Author: প্রাণের সংবাদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আন্তর্জাতিক নারী সংগঠন ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রেসিডেন্ট কে মোরল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫-এর চেয়ারম্যান মুশায়লা করিম, সাবেক বোর্ড ডিরেক্টর দিলরুবা আহমেদ, ওয়েবমাস্টার শারমিন হোসেন এবং ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার উপস্থিত ছিলেন। তারা সমাজের সুবিধাবঞ্চিত ও পশ্চাদপদ নারী ও শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা, অধিকার প্রতিষ্ঠা এবং জীবনমান উন্নয়নে সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি দেশে ও বিদেশে সংগঠনটির সদস্যদের পরিচালিত বিভিন্ন সামাজিক, মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বৃহত্তর পরিসরে সংগঠনটি সামাজিক উন্নয়ন, পরিবেশ সুরক্ষা, নারী ও…

Read More

ইউনিয়ন পরিষদের সাধারণ একজন সদস্য (মেম্বার) থেকে শুরু করে ধাপে ধাপে দেশের সর্বোচ্চ আইনসভা জাতীয় সংসদের সদস্য হয়েছেন বলে সংসদকে জানিয়েছেন কুষ্টিয়া-২ আসনের মোহাম্মদ আব্দুল গফুর। জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের সাধারণ আলোচনায় অংশ নিয়ে এক আবেগঘন বক্তব্য দেন তিনি। মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এসময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। নিজের রাজনৈতিক জীবনের উত্থানের গল্প শুনিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, তিনি সবচেয়ে নিচু জায়গা থেকে রাজনীতি শুরু করেছিলেন। ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে এরপর চেয়ারম্যান, পরবর্তীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সর্বশেষ ২০২৬ সালের…

Read More

ভারতের পুনের লোহাগাড দুর্গের ৪০০ ফুট গভীর খাদে ফেলে নিজের হবু স্বামীকে হত্যা করেছেন এক কিশোরী। তিনি বিয়েতে রাজি ছিলেন না। তাই পরিকল্পনা করে নিজের জন্মদিনের দিন হবু স্বামীকে ঘোরার কথা বলে ওই দুর্গে নিয়ে যান। সেখানেই নিজের প্রেমিককে সঙ্গে নিয়ে তাকে ফেলে দিয়ে হত্যা করেন। সংবাদমাধ্যম এনডিটিভি মঙ্গলবার (২৩ জুন) জানিয়েছে, আগামী নভেম্বরে কেতন আগারওয়াল ও তার হবু স্ত্রী সিয়া গোস্বালের বিয়ে হওয়ার কথা। এজন্য রাজস্থানের জয়পুরে ১৭ কোটি রুপি দিয়ে পুরো একটি প্রাসাদ ভাড়া করা হয়েছে। অতিথিদের আনা নেওয়ার জন্য দুটি প্রাইভেট বিমানের ব্যবস্থাও করা হয়েছে। কিন্তু সিয়া গোস্বাল এ বিয়েতে রাজি ছিলেন না। যদিও তিনি পরিবারকে এ…

Read More

মালয়ে‌শিয়া সফরের সময় দেশ‌টির উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী ব‌লেন, আমার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং আমি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তার স্ত্রী ড. ওয়ান আজিজা বিনতি ওয়ান ইসমাইলকে তাদের অবিশ্বাস্য উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৩ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমান সামা‌জিক যোগা‌যোগ মাধ্যম ফেসবু‌কে এক বার্তায় এ কৃতজ্ঞতা প্রকাশ ক‌রেন। তা‌রেক রহমান ব‌লেন, মালয়েশিয়া সরকার এবং তার বন্ধুভাবাপন্ন জনগণের যে বন্ধুত্বপূর্ণ মনোভাব ও সৌহার্দ্যপূর্ণ মনোভাব প্রকাশ করা হয়েছে, তাতে আমরা গভীরভাবে অভিভূত। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আমার…

Read More

ডিআর কঙ্গোর বিপক্ষে ড্র করে টুর্নামেন্টের শুরুতেই তীব্র সমালোচনার মুখে পড়েছে বিশ্বকাপের অন্যতম ফেভারিট পর্তুগাল। ম্যাচটিতে নিষ্প্রভ থাকায় ৪১ বছর বয়সী অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। এদিকে, প্রথম ম্যাচের পর মিডফিল্ডার জোয়াও নেভেসের একটি মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। রোনালদোকে অন্য সাধারণ খেলোয়াড়দের মতোই, যে এখানে দলকে সাহায্য করতে এসেছে— নেভেসের এমন বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এই বক্তব্যের মাধ্যমে রোনালদোর প্রতি অসম্মান করা হয়েছে বলে দাবি করা হয়। বাইরের সমালোচনা এবং দলের মধ্যে চাঁপা উত্তেজনার মধ্যেই মঙ্গলবার টেক্সাসের হিউস্টনে বিশ্বকাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হচ্ছে পর্তুগাল। তবে হিউস্টনে ম্যাচ-পূর্ববর্তী সংবাদ…

