Author: প্রাণের সংবাদ

২০২৬ বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের নবাগত দল কেপ ভার্দে। শক্তির বিচারে আর্জেন্টিনা যোজন যোজন এগিয়ে থাকলেও এই ম্যাচে বড় ধরনের অঘটনের ভবিষ্যদ্বাণী করে ফুটবল দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন ঘানার এক আলোচিত তান্ত্রিক। নানা কাওয়াকু বোনসাম নামের এই ওঝা দাবি করেছেন, আর্জেন্টিনাকে বিদায় করে শেষ ষোলোর টিকিট কাটবে কেপ ভার্দে। এদিকে হুট করে আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচ নিয়ে এই তান্ত্রিকের এমন মন্তব্য রাতারাতি আলোচনার জন্ম দিয়েছে। অবশ্য এই টুর্নামেন্টে বোনসামের লাইমলাইটে আসা এবারই প্রথম নয়। এর আগে গ্রুপ পর্বে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের ওপর ‘অভিশাপ’ বা কালো…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় ধাক্কা দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মঙ্গলবার আদালত ট্রাম্পের সেই নির্বাহী আদেশকে কার্যত অকার্যকর করে দিয়েছে, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্বের দীর্ঘদিনের প্রচলিত অধিকার সীমিত করার চেষ্টা করা হয়েছিল। শত বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে প্রচলিত থাকা জন্মসূত্রে নাগরিকত্বের নীতিতে পরিবর্তন আনার এই উদ্যোগ ট্রাম্প প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচির অংশ ছিল। তবে শুরু থেকেই এই আদেশের সাংবিধানিক বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছিল। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শুরুতেই একটি নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া কিছু শিশুর স্বয়ংক্রিয় নাগরিকত্বের অধিকার বাতিলের উদ্যোগ নেন। প্রশাসনের যুক্তি ছিল, বর্তমান ব্যবস্থার অপব্যবহার হচ্ছে এবং…

Read More

মরক্কোর বিপক্ষে নাটকীয় টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে নেদারল্যান্ডসের বিদায়ের পর কোচ রোনাল্ড কুমানের কৌশল নিয়ে তীব্র সমালোচনা করেছেন সুইডেনের সাবেক তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। তার মতে, অতি রক্ষণাত্মক পরিকল্পনার কারণেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ডাচরা। ম্যাচে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ১-১ সমতায় থাকার পর পেনাল্টি শুটআউটে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নেয় নেদারল্যান্ডস। দ্বিতীয়ার্ধে কোডি গাকপোর গোলে এগিয়ে গেলেও যোগ করা সময়ে সমতা ফেরায় মরক্কো। ম্যাচে কুমান তার স্বাভাবিক কৌশল থেকে সরে এসে পাঁচজনের রক্ষণভাগ ব্যবহার করেন, যা নিয়ে ম্যাচ শেষে তীব্র প্রতিক্রিয়া জানান ইব্রাহিমোভিচ। ফক্স স্পোর্টসের বিশ্লেষক হিসেবে তিনি বলেন, ‘এই পরাজয়ের দায় কুমানের। আমি এই ডাচ দলকে চিনতেই…

Read More

সিন্ধু পানি চুক্তিকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা এবার চরম আকার ধারণ করেছে। জম্মু-কাশ্মীরের পহেলগামে গত বছরের ভয়াবহ হামলায় ২৬ জন ভারতীয় নাগরিক নিহত হওয়ার পর, নয়াদিল্লি এই ঐতিহাসিক চুক্তিটি সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দেয়। ভারতের এই অনড় অবস্থানের প্রতিক্রিয়ায় এবার সুর চড়িয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক এক সংবাদ সম্মেলনে কার্যত সরাসরি হুমকি দিয়ে বলেছেন, পাকিস্তানের ন্যায্য পানির অংশে যদি কেউ হাত দেওয়ার চেষ্টা করে, তবে সেই হাত কেটে ফেলা হবে। ভারতের নাম উল্লেখ করে তিনি অভিযোগ করেন, প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী একটি পানির কল নিয়ন্ত্রণ করছেন এবং বলছেন যে তিনি পাকিস্তানে এক ফোঁটা…

Read More

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাসের মধ্য দিয়ে শেষ হয়েছে বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশনের গুরুত্বপূর্ণ পর্ব। বাজেট অনুমোদন এবং দুটি বিল পাসের পর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আগামী ৭ জুলাই বিকেল ৩টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করেছেন। গত ৭ জুন শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট (দ্বিতীয়) অধিবেশনে বাজেটের ওপর দীর্ঘ আলোচনা, সম্পূরক বাজেট এবং অর্থ বিলসহ সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট কণ্ঠভোটে পাস হয়। গত ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে…

