Author: প্রাণের সংবাদ

বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। শুক্রবার (২৪ জুলাই) সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের স্পিকারের নিকট পদত্যাগপত্র প্রেরণ করেন। পরবর্তীতে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন। রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণের পর ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অ্যাটর্নি জেনারেল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব রাষ্ট্রপতির সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।

Read More

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, তিনি কী কারণে পদত্যাগ করেছেন, সে বিষয়ে আমাদের কোনো আগ্রহ নেই। কারণ আমরা আগেই বিবেচনায় নিয়েছি যে তিনি রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত রাষ্ট্রপতির পদত্যাগ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। আমরা তাকে অভিনন্দন জানাই। এবং আশ্বস্ত তাকে করছি, তিনি…

Read More

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের সব ধর্মাবলম্বী নাগরিক সমান অধিকার ভোগ করেন। দেশের সংবিধানে ধর্মের ভিত্তিতে বৈষম্য বা বিভেদের কোনো সুযোগ নেই। শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, এই দেশে সনাতন ধর্মাবলম্বীরা মুসলিম, খ্রিস্টান ও বৌদ্ধদের মতোই সমান অধিকার ভোগ করেন। আমাদের সংবিধান মানুষকে ধর্মের ভিত্তিতে বিভক্ত করে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন অনুযায়ী ধর্ম, বর্ণ, ভাষা বা ভৌগোলিক পরিচয়ের ভিত্তিতে কোনো ধরনের বিভাজন মেনে নেওয়া হবে না। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের…

Read More

কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই ইউক্রেন ও রাশিয়ার মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। সবশেষে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত উভয় দেশের ১৭জন নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে কিয়েভের ১১ জন এবং মস্কোর ছয়জন রয়েছে। এছাড়াও বেশ কয়েক জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার(২৪ জুলাই) কিয়েভ অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ছয়জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। তিনি আরও বলেন, মস্কোর ক্ষেপণাস্ত্র হামলার পর কিয়েভ অঞ্চলে উদ্ধারকাজ চলছে। দুর্ভাগ্যবশত, ছয়জন নিহত হয়েছেন। এর আগে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো শহরে বিস্ফোরণের কথা জানান এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকায় বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানান। স্লোভিয়ানস্ক শহরের গভর্নর ভাদিম…

Read More

মধ্যপ্রাচ্যের দেশগুলোর বেসামরিক মানুষকে যুক্তরাষ্ট্রের সেনাদের থেকে দূরে থাকার নির্দেশনা দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। শুক্রবার (২৪ জুলাই) এমন হুঁশিয়ারি দেওয়া হয়। বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছে, “যেসব দেশে মার্কিন সেনা আছে সেসব দেশের নাগরিকদের আমরা সতর্কতা দিচ্ছি, নিরাপত্তার স্বার্থে যেখানে মার্কিন সেনারা লুকিয়ে আছে সেখান থেকে ৫০০ মিটার দূরে অবস্থান করুন।” গত প্রায় দুই সপ্তাহ ধরে ইরানে টানা হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। অপরদিকে পাল্টা হামলা হিসেবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামোকে টার্গেট করছে তেহরান। দুই দেশের মধ্যে চলতি মাসের শুরুতে একটি সমঝোতা স্মারক সই হলেও এটি ইতিমধ্যে ভেস্তে গেছে। দুই পক্ষই এখন একে-অপরের ওপর ব্যাপক হামলা চালাচ্ছে। সূত্র: এএফপি

Read More

অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলের ২২ বছর বয়সী ফরোয়ার্ড ক্রিস্টিয়ান ভোলপাটো সিডনিতে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে আটক হয়েছেন। আটকের পর প্রাথমিক মাদক পরীক্ষায় তার শরীরে কোকেনের উপস্থিতি ধরা পড়েছে। শুক্রবার গভীর রাতে সিডনির আনজাক ব্রিজে নির্ধারিত ৬০ কিমি/ঘণ্টার রাস্তায় ১০৯ কিমি/ঘণ্টা গতিতে গাড়ি চালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে সংকেত দিয়ে থামায়। সিডনি পুলিশ ট্রাফিক আইন ভঙ্গের দায়ে তার অন-সাইট ড্রাগ টেস্ট করলে শরীরে কোকেনের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়। গতির সীমা অতিক্রমের কারণে তাকে জরিমানা করা হয়েছে এবং তার আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স ৬ মাসের জন্য স্থগিত রাখা হয়েছে। নিউ সাউথ ওয়েলস পুলিশ ঘটনাটি নিয়ে আরও তদন্ত চালিয়ে যাচ্ছে। দেশটির ফুটবল বোর্ড নিশ্চিত…