Read More

লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপর হিজবুল্লাহর হামলাকে ইসরায়েল নিজ ভূখণ্ডের ওপর সরাসরি আক্রমণ হিসেবে উপস্থাপন করছে বলে মন্তব্য করেছেন কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের জননীতি বিভাগের অধ্যাপক সুলতান বারাকাত। সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বারাকাত বলেন, লেবাননের অভ্যন্তরে ইসরায়েলি সামরিক উপস্থিতি দেশটির সেনাদের হিজবুল্লাহর হামলার ঝুঁকির মধ্যে ফেলেছে এবং ইসরায়েলের আত্মরক্ষার দাবিকে ঘিরে এক ধরনের ‘বিভ্রান্তি’ তৈরি করেছে। তিনি বলেন, “ইসরায়েল যা করছে তা হলো- হিজবুল্লাহর হামলাগুলোকে এমনভাবে দেখাচ্ছে যেন এগুলো ইসরায়েলের ওপর হামলা। কিন্তু দুটির মধ্যে পার্থক্য রয়েছে।” বারাকাত জানান, শুরুতে ইসরায়েলের অভিযোগ ছিল- হিজবুল্লাহ সীমান্ত পেরিয়ে ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। কিন্তু বর্তমানে পরিস্থিতি বদলে গেছে। তিনি বলেন,…

Read More

ক্লাব ফুটবলে প্রায় সব অর্জনই আগে থেকেই ঝুলিতে ছিল। চার বছর আগে পূরণ হয়েছে দেশের জার্সিতে বিশ্বকাপ জয়ের স্বপ্নও। অনেকেই ভেবেছিলেন, ২০২২ বিশ্বকাপের পরই হয়তো ক্যারিয়ারের ইতি টানবেন লিওনেল মেসি। কিন্তু সব জল্পনা উড়িয়ে দিয়ে ২০২৬ বিশ্বকাপেও দুর্দান্ত ফর্মে আছেন আর্জেন্টাইন এই মহাতারকা। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেই পাঁচ গোল করে নিজের প্রভাব স্পষ্ট করে দিয়েছেন ৩৯ বছরে পা রাখতে যাওয়া মেসি। তবে শুধু মাঠেই নয়, গ্যালারিতেও ছিল আবেগঘন এক ভিন্ন গল্প। মেসির টানে বয়সের সীমা ভেঙে স্টেডিয়াম ভরিয়েছেন ভক্তরা, যেখানে একদিকে ছিল কোলের শিশু, অন্যদিকে ১০০ বছর বয়সী এক বৃদ্ধাও। সোমবার রাতে ডালাসে আর্জেন্টিনার ম্যাচ চলাকালে ক্যামেরায় ধরা পড়ে এই…

Read More

গত এপ্রিলে ইরানের আকাশসীমায় বিধ্বস্ত হয় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এফ-১৫ যুদ্ধবিমান। ওই বিমানে পাইলটসহ দুজন ক্রু ছিলেন। বিমান বিধ্বস্তের পরও অত্যন্ত জটিল এক অভিযান চালিয়ে ওই দুজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে নিয়ে যেতে সমর্থ হয় মার্কিন সেনারা। তবে বিধ্বস্ত বিমানের ওই পাইলট জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে তিনি অদ্ভুদ জিনিস দেখতে পান। যা দেখতে অনেকটা জেলি মাছের মতো ছিল। আর অদ্ভুদ মাছের আকৃতিটি তৈরি করা হয়েছে ছোট ছোট ড্রোনের মাধ্যমে। সংবাদমাধ্যম সিএনএন মঙ্গলবার (২৩ জুন) জানিয়েছে, বিমানের পাইলট গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে নিজের এ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। কীভাবে ইরান আকাশে ড্রোনের মাধ্যমে এমন জিনিস তৈরি করল সেই প্রশ্ন গোয়েন্দাদের মধ্যে ঝড়…

Read More

এক বছরের ব্যবধানেই আবারও পুরোনো ঠিকানায় ফিরলেন থিয়াগো সিলভা। গত সোমবার অভিজ্ঞ এই ডিফেন্ডারের প্রত্যাবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ফ্লুমিনেন্সে। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান ক্লাবটির জার্সিতে খেলবেন ৪১ বছর বয়সী এই তারকা। গত বছরের শেষদিকে ফ্লুমিনেন্সে ছেড়ে পর্তুগিজ ক্লাব পোর্তোতে যোগ দিয়েছিলেন সিলভা। ইউরোপীয় মৌসুম শেষ হওয়ার পর দুই পক্ষের চুক্তি বাতিল হলে তিনি ফ্রি এজেন্টে পরিণত হন। আর তখন থেকেই নিজেদের ঘরের ছেলেকে ফিরিয়ে আনার প্রচেষ্টা শুরু করে ফ্লুমিনেন্সে। দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত সেই প্রচেষ্টা সফল হয়েছে। মজার ব্যাপার হলো, ২০২৫ সালের শেষ দিকে সিলভার বিদায়টা ফ্লুমিনেন্সের পরিকল্পনায় ছিল না। ক্লাব কর্তৃপক্ষ চেয়েছিল চুক্তি অনুযায়ী…

Read More

নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী ষড়যন্ত্র, জনশৃঙ্খলা বিনষ্ট, মিথ্যা অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে রাজশাহী মহানগর যুবদল। নগরীতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ​সমাবেশে বক্তারা বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র, মিথ্যাচার, অপপ্রচার ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা দেশের জনগণ কখনো মেনে নেবে না। তাঁরা গণতন্ত্র, শান্তি ও জনস্বার্থবিরোধী সকল অপতৎপরতার বিরুদ্ধে সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকার আহ্বান জানান। ​রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি’র সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ​রফিক আহমেদ ডলার (সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি)। ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত…

Read More