Author: প্রাণের সংবাদ

ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমেই জাদুকরী নৈপুণ্যে মেগা ইভেন্টটিতে প্রথম হ্যাটট্রিক করেছিলেন লিওনেল মেসি। এরপর ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও লুকোচুরি বন্ধ করে ‘মেসিকে ইতিহাসের সেরা’ মেনে নেওয়ার আহবান জানান। গতকাল (সোমবার) আরেকটি মেসিময় রাত দেখেছে ফুটবলবিশ্ব, এবার নাজারিও তার ৩৮ বছর বয়সের সঙ্গে তুলনায় নেমে পড়লেন! আগামীকাল (২৪ জুন) ৩৯ বছর বয়স পূর্ণ হবে আর্জেন্টাইন মহাতারকার। তার আগেই তিনি নিজেকে ও ভক্তদের জন্মদিনের উপহার হিসেবে আরেকটি মোহময় পারফরম্যান্স উপহার দিলেন। অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। যেখানে দলের দুটি গোলই এসেছে প্রধান তারকা ও অধিনায়কের পা থেকে। এর মাধ্যমে বিশ্বকাপে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮–তে। তিনি জার্মানির কিংবদন্তি…

Read More

বৈশ্বিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালি নিয়ে ‘ভুল বোঝাবুঝি’ এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি টেলিফোনর হটলাইন নেটওয়ার্ক স্থাপনে সম্মতি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও মুখপাত্র মোহাম্মদ বাঘের ঘালিবাফ এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। গতকাল সোমবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে ঘালিবাফ বলেছেন, “হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা একটি চুক্তিতে পৌঁছেছি; চুক্তির শর্ত অনুযায়ী, এখন থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিতভাবে হরমুজ প্রণালি ব্যবস্থাপনার কাজটি করা হবে এবং এ লক্ষ্যে একটি টেলিফোন হটলাইন এবং একটি সেন্টার স্থাপন করা হবে, যাতে হরমুজে কোনো জাহাজ যদি কোনো প্রকার সমস্যার মুখে পড়ে, তাহলে যেন হটলাইন সেন্টারে যোগাযোগ করতে পারে।” সুইজারল্যান্ডে আলোচনা সেরে ফেরার পথে…

Read More

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে তিনবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রাতে অস্ট্রিয়ার বিপক্ষে এই ম্যাচকে ঘিরে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সন্ধ্যা থেকেই দেখা গেছে আর্জেন্টিনা ভক্তদের উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশ। সোমবার (২২ জুন) রাতে তিনবারের চ‍্যাম্পিয়নদের খেলা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এই চিত্র দেখা যায়। প্রিয় দলের জার্সি গায়ে, হাতে পতাকা ও মুখে প্রিয় তারকার নাম লিখে টিএসসিতে জড়ো হতে শুরু করেন শত শত সমর্থক। কেউ বন্ধুদের সঙ্গে আড্ডায়, কেউবা ছবি তুলতে ব্যস্ত। আবার অনেকেই আগেভাগেই জয়ের প্রত্যাশা জানিয়ে মেসিদের জন্য শুভকামনা প্রকাশ করেন। আর্জেন্টাইন ভক্তরা জানান, বিশ্বকাপ এলেই বাংলাদেশে যেন আর্জেন্টিনার আরেকটি ঘর তৈরি হয়।…

Read More

একই ছাদের নিচে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের সমর্থক। বাবা আর্জেন্টিনার, মা ব্রাজিলের। তবে মাত্র ১৮ মাস বয়সী ছেলের ফুটবল পরিচয় ঠিক হয়ে গেছে জন্মের আগেই, সে আর্জেন্টিনার সমর্থক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে খেলা দেখতে আসা এমনই এক ফুটবলপ্রেমী পরিবারের দেখা মিলেছে। আর্জেন্টিনার জার্সি গায়ে ছেলেকে কোলে নিয়ে খেলা দেখতে আসেন শুভ। পাশে ছিলেন ব্রাজিলের সমর্থক স্ত্রী তন্নী। দুই দলের সমর্থক হলেও ফুটবল নিয়ে তাদের উচ্ছ্বাসে কোনো কমতি ছিল না। সোমবার (২২ জুন) রাতে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া খেলা উপলক্ষ্যে এই চিত্র দেখা যায়। শুভ জানান, ২০০৬ সাল থেকে তিনি আর্জেন্টিনার সমর্থক। মূলত লিওনেল মেসির খেলা দেখেই তার এই…

Read More

নিজ নির্বাচনী এলাকায় তীব্র বিদ্যুৎ সংকট নিয়ে জাতীয় সংসদে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমদ হানজালা। লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই সংকট দ্রুত সমাধান না করলে এলাকায় জনপ্রতিনিধিদের মান সম্মান নিয়ে টিকে থাকা দায় হয়ে পড়বে। সোমবার (২২ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এই মন্তব্য করেন। তিনি বলেন, এলাকায় কারেন্ট না থাকলে গভীর রাতেও সাধারণ মানুষ সংসদ সদস্যকে ফোন দিয়ে ক্ষোভ প্রকাশ করে। এলাকার মানুষ মনে করে এর জন্য এমপি দায়ী। কিন্তু…