Read More

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা উত্তেজনার মধ্যেই চলতি মাসে ইয়েমেনে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর(আইআরজিসি)-এর কমান্ডার, সামরিক উপদেষ্টা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন-সংক্রান্ত সরঞ্জাম পাঠিয়েছে ইরান। এর মাধ্যমে লোহিত সাগরে চলাচলকারী জাহাজের ওপর হুমকি সৃষ্টির ক্ষেত্রে তেহরান তার মিত্র হুথিদের সক্ষমতা জোরদার করতে চাইছে। সংশ্লিষ্ট চারটি সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর মধ্যে দুজন ইরানি, ইয়েমেনের তথ্যমন্ত্রী এবং একজন আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষক রয়েছেন। সূত্রটি জানিয়েছে, ১৩ জুলাই তেহরান থেকে ইয়েমেনগামী একটি ফ্লাইটে আইআরজিসি-র সদস্য ও সামরিক সরঞ্জাম স্থানান্তর করা হয়। এই ঘটনাটি এর আগে কোথাও প্রকাশিত হয়নি। ওই দুই ইরানি সূত্র জানিয়েছে, মাহান এয়ারের ওই ফ্লাইটে আইআরজিসি-র ১০ থেকে ২১…

Read More

ভারতে প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলন নিয়ে বলিউড অভিনেতা সালমান খান এবার ভিন্ন অবস্থান জানালেন। শুরুতে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে এটিকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার আহ্বান জানালেও এবার তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করেছেন। একই সঙ্গে অভিভাবকদের উদ্বিগ্ন না হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসের ওপর আস্থা রাখার পরামর্শ দিয়েছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় সালমান বলেন, দেশের ভবিষ্যৎ ও শিক্ষার্থীদের শিক্ষাগত নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী কঠোর ব্যবস্থা নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। সে কারণে আন্দোলনরত শিক্ষার্থীদের পরিবারের কাছে ফিরে যাওয়ার আহ্বান জানান এই অভিনেতা। এর আগে, বুধবার রাতে নিজের স্কুলজীবনের…

Read More

ভারতে সরকারের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে দেখা করার পর ‌ককরোচ জনতা পার্টির নেতারা জানিয়েছেন, তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি থেকে সরে আসবেন না। পাশাপাশি, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর যে সমস্ত শিক্ষার্থী আত্মহত্যা করেছিল, তাদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তোলা হয়েছে। একইসঙ্গে আন্দোনের সঙ্গে যুক্ত যাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তাও প্রত্যাহার আবেদন করা হয়েছে সরকারের কাছে। শুক্রবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে সরকারের দুই শীর্ষ মন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেন ককরোচ জনতা পার্টির দুই প্রতিনিধি। শনিবার দুই পক্ষের মধ্যে তৃতীয় দফার বৈঠক হওয়ার কথা। সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেছেন, ধর্মেন্দ্র…

Read More

দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। শুক্রবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন লিখেছেন, ‘আমি মো. সাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে ২০২৩ খ্রি. সনের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করি এবং অদ্যাবধি নিষ্ঠা, সততা ও সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্যের সঙ্গে দায়িত্ব পালন করছি। প্রসঙ্গত উল্লেখ্য যে, ৫ই আগস্ট ২০২৪ সনে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন সরকারের পতনের পর দেশে শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংকটের সৃষ্টি হয়। সাংবিধানিক সংকট থেকে উত্তরণের অভিপ্রায়ে সংবিধানের ১০৬ অনুচ্ছেদের ক্ষমতাবলে আমি রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ…

Read More