Read More

গ্রুপপর্বের শেষ ম্যাচে জর্ডানকে হারিয়ে গ্রুপ সেরা হয়েই শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে গ্রুপ পর্বের হিসাব-নিকাশ চুকিয়ে আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি তার দলকে সাফ জানিয়ে দিয়েছেন- আসল বিশ্বকাপ শুরু হচ্ছে এখন থেকে, যেখানে একটি ভুলেই হতে পারে স্বপ্নভঙ্গ। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে আর্জেন্টিনা। স্কালোনি মনে করেন, গ্রুপ পর্বের উদ্দেশ্য ছিল কেবল পরের রাউন্ড নিশ্চিত করা এবং ফুটবলারদের চোটমুক্ত রেখে শক্তি ধরে রাখা। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। স্কালোনি বলেন, ‘আমরা ভালো অবস্থানে আছি, তবে এখন বিশ্বকাপের সম্পূর্ণ নতুন এক অধ্যায় শুরু হচ্ছে। আসল লড়াই তো এখনই! নক-আউটে ভুল শুধরে…

Read More

যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দ্বিপাক্ষিক চুক্তির বাস্তবায়ন এবং নিজেদের আটকে থাকা বিলিয়ন ডলারের তহবিল ফেরত পাওয়ার বিষয়ে বুধবার কাতারের রাজধানী দোহায় আলোচনা শুরু করছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন। মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, বুধবার দোহায় কাতার কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা স্মারকের বিভিন্ন ধারা বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে। বিশেষ করে বিভিন্ন দেশে ইরানের আটকে থাকা বা অবরুদ্ধ সম্পদ ও তহবিল অবমুক্ত করার বিষয়টি এই বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। তবে একই সময়ে মার্কিন প্রতিনিধিদল কাতারে অবস্থান করলেও আগামী কয়েক দিনের মধ্যে তাদের সঙ্গে ইরানি প্রতিনিধিদের সরাসরি কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলে তিনি…

Read More

অনলাইনসহ সব ধরনের জুয়ায় ১৪ ধরনের সাজার বিধান করে সংসদে বিল পাস করা হয়েছে। এর মধ্যে অনলাইন জুয়ার অপরাধে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড ও ৫ কোটি টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ সম্পর্কিত জুয়া প্রতিরোধ বিল–২০২৬ পাসের জন্য সংসদে উত্থাপন করেন। বিলের ওপর বিরোধী দলের সদস্যদের আনা জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো কণ্ঠভোটে নিষ্পত্তি করেন স্পিকার। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট ১৮৬৭ রহিত করে নতুন আইন করা হচ্ছে। বিলটি পাসের পরে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ফ্লোর নিয়ে বলেন, তারা এই বিলটিতে পুরোপুরি…

Read More

বাজেটে ৫৯টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে ৫৮টির ক্ষেত্রে ছাঁটাই প্রস্তাব দিয়েছে বিরোধী দল। তারা কেবলমাত্র সংসদ সচিবালয়ের ক্ষেত্রে ছাঁটাই প্রস্তাব দেওয়া থেকে বিরত রেখেছিল। ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে সংসদ সচিবালয়ের জন্য যে বরাদ্দ দেওয়া হয়েছে তার মধ্যে সংসদের ভোটে গ্রহণ করা হয়েছে ৭০ লাখ টাকা। যা নিয়ে বিরোধী দলের কোনো ছাঁটাই প্রস্তাব ছিল না। বিরোধী দলের সদস্যরা ব্যয় কমানোর দাবি করে ১ হাজার ৩৪৩টি ছাঁটাই প্রস্তাবের নোটিশ দিয়েছে। বাজেটে প্রস্তাবিত দায়যুক্ত ব্যয় ছাড়া অন্যান্য ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবির ওপর ভোট গ্রহণের কার্যসূচিতে দাবি নং ১ হিসেবে ছিল জাতীয় সংসদ খাত। সংসদ কার্যে জাতীয় সংসদের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে মির্জা ফখরুল ইসলাম…

Read More

গত সপ্তাহে আঘাত হানা জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলায় ৫৮ হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধসে পড়েছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে এমন ভয়াবহ চিত্র। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। এতে এখন পর্যন্ত সরকারিভাবে ১ হাজার ৭০০ মানুষের মৃত্যুর তথ্য দেওয়া হয়েছে। গত একশ বছরের মধ্যে এগুলো ভেনেজুয়েলায় সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প ছিল। যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষক কোরে স্কার এবং জেমন ভন ডেন হোয়েক বলেছেন, গত ২৫ জুন স্যাটেলাইট রাডার ডাটা ঘেটে দেখা গেছে, ভূমিকম্পের পর প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। তারা ইউরোপীয় মহাকাশ…

Read More