যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও মালয়েশিয়ার উপকূলবর্তী সমুদ্রাঞ্চলকে কেন্দ্র করে ইরানের অপরিশোধিত তেল বিক্রি অব্যাহত রয়েছে। সামুদ্রিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক জলসীমায় জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের মাধ্যমে ইরানের তেল গোপনে চীনে পৌঁছে দেওয়া হচ্ছে। এই প্রক্রিয়ায় মালয়েশিয়ার পূর্বাঞ্চলীয় আউটার পোর্ট লিমিটস (ইওপিএল) দীর্ঘদিন ধরেই একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। গত শনিবার ‘হিউম্যানিটি’ নামের একটি ইরানি তেলবাহী ট্যাংকার মালাক্কা ও সিঙ্গাপুর প্রণালী অতিক্রম করে মালয়েশিয়ার উপকূলের দিকে অগ্রসর হয়। পরে এটি দক্ষিণ চীন সাগরে মালয়েশিয়ার উপকূল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত ইস্টার্ন আউটার পোর্ট লিমিটস এলাকায় পৌঁছে হঠাৎ স্বয়ংক্রিয় পরিচিতি ব্যবস্থা বন্ধ করে দেয়। স্যাটেলাইট পর্যবেক্ষণ…
Author: প্রাণের সংবাদ
বিশ্বকাপের বাণিজ্যিক অংশীদারিত্বে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনাকে ঘিরে সমালোচনার মুখে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, এটি কেবল একটি প্রস্তাব, কোনোভাবেই বাধ্যবাধকতা নয়। সম্প্রতি ফিফা ২০ বিলিয়ন ডলারের একটি সহযোগী (সাবসিডিয়ারি) প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা ঘোষণা করেছে। এই প্রতিষ্ঠান বিশ্বকাপ ও ফিফার অন্যান্য বড় টুর্নামেন্টের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে। পরিকল্পনা অনুযায়ী, এর সর্বোচ্চ ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হতে পারে। তবে এই ঘোষণার পর এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), কনকাকাফসহ বিভিন্ন আঞ্চলিক ফুটবল সংস্থা তীব্র প্রতিক্রিয়া জানায়। তাদের অভিযোগ, এত বড় সিদ্ধান্তের আগে তাদের সঙ্গে কোনো ধরনের পরামর্শ করা হয়নি। সমালোচনার জবাবে বুধবার ফিফা প্রকাশিত এক ভিডিও বার্তায় ইনফান্তিনো বলেন,…
রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে ইউক্রেনের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার ছোড়া লক্ষ্যবস্তু ধাওয়া করার সময় ফ্রন্টলাইনে মিশন চালানোর মধ্যে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয় যুদ্ধবিমানে। বুধবার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ইউক্রেনের বিমানবাহিনী। যুদ্ধবিমানটি রাশিয়ার করা আকাশপথের হামলা ও টার্গেট চিহ্নিত করে তা ধ্বংসের মিশনে নিয়োজিত ছিল। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, সম্মুখ যুদ্ধে একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। পাইলট জরুরি ব্যবস্থা নিয়ে বিমান থেকে বের হয়ে আসে। তাকে নিরাপদে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত রয়েছে। দুর্ঘটনাস্থলে ইউক্রেনের বিশেষজ্ঞ টিম এবং আইন-শৃঙ্খলা…
বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে দলের পরাজয়ের ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। এমন পরিস্থিতিতে দলের আমূল পরিবর্তনের লক্ষ্যে যুব দলের খেলোয়াড় এবং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অংশ নেওয়া জাতীয় দলের ওপর নিবিড় নজর রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আনচেলত্তি বলেন, ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জয়ের জন্য বর্তমান চ্যাম্পিয়ন স্পেন বা শক্তিশালী ফ্রান্সের কৌশল অনুকরণ করার কোনো প্রয়োজন নেই ব্রাজিলের। কনফেডারেশনের জাদুঘরে যেখানে ব্রাজিলের জাতীয় দলের জেতা ট্রফিগুলোর বড় অংশ সংরক্ষিত আছে। সেখানে দাঁড়িয়ে আনচেলত্তি বলেন, আমাদের অনুকরণ করার প্রয়োজন নেই; বরং আমাদের বুঝতে হবে কোথায় উন্নতির সুযোগ রয়েছে। তিনি বলেন, রক্ষণভাগ ও আক্রমণভাগের কিছু পজিশনে আমাদের দল…
যুক্তরাষ্ট্র থেকে বিশেষ ফ্লাইটে আরও ২৩ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর সূত্র জানায়, বিমানবন্দরে পৌঁছানোর পর বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়। পাশাপাশি তাদের জন্য হালকা খাবারেরও ব্যবস্থা করা হয়। ইমিগ্রেশন ও অন্যান্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর দুপুর ১টা ৩০ মিনিটে তারা বিমানবন্দর ত্যাগ করেন।
