Author: প্রাণের সংবাদ

ইরানে যুক্তরাষ্ট্র স্থল হামলা চালাতে পারে বলে জানিয়েছে পাকিস্তানের গোয়েন্দারা। ব্যাপক হতাহতের শঙ্কা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগুলো উপেক্ষা করে ইরানের উপকূলীয় অঞ্চলগুলো দখল করার জন্য নিজ সেনাকে ইরানে পাঠাতে পারেন। যদিও স্থল হামলা হলেও এটি সীমিত থাকবে। জার্মান বার্তাসংস্থা ডয়েচে প্রেস এজেন্সিকে (ডিপিএস) পাকিস্তানের কয়েকটি তথ্যবহুল সূত্র জানিয়েছেন, গত পাঁচ মাস আগে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর এখন স্থল হামলা চালানোর সম্ভাবনা অনেকটাই বেড়েছে। এই গোয়েন্দারা বলেছেন, ডোনাল্ড ট্রাম্প তার সেনাবাহিনীর সতর্কতা উপেক্ষা করে ইরানের উপকূলীয় এলাকাগুলোতে স্থল হামলা চালাতে পারেন। তারা সামরিক পর্যবেক্ষণের ভিত্তিতে এ তথ্য জানিয়েছেন। টানা ৪০ দিন যুদ্ধ করার পর ইরান ও যুক্তরাষ্ট্র…

Read More

বিশ্বকাপসহ নিজেদের প্রতিযোগিতায় বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা করছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। ফিফার এমন পরিকল্পনা মোটেও সমর্থন পাচ্ছে না ইউরোপীয় ফুটবল সংস্থার (উয়েফা)। এ ঘটনায় মুখোমুখি অবস্থানে এই দুই সংস্থা। ফিফা জানিয়েছে, সদস্য দেশগুলোর অনুমোদন সাপেক্ষে বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে তাদের অর্থায়ন ১০ বিলিয়ন ডলারেরও বেশি পর্যায়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। সংস্থাটির দাবি, এই উদ্যোগের লক্ষ্য হলো বৈশ্বিক ফুটবলের আরও বিস্তার এবং উন্নয়ন। ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস ও দ্য টাইমস প্রথম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। দ্য টাইমস-এর দাবি, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ব্যক্তিগতভাবে কয়েক কোটি পাউন্ডের আর্থিক সুবিধা পেতে পারেন। এসব প্রতিবেদনের পরই তীব্র প্রতিক্রিয়া জানায় উয়েফা। এক…

Read More

অরোরার ছয় বছর বয়সী কন্যাশিশু কোনও অভিভাবক ছাড়াই একাই যুক্তরাষ্ট্র সীমান্তে পৌঁছায়। সেখানে এই কন্যাশিশুকে একটি অভিবাসী শিশু আশ্রয়কেন্দ্রে রাখা হয়। এরপর অরোরা মেয়েকে কাছে পাওয়ার জন্য টানা ছয় মাস ধরে চেষ্টা করেন। অবশেষে গত মার্চের শেষের দিকে মা ও মেয়ের পুনর্মিলন ঘটে। তারা আবারও এক ছাদের নিচে আসেন। ২৪ বছর বয়সী অরোরা বলেন, ‌‌‘‘আমরা খুশিতে আত্মহারা হয়ে উঠেছিলাম। কিন্তু সেই আনন্দ বেশিদিন টেকেনি। নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে এসব তথ্য জানিয়েছেন অরোরা। নথিপত্র অনুযায়ী, এই ঘটনার কয়েক দিন পরই মা ও মেয়েকে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) কর্তৃপক্ষ আটক করে টেক্সাসের একটি পারিবারিক আটক কেন্দ্রে পাঠিয়ে দেয়। ব্রিটিশ বার্তা…

Read More

ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকলের কারণে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি তৈরি হয়েছে। এ সংকট কাটিয়ে উঠতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে আগামী সপ্তাহের শুরু থেকেই গ্যাস সরবরাহ আংশিক স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, এফএসআরইউতে বড় ধরনের যান্ত্রিক ত্রুটির কারণে আমদানি করা এলএনজি সরবরাহ ব্যাহত হয়েছে। ফলে শিল্প, বিদ্যুৎ, সিএনজি ও আবাসিক খাতে গ্যাসের চাপ কমে গিয়ে ব্যাপক ভোগান্তি তৈরি হয়েছে। প্রতিমন্ত্রী জানান, সংকট মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার…

