Author: প্রাণের সংবাদ

সমতা, ন্যায্যতা ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া সফর শেষে চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনে তার সরব উপস্থিতি ও বিশ্বনেতাদের সঙ্গে মিথষ্ক্রিয়া দেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। মঙ্গলবার চীনের দালিয়ানে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন। সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি জানান, মালয়েশিয়ার সফল সফর শেষে প্রধানমন্ত্রী ২১ সদস্যের সংক্ষিপ্ত প্রতিনিধি দল নিয়ে চীনের দালিয়ানে পৌঁছান। সেখানে চীন সরকারের পক্ষ থেকে তাকে লাল গালিচা সংবর্ধনা ও সর্বোচ্চ রাষ্ট্রীয় প্রটোকলের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।…

Read More

ক্লাব ফুটবলের দুর্দান্ত ফর্ম আন্তর্জাতিক মঞ্চেও ধরে রেখেছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড। ১৯৯৮ সালের পর দীর্ঘ বিরতির পর বিশ্বকাপে জায়গা করে নিয়ে এবার নজর কাড়ছে নরওয়ে, যেখানে দুই ম্যাচেই গোল করেছেন এই ফরোয়ার্ড। সেনেগালের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ের পর রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে নরওয়ে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হবে তারা। ম্যাচের আগে এক সাক্ষাৎকারে হলান্ড জানান, নকআউটে পৌঁছে যাওয়ায় এখন আর ফ্রান্স ম্যাচ নিয়ে অতটা ভাবছেন না তিনি। তার ভাষায়, ‘আমরা নকআউটে চলে গেছি, এটা বড় অর্জন। তাই এখন ফ্রান্স ম্যাচ নিয়ে খুব বেশি চিন্তা করছি না।’ তবে আলোচনার কেন্দ্রে এসেছে তার একটি মন্তব্য। ফ্রান্সকে…

Read More

সুইজারল্যান্ডে শুরু হওয়া ওয়াশিংটন-তেহরান শান্তি আলোচনার মধ্যেই এক নতুন কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান তাদের পরমাণুকেন্দ্রগুলোতে ‘অনন্তকাল’ ধরে সর্বোচ্চ স্তরের আন্তর্জাতিক পরিদর্শনের অনুমতি দিতে সম্মত হয়েছে। যদিও তেহরানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার (আইএইএ) সঙ্গে তাদের সহযোগিতার ক্ষেত্রে নীতিগত কোনো পরিবর্তন আসেনি। সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেন, ইরান সুদূর ভবিষ্যৎ তথা অনন্তকাল পর্যন্ত সর্বোচ্চ স্তরের পরমাণু পরিদর্শনের বিষয়ে সম্পূর্ণ ও চূড়ান্ত সম্মতি জানিয়েছে। তিনি দাবি করেন, এই চুক্তি পরমাণু ক্ষেত্রে সততা নিশ্চিত করবে এবং ইরান যদি এতে রাজি না হতো, তবে…

Read More

বয়সটা ৩৮ বছর ৩৬৪ দিন, আর মাত্র কয়েক ঘণ্টা বাদেই পা দেবেন ৩৯-এ। কিন্তু ২০২৬ বিশ্বকাপের মাঠে লিওনেল মেসির পারফরম্যান্স দেখতে মনে হবে, এ যেন এক চিরতরুণ। আর্জেন্টিনার এই মহাতারকাকে এখনও বিশ্বফুটবলের চূড়ায় ধরে রাখার পেছনে নেই কোনো অলৌকিক জাদু। বরং এর পেছনে রয়েছে এক দশকের বেশি সময় ধরে মেনে চলা কঠোর শৃঙ্খলা আর জীবনযাত্রার এক আমূল পরিবর্তন। আজ থেকে ১১ বছর আগের কথা। ২০১৫ সালের দিকে মাঠের ভেতরে এবং ম্যাচ শেষে প্রায়ই বমি করতে দেখা যেত মেসিকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে এবং ক্যারিয়ার দীর্ঘায়িত করতে তিনি শরণাপন্ন হন ইতালির এক ছোট শহরের পুষ্টিবিদ জুলিয়ানো পোজারের। পোজার কেবল মেসির…

Read More

ভূমিকম্পসহ নগর দুর্যোগের ঝুঁকি হ্রাস ও বড় ধরনের বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি হিসেবে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন এলাকায় মোট ৪৪৫টি ভূমিকম্পের নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৫৬টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮৯টি আশ্রয়স্থল রয়েছে। এই চিহ্নিত স্থানগুলোকে আনুষ্ঠানিকভাবে ‘ভূমিকম্পের নিরাপদ আশ্রয়স্থল’ হিসেবে ঘোষণা করার জন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যার এক লিখিত প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু সংসদকে এই তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে মঙ্গলবারের অধিবেশনের শুরুতেই প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপন করা…

