২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় নতুন অগ্রগতি দেখা দিয়েছে। এই মামলায় বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ এবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর বিরুদ্ধে চার্জ গঠনের যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা চ্যালেঞ্জ করেই তিনি এই আবেদন করেছেন। অভিযোগ, প্রতারক সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে একাধিক দামি উপহার গ্রহণের ঘটনায় জ্যাকুলিনের সম্পৃক্ততা রয়েছে। মামলাটি বর্তমানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তদন্তাধীন। এর আগে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক প্রশান্ত শর্মা ৩০ মে এক নির্দেশে জ্যাকলিনের বিরুদ্ধে চার্জ গঠনের অনুমতি দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ইডি-র জমা দেওয়া তথ্য ও নথির ভিত্তিতে প্রাথমিকভাবে তাঁর বিরুদ্ধে অভিযোগের ভিত্তি রয়েছে বলে মনে হয়।…
Author: প্রাণের সংবাদ
অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিসকে আউট করার পর আগ্রাসী উদযাপন করেছিলেন নাহিদ রানা। এমনকি উত্তপ্ত বাক্য বিনিময়ে শামিল হয়েছিলেন তিনি। মাঠে আচরণবিধি ভঙ্গের অভিযোগে শেষ পর্যন্ত আইসিসির শাস্তির মুখে পড়েছেন এই বাংলাদেশি পেসার। তিরস্কারের পাশাপাশি রানাকে ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি জানায়, মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করেছেন নাহিদ রানা। তাকে আইসিসি কোড অব কন্ডাক্টের আর্টিকেল ২.৫ ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। আইসিসির ব্যাখ্যায় বলা হয়েছে, এই ধারা অনুযায়ী আউট হওয়ার পর কোনো ব্যাটারের উদ্দেশে এমন আচরণ বা ইঙ্গিত করা নিষিদ্ধ, যা অপমানজনক হতে পারে কিংবা উত্তপ্ত পরিস্থিতি…
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, দক্ষতা ও পুনর্বাসনের মাধ্যমে কর্মক্ষম মানুষ হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। তাদের আমরা কর্মক্ষম করে সমাজের মেইনস্ট্রিমে নিয়ে আসতে চাই। এই জনগোষ্ঠীকে যদি কর্মক্ষম করে তোলা যায়, তাহলে তারা দেশের জন্য জনসম্পদে পরিণত হবে। আজ (বুধবার) রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য হলো প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে সমাজে কর্মক্ষম মানুষ হিসেবে গড়ে তোলা, পুনর্বাসনের অংশ হিসেবে তাদের চাকরির ব্যবস্থা করতে সহায়তা করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও…
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, দেশের বৈদেশিক কর্মসংস্থান খাতকে আরও সম্প্রসারণ এবং নতুন শ্রমবাজার সৃষ্টির লক্ষ্যে সরকার ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মীদের চাহিদা যাচাই করা হচ্ছে। আজ (বুধবার) বিকেলে জাতীয় সংসদে নোটিশের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনশক্তি রপ্তানির ভিত্তি স্থাপন করেন। পরবর্তীতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির মাধ্যমে বাংলাদেশি কর্মীদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। বিএনপি সরকারের আমলে বৈদেশিক কর্মসংস্থান খাত আরও সম্প্রসারিত হয় এবং ২০০১ সালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়। প্রতিমন্ত্রী…
ভারতের পশ্চিমবঙ্গে ব্যাপকহারে বাংলাদেশি মুসলমানদের বহিষ্কারের ঘটনা ঘটেছে। রাজ্যটিতে বাংলাদেশি মুসলমানদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর এ প্রবণতা ব্যাপক হারে বেড়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষয়তায় আসার পর রাজ্য সরকার ‘ডিটেক্ট, ডিলেট অ্যান্ড ডিপোর্টৎ’ তথা ‘সনাক্ত, তালিকা থেকে বাদ এবং বহিষ্কার’ নীতি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে প্রতিনিয়ত সীমান্তে মুসলমানদের জড়ো করা হচ্ছে। ভারত ও বাংলাদেশের মধ্যে ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ স্থলসীমান্ত রয়েছে। এটি বিশ্বের পঞ্চম দীর্ঘতম সীমানা। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। এমনকি সীমান্তবর্তী অঞ্চলে বাংলা ভাষা ব্যাপকভাবে প্রচলিত। এক শতাব্দীরও…