পাকিস্তানের আজাদ কাশ্মিরের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র সৃষ্ট সহিংসতায় নিহত হয়েছেন ৩০ জনেরও বেশি মানুষ। নিহতদের মধ্যে আন্দোলনকারীদের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সদস্যরাও আছেন। আজাদ কাশ্মিরের জেলার সংখ্যা ১০টি। এই জেলাগুলো ৩টি বিভাগে বিভক্ত— মুজাফফরাবাদ, পুঞ্চ ও মিরপুর বিভাগ। মিরপুর বিভাগের অন্তর্ভুক্ত ৩ জেলা কোটলি, মিরপুর ও ভিম্বারে গত ২৭ জুলাই সোমবার বিধানসভা নির্বাচন হয়েছে। আজাদ কাশ্মিরের বিধানসভায় মোট আসনসংখ্যা ৫৩টি। এসব আসনের মধ্যে ৩৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন স্থানীয়রা। বাকি ২০টি আসনের মধ্যে ১২টি ভারতের জম্মু-কাশ্মির থেকে আসা শরণার্থীদের জন্য বাকি ৮টি নারী, উলেমা, টেকনোক্র্যাটদের জন্য সংরক্ষিত। আজাদ কাশ্মিরভিত্তিক রাজনৈতিক দল জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএকে) গত কয়েক মাস ধরে বিধানসভায়…
স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের স্মৃতি পেছনে ফেলে অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি। ফাইনাল শেষ হওয়ার ঠিক ১০ দিন পর বুধবার ফ্লোরিডার ফোর্ট লডারডেলে ইন্টার মায়ামির অনুশীলন কেন্দ্রে যোগ দেন ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন জাদুকর। ইএসপিএনের সূত্রমতে, এদিন সতীর্থ লুইস সুয়ারেসের সাথে হাসি মুখে পুরোদমে অনুশীলনে অংশ নিয়েছেন তিনি। বিশ্বকাপের ফাইনাল শেষে প্রায় এক সপ্তাহ নিজ শহর রোজারিওতে পরিবারের সাথে ছুটি কাটান মেসি। সে সময় অসুস্থ বাবা হোর্হে মেসির (৬৮) পাশে থাকেন তিনি, যার অসুস্থতার কথা বিশ্বকাপ চলাকালেই প্রকাশ করেছিল পরিবার। ২০২৬ বিশ্বকাপে ৮টি গোল ও ৪টি অ্যাসিস্ট করে আর্জেন্টিনা দলকে টেনে ফাইনালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। সোশ্যাল মিডিয়ায়…
দক্ষিণী চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে তার এক নতুন পোস্ট নিয়ে অনুরাগীদের নজর কেড়েছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে বাদামি রঙের একটি ট্রেন্ডি টপ ও ম্যাচিং স্কার্ট পরা নিজের বেশ কয়েকটি আকর্ষণীয় ছবি শেয়ার করেছেন তিনি। চামড়ার বেল্ট পরা এই নজরকাড়া পোশাকের ছবিগুলোর সঙ্গে তৃষা একটি রহস্যময় ক্যাপশন যুক্ত করেছেন, যা নিয়ে তার ভক্তদের মধ্যে ব্যাপক জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। ছবির ক্যাপশনে তৃষা লিখেছেন, ‘কাউকে নিয়ে মাথা না ঘামানো কিংবা উদাসীন থাকা একটা ব্যক্তিগত পছন্দ। এই পথটাই বেছে নিন। পুনশ্চ—মুচকি হাসুন।’ তৃষার এই মন্তব্যহীন ও ইঙ্গিতপূর্ণ বার্তাটি এমন একসময়ে সামনে এলো, যখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা বিজয়ের জন্মদিনে তার…
দাবানলের ভয়াবহ তাণ্ডব কাটিয়ে অবশেষে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে স্পেনের মানুষ। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় হাজার হাজার স্থানান্তরিত বাসিন্দা নিজেদের ঘরে ফিরতে শুরু করেছেন। তবে স্বস্তির চিত্রটা সম্পূর্ণ ভিন্ন প্রতিবেশী ফ্রান্সে। নতুন করে শুরু হওয়া তাপদাহে দেশটির বিভিন্ন অঞ্চলে নতুন করে ছড়িয়ে পড়ছে দাবানল, যা পুরো দক্ষিণ ইউরোপজুড়ে চলা এই প্রাকৃতিক দূর্যোগকে আরও ঘনীভূত করে তুলেছে। স্পেনের প্রশাসন থেকে সম্প্রতি মাদ্রিদের কাছের কয়েকটি শহরের বাসিন্দাদের ওপর থেকে স্থানান্তরের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। কয়েক দিনের অনিশ্চয়তা শেষে বহু মানুষ নিরাপদে নিজেদের অক্ষত বাড়িঘরে ফিরে গেছেন। আনন্দ ও স্বস্তির পাশাপাশি ভেসে উঠেছে ধ্বংসের তীব্র ক্ষতচিহ্নও। অনেক বাসিন্দা বাড়ি ফিরে দেখেছেন, তাঁদের বছরের…
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, মৌলিক ক্রিকেট জ্ঞান না থাকলে কাউকে জেলা বা বিভাগীয় পর্যায়ের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হবে না। কোচ নিয়োগে কোনো ধরনের সুপারিশও গ্রহণ করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। বুধবার বিসিবির বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে তামিম জানান, সম্প্রতি অনুষ্ঠিত জেলা ও বিভাগীয় কোচ নিয়োগ পরীক্ষায় ১৭০ জন অংশ নিলেও উত্তীর্ণ হয়েছেন মাত্র ৩৮ জন। তার মতে, অতীতে নিয়োগ প্রক্রিয়ায় কিছু ত্রুটি ছিল, তাই এবার পুরো প্রক্রিয়া আরও স্বচ্ছ ও মানসম্মত করা হচ্ছে। তামিম বলেন, আগের বিজ্ঞপ্তিতে প্রথম শ্রেণির ক্রিকেটার বা লেভেল-ওয়ান কোচদের আবেদন করার কথা থাকলেও পরে সেই শর্ত শিথিল করা…