Read More

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। এবার আমরা দুটি ভোট দিয়েছি, কিন্তু এখনো গণভোটের রায় বাস্তবায়িত হয়নি। আপনারা যারা প্রথমবার হ্যাঁ ভোট দিয়েছেন, আপনাদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে। গণঅভ্যুত্থান হয়েছে সীমান্ত সুরক্ষা, স্বাধীন পররাষ্ট্রনীতি ও নদীর পানির ন্যায্য হিস্যার জন্য। আমরা কারোরই আধিপত্য মেনে নেব না—ভারতেরও না, আমেরিকারও না। জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার (২৮ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তি জবি শাখার উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান : স্ফুলিঙ্গ থেকে চলমান বিপ্লব’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সভায়…

Read More

বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং মেট্রোরেলসহ গণপরিবহন খাতে জাপানের সহযোগিতা আরও জোরদারে একমত হয়েছে বাংলাদেশ ও জাপান। মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসার সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে শেখ রবিউল আলম বাংলাদেশের অবকাঠামো ও যোগাযোগ খাতে জাপানের দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মেট্রোরেলসহ আধুনিক, নিরাপদ, টেকসই ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে জাপানের অভিজ্ঞতা, প্রযুক্তিগত জ্ঞান ও কারিগরি সহযোগিতা বাংলাদেশের…

Read More

ইতালির জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে আবারও দায়িত্ব নিয়েছেন রবার্তো মানচিনি। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি জিওভান্নি মালাগো ফেডারেল কাউন্সিল সভায় এই নিয়োগের ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো আজ্জুরিদের দায়িত্ব নিলেন ৬১ বছর বয়সী এই কোচ। ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ইতালির দায়িত্বে থাকাকালে তিনি দলকে ইউরো ২০২০ শিরোপা জিতিয়েছিলেন। তবে ২০২৩ সালে দায়িত্ব ছেড়ে সৌদি আরবের জাতীয় দলের কোচ হন। মানচিনির সামনে এবার কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ইতালি টানা তিনটি বিশ্বকাপে খেলতে ব্যর্থ হওয়ার পর জাতীয় দলকে পুনর্গঠনের দায়িত্ব তার কাঁধে এসেছে। সম্প্রতি বিতর্কের মুখে আন্দ্রেয়া পিরলোকে কোচ করার পরিকল্পনা ভেস্তে যায় এবং সেই বিতর্কের জেরে…

Read More

দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব…

Read More

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে ধ্বংসযজ্ঞ চালানোর অভিযোগে প্রকাশ্যে দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। মঙ্গলবার ভোরে ফাঁসিতে ঝুলিয়ে তাদের মৃত্যু নিশ্চিত করা হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, ইস্ফাহানের আলি খানি স্কয়ারে আব্দুলফজল সিপাহী বাদজানি এবং আমিরহোসেন সাফারি হোসেইনাবাদী নামে দু’জনের দণ্ড কার্যকর করা হয়। গত বছরের শেষ দিকে ইরানে শুরু হয়েছিল সরকারবিরোধী আন্দোলন, যা ৭ ও ৮ জানুয়ারি তীব্র আন্দোলনে রূপ নেয়। এ দু’দিন ইরানি নিরাপত্তাবাহিনী ব্যাপক শক্তি প্রয়োগ করে বিক্ষোভ দমনে করে। এরপর বিক্ষোভকারীদের বিরুদ্ধে ধরপাকড় শুরু হয়। যে দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তারা ইস্ফাহানে ওই আন্দোলনে অংশ নিয়েছিলেন বলে ইরান সরকারের অভিযোগ। ইস্ফাহানে সরকারবিরোধী…

Read More

সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ২০২৬ সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পরিশোধিত জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র জমা দেওয়ার সময়সীমা ৪২ দিনের পরিবর্তে ১০ দিন নির্ধারণের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি। মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। জানা গেছে, গত ২১ এপ্রিল অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠকে জুন-আগস্ট ২০২৬ সময়ে জ্বালানি তেল আমদানির জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের সময়সীমা ৪২ দিনের পরিবর্তে ১০ দিন নির্ধারণ করা হয়েছিল। সেই অনুমোদনের কার্যকারিতা জুন ২০২৬ পর্যন্ত বলবৎ ছিল। বর্তমান আন্তর্জাতিক বাজার পরিস্থিতিতে দীর্ঘ সময়ের দরপত্র প্রক্রিয়ার কারণে…

Read More