ফ্যাসিবাদী কায়দায় সরকার দেশ শাসন করছে উল্লেখ করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, এ পর্যন্ত সরকার সংসদের ভেতরে ও বাইরে যত পদক্ষেপ নিয়েছে, সবগুলোই হচ্ছে অনেকটা বিগত দিনগুলোর কর্তৃত্ববাদী শাসন আমলের বর্ধিতাংশ। অবিলম্বে ভারত সরকার কর্তৃক বাংলাদেশে পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আজ (বুধবার) দুপুর সাড়ে ১২টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের…
স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমানে দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের অনুমোদিত ৪১টি হাজার ৮০৬টি পদের মধ্যে শূন্য নয় হাজার ৪০৭টি। নার্সের অনুমোদিত ৪৯ হাজার ৫০১ টি পদের মধ্যে ৫ হাজার ৩২টি এবং স্বাস্থ্যমন্ত্রীর অনুমোদিত ২৬ হাজার ৫৪৪টি পদের মধ্যে ৮ হাজার ৭৮৪টি পদ শূন্য রয়েছে। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে নরসিংদী-১ আসনের খায়রুল কবির খোকনের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বুধবার সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। যশোর-৪ আসনের গোলাম রসুলের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, সারা দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকের ১৩ হাজার ২১১টি পদের বিপরীতে কর্মরত আছে সাত হাজার ৪২৯ জন। পদ শূন্য…
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দীর্ঘদিন ধরে চলা ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান ঘটাতে হলে সংলাপের পথেই এগোতে হবে। তার মতে, বর্তমান অচলাবস্থা থেকে বের হওয়ার বিকল্প হিসেবে আলোচনার কোনও বিকল্প নেই। ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা মেহর নিউজ এজেন্সিকে দেওয়া বক্তব্যে পেজেশকিয়ান বলেন, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বারবার এ ধরনের অনিশ্চিত পরিস্থিতির অবসানের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছিলেন। তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার অনুমতিও সেই চিন্তার ধারাবাহিকতায় দেওয়া হয়েছিল। পেজেশকিয়ান বলেন, “আমরা যদি ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ এই অবস্থা থেকে বেরিয়ে আসতে চাই, তাহলে আমাদের কী করা উচিত? যদি আমরা সংলাপে…
ঢাকার আশকোনা হাজি ক্যাম্প সংলগ্ন নির্ধারিত স্থানে হজযাত্রীদের সাথে আসা সফরসঙ্গী ও দর্শনার্থীদের জন্য নতুন লাউঞ্জ ভবন নির্মাণে প্রয়োজনীয় জায়গার সংকট দেখা দিয়েছে। নির্ধারিত স্থানটিতে প্রয়োজনীয় ‘গ্রাউন্ড ক্লিয়ারেন্স’ না থাকায় সেখানে স্থায়ীভাবে কোনো লাউঞ্জ ভবন নির্মাণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বুধবার) জাতীয় সংসদে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের করা লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। প্রধানমন্ত্রী জানান, আশকোনা হাজী ক্যাম্প সংলগ্ন স্থানে আগত দর্শনার্থীদের বসার জন্য একটি নতুন লাউঞ্জ ভবন নির্মাণের বিষয়টি সরকারের বিবেচনায় ছিল। এই লক্ষ্যে গত ২০২৫ সালের ১০ নভেম্বর স্থাপত্য…
ভারতের রাজনৈতিক ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের দীর্ঘতম মেয়াদের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নিজের নাম লেখালেন তিনি। বুধবার টানা ৪ হাজার ৩৯৯ দিন ক্ষমতায় থাকার মাইলফলক অতিক্রম করেন মোদি। এর মধ্য দিয়ে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড ছাড়িয়ে গেলেন তিনি। ১৯৫২ সালের ১৩ মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন নেহরু। তিনি ১৯৬৪ সালের ২৭ মে পর্যন্ত মোট ৪ হাজার ৩৯৮ দিন ক্ষমতায় ছিলেন। বুধবার বিশ্বনেতাদের কাছ থেকে উষ্ণ অভিনন্দন পেয়েছেন মোদি। সূত্র: ডয়েচে ভ্যালে