Read More

সাদিও মানের মতো তারকা ফরোয়ার্ড এবং দ্রুতগতির আক্রমণভাগ থাকা সত্ত্বেও সেনেগালকে নিয়ে কোনো ধরনের ভীতি নেই নরওয়ের। বরং প্রতিপক্ষকে শ্রদ্ধা জানালেও নিজেদের পরিকল্পনা নিয়েই আত্মবিশ্বাসী নরওয়ে কোচ স্তল সুলবাকেন। উত্তর আমেরিকা বিশ্বকাপে ‘আই’ গ্রুপে মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৬টায় মুখোমুখি হবে দুই দল। প্রথম ম্যাচে ইরাককে ৪-১ গোলে হারিয়ে দারুণ শুরু করেছে নরওয়ে। অন্যদিকে ফ্রান্সের বিপক্ষে ৩-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট শুরু করেছে সেনেগাল। সেনেগালের আক্রমণভাগের গতি ও পাল্টা আক্রমণের সক্ষমতা নিয়ে সতর্ক সুলবাকেন বলেন, দলটিকে ভয় নয়, বরং শ্রদ্ধার চোখেই দেখছে তার দল। তিনি বলেন, ‘আমি সেনেগালকে ভয় পাই না, তবে তাদের শ্রদ্ধা করি। তারা খুবই গতিময় ও মানসম্পন্ন দল।…

Read More

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংলি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের ভূমিকার প্রশংসা করে বলেছেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সরকার ও শক্তিশালী বিরোধী দলের আস্থা অর্জনের মাধ্যমে তিনি সংসদকে একটি কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সোমবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী এই সংসদ গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে গণমানুষের আস্থা অর্জনের মাধ্যমে তার মেয়াদ পূর্ণ করবে বলে তিনি আশাবাদী। সংসদ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে ইউরোপীয় দেশ হিসেবে সুইজারল্যান্ডের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে স্পিকার বাংলাদেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করতে দেশটির অব্যাহত সহযোগিতা কামনা করেন। তিনি…

Read More

ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপের চোখে বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। তার মতে, গত ১৬ বছর ধরে অসাধারণ নৈপুণ্য ও সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন আর্জেন্টাইন মহাতারকা। চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচেই হ্যাটট্রিকের দেখা পেয়েছেন মেসি। তার দুর্দান্ত পারফরম্যান্সে ৩-০ গোলে আলজেরিয়াকে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। ঐ ম্যাচে তিন গোল করে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় জার্মানির মিরোস্লাভ ক্লোসার পাশে বসেন মেসি। ১৬টি করে গোল আছে ক্লোসা ও মেসির। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মেসির পারফরম্যান্সে অবাক হননি এমবাপে। ফ্রান্সের অধিনায়ক এমবাপে বলেন, ‘এটা স্পষ্ট যে মেসিই বিশ্বের সেরা, তারপর আছেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। ১৬ বছর ধরে মেসি তার অসাধারণ প্রতিভা দেখিয়ে আসছে। তাই তার…

Read More

নির্বাচনে হেরে যাওয়ার পর পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন তার দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব হারাতে বসেছেন। তাকে বাদ দিয়েই দলের নতুন চেয়ারম্যান ঘোষণা করেছেন বিদ্রোহীরা। ভোটের পর দলটির বিদ্রোহী বিধায়ক ও এমপিরা তৃণমূলের নতুন চেয়ারম্যান হিসেবে হাওড়ার মধ্য বিধানসভার বিধায়ক অরূপ রায়ের নাম ঘোষণা করেছে। একই সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মমতার ভাইয়ের ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। তার জায়গায় সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। সোমবার তৃণমূলের বিদ্রোহীদের ৩০ সদস্যের নতুন কমিটি করার এ খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা। এতে বলা হয়, এসব সিদ্ধান্তের মধ্য দিয়ে কার্যত তৃণমূলের ‘দখল’ নিল দলটির বিদ্রোহী শিবির। এদিন বিধানসভায়…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কৌশলগত যোগাযোগ শক্তিশালী করার প্রত্যাশা করছে বেইজিং। একই সঙ্গে ঐতিহ্যগত বন্ধুত্বকে এগিয়ে নেওয়া, বেল্ট অ্যান্ড রোড (বিআরআই) উদ্যোগের আওতায় উচ্চমানের সহযোগিতা ত্বরান্বিত, সব খাতে পারষ্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি, বহুপাক্ষিক বিভিন্ন বিষয়ে সমন্বয় জোরদারএবং চীন-বাংলাদেশ ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাও করছে বাংলাদেশের দীর্ঘদিনের এই মিত্র দেশ। সোমবার বেইজিংয়ে নিয়মিত এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এসব প্রত্যাশার কথা জানিয়েছেন। চীনের স্টেট কাউন্সিলের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ২৪ থেকে ২৬ জুন চীনে সরকারি সফর শুরু…

Read More