Read More

গাইবান্ধার পলাশবাড়ীতে রামমন্দির নির্মাণ স্থগিত নিয়ে গত কয়েকদিন ধরে বিক্ষোভ করছেন বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা। তারা বলছেন তাদের রাম দেবতাকে অবমাননা করা হয়েছে। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে আজ মঙ্গলবার (২৩ জুন) প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক। জবাবে তিনি রামমন্দির নির্মাণের বিরোধীতাকারীদের ‘উগ্রপন্থি’ হিসেবে অভিহিত করে বলেছেন তাদের বাংলাদেশ সরকারের থামানো উচিত। জয়সওয়াল বলেন, “আমরা বিভিন্ন প্রতিবেদন দেখেছি হিন্দু দেবতা ও তাদের ছবিকে অবমাননার কারণে বিক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা আশা করি বাংলাদেশ সরকার সেখানে (পলাশবাড়ীতে) উগ্রপন্থিদের থামাবে এবং সেখানে থাকা অল্প সংখ্যক সংখ্যালঘুর নিরাপত্তার নিশ্চয়তা দেবে।” বর্তমানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের হার সবচেয়ে কম : স্বরাষ্ট্রমন্ত্রী এদিকে গতকাল সোমবার…

Read More

সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও মন্ত্রীদের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিচার নিশ্চিত করতে না পারায় আইনমন্ত্রী ব্যর্থ হয়েছেন। নিরাপত্তা দিতে না পারায় স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছেন। তথ্যমন্ত্রীও ব্যর্থ হয়েছেন, কারণ তিনি আওয়ামী লীগের সুশীল সমাজকে মিডিয়ায় জায়গা দিচ্ছেন। মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিজয়নগরে ১১ দলীয় জোটের উদ্যোগে ফ্যাসিবাদী শাসনামলে গুম খুনের বিচারের দাবিতে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগ আজ বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছে। আর সংস্কার বাস্তবায়ন না করার ফলে বিএনপি জনগণের কাঠগড়ায় দাঁড়িয়েছে। এই দুই শক্তির বিরুদ্ধে আমাদের সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে। সংস্কার, বিচার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার…

Read More

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচারকাজ অত্যন্ত ধীরগতিতে চলছে বলে অভিযোগ তুলে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই শহীদের মাতা ও সংসদ সদস্য রোকেয়া বেগম। পাশাপাশি শহীদ পরিবার ও আহতদের সহায়তায় নিয়োজিত ‘শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর কর্মীদের বেতন বকেয়া থাকা এবং আহতদের ভুল ক্যাটাগরিতে ফেলার মতো গুরুতর অভিযোগও সংসদে তুলে ধরেন তিনি। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং জুলাই যোদ্ধাদের সুরক্ষার বিষয়ে আইনমন্ত্রী ফ্লোর নিয়ে জানান, আইনি কাঠামোর ভেতরে থেকেই বর্তমান সরকার জুলাই যোদ্ধাদের সব ধরনের রাজনৈতিক সুরক্ষা নিশ্চিত করছে এবং প্রয়োজনে এই কাঠামোর ভেতরে আরও সুরক্ষা দিতে সরকার প্রস্তুত রয়েছে। মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন…

Read More

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এ ‘ক্লাইমেট লিডারশিপ ইন এ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ ‘ শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে চীনের ডালিয়ান শহরের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সেশন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তার বক্তব্যে জলবায়ু সহনশীলতা তৈরিতে অংশীদারত্ব, প্রযুক্তি, অর্থায়ন এবং যৌথ অঙ্গীকারের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে আনা, জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করা এবং পাশাপাশি সবুজ জলবায়ু তহবিলকে কার্যকর করা প্রয়োজন বলে উল্লেখ করেন। এছাড়া, প্রধানমন্ত্রী প্রশমনের পাশাপাশি অভিযোজনও অপরিহার্য বলে উল্লেখ করেন। এর আগে, সম্মেলনস্থলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে…

Read More

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে বলে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের সময় বলেছিল, তারা নির্বাচিত হলে ফ্যাসিবাদের হাতে যতগুলো খুন হয়েছে, গুম হয়েছে, নির্যাতন হয়েছে, সবগুলার বিচার তারা করবে। কিন্তু ক্ষমতায় বসার পর এখন তাদের সুর পাল্টে গেছে। তিনি বলেন, দীর্ঘ সাড়ে ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের যাতাকলে পৃষ্ঠ এই জাতিকে আল্লাহতালা আমাদের ছাত্র, শ্রমিক, যুব জনতার আন্দোলনের মধ্য দিয়ে মাত্র দুটি বছর আগে আমাদের মুক্তি দিয়েছিলেন। সেই সময়ে যে দলটি আমাদের মতই মজলুম ছিল, নির্যাতিত ছিল। আজকে তারা ক্ষমতায়। তারা তখন প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার দাবি করেছিল। জামায়াত আমির বলেন, নির্বাচনের সময় তারা…

Read More