারল্যান্ডে রওনা হওয়ার তথ্য নিশ্চিত করলেও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে চায়নি। ইরানের সংবাদমাধ্যমগুলোতেও এ আরাগাচির সফর নিয়ে বিশদভাবে কিছু বলা হয়নি। উল্লেখ্য, গতকাল ১৯…
আগামী পাঁচ দিনের শেষের দিকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। শনিবার (২০ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামীকাল সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।…
দিল্লি নাকি বেইজিং— কোথায় আগে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান— ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর থেকেই রাজনৈতিক ও কূটনৈতিক মহলে এ নিয়ে শুরু হয় আলোচনা। চলতে থাকে নানামুখী জল্পনা, যুক্তি ও পাল্টা যুক্তি। সব জল্পনার অবসান হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসূচি এখন চূড়ান্ত। প্রথম দ্বিপক্ষীয় সফরে আগামীকাল রোববার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়া থেকে সরাসরি যাবেন বহুল আলোচিত চীন সফরে। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে লালগালিচায় বরণ করার অপেক্ষায় এখন বেইজিং। আগামী ২২ থেকে ২৬ জুন সস্ত্রীক এই সফর করবেন তারেক রহমান। অভ্যন্তরীণ রাজনীতি, জাতীয় স্বার্থ আর ভূরাজনীতির হিসাব-নিকাশ প্রধানমন্ত্রীর চীন সফরের গুরুত্বকে বাড়িয়ে দিয়েছে অনেক গুণ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া বাণিজ্য চুক্তি নিয়ে পক্ষে-বিপক্ষে…
চাকরির পেনশনের টাকাসহ জীবনের সব জমানো অর্থ খরচ করে স্ত্রীকে নিয়ে হজে গিয়েছিলেন নজরুল ইসলাম খান। কিন্তু হজ শেষে তার মনে বড় অসন্তুষ্টি ও দুশ্চিন্তা রয়ে গেছে। বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে হজে গিয়ে নজরুল ইসলামের সন্দেহ হয়েছে, এজেন্সি তার কোরবানির টাকা আত্মসাৎ করেছে। তিনি সৌদি সরকারের ডিজিটাল সিস্টেমে চেক করে তার কোরবানির কোনো তথ্য পাননি। এই অনিয়ম ও কোরবানির টাকা আত্মসাতের অভিযোগ এখন অনেক হাজিসূত্রেই পাওয়া যাচ্ছে। নুসুক অ্যাপে তথ্যের অনুপস্থিতি বাংলাদেশ থেকে আগে হাজিরা নিজেরা পশু কিনে কোরবানি দিতে পারতেন। তবে চলতি বছর থেকে সৌদি সরকার ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে কোরবানি বাধ্যতামূলক করেছে। কোরবানি ঠিকঠাক হয়েছে কি-না, তা এই অ্যাপে…
সংগীতশিল্পী সাবরিনা পড়শীর প্রিয় ফুটবল দল ব্রাজিল। যদিও এবারের বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচটি পুরোপুরি দেখতে পারেননি। মরক্কোর সঙ্গে কষ্টার্জিত ড্রয়ের কারণে মনও খারাপ হয়েছিল। তবে সপ্তাহ ঘুরতেই আনন্দে ভাসলেন ব্রাজিল ভক্তরা। আজ সকালে হাইতির বিপক্ষে দারুণ জয় ছিনিয়ে নিয়েছে সেলেসাওরা। ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে হাইতিকে। আর এ জয়ে ভীষণ উচ্ছ্বসিত পড়শীও। ব্রাজিলের জার্সি পরে ছবি দিয়েছেন ফেসবুকে। সঙ্গে জানিয়েছেন শুভ সকালের বার্তা। তবে তারও আগে গতকাল রাতেই ব্রাজিলের জন্য উচ্ছ্বাস শুরু করে দিয়েছিলেন গায়িকা। নিজের গানেই মাতলেন সে আনন্দে। জার্সি পরে ঠোঁট নেড়েছেন তার ‘বড় একা’ গানটির সঙ্গে। এ গানটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে রয়েছে। অনেকেই গানটির সঙ্গে টিকটক, রিলস…
