Author: প্রাণের সংবাদ

চিহ্নিত দলীয় ব্যক্তিত্বের নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য চরম হুমকি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। রোববার (২৬ জুলাই) এক বিবৃতি তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে এক বছরের চুক্তিতে মো. সামসুল আলমের নিয়োগে গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচন কমিশন একটি অতি সংবেদনশীল ও সাংবিধানিক প্রতিষ্ঠান, যার মূল ভিত্তিই হলো শতভাগ নিরপেক্ষতা ও জনগণের আস্থা। কিন্তু দুঃখের বিষয়, অতি সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে মো. সামসুল আলমকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে, যিনি অতীতে প্রকাশ্যে বিএনপির বিভিন্ন…

Read More

মার্কিন হামলার পর ইরানের ক্ষতিগ্রস্ত কৌশলগত অবকাঠামো দ্রুত পুনর্নির্মাণের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিশেষ করে রেলওয়ে নেটওয়ার্ক এবং আন্তর্জাতিক ট্রানজিট করিডোরগুলোর দ্রুত সংস্কারের ওপর সর্বোচ্চ জোর দিয়েছেন তিনি। মেহর নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। সে সময় তাকে মার্কিন হামলায় দেশের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির বিস্তারিত চিত্র জানানো হয়। ক্ষয়ক্ষতির সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রতিবেশী দেশগুলোর সাথে অবকাঠামোগত সংযোগ স্থাপনকে কৌশলগত অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেন তিনি। এ বিষয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, প্রতিবেশীদের সাথে রেল নেটওয়ার্কের কাজ সম্পন্ন ও সংযুক্ত করা গেলে তা আমাদের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখতে পারে। একইসঙ্গে…

Read More

শুরু হচ্ছে ফুটবলের নতুন মৌসুম। বিভিন্ন ক্লাব নতুন লক্ষ্য ঠিক করে তাদের দল গোছাতে শুরু করেছে নতুন খেলোয়াড় নেওয়ার মাধ্যমে, আবার কাউকে ছেড়ে দিয়ে। তবে বেশ কয়েকজন বড় তারকাই আছেন, যারা এই মুহূর্তে ‘ভবঘুরে’—যাদের এখনো অনেক কিছু দেওয়ার আছে, কারো সামনে সুযোগ ক্যারিয়ার পুনরুদ্ধার করার। কিন্তু এখনো কোনো ঠিকানা খুঁজে পাননি তারা। দলবদলের বাজার চালু হয়েছে বিশ্বকাপ চলাকালে। মার্ক কুকুরেয়ার মতো তারকা ঠাঁই পেয়েছেন রিয়াল মাদ্রিদে। কিন্তু বেশ কয়েকজন তারকা এখনো কোনো ক্লাবের হতে পারেননি, এমন একটি তালিকা প্রকাশ করেছে ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ। এর মধ্যে শীর্ষে রয়েছে মোহামেদ সালাহর নাম। ৩৪ বছর বয়সী মিসরীয় ফরোয়ার্ড লিভারপুলে ৯ বছরের ক্যারিয়ার শেষ…

Read More

‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘পাখি’ কিংবা ছোট ও বড় পর্দার চিরচেনা মধুমিতা সরকার অবশেষে বাংলাদেশ সফর ও ঢাকাই চলচ্চিত্রে অভিনয়ের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে বাংলাদেশের চলচ্চিত্রে কাজের গুঞ্জন বাতাসে ভাসলেও এবার সত্যি সত্যি ঢাকাই সিনেমার রঙিন পর্দায় তার জমকালো অভিষেক হতে যাচ্ছে। নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’তে দেখা যাবে মধুমিতাকে। এই সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্র দিয়ে দেশের বড় পর্দায় তিনি পা রাখতে চলেছেন। যদিও প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা নির্মাতার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বাংলাদেশে কাজের বিষয়টি অভিনেত্রী নিজে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। বাংলাদেশের দর্শকের সামনে হাজির হওয়ার রোমাঞ্চ নিয়ে মধুমিতা সরকার গণমাধ্যমকে…

Read More

আগামী আগস্ট ও সেপ্টেম্বর, এই দুই মাসে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিভিন্ন দিবস ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ২৩ দিন বন্ধ থাকবে। ফলে দুই মাসে শ্রেণি কার্যক্রম চলবে ৩৮ দিন। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। তালিকা অনুযায়ী, আগস্টে ১২ দিন এবং সেপ্টেম্বরে ১১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর মধ্যে দুই মাসে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি রয়েছে ১৭ দিন। এছাড়া বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিবস উপলক্ষে ছুটি থাকবে আরও ৬ দিন। আগস্ট মাসে সাপ্তাহিক ছুটি থাকবে ৯ দিন। এর সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে…

Read More

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ১৫ সদস্যের দলে বড় চমক হিসেবে ফিরেছেন সৌম্য সরকার। প্রায় পাঁচ বছর পর সাদা পোশাকে জাতীয় দলে জায়গা পেয়েছেন এই ব্যাটিং অলরাউন্ডার। সর্বশেষ ২০২১ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেছিলেন সৌম্য। এরপর দীর্ঘ বিরতির পর আবারও অস্ট্রেলিয়ার মাটিতে তাকে নিয়ে আস্থা রেখেছেন নির্বাচকেরা। চোটের কারণে প্রথম টেস্টে থাকছেন না নিয়মিত উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। তার অনুপস্থিতিতে দলে জায়গা পেয়েছেন জাকের আলি অনিক। এছাড়া নতুন মুখ হিসেবে স্কোয়াডে রয়েছেন তরুণ পেসার মুশফিক হাসান। অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। তার…

Read More

চীন, জাপান, আমেরিকাসহ বিভিন্ন দেশ বাংলা‌দে‌শে বিনিয়োগের জন্য প্রস্তুত ব‌লে জা‌নি‌য়ে‌ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার (২৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাণিজ্য, প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতির রোডম্যাপ নিয়ে এক সংলাপ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা ব‌লেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে অনেক দেশ আমাদের সঙ্গে কথা বলছে যে, তারা বিভিন্ন খাতে কীভাবে বিনিয়োগ করতে পারে। এই প্রক্রিয়াটি কিন্তু চলমান। অনেক বিনিয়োগকারী ইতোমধ্যে বিডার সঙ্গে যোগাযোগ করছে, তাদের সঙ্গে কাজ করছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে। চীন, জাপান, আমেরিকাসহ বিভিন্ন দেশ বিনিয়োগের জন্য প্রস্তুত আছে এবং এ নিয়ে কথাবার্তাও চলছে। এ কাজটি চলমান রয়েছে। তি‌নি বলেন, বিনিয়োগ প্রক্রিয়া নিয়ে কথাবার্তা চলছে।…

Read More

কার্লো আনচেলত্তি ও পেপ গার্দিওলাকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল ইতালি। দুজনেই তাদের ফিরিয়ে দিয়েছে। তারপর ২০০৬ সালের বিশ্বকাপ জয়ী আন্দ্রে পিরলোর দিকে ঝুকেছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কোচ হিসেবে তার নাম ঘোষণা করা ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু পিরলোর প্রত্যাশিত নিয়োগ আটকে গেল। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে রাশিয়ান বেটিং কোম্পানি ফনবেট-এর সঙ্গে পিরলোর বাণিজ্যিক চুক্তি খতিয়ে দেখছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। চুক্তিটি প্রায় সম্পন্ন হওয়ার পথে ছিল। কিন্তু ক্যালসিওমার্কাটো-র বরাত দিয়ে লা গাজেত্তা দেলো স্পোর্ট জানিয়েছে যে, ফেডারেশন সভাপতি জিওভান্নি মালাগো সাবেক মিলান ও জুভেন্টাস মিডফিল্ডারের পরিস্থিতি মূল্যায়নের জন্য সময় নিয়ে এতে দাঁড়ি টেনেছেন। রাশিয়ান মালিকানাধীন বুকমেকার কোম্পানি ফনবেট-এর গ্লোবাল অ্যাম্বাসেডরের…

Read More

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া সবাই ঢাকা বিভাগের। রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে সারা দেশে ৮২০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর। আর হামের উপসর্গে মারা গেছে ৭২৫ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১৫ হাজার ৪৪২ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ১ লাখ ২৩ হাজার ৭৫৩ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬ হাজার ২৩৯ জন,…

Read More

আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে ১৪ হাজার ৯৭০ অভিবাসীকে গ্রেফতার করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। স্থানীয় সময় রবিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গত ১৬ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত দেশটির সরকারের বিভিন্ন সংস্থার সমন্বিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৭ হাজার ৪৩৭ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৯৯১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৫৪২ জন রয়েছেন। এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় আরো ১ হাজার ৬২৬ জনকে…

